
৫৬ হাজার বর্গমাইলের দেশে প্রতিদিনই ঘটে নানা ঘটনা। রাজনৈতিক পালাবদল, পদ্মা সেতু কিংবা উড়াল সেতু, মাইলস্টোন ট্র্যাজেডি বলুন আর ছাত্র আন্দোলন—এসবের ভিড়ে ‘ক্রীড়া’ নিছক বিনোদন মনে হয়।
ক্রীড়া বিনোদন মনে হলেও কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে ব্যক্তি জীবনে। আবার নাও ফেলেতে পারে। তবে দম বন্ধ হয়ে যাওয়ার মতো এক বিদঘুটে ট্যানেলের শেষ মাথায় জ্বলতে থাকা ক্ষীণ আলোর মতোই ফুটবল রঙহীন জীবনে কখনও কখনও দুদণ্ড সুখ। ক্লান্তি, স্যাঁতসেঁতে সমাজ কিংবা থমকে যাওয়া জীবনে এনে দেয় কিছুটা স্বস্তি।
২০২৫ সাল শেষদিকে। অপেক্ষায় নতুন বছরের ভোর। এই মুহূর্তে যদি স্মৃতির পাতায় হাতড়াই, দেখা যাবে ফুটবলের অম্ল-মধুর দৃশ্য—যেখানে অম্লের চেয়ে মধুর মাত্রাটাই বেশি। হাপিত্যেশ দিয়ে শুরু হওয়া দেশের ফুটবলের শেষটা ছিল সুন্দর।
সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের বিদ্রোহ, হামজা চৌধুরির লাল সবুজে আগমন, বাফুফের স্পন্সরপ্রাপ্তি, ক্লাব ফুটবলে ফিফার খড়গ—ঘটন-অঘটনের পরও সুন্দরে স্থান হয়েছে শেষটায়। মেয়েদের এশিয়ান কাপের টিকিট নিশ্চিত, ২২ বছর পর ভারতের বিপক্ষে জয়, সামাজিক মাধ্যমে ক্রিকেট উম্মাদনা, দর্শকদের মাঠে ফেরার ব্যাপারটা আলোকিত করেছে বেশি।
আদোপ্রান্তে আরও আছে অনেক কিছুই … । থাকনা ওসব তোলা। কথার বাজ কিংবা বাঁকবদলে, চায়ের আড্ডায় ইউরোপিয়ান ফুটবলের জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু হামজা-সোমিত সোম। এর চেয়ে বেশি আর কী পাওয়া যায় দেশের ফুটবলে?
সাবিনাদের ‘কোচ হটাও’ বিদ্রোহ: বছরের শুরুতেই ‘টক অব দ্য কান্ট্রি’ ছিল নারী ফুটবলাদের বিদ্রোহ। সাবিনা খাতুন, সানজিদা আক্তার, শামসুন্নাহার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন, মনিকা চাকমার মতো তারকা ফুটবলারসহ মোট ১৮ জন সাংবাদিকদের কাছে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে বিবৃতি দেন।
তাঁরা জানান, ২০২৪ সালের সাফ ফুটবল আসর থেকেই কোচের সাথে দৃশ্যত একটা দূরত্ব দেখা যাচ্ছিল, পরে 'কোচের আচরণের কারণে' সেই দূরত্ব একটা দ্বন্দ্বে রূপ নিয়েছে, তারা এখন এই কোচের অধীনে খেলা চালিয়ে নিতে অপারগতা জানান।
বিদ্রোহের পর শক্ত অবস্থানেই ছিল বাফুফে। পরের মাসে (ফেব্রুয়ারি, ১০) ৩৬ নারী ফুটবলারের সঙ্গে ছয় মাসের চুক্তি করে দেশীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা। চুক্তিতে ১৮ বিদ্রোহী ফুটবলারের ৫ জন- সাবিনা, মাসুরা, সানজিদা, কৃষ্ণা রানী, সুমাইয়া এখনও ফিরতে পারেননি জাতীয় দলে। তবে তাঁরা জায়গা পেয়েছেন সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ দলে।
দলের অস্থিরতা ঝেড়ে বছরের মাঝামাঝিতে আফঈদা খন্দকারের নেতৃত্বে এশিয়ান কাপ কোয়ালিফাই করে বাংলাদেশ। আর কোচও এসব নীতিবাচক ইস্যু নিয়ে বারবারই বলেছেন—‘নো কমেন্টস’।
লাল-সবুজে হামজা অধ্যায়: ২৫ মার্চ, ২০২৫— তারিখটি বাংলাদেশ ফুটবলের বিশেষ একটি দিন। ইংলিশ লিগ লেস্টার সিটির ডিফেন্ডার হামজা চৌধুরী প্রথমবার লাল সবুজ জার্সিতে দেশের হয়ে খেলতে নামেন এদিন।
ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের সে ম্যাচে কূলে গিয়ে তরী ডোবায় বাংলাদেশ। পয়েন্ট ভাগাভাগিতে থাকতে হয় সন্তুষ্ট।
হামজা চৌধুরীর পর দেশের ফুটবলে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভুত আরও বেশ কয়েকজন ফুটবলার—সমিত সোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ ও কিউবা মিচেল। ইতোমধ্যে সবারই জাতীয় দলে অভিষেক হয়েছে।
