২৮ অক্টোবর ২০২৪, ২:৫৯ পিএম

আর কয়েক ঘণ্টা বাদেই ঘোষণা হয়ে যাবে ব্যালন ডি’অর জয়ীর নাম। যেই দৌড়ে এবার সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিন জনের নাম। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের সাথে সেরা হওয়ার লড়াইয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। এছাড়াও আছেন কিলিয়ান এমবাপে, লাওতারো মার্তিনেজরা।
তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অরটা উঠবে কার হাতে? সে জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। তার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা হওয়ার লড়াইয়ে থাকা ফুটবলারদের পারফরম্যান্সের দিকে।
ভিনিসিয়ুস জুনিয়র
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এবার সবচেয়ে বেশ এগিয়ে রাখা হচ্ছে ভিনিসিয়ুসকে। মার্কা সহ বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যমতো এরই মধ্যে জানিয়ে দিয়েছে ব্রাজিল তারকার হাতেই উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর। তাতে ১৭ বছর পর আবারও সোনালী ট্রফিটা ফিরতে যাচ্ছে ব্রাজিলে।
যদিও গেল মৌসুমে ব্রাজিলের জার্সিতে খুব একটা আলো কাড়তে পারেননি ভিনিসিয়ুস। কোপা আমেরিকায়ও খুব একটা জাদু দেখাতে পারেননি। সব মিলিয়ে ব্রাজিলের জার্সিতে ১০ ম্যাচে দুই গোলের পাশাপাশি করেছেন দুই অ্যাসিস্ট।
তবে ক্লাবের জার্সিতে ভিনিসিয়ুস ছিলেন উজ্জ্বল। রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। সব মিলিয়ে রিয়ালের জার্সিতে করেছিলেন ৩৯ গোল, নামের পাশে আছে ১১ অ্যাসিস্টও।
রদ্রি
ব্যালন ডি’অর জেতার দৌড়ে ভিনিসিয়ুসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে সিটি মিডফিল্ডার রদ্রিকে। গেল মৌসুমে ক্লাব ও জাতীয় দল দুই জায়গায়ই বেশ সফল ছিলেন তিনি। সিটির হয়ে ৪৫ ম্যাচে ৯ গোলের পাশাপাশি করেছেন ১২ অ্যাসিস্ট। জিতেছেন প্রিমিয়ার লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, এবং ইউয়েফা সুপার কাপের শিরোপা।
স্পেনের জার্সিতেও রদ্রি ছিলেন দারুণ সফল। ১৪ ম্যাচে ৩ গোলের পাশাপাশি করেছেন একটা অ্যাসিস্ট। সেই সাথে জিতেছেন ইউরোর শিরোপা। তাতে বর্ষসেরা ফুটবলার পুরস্কার জেতার দৌড়ে আছেন ভালোভাবেই।
জুড বেলিংহাম
রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমেই চমক দেখিয়েছেন জুড বেলিংহাম। দুর্দান্ত পারফরম্যান্সে ব্যালন ডি’অর জেতার দৌড়ে আছেন ইংলিশ তারকা। রিয়ালের জার্সিতে গেল মৌসুমে সব মিলিয়ে খেলেছিলেন ৪২ ম্যাচ। ২৩ গোলের পাশাপাশি করেছিলেন ১৩ অ্যাসিস্ট। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
ইংল্যান্ডের হয়ে বেলিংহাম মাঠে নেমেছিলেন ১২ ম্যাচে। চার গোলের পাশাপাশি করেছেন চার অ্যাসিস্ট। খেলেছেন ইউরোর ফাইনালও।
লাওতারো মার্তিনেজ
মনে রাখার মতো একটা মৌসুমই কাটিয়েছিলেন লাওতারো মার্তিনেজ। ইন্তার মিলান কিংবা আর্জেন্টিনা দুই জায়গায়ই গেল মৌসুমে লাওতারো ছিলেন দারুণ ছন্দে। ইন্তার মিলানের জার্সিতে জিতেছিলেন সিরিআ শিরোপা। সেই সাথে হয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতাও। সব মিলিয়ে ইন্তারের জার্সিতে ৪৪ ম্যাচে করেছিলেন ২৭ গোল।
আর্জেন্টিনার জার্সিতেও লাওতারো ছিলেন সফল। আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা জেতাতে রেখেছিলেন বড় অবদান। পাঁচ গোল করে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও।
No posts available.

