
চোট কাটিয়ে এক বছর পর গত মাসেই ফিরেছেন মাঠে। আল হিলালের হয়ে খেলেছেন ম্যাচ। আর সেই কারণেই নেইমারকে এই বছরই জাতীয় দলে দেখার সম্ভাবনা বেড়েই যাচ্ছিল। তবে এযাত্রায় সেটা আর হয়নি। চলতি মাসের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে যে জায়গা হয়নি তার। দলটির কোচ দরিভাল জুনিয়র মনে করেন, এখনও পুরোদমে ম্যাচ খেলার জায়গায় নেই সাবেক পিএসজি তারকা।
আরও পড়ুন
| ‘দরিভাল সেরা ফুটবলের সন্ধানে আছেন, ফলাফলে এর প্রভাব পড়ছে’ |
|
গত বছর অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলার সময়ই বাঁ হাঁটুতে গুরুতর চোট পান নেইমার। অস্ত্রোপচারের পর সেরে ওঠার দীর্ঘ এক প্রক্রিয়ায় কেটে যায় মাসের পর মাস। অনেক অপেক্ষার পর গত মাসের শেষের দিকে আল হিলালের হয়ে একটি ম্যাচ খেলেন বদলি হিসেবে নেমে।
চলতি মাসের দুটি ম্যাচের স্কোয়াড দিয়ে নেইমারকে না রাখার পেছনে ঠিক এই বিষয়টিই তুলে ধরেছেন দরিভাল। “আমরা তাকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে এটা তাড়াহুড়ো না হয়ে যায়। তিনি এখন কার্যত পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তবে তিনি মাত্র কয়েক মিনিট খেলেছেন, যার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তার ইচ্ছা ছিল এখানে থাকার, কিন্তু সে পরিস্থিতিটা বুঝতে পেরেছে যে তার ম্যাচ খেলার ফিটনেসের ঘাটতি আছে।”
আরও পড়ুন
| নেইমারের সাথে 'সমস্যা নেই' ব্রাজিল কোচ দরিভালের |
|
নেইমারহীন ব্রাজিল গত এক বছরে সেভাবে উন্নতি করতে পারেনি। দলের সবচেয়ে বড় তারকা না থাকায় কোচকে বদল আনতে হয়েছে খেলার ধরনে। বাজিয়ে দেখতে হয়েছে এন্দ্রিকের মত নতুন খেলোয়াড়কে। তবে এসবের প্রতিফলন সেভাবে দেখা যায়নি ব্রাজিলের খেলায়। কোপা আমেরিকা ব্যর্থতার পাশাপাশি বাছাইয়েও নেই ভালো অবস্থান। আর এই কারণেই নেইমারকে দলে ফেরানো নিয়ে স্বপ্ন বুনছিলেন সেলেসাও সমর্থকরা।
তবে দরিভালের মতে, নেইমারকে নিয়ে তাড়াহুড়া করাটা মোটেও সমীচীন হবে না তাদের জন্য। “আমাদের ক্লাবের (আল হিলালের) প্রক্রিয়াকে সম্মান করতে হবে। তার মানের একজন খেলোয়াড় সবসময় এখানে থাকতে ভালবাসে। তার থাকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদিও সে সম্পূর্ণ ফিট অবস্থায় নেই।”
No posts available.
২৮ মার্চ ২০২৬, ৮:৫০ এম

আক্রমণ আর পাল্টা আক্রমণে দারুণ জমে উঠল জার্মানি ও সুইজারল্যান্ডের ম্যাচ। সব মিলিয়ে সাত গোলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল জুলিয়ান নাগেলসম্যানের জার্মানি।
শুক্রবার রাতে ফিফা প্রীতি ম্যাচে প্রতিপক্ষের মাঠে সুইজারল্যান্ডকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তরুণ ফরোয়ার্ড ফ্লোরিয়ান উইর্টজ জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি।
বাসেলের সেন্ট জ্যাকব-পার্কে ১৭ মিনিটে ড্যান এনদোয়ে চমৎকার গোলে স্বাগতিক সুইজারল্যান্ডকে লিড এনে দেন। ২৬ মিনিটে উইর্টজের মাপা ক্রস থেকে হেডে গোল করে জার্মানিকে সমতায় ফেরান বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার জোনাথন তাহ।
আরও পড়ুন
| ব্যতিক্রমী সম্মান দিয়ে মায়ামি স্টেডিয়ামে মেসির নামে স্ট্যান্ড |
|
৪১ মিনিটে ব্রিল এমবোলোর গোলে সুইজারল্যান্ড আবারও এগিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে উইর্টজের পাস থেকে সার্জ গ্যানাব্রি গোল করলে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে জার্মানিকে প্রথমবারের মতো লিড এনে দেন উইর্টজ। ৭৯ মিনিটে সুইজারল্যান্ডের বদলি খেলোয়াড় জোয়েল মন্টিরো সমতা ফেরান।