নারী ফুটবলারদের এশিয়ান কাপের টিকিট: চলতি বছরের ২ জুলাই প্রথম দল হিসেবে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের মেয়েদের ফুটবল ইতিহাসে এশিয়ান কাপে ওঠা এই প্রথম।
শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সেই জয়েই কার্যত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ চূড়ান্ত পর্বে যাওয়া। অপেক্ষা ছিল ৫ জুলাই শেষ ম্যাচের জন্য। শেষ ম্যাচে একই গ্রুপে (‘সি’ গ্রুপ) বাহরাইন-তুর্কমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ–সেরা নিশ্চিত হয় বাংলাদেশের। যাতে নিশ্চিত হয়েছে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের অংশগ্রহণ।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একবারই এশিয়ান কাপের মূল পর্বে খেলার কীর্তি আছে। ১৯৮০ সালে কুয়েতে খেলেছিল বাংলাদেশের পুরুষদের জাতীয় দল। এরপর আর কখনো বাংলাদেশের কোনো জাতীয় দল এশিয়ান কাপে খেলতে পারেনি।
বড়দের মতো অনুর্ধ্ব-২০ দলের কীর্তি: আফঈদা খন্দকারদের এশিয়ান কাপের টিকিট কাটার ঠিক এক মাস পর ইতিহাস গড়ে অর্নূধ্ব-২০ নারী দল। বাছাইয়ে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় সেরা তিন রানার্সআপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের। তখন সমীকরণ দাঁড়ায়, ‘ই’ গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে। শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন। লেবানন বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় আট রানার্সআপের পাঁচটিই থাকছে বাংলাদেশের নিচে।
ফিফার খড়গ: চুক্তির অর্থ না পাওয়ায় চলতি বছরের আগস্টে দেশের শীর্ষস্থানীয় ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেন ক্লাবটির সাবেক কোচ ভ্যালেরিও তিতা ও ট্রেনার খলিল চাকরৌন।
ফকিরেরপুল ইয়ংমেনস ও বসুন্ধরা কিংসের পর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানও ফিফার নিষেধাজ্ঞায় পড়ে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা দেয়।
২০২২-২৩ ফুটবল মৌসুমে মোহামেডানে খেলে যাওয়া ইরানি ফুটবলার মিসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতেই ফিফা এই নিষেধাজ্ঞা দিয়েছে। চুক্তি অনুযায়ী অর্থ না পাওয়ায় মিসাম ফিফায় অভিযোগ করেন। ফিফা তাঁর অভিযোগ আমলে নিয়ে মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করে।
ফিফার সবশেষ খড়গে পরে আবাহনী লিমিটেড। আবাহনী গত বছর ৫ আগস্টের আগে তিনজন বিদেশি ফুটবলারকে চুক্তিবদ্ধ করেছিল। সরকার পরিবর্তনের পর হামলা-ভাঙচুরে বিপর্যস্ত ক্লাবটি পরে তাঁদের সঙ্গে চুক্তি বাতিল করে। সেই বিদেশি ফুটবলারদেরই একজন ফিফায় অভিযোগ করেন, যাঁর পাওনা ৬০ হাজার ডলারের বেশি বলে জানা গেছে।
ফিফা জানিয়ে দিয়েছে, চুক্তি বাতিল দুই পক্ষের সমঝোতার মাধ্যমে হতে পারত। কিন্তু আবাহনী একতরফাভাবে চুক্তি বাতিল করায় ক্লাবটিকে শাস্তি পেতে হচ্ছে।
বাংলাদেশি ক্লাবের আন্তর্জাতিক ক্লাব ফুটবল অম্ল অভিজ্ঞতা: আন্তর্জাতিক ক্লাব ফুটবল প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে অংশ নেয় দুটি ক্লাব- বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। এএফসি চ্যালেঞ্জ লিগের খেলায় পল্টনের জাতীয় স্টেডিয়ামে কিরগিস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে প্লে-অফ থেকেই বিদায় নেয় মারুফুল হকের আবাহনী। তবে সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে ওঠে বাংলাদেশ ফুটবল লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। যদিও গ্রুপ পর্ব আর পেরুতে পারেনি লাল-সাদা শিবির।
