
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদ মাঠে নামা মানেই যেন চার-ছক্কার বন্যা বয়ে যাওয়া। বিশেষ করে দলটার ওপেনার ট্রাভিস হেডের বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষের বোলারদের অসহায় করে তোলে। আইপিএলে যে দারুণ ছন্দে হেড আছেন ,তাতে বিশ্বকাপেও তার কাছ থেকে বড় প্রত্যাশা থাকবে অস্ট্রেলিয়ার। তবে হেড মনে করছেন, বিশ্বকাপে কাজটা সহজ হবে না।
এখন পর্যন্ত আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার হেড। ১১ ইনিংসে ৫৩৩ রান করেছেন দুইশোরও বেশি স্ট্রাইক রেট নিয়ে। গতকালও লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৩০ বল থেকে করেছেন ৮৯ রান। ব্যাটিং করেছেন ২৯৬.৬৬ স্ট্রাইকরেট নিয়ে।
আরও পড়ুন: কীভাবে এমন তাণ্ডব চালাচ্ছেন ট্রাভিস হেড?
এমন ফর্মে থাকা একজন ব্যাটারের কাছ থেকে বিশ্বকাপেও বড় কিছুই চাইবে দল। তবে সেই প্রত্যাশায় লাগাম টানলেন হেড। “যখনই আমরা খেলি, সবসময়ই চাওয়া থাকে, যতটা সম্ভব ধারাবাহিক যেন হতে পারি। রান যেন করতে পারি। ভালো খেলতে পেরে তাই ভালো লাগছে। তবে এর মানে যে ওয়েস্ট ইন্ডিজেও ভালো করব, সেই নিশ্চয়তা নেই।”
এবারের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। কন্ডিশনের ভিন্নতার কারণেও ব্যাটারদেরও কঠিন সময় আসবে বলেই মত হেডের। “আমার মনে হয়, ক্যারিবিয়ানে বেশ ভালোই স্পিনের মুখোমুখি হতে হবে আমাদের এবং টুর্নামেন্ট যত এগোবে, উইকেট ক্রমশ কঠিন হয়ে উঠবে।”
No posts available.
৭ এপ্রিল ২০২৬, ৪:৫৪ পিএম
৬ এপ্রিল ২০২৬, ৪:০৩ পিএম

পিএসএলের মাঝপথে স্বল্প বিরতিতে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। এরমধ্যেই জড়ালেন বিতর্কে—অস্ট্রেলিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে সিডনিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন করাচি কিংসের অধিনায়ক।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারকে অভিযুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডট কম এইউ¬—এর প্রতিবেদন, একটি সাধারণ নিঃশ্বাস পরীক্ষার জন্য ওয়ার্নারের গাড়ি থামানো হয়। পুলিশ কর্মকর্তারা জানান, পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগেই ৩৯ বছর বয়সী ক্রিকেটার তার গাড়ি পার্ক করার চেষ্টা করেছিলেন। তবে তিনি তখনও গাড়ির পাশে দাঁড়িয়ে থাকায় পুলিশ সেখানে পৌঁছে তাকে ব্রেথলাইজার টেস্ট দিতে বাধ্য করে।
আরও পড়ুন
| তামিমকে প্রধান করে বিসিবির নতুন এডহক কমিটি |
|
পরে পরীক্ষার ফলাফলে দেখা যায়, ওয়ার্নার মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর তাকে গ্রেপ্তার করে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হয়, যেখানে ওয়ার্নারের রিডিং ছিল ০.১০৪—যা নিউ সাউথ ওয়েলসে নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি। তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী মাসে তাকে আদালতে হাজিরা দিতে হবে। এই অপরাধের শাস্তি হিসেবে বড় অঙ্কের জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল এমনকি জেল পর্যন্ত হতে পারে সাবেক অজি ক্রিকেটারের।
ওয়ার্নারের আইনি জটিলতা করাচি কিংসের জন্য একেবারেই অপ্রত্যাশিত সময়ে এসেছে। অস্ট্রেলিয়ান ওপেনারের নেতৃত্বেই দলটি চলতি পিএসএলে দারুণ পারফর্ম করছে, টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সমান সক্রিয় ওয়ার্নার। পিএসএলের দ্বিতীয় পর্বের জন্য আগামী ৯ এপ্রিল তার করাচিতে পৌঁছানোর কথা ছিল। তবে এই ঘটনার পর তার পাকিস্তান সফর বা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আপাতত তিনি পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকছেন। এই বিষয়ে এখন পর্যন্ত ওয়ার্নারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।
বিসিসির বর্তমান পরিচালনা পর্ষদ থেকে এর মধ্যেই ২৫ পরিচালকের সাতজনই পদত্যাগ করেছেন। এরমধ্যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কয়েক দিনের মধ্যেই ভেঙে দেওয়া হয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ।
আরও পড়ুন
| নির্বাচনে অনেক অনিয়ম, ভেঙে দেওয়া হলো বিসিবির কমিটি |
|
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুই দিন পর ব্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ।
এনএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে। পাশাপাশি নতুন এডহক কমিটির তালিকাও অনুমোদনের জন্য আইসিসির কাছে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার অনুমোদন পাওয়া সাপেক্ষে কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
আইসিসির কাছে পাঠানো প্রস্তাবিত এডহক কমিটি
তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাসনা ইমাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
এরই মধ্যে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে হবে নির্বাচন।