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে মার্চ উইন্ডোতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে সেখানে নেই ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। হ্যামস্ট্রিং চোটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন আল নাসর তারকা।
গত নভেম্বরে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচেও ছিলেন না সিআরসেভেন। ধারণা করা হচ্ছিল আর্মেনিয়ার বিপক্ষে খেলতে না পারলেও মার্চ উইন্ডোতে দলে ফিরবেন তিনি। সব কিছু ঠিক ছিল, হঠাৎ ইনজুরিতে পরায় দলে ফেরা আরও দীর্ঘায়িত হলো সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
রোনালদো ইনজুরি নিয়ে আল-নাসর কোচ জর্জে জেসুস বলেন, ‘আগের ম্যাচে ক্রিস্তিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পেরেছি, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিস্তিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে সামলায়।’
বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজানোর আগে আগামী ২৮ মার্চ মেক্সিকোর বিপক্ষে তাদের মাঠে এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে কোচ রবার্তো মার্টিনেজের দল।
প্রীতি ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড
গোলকিপার : দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা।
ডিফেন্ডার : ম্যাথিউস নুনেস, দিয়োগো দালোত, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গঞ্জালো ইনাসিও, রেনাতো ভেইগা, অ্যান্তনিও সিলভা, টমাস আরাউহো।
মিডফিল্ডার : রুবেন নেভেস, সামু কস্তা, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা।
ফরোয়ার্ড : রিকার্ডো হোর্তা, পেদ্রো গঞ্জালেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গঞ্জালো গুয়েদেস, গঞ্জালো রামোস।

ঈদের ছুটিতে ব্যস্ত সময় বাংলাদেশের ফুটবলে। ঈদের ভিয়েতনামে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। আগের দেশ চাঁদ রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। মালদ্বীপের পথে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সিনিয়র দল। ২২ সদস্যের স্কোয়াড নিয়ে সেখানে আজ সকালে পৌঁছেছে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে সরাসরি আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।
ভিয়েতনামে ম্যাচ খেলে ২৭ মার্চ সিঙ্গাপুর যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে লাল সবুজের দল। প্রতিযোগিতায় ৫ ম্যাচ খেলে ৫ পয়েণ্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। ‘সি’ গ্রুপ থেকে নিজেদের শেষ খেলায় জয় চায় হাভিয়ের কাবরেরার দল।
আর এশিয়ান কাপের মূলপর্বে খেলতে এখন থাইল্যান্ডের পথে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ১২ দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আফঈদা-সাগরিকারা মাঠে নামবেন ১ এপ্রিল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। দেশটির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এক সপ্তাহ আগেই দেশ ছেড়েছে পিটার বাটলারের দল।
এদিকে অনূর্ধ্ব-২০ সাফ খেলতে মালদ্বীপে গেছে আরেকটি দল। ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল হবে টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। লাল সবুজের যুবাদের প্রথম ম্যাচ ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে।

শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বোর্নমাউথের লড়াইটা হলো সমানে সমান। ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে অতিথিদের বোর্নমাউথ আটকে রাখলো ম্যাচের প্রথম এক ঘন্টা। ৬১ মিনিটে ডেডলফ ভাঙ্গার পর ম্যানচেস্টার এগিয়ে গেল দুইবার। কিন্তু তারপরও জয় নিয়ে ফেরা হলো না রেড ডেভিলদের।
শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিয়েছে এএফসি বোর্নমাউথ। ৬১ মিনিটে ব্রুনো ফের্নান্দোজের পেনাল্টি গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। ৬ মিনিট পর রায়ান ক্রিস্তির গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
১-১ গোলে সমতায় থাকার পর ৭১ মিনিটে ম্যান ইউনাইটেড এগিয়ে যায় জেমস হিলের আত্মঘাতী গোলে। নির্ধারিত সময়ের শেষ ১৯ মিনিট লিড ধরে রাখার পন ছিল ম্যান ইউনাইটেডের। তবে পিছিয়ে পড়ার ১০ মিনিটের মাথায় বোর্নমাউথ ফের খেলায় ফেরে হ্যারি মাগুয়েরের এক ভুলে। নিজেদের বক্সে বোর্নমাউথ স্ট্রাইকার ইভানিলসনকে ফেলে দেন ইউনাইটেডের সেন্টার-ব্যাক। এতে রেড কার্ড দেখার সঙ্গে পেনাল্টিও হজম করতে হয় তাঁকে। সফল স্পটকিকে দলকে ২-২ সমতায় ফেরান জুনিয়র রুপি। বাকি সময়ে চেস্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল।
এই ড্রয়ে ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মাইকেল ক্যারিকের দল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে দশে বোর্নমাউথ। সবার ওপরে থাকা আর্সেনালে ঝুলিতে ৭০ পয়েন্ট। গানারদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি। যদিও পেপ গার্দিওলার দল আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