এই পর্বে তারা তিনটি ম্যাচে হেরে প্রতিযোগিতায় থেকে বিদায় নেয়। প্রথম ম্যাচে ওমানের ক্লাব আল সিবের বিপক্ষে এগিয়ে গিয়েছে হেরেছে ৩-২ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে লেবাননের আল-আনসারের কাছে হার ৩-০ ব্যবধানে। শেষ ম্যাচে কুয়েত স্পোর্টস ক্লাবের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটি। আগের মৌসুমেও গ্রুপ পর্বের তিন ম্যাচ হেরেছিলেন তপু বর্মণরা।
মোহামেডানের বৃত্ত ভাঙার উৎসব: ২০২৫ সালটি বিশেষ ছিল মোহামেডানের জন্য। ২৩ বছর পর দেশের শীর্ষ লিগের শিরোপা জিতেছে সাদা কালো জার্সিধারীরা। ঐতিহ্যবাহী দলটি সর্বশেষ শীর্ষ লিগ জিতেছিল ২০০২ সালে। এরপর দেশের অন্যতম বড় ক্লাব হয়েও বারবার হয়েছে হতাশ।
২০০৭ সালে চালু হওয়া পেশাদার লিগে একসময় অবনমন শঙ্কাতেও পড়েছিল মোহামেডান। সেই ক্লাবই এবার ঘুরে দাঁড়িয়েছে। এবারের ১৮ ম্যাচের লিগে মাত্র ১৫ ম্যাচে শেষেই নিশ্চিত করেছে শিরোপা, যা এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের গল্প।
এই শিরোপা মোহামেডানকে ভবিষ্যতে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ এনে দিয়েছে। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে হলে পূরণ করতে হবে ক্লাব লাইসেন্সিংয়ের নানা শর্ত। নকীব জানান, এএফসি কাপ খেলতে গেলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়, যা সাদা–কালোরা এখনো পূরণ করতে পারেনি। তবে ক্লাব ম্যানেজমেন্ট যদি আন্তরিকভাবে উদ্যোগ নেয়, তাহলে শর্তগুলো পূরণ করে চ্যাম্পিয়নস লিগে খেলা সম্ভব মনে করেন তিনি।
শেষটা সুন্দর (দুই যুগ পর ভারতের বিপক্ষে জয়): প্রায় দুই যুগ পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ২২ বছর পর ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শেখ মোরছালিনের গোলে ভারতকে বাংলাদেশ হারিয়েছে ১–০ গোলে। ভারতের বিপক্ষে এর আগে বাংলাদেশের সর্বশেষ জয়টি ছিল ২০০৩ সালে।
বাছাইপর্বে প্রথম জয়ের পর পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুই মেরুতে দুই কোচ: বছরজুড়ে নানা সময় আলোচনায় এসেছেন ছেলে ও মেয়ে ফুটবলারদের কোচ হাভিয়ের কাবরেরা ও পিটার বাটলার।
বছরের শুরুতে নারী ফুটবলারদের বিদ্রোহ নিয়ে টালমাটাল ছিল ফুটবল অঙ্গন। তবে নিজের অবস্থানে অনঢ় ছিলেন পিটার বাটলার। কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহীদের বিরুদ্ধে। বিশেষ করে আফঈদা খন্দকারের নেতৃত্বে আনকোরা একটি দল নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে সফলতা দেখান তিনি।
ভিন্ন মেরুতে ছিলেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে বেশিবার ডাগআউটে দাঁড়ানো কোচের একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে পক্ষে–বিপক্ষে তুমুল আলোচনা হয়েছে বছরজুড়ে।
ম্যাচের কৌশল, খেলোয়াড়দের পজিশনিং এবং গেমটাইম নিয়ে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতির কারণ হয়েছে মনে করেন সমালোচকেরা। এমনকী সমর্থকেরা বিভিন্ন সময়ে কাবরেরাকে সরিয়ে দেওয়ারও দাবি তুলেছেন।
No posts available.
২ এপ্রিল ২০২৬, ৫:৫৪ পিএম
২ এপ্রিল ২০২৬, ৪:০৮ পিএম

এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে পরাজয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তার আগে জেতার আশা জাগিয়েছিল মেয়েরা। কিন্তু জোড়া গোলের লিডের পরও পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলারের দলকে। বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছেন মোসাম্মৎ সাগরিকা। সামনে এবার চীন। শনিবারের ওই ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখছেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩৬ ও ৫০ মিনিটে গোল দুটি করেন সাগরিকা। এরপর ৬৭ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল বাংলাদেশ। এরপরই ডিফেন্ডারদের ভুলে পরপর দুটি পেনাল্টি গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। আর ৭৯ মিনিটের মাথায় তৃতীয় গোল করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড।
ওই ম্যাচে জোড়া গোল করার পর আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে মিডিয়াকে ভিডিও বার্তা দিয়েছেন সাগরিকা। বলেছেন,
‘আমি বলব থাইল্যান্ড অনেক ভালো দল। প্রথমার্ধে আমরাও ভালো করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেটি ধরে রাখতে পারিনি। যখন একটা গোল হজম করে ফেলি, তখন সবার মন মানসিকতা একটু খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে ওমনটা হয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি কামব্যাক করতে। কিন্তু পারিনি, ৩-২ গোলে হেরে গেছি।’
ম্যাচে জোড়া গোল করলেও সাগরিকা কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। বলেন,
‘এখানে আমাদের প্রথম ম্যাচ, আর আমি দুইটা গোল করেছি। সত্যি খুব ভালো লাগছে, টিম সাপোর্ট করছে বিধায় পেরেছি। যদি ওরা বল সাপ্লাই দিতে না পারত তবে গোল করতে পারতাম না।’
টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী চীনের বিপক্ষে। সেই ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে উঠে আসা সাগরিকার,
‘পরের ম্যাচের জন্য আমরা সবাই প্রস্তুত আছি, চেষ্টা করব ভালো কিছু করার জন্য। ইনশা আল্লাহ ভালো ফল নিয়ে মাঠ থেকে ফিরব।’
থাইল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন সাগরিকা। সহকারী কোচ আবুল হোসেন ২০ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে বলেন,
‘সাগরিকা অসাধারণ করেছে। সে সবখানেই সুযোগ পেলে ভালো খেলে।’

টানা চার ম্যাচ হারের পর এনজো ফার্নান্দেজের নেতৃত্বে অসন্তুষ্ট চেলসির ফুটবলাররা— সম্প্রতি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
রিস জেমসের অনুপস্থিতিতে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবের অধিনায়কের দায়িত্বও পালন করেন এনজো। প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), নিউক্যাসল ও এভারটনের বিপক্ষে চেলসির হার এবং ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের বেশ কিছু মন্তব্য ঘিরে উত্তাল চেলসির ড্রেসিংরুম।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদকে নিয়ে এনজোর মন্তব্যে চেলসির ড্রেসিংরুমে অসন্তোষ বেড়েছে। অথচ এর আগে সহ-অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে খুশি ছিলেন না সতীর্থরা।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির লজ্জাজনক বিদায়ের পর ফার্নান্দেজ নিজের বিদায় নিয়ে সরাসরি কিছু বলেননি। বরং রহস্যময়ভাবে বলেছেন, ‘দেখা যাবে।’ যদিও ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়ার পর কয়েক দিনের মধ্যেই ক্লাবের প্রতি নিজের প্রতিশ্রুতির কথা জানান তিনি। কিন্তু পুনরায় মাদ্রিদের প্রতি আগ্রহের ইঙ্গিত দিতে থাকেন।
জানুয়ারিতে কোচ এনজো মারেস্কাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেন ফার্নান্দেজ। একই সময়ে আন্তর্জাতিক বিরতিতে তিনি দু’বার বলেছেন, মাদ্রিদ শহরে থাকতে চান—যদিও কখনো সরাসরি ক্লাবের নাম উল্লেখ করেননি।
আর্জেন্টিনার স্থানীয় টিভি লুজুকে দেওয়া সাক্ষাৎকারে ফার্নান্দেজ নিজের অনুপ্রেরণা হিসেবে রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তিতুল্য লুকা মদরিচ ও টনি ক্রুসের নাম উল্লেখ করেন। এরপর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বিশ্লেষকরা বিশ্লেষকরা এই ইঙ্গিত থেকে মনে করতে শুরু করেছেন মাদ্রিদের শহরেই যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
২০২৩ সালে ১০৬.৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া ফার্নান্দেজের চুক্তির এখনও পাঁচ বছর বাকি। তবে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন, আগামী কয়েক মাসই হয়তো স্ট্যামফোর্ড ব্রিজে তার শেষ সময় হতে পারে।

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আন্তর্জাতিক বিরতি শেষ হলো আর্জেন্টিনার। ফিফা ৯১ নম্বর র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে ৫-০ গোলে জয়ের আগে মৌরাতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তারা। সম্ভবত বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলল লিওনেল স্কালোনির দল।
মৌরাতানিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে নেমে ৪৫ মিনিট মাঠে ছিলেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড। তবে জাম্বিয়ার বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলন। এই ম্যাচে একটি গোলও করেন মেসি।
শুরুর একাদশে থাকা-না থাকা ইস্যুতে মিডিয়ার সামনে এতদিন চুপ ছিলেন মেসি। ম্যাচ পরবর্তী সম্প্রচার চ্যানেলের সামনেও কথা বলতে দেখা যায়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি আশাবাদী বার্তা দেন তিনি।
ইনস্টাগ্রামে মেসির স্টোরি
নিজের ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের অধিনায়ক প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, এরপর কয়েকটি ছবি দিয়ে একটি পোস্টও করেন। দুটিতেই একই বার্তা ছিল—‘আর্জেন্টিনা অলওয়েজ’, সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি। সবকিছু মিলিয়ে আসন্ন বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই বার্তা দিয়েছেন তিনি।
নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই শারীরিকভাবে সেরা অবস্থায় ফিরতে কাজ চালিয়ে যাচ্ছেন মেসি। এতে তিনি রেকর্ড গড়ার সুযোগ পাবেন, যা বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।
মেসি বিশ্বকাপে খেলবেন কি না—এই অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন কোচ স্কালোনিও। তিনি বলেন, “যদি সে সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য গর্বের বিষয়। তাকে সবাই দেখতে চায়, উপভোগ করতে চায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে দল তাকে সমর্থন দিতে পারে।”
তিনি আরও বলেন, “সময় হলে আমরা বসে কথা বলব। সে যা চায়, আমরাও তাই চাই। সে সবসময়ই প্রতিযোগিতায় নামতে চায়। আশা করি আমরা তাকে খেলতে দেখার সুযোগ পাব। এরপর কী হয় দেখা যাবে।”

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আন্তর্জাতিক বিরতি শেষ হলো আর্জেন্টিনার। ফিফা ৯১ নম্বর র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে ৫-০ গোলে জয়ের আগে মৌরাতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তারা। সম্ভবত বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলল লিওনেল স্কালোনির দল।
মৌরাতানিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে নেমে ৪৫ মিনিট মাঠে ছিলেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড। তবে জাম্বিয়ার বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলন। এই ম্যাচে একটি গোলও করেন মেসি।
শুরুর একাদশে থাকা-না থাকা ইস্যুতে মিডিয়ার সামনে এতদিন চুপ ছিলেন মেসি। ম্যাচ পরবর্তী সম্প্রচার চ্যানেলের সামনেও কথা বলতে দেখা যায়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি আশাবাদী বার্তা দেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের অধিনায়ক প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, এরপর কয়েকটি ছবি দিয়ে একটি পোস্টও করেন। দুটিতেই একই বার্তা ছিল—‘আর্জেন্টিনা অলওয়েজ’, সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি। সবকিছু মিলিয়ে আসন্ন বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই বার্তা দিয়েছেন তিনি।
নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই শারীরিকভাবে সেরা অবস্থায় ফিরতে কাজ চালিয়ে যাচ্ছেন মেসি। এতে তিনি রেকর্ড গড়ার সুযোগ পাবেন, যা বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।
মেসি বিশ্বকাপে খেলবেন কি না—এই অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন কোচ স্কালোনিও। তিনি বলেন, “যদি সে সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য গর্বের বিষয়। তাকে সবাই দেখতে চায়, উপভোগ করতে চায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে দল তাকে সমর্থন দিতে পারে।”
তিনি আরও বলেন, “সময় হলে আমরা বসে কথা বলব। সে যা চায়, আমরাও তাই চাই। সে সবসময়ই প্রতিযোগিতায় নামতে চায়। আশা করি আমরা তাকে খেলতে দেখার সুযোগ পাব। এরপর কী হয় দেখা যাবে।”

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বাঁচা-মরা ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনেটের সেই ম্যাচে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে পাচ্ছে লিভারপুর।
শুক্রবার লিভারপুলের ট্রেনিং সেশনে যোগ দেবেন ইসাক। তার উপস্থিতির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অল রেডস কোচ আর্নে স্লট।
ক্লাব রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়া ইসাক ডিসেম্বর থেকেই মাঠের বাইরে। পায়ে ফ্র্যাকচার এবং গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে তিনি খেলতে পারেননি দীর্ঘদিন।
আরও পড়ুন
| বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর দাবি ইউরোপের দেশগুলোর |
|
২৬ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার চোট পাওয়ার আগে অল রেডসের হয়ে ১৬ ম্যাচে খেলেছেন। গোল করেছেন ৩টি। টটেনহামের বিপক্ষে ম্যাচেই চোট পান তিনি।
স্লট বলেন, “আমার মনে হয় অ্যালেক্স এখন বেশ ভালো অবস্থায় আছে। সুইডেন বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, আর সে আগামীকাল প্রথমবারের মতো আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরবে।”
তিনি আরও বলেন, “তিন-চার মাস এত কঠোর পরিশ্রম করার পর আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারা সবার জন্যই আনন্দের। সেই দিক থেকে অ্যালেক্স ভালো অবস্থায় আছে।”
গত সেপ্টেম্বরে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইসাককে দলে ভেড়ায় লিভারপুল। ২০ ডিসেম্বর স্পার্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার সময় মিকি ভ্যান ডে ভেনের একটি চ্যালেঞ্জে তার গোড়ালিতে চোট লাগে এবং হাড় ভেঙে যায়।