দুই দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল কমিটি। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে প্রমাণ পেয়েছে যে, বিসিবির নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ছিল না। এমনকি বর্তমান পরিচালকদের মধ্যেও একাধিকজন তদন্ত কমিটির কাছে এই অনিয়মের কথা স্বীকার করেছিলেন।
সংবাদ সম্মেলনে আমিনুল এহসান গত নির্বাচন নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদনটি তুলে ধরেন। তিনি জানান, বিসিবির বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানো হয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে সদ্য গঠিত অ্যাডহক কমিটির নাম এবং অনিয়ম তদন্তের বিস্তারিত প্রতিবেদনও পাঠানো হয়েছে।

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ব্র্যান্ড ভেল্যু, তারকা ক্রিকেটারদের উপস্থিতি এবং সম্প্রচারের দিক থেকে ভারতের ঘরোয়া এই লিগের ধারে কাছে নেই পিএসএল, এসএ টি-টোয়েন্টি ও লঙ্কা প্রিমিয়ার লিগ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির বিশ্বাস, শিগগিরই আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল।
সোমবার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড অব গভর্নরসের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নকভি বলেন, বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহই পিএসএলের দ্রুত অগ্রগতির প্রমাণ। তার মতে, এই লিগ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং খুব শিগগিরই বিশ্বসেরার কাতারে উঠে আসবে।
তিনি বলেন, “পিএসএল এখন বিনিয়োগের জন্য সেরা বাজার। খুব বেশি দেরি নেই, যখন এটি বিশ্বের এক নম্বর লিগ হবে।”
আরও পড়ুন
| বিশ্বকাপ জিতিয়ে মার্চের সেরার লড়াইয়ে ভারতের দুই তারকা |
|
লিগের সম্প্রসারণের পাশাপাশি বোর্ড ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন দিয়েছে, যা মাঠের বাইরেও স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। ফ্র্যাঞ্চাইজি নিলামেও ছিল ব্যাপক সাড়া। ৬ দল থেকে বেড়ে ৮ দলে উন্নীত হয়েছে পিএসএল, নতুন করে যুক্ত হয়েছে সিয়ালকোট ও হায়দরাবাদ।
১.৮৫ বিলিয়ন রুপিতে সিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি কিনেছে ওজেড ডেভেলপারস দলটির নাম দিয়েছে সিয়ালকোট স্ট্যালিয়নজ। এফকেএস গ্রুপ ১.৭৫ বিলিয়ন রুপিতে হায়দরাবাদ দল কিনে নাম রেখেছে হায়দরাবাদ কিংসমেন।
এত কিছুর পরও কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। মাত্র দুই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে পিএসএল। জ্বালানি সংকটের কারণে ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে। অন্যদিকে আইপিএল একাধিক শহরে পূর্ণ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিশ্বজুড়ে এর বিশাল দর্শক রয়েছে। ২০০৮ সালে শুরু হয় আইপিএল। আর ২০১৬ সালে শুরু হয় পিএসএল।
আন্তর্জাতিক ক্রিকেটারদের টানতেও কিছুটা সমস্যায় পড়ে পিএসএল। অনেক সময় আইপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলেন। পরে আইপিএল দলগুলো তাদের বদলি হিসেবে দলে ভেড়ায়—মাঝ মৌসুমেই তাদের ছাড়তে হয় পিএসএল। আর্থিক দিক থেকেও আইপিএল অনেক এগিয়ে; অনেক ক্ষেত্রে আইপিএলের একজন ক্রিকেটারের চুক্তির খরচ পিএসএলে একটি দলের বাজেটের সমান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চাকরি ছেড়ে যাওয়ার আগে 'স্পিন বোলিং মেশিনের' গুরুত্ব সম্পর্কে বলেছিলেন নিক পোথাস। তার বিদায়ের পর তাৎক্ষণিকভাবে না হলেও, অবশেষে সেই স্পিন বোলিং মেশিন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার নাম মার্লিন বাই বোলা।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুই সিরিজ শুরুর আগে চলমান অনুশীলন ক্যাম্পে সোমবার প্রথম এই স্পিন বোলিং মেশিন ব্যবহার করা হয়। যা দিয়ে নিজেদের পছন্দমতো অফ স্পিন, লেগ স্পিন বা স্ট্রেইট ডেলিভারির অনুশীলন করতে পেরেছেন ব্যাটাররা।
এর আগে শুধু এনালগ বোলিং মেশিনের ব্যবহার ছিল বাংলাদেশের ক্রিকেটে। যা দিয়ে গতি বাড়ানো বা কমানো ও বাউন্সের তারতম্যের অনুশীলন করা যেত। এখন নতুন করে মার্লিন বাই বোলা নিয়ে আসায় স্পিনের বিপক্ষেও নিজেদের ঝালাই করতে পারবেন ব্যাটাররা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জাতীয় একাডেমি মাঠে সোমবার সকালেই যেমন সাইফ হাসান, জাকের আলি অনিকরা ব্যাটিং করেছেন এই মেশিনের সামনে। এটি দিয়ে চাইলে সময় ঠিক করে দিয়ে একসঙ্গে ৩০টি বলও খেলা যাবে।
আরও পড়ুন
| প্রধানমন্ত্রীর হাতে ট্রফি তুলে দিতে চান সাফজয়ী অধিনায়ক |
|
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই মেশিনের ব্যাপারে ধারণা দেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
“এই বোলিং মেশিনের নাম মার্লিন বাই বোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।”
“এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং আর্মার- তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।”
জানা গেছে, মেশিনটি কিনতে বিসিবির খরচ হয়েছে প্রায় ১০ হাজার পাউন্ড বা ১৬ লাখ টাকা।