দুই বছর পর আবারও ইতালি জাতীয় দলে ডাক পেলেন ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েসা। ২০২৬ বিশ্বকাপ প্লে-অফকে সামনে রেখে শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জেনারো গাত্তুসো। টানা তৃতীয়বার বিশ্বকাপ মিসের শঙ্কায় থাকা ইতালির জন্য এই প্রত্যাবর্তন বিশেষ গুরুত্ব বহন করছে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি প্লে-অফে প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তর আয়ারল্যান্ডের। বার্গামোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি জিততে পারলে পাঁচ দিন পর ওয়েলস বা বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলতে হবে তাদের। এই দুটি ম্যাচ জিততে না পারলে অন্তত ১৬ বছর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ইতালিকে।
সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন কিয়েসা ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে। সেই আসরের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে হারের ম্যাচেই জাতীয় দলে তাঁর শেষ উপস্থিতি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন।
ক্লাব ফুটবলে ২০২৪ সালের আগস্টে জুভেন্তাস ছেড়ে লিভারপুলে যোগ দেন কিয়েসা। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত একাদশে জায়গা পাননি; চলতি মৌসুমে মাত্র একটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। তবু পরিশ্রমী মনোভাব ও লড়াকু পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছে দ্রুতই প্রিয় হয়ে উঠেছেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।
এদিকে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ক্যালিয়ারির ডিফেন্ডার মার্কো পালেস্ত্রা। প্রায় দুই বছর পর দলে ফিরেছেন আটালান্তার ডিফেন্ডার জর্জিও স্কালভিনি এবং রোমার মিডফিল্ডার নিকোলো পিসিল্লি।
বিশ্বকাপের বাছাইপর্বের স্মৃতি ইতালির জন্য সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপের আগে প্লে-অফে সুইডেনের কাছে হেরে বিদায় নেয় তারা। আর ২০২২ বিশ্বকাপের আগে একই ধাপ নর্থ মেসেডোনিয়ার কাছে পরাজয়ে আবারও স্বপ্ন ভঙ্গ হয়। এবার সেই হতাশা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ফেরার লক্ষ্যেই দল গড়েছেন গাত্তুসো।
ইতালির স্কোয়াড
গোলরক্ষক: এলিয়া কাপ্রিলে, মার্কো কার্নেসেক্কি, জিয়ানলুইজি দোনারুম্মা, আলেক্স মেরেত
রক্ষণভাগ: আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুয়োনজর্নো, রিকার্দো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, ফেদেরিকো দিমার্কো, ফেদেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি, জর্জিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা প্রমুখ
মধ্যমাঠ: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্তান্তে, দাভিদে ফ্রাত্তেসি, মানুয়েল লোকাতেল্লি, নিকোলো পিসিল্লি, সান্দ্রো তোনালি
আক্রমণভাগ: ফেদেরিকো কিয়েসা, ময়েজ কিন, মাত্তেও পলিতানো, জিয়াকোমো রাসপাদোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সবার জন্য শান্তি ও আনন্দ কামনা করেন।
রোনালাদো লিখেছেন,
'সবাইকে ঈদ মোবারক। আশা করি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দারুণ একটি দিন কাটাবেন। সবার জন্য শান্তি ও সুখ কামনা করছি।'
রোনালদোর এই শুভেচ্ছা বার্তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এর আগে সম্প্রতি বাবা দিবসেও প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছিলেন রোনালদো। তাঁর বাবা হোসে দিনিস আভেইরো ২০০৫ সালে লিভারের জটিলতায় মারা যান, তখন ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন রোনালদো। সেই সময় তাঁর পাশে ছিলেন তৎকালীন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।