
বড় চুক্তি না পেলেও মেয়াদ বেড়েছে কয়েক দফায়। তবে এবার মাত্র কয়েকমাস বাকি থাকলেও মোহামেদ সালাহর লিভারপুলে থাকার সম্ভাবনা ক্রমেই যাচ্ছে কমে। ক্লাবের কাছ থেকে এখনও কোনো সাড়া না পাওয়ায় মিশরীয় তারকার ধারণা, এই মৌসুমেই শেষবার লিভারপুলের জার্সিতে শেষবার খেলছেন তিনি।
লিভারপুলের সাথে সালাহর বর্তমান চুক্তির মেয়াদ শেষ আগামী জুনে। এর আগেও অবশ্য বেশ দেরিতে চুক্তি নবায়ন করলেও দুই পক্ষের আলোচনা হয়েছে মৌসুমের শুরু থেকেই। তবে এই মৌসুমে দারুণ ফর্মে থাকলেও আর্নে স্লটের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি থাকছেন, সেই আভাস পাওয়া যাচ্ছে সামান্যই।
আরও পড়ুন
| রুনির রেকর্ডে ভাগ বসালেন সালাহ |
|
রোববার প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ে দুবার গোল করা সালাহ ম্যাচ শেষে চুক্তি নিয়ে আক্ষেপই প্রকাশ করেন-
“হ্যাঁ, আমি হতাশ। অবশ্যই এই পরিস্থিতি নিয়ে আমি হতাশ। আমি এখন পর্যন্ত লিভারপুল থেকে কোনো ধরনের প্রস্তাবই পাইনি। আমার সম্ভবত ক্লাবে থাকার চেয়ে ছাড়ার সম্ভাবনাই বেশি। আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি এবং আমি এখনও ক্লাবে থাকার জন্য কোনো প্রস্তাব পাইনি।”
৩২ বছর বয়সী সালাহ এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল করে লিভারপুলের সর্বোচ্চ স্কোরার। প্রিমিয়ার লিগেই গোল ১০টি। শুধুমাত্র ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ডই এই মৌসুমে সালাহর চেয়ে বেশি প্রিমিয়ার লিগে গোল করেছেন।
আরও পড়ুন
| লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিলেন সালাহ? |
|
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ সমর্থকদের কাছেও বেশ জনপ্রিয়। তবে ক্লাবের আগ্রহ না থাকলে বাস্তবতা মেনে নিতে প্রস্তুত তিনি-
“আপনারা জানেন, আমি অনেক বছর ধরে এই ক্লাবে আছি। এরকম আর কোনো ক্লাবই নেই... তবে এখন চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো প্রস্তাব নেই। আর শেষ পর্যন্ত বিষয়টা আমার হাতে নেই।”
No posts available.
২০ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

আজ রাতে ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৬ মার্চ ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে ঢাকায় ক্যাম্প শুরু করেন কোচ হাভিয়ের কাবরেরা। ভিয়েতনাম যাওয়ার আগে ২২ সদস্যের দল নির্বাচন করেছেন তিনি। বাদ পড়েছেন ৬জন।
ইশাক আকন্দ প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ঢুকেছিলেন। কিন্তু বাদ পড়েছেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার। নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক। তিনি কোচের ম্যাচ পরিকল্পনায় ছিলেন। গতকাল অনুশীলনে ব্যথা পাওয়ায় বসুন্ধরা কিংসের মিডফিল্ডার দলের সঙ্গে যেতে পারছেন না।
জাতীয় দলে অনেকদিন পর ফিরেছিলেন মিডফিল্ডার মানিক। কিন্তু তার এই ফেরা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চারদিন পরই আবার বাসায় ফিরতে হচ্ছে। কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে চূড়ান্ত দলে ঠাঁই দেননি।
এক সময় কাবরেরার অন্যতম ভরসার জায়গায় ছিলেন ডিফেন্ডার ইসা ফয়সাল। সাম্প্রতিক সময়ে তিনি দলে ডাক পান না। আবার ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন না ইসা। এবার ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের দলেও জায়গা চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছেন। ইসার পাশাপাশি শাকিল হোসেন ও রফিকও বাদ পড়েছেন স্কোয়াড থেকে।
ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। বিগত অনেক সময় কাবরেরা ২৩ জনের বেশি ফুটবলার নিয়ে বিদেশ সফর করেছেন। এবার তিনি ঢাকা থেকে ২২ জন নিয়ে যাচ্ছেন। হামজা চৌধুরী আগামী রোববার ভিয়েতনামে যোগ দেবেন।

বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ দল ঘোষণা করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের এই দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই তারকা খেলার জন্য শতভাগ ফিট নন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
দল থেকে বাদ পড়া নিয়ে তখন আক্ষেপ করেছিলেন নেইমার। বিশ্বকাপ খেলতে দীর্ঘদিন ধরেই পরিশ্রম করে যাচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ফর্মটাও পক্ষে কথা বলবে তাঁর। তবুও জায়গা হয়নি স্কোয়াডে। কিন্তু নেইমার মনে করেন তিনি বিশ্বকাপে থাকলে সেটি দলের জন্য ভালো হতো। তিনি দলকে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। বলেন,
‘আমি বিশ্বকাপে যেতে চাই। এটা আমাকে উজ্জীবিত করে। আমার মনে হয় আমি ব্রাজিল জাতীয় দলকে সাহায্য করতে পারি। আমি যে কোনোভাবে সাহায্য করতে পারি। আমি আমার কোয়ালিটি জানি এবং জানি যে মাঠে আমার কতটুকু দেওয়ার আছে।’
দলে রাখা না হলেও ৩৪ বছর বয়সী নেইমারের বিশ্বকাপ দলে ফেরার দরজা এখনো বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ,
‘নেইমার পুরোপুরি ফিট নয় বলেই তাঁকে ডাকা হয়নি। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের গল্পটা অন্যরকম হতে পারে।’
২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নেইমারের হাতে সময় আছে দুই মাস। ১৯ মে বিশ্বকাপের দল ঘোষণা করবেন আনচেলত্তি। এই সময়ে সান্তোসের হয়ে অন্তত ১৫-১৬টি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাবেক পিএসজি তারকা। তাঁর জন্য প্রতিটি ম্যাচই হবে জাতীয় দলে ফেরার একেকটি ‘অডিশন’।

এই মৌসুমে ভক্তদের উদযাপনের উপলক্ষ খুব কমই এনে দিতে পেরেছে নটিংহাম ফরেস্ট। প্রিমিয়ার লিগের রেলিগেশন জোন থেকে কেবল গোল ডিফারেন্সে একধাপ উপরে আছে ক্লাবটি। মৌসুমে চারজন কোচের অধীনে খেলেছে ফরেস্ট। সিটি গ্রাউন্ডে অবস্থার চিত্র মোটেও ভালো নয়। কিন্তু ডেনমার্কের ছোট শহর হার্নিংয়ের এমসিএইচ অ্যারেনার ভিড় করা বিদেশি সমর্থকদের সামনে অতিথি ফরেস্টরা গতরাতে দারুণ কিছু উপহার দিল তাদের সমর্থকদের।
ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে ডেনমার্কের ক্লাব মিডজিল্যান্ডের মুখোমুখি হয় নটিংহাম ফরেস্ট। শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে ভিতর পেরেইরার দল। পরের মাঠে তাই প্রথম লেগের ফল টপকে জিততে হতো ইংলিশ ক্লাবটিকে। ঘুরে দাঁড়ানোর ম্যাচে দারুণ খেলেছে ফরেস্ট। নির্ধারিত সময়ে ২-১ গোলে জিতে ম্যাচ নিয়েছে পেনাল্টি শ্যুটআউটে। এরপর সেখানে ৩-০ ব্যবধানে মিডজিল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফরেস্ট। ১৯৯৬ সালের পর এই প্রথম আবার প্রতিযোগিতার শেষ আটে উঠল প্রিমিয়ার লিগের ক্লাবটি।
এই্ মৌসুমে এমন ঘটনা বিরল ছিল নটিংহামের পক্ষ থেকে। সাবেক ফরেস্ট ডিফেন্ডার লুক চামবার্স বিবিসি রেডিও ৫ লাইভে বলেন,
‘এই মৌসুমে যা যা ভুল হতে পারে, সবই হয়েছে। তবে ভুলে যাওয়ার মতো মৌসুমে এমন রাত স্মরণীয়।’
মিডজিল্যান্ডের বিপক্ষে পাঁচ মাস আগেও প্রতিযোগিতার লিগ পর্বে ঘরের মাঠে হেরেছি ৩-২ ব্যবধানে। ভক্তদের কাছ থেকে তখন দুয়ো শুনতে হয়েছে ফরেস্টদের। কিন্তু বৃহস্পতিবার রাতের এই জয় ফরেস্টের ফর্ম ও ভাগ্য ফেরার সূচনা হতে পারে মনে করেন অনেকে। ভুলে যাওয়ার মৌসুমে এখন ফরেস্টদের আশা দেখাচ্ছে ইউরোপা লিগ।
ইউরোপা লিগের শেষ আটে কে কার মুখোমুখি:

এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ ঘরের মাঠে ভারতকে হারিয়েছে। একটিমাত্র জয় বাদে বাকি দুই পয়েন্ট এসেছে দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে। ভারতের বিপক্ষেই তাদের মাটিতে ড্র এবং হংকংয়ের বিপক্ষে আরেকটি অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট। বাছাইয়ে বাংলাদেশের আর সম্ভাবনা নেই। ‘সি’ গ্রুপ থেকে তাই ৩১ মার্চ সিঙ্গাপুরে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তবুও শেষটি জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। আর অ্যাওয়ে ম্যাচ বলে আগের দুই ম্যাচ থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন জামাল ভূঁইয়া।
সিঙ্গাপুর ম্যাচের আগে ২৬ মার্চ বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। বাংলাদেশ দল আজ রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে গতকাল সন্ধ্যায় কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা আসন্ন দুই ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন,
‘আমরা হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে যেমন খেলেছিলাম, তেমনই খেলব। ফর্মেশন কিছুটা পরিবর্তন হতে পারে। আমরা আজ (গতকাল) সেই অনুশীলনই করব।’
ভিয়েতনাম ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে। শক্তিশালী দলের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক বলে মনে করেন কোচ কাবরেরা,
‘সিঙ্গাপুরের আগে ভিয়েতনাম ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ২ ম্যাচই ৩ পয়েন্টের জন্য খেলব। যা আমরা সচরাচর করি।’
জাতীয় দলের ফরোয়ার্ড শেখ মোরসালিন খানিকটা ইনজুরিতে ছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ভালোই মনে করছেন কোচ,
‘সে আমাদের সঙ্গে যাচ্ছে। টেস্টের পজিটিভ ফলাফল এসেছে। তিন-চার দিনের মধ্যে অনুশীলন করবে এবং দেখা যাক ভিয়েতনাম ম্যাচে কতক্ষণ খেলতে পারবে।’

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ আন্তর্জাতিক বিরতির জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে জার্মানি। আগামী ২৭ মার্চ সুইজারল্যান্ড এবং ৩০ মার্চ ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নিজেদের শেষ মুহূর্তের রণকৌশল ঝালিয়ে নেবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দলে ফিরেছেন কাই হাভার্টজ, কেভিন শ্যাডে, আন্তন স্ট্যাচ এবং জশা ভাগনোম্যান। রক্ষণে জশুয়া কিমিখ ও আন্তোনিও রুডিগারের মতো অভিজ্ঞদের উপর আস্থা রেখেছেন জুলিয়ান নাগেলসম্যান।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখের ১৮ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল এবং ২২ বছর বয়সী গোলকিপার জোনাস আর বিগ। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে জামাল মুসিয়ালার অনুপস্থিতি। বায়ার্নের এই তরুণ তুর্কি বাম পায়ের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। ফর্মে থাকা সত্ত্বেও দলে জায়গা পাননি অ্যাঞ্জেলো স্তিলার।
সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার পর ঘরের মাঠ স্টুটগার্টে ঘানাকে আতিথ্য দেবে জার্মানি। এরপর সরাসরি বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে নাগেলসম্যানের শিষ্যরা। জুনে বিশ্বকাপের আগমুহূর্তে যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি।
জার্মানির স্কোয়াড:
গোলকিপার: অলিভার বাউম্যান, আলেকজান্ডার নুবেল, জোনাস উর্বিগ।
ডিফেন্ডার: ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, জশুয়া কিমিখ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথন তাহ, মালিক থিয়াও, জশা ভাগনোম্যান।
মিডফিল্ডার: পাসকাল গ্রস, লিওন গোরেটজকা, ফেলিক্স নমেচা, আলেকজান্ডার পাভলোভিচ, আন্তন স্ট্যাচ, ফ্লোরিয়ান উইর্টজ।
ফরোয়ার্ড: সার্জ গ্যানাব্রি, কাই হাভার্টজ, লেনার্ট কার্ল, জেমি লেভেলিং, লেরয় সানে, কেভিন শ্যাডে, দেনিজ উন্দাভ, নিক ভলটেমেড।