ম্যাচের ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে জার্মানির জয় নিশ্চিত করেন উইর্টজ। এই জয়ের মাধ্যমে সুইজারল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ১৬ বছরের জয়খরা কাটাল জার্মানি।
রাতের অপর প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে স্পেন। ঘরের মাঠ এস্তাদিও দে লা সেরামিকাতে স্প্যানিশদের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল।
পরের ম্যাচে সোমবার ঘরের মাঠে ঘানার মুখোমুখি হবে জার্মানি, মঙ্গলবার স্পেন মোকাবিলা করবে মিশরকে।

মাঠে এখনও জাদু দেখাচ্ছেন অনবরত, তাই ইতিহাসও লিখছেন একেবারে বর্তমানেই। তাই লিওনেল মেসিকে ঘিরে এবার ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি তাদের নতুন স্টেডিয়ামে একটি গ্যালারির নাম রাখছে 'লিও মেসি স্ট্যান্ড'- যা সাধারণ রীতির সম্পূর্ণ উল্টো। সাধারণত এমন সম্মান দেওয়া হয় অবসর নেওয়া কিংবদন্তিদের, কিন্তু মেসির ক্ষেত্রে সেটি হচ্ছে তার খেলার মাঝেই।
এক বিবৃতিতে মেসিকে এই ব্যতিক্রমী সম্মান দেওয়ার কথা জানিয়েছে ইন্টার মায়ামি।
আরও পড়ুন
| ভালভার্দের ইনজুরি টাইমের পেনাল্টিতে পরাজয় এড়াল উরুগুয়ে |
|
“প্রথাগতভাবে এই ধরনের সম্মান অতীতকে ঘিরে তৈরি হয়। যেখানে বড় অংশ জুড়ে থাকে স্মৃতি আর নস্টালজিয়া। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমানের, যা এখনই ঘটছে। যখনই লিও মাঠে নামেন, দর্শকের অনুভূতির প্রতিফলন এটি।”
২৬ হাজার ৭০০ আসনের নতুন এই স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ অস্টিন এফসি। সেদিন মাঠে নামলে নিজের নামের স্ট্যান্ডের সামনেই খেলতে পারবেন লিওনেল মেসি।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর মেসি বদলে দিয়েছেন ইন্টার মায়ামির ভাগ্য। ডেভিড বেকহ্যামের সহ-মালিকানাধীন ক্লাবটিকে তিনি এনে দিয়েছেন তিনটি শিরোপা- ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড ও গত বছর এমএলএস কাপ।
ব্যক্তিগত পরিসংখ্যানেও তিনি ক্লাবের ইতিহাসে সবার ওপরে। ৯৪ ম্যাচে করেছেন ৮২ গোল, সঙ্গে ৫৩টি অ্যাসিস্ট- দুটো ক্ষেত্রেই তিনি ইন্টার মায়ামির সর্বকালের সেরা।
আরও পড়ুন
| এনজো-পাজের গোলে আর্জেন্টিনার সহজ জয় |
|
সম্প্রতি পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৯০০তম গোলও পূর্ণ করেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা। এলিট পুরুষ ফুটবলে এই মাইলফলকে পৌঁছানো দ্বিতীয় খেলোয়াড় তিনি- প্রথমজন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো।
ফুটবলের ইতিহাসে কিংবদন্তিরা সাধারণত অতীতের অংশ হয়ে ওঠেন। কিন্তু মেসি যেন সেই নিয়মই বদলে দিচ্ছেন- খেলতে খেলতেই হয়ে উঠছেন ইতিহাস।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয় অংশেও লম্বা সময় জালের দেখা পেল না কোনো দল। শেষ দিকে প্রথম গোল করে লিড নিল ইংল্যান্ড। তবে ইনজুরি টাইমে পেনাল্টি হজম করে উরুগুয়ের সঙ্গে আর জয় পাওয়া হলো না তাদের।
ওয়েম্বলিতে শুক্রবার রাতের ফিফা প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড ও উরুগুয়ে। দ্বিতীয়ার্ধেই গোল দুইটি করে তারা।
পুরো ম্যাচে ইংল্যান্ডের নায়ক ও ভিলেন একজনই- বেন হোয়াইট। প্রথমে নিজে গোল করে দর্শকদের আনন্দে ভাসান। পরে তার ফাউলেই পেনাল্টি পেয়ে যায় উরুগুয়ে। ফলে গ্যালারি থেকে হোয়াইটের জন্য ভেসে আসে দুয়ো।
ম্যাচের প্রথমার্ধে প্রায় আধঘণ্টা খেলা হওয়ার পর প্রথম সুযোগ পায় উরুগুয়ে। তবে লক্ষ্যে ছিল না শট। বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগে অল্পের জন্য গোল হজম থেকে রক্ষা পায় ইংল্যান্ড। তারা নিজেরাও গোলের জন্য করে ৫টি নিষ্ফলা শট।
আরও পড়ুন
| এনজো-পাজের গোলে আর্জেন্টিনার সহজ জয় |
|
দ্বিতীয়ার্ধেও একই তালে চলতে থাকে ম্যাচ। ৮১ মিনিটে গিয়ে ভাঙে ডেডলক। কর্নার থেকে উড়ে আসা বলে ফ্লিক করেন কোল পামার। ফেরাতে পারেননি উরুগুয়ে গোলরক্ষক। জালের একদম কাছ থেকে টোকা দিয়ে নিজের প্রথম গোল করেন হোয়াইট।
পরে অতিরিক্ত যোগ করা সময়ে ডি বক্সের মধ্যে ফেডরিক ভিনাসকে ফাউল করে বসেন হোয়াইট। ফলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজেই স্পট কিক থেকে গোল করে দলকে ড্র এনে দেন ফেডরিক ভালভার্দে।
পরবর্তী প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর আলজেরিয়ার বিপক্ষে খেলবে উরুগুয়ে।
শুরুতে মাঠে নামলেন না মেসি। তার অভাব পুষিয়ে দিলেন এনজো ফার্নান্দেস ও নিকো পাজ। দুজনের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নেমে কিছু জাদু দেখালেন মেসি। তবে গোল আর পেল না আলবিসেলেস্তেরা। প্রথমার্ধের দুই গোলেই মিলল জয়।
বুয়েন্স আইরেসে ফিফা প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। শনিবার ভোরের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে একটি গোল শোধ করে আর্জেন্টিনার চেয়ে শক্তিতে অনেক পিছিয়ে থাকা মৌরিতানিয়া।
এদিন ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলার কথা ছিল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের পর ভেন্যু নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। ফলে শেষ পর্যন্ত বাতিলই করা হয় ম্যাচ।
তাই শেষ মুহূর্তে তড়িঘড়ি ফিফা র্যাঙ্কিংয়ের ১১৫তম দল মৌরিতানিয়ার সঙ্গে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। যেখানে প্রথমার্ধে দুই গোল হজম করলেও, পরে লড়াই জমানোরই আভাস দেয় মৌরিতানিয়া। তবে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এনজো। ডান দিক থেকে নাহুয়েল মোলিনা ক্রস করলে ডি-বক্সের মাঝামাঝিতে পেয়ে যান তিনি। জোরাল শটে মৌরিতানিয়ার জাল কাঁপিয়ে তোলেন চেলসির মিডফিল্ডার।
এর ১৫ মিনিট পর বিপজ্জনক জায়গায় ফাউলের শিকার হন পাজ। নিজে চমৎকার এক ফ্রি কিক করে পেয়ে ২১ বছর বয়সী মিডফিল্ডার পেয়ে যান দেশের জার্সিতে প্রথম গোল। খানিক বাদে আরেকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পাজ।
প্রথমার্ধের বিরতির পর ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও রদ্রিগো ডি পলের সঙ্গে মেসিকে মাঠে নামান লিওনেল স্কালোনি। দশ মিনিটের মধ্যেই জাদু নিয়ে হাজির হন মেসি। তবে অল্পের জন্য গোল পাননি। প্রতিপক্ষের গায়ে বল চলে যায় বাইরে।
এরপর আরও বেশ কয়েকটি জোরাল আক্রমণ করে আর্জেন্টিনা। তবে জালের ঠিকানা তারা খুঁজে নিতে পারেনি। অতিরিক্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জর্ডান লেফোর্টের গোলে পরাজয়ের ব্যবধান কমিয়ে মাঠ ছাড়ে মৌরিতানিয়া।
ঘরের মাঠে পরের প্রীতি ম্যাচে বুধবার ভোরে জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অন্যরকম প্রতিবাদ জানাল দেশটির ফুটবলাররা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের শাজারে তাইয়েবা নামের একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ১৬৮ জন শিশু এবং ১৪ জন শিক্ষক ও স্কুলের কর্মচারী নিহত হয়েছেন।
ইরানের খেলোয়াড়রা তুরস্কে আজ নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত চলার সময় কালো আর্মব্যান্ড পরিধান করেন এবং হাতে স্কুলব্যাগ ধরে রাখেন। দলের এক কর্মকর্তা জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনে স্কুলছাত্রীদের হত্যা নিয়ে প্রতিবাদ হিসাবে করা হয়েছিল।
ইরান পুরুষ দলের খেলোয়াড়রা ম্যাচের আগে গোলাপি ও বেগুনি রঙের ব্যাগ হাতে ধরেছিলেন, যেগুলিতে ফিতা লাগানো ছিল— শাজারেহ তাইয়েবে স্কুলে হামলার স্মরণে করা হয়েছিল এটি। তেহরান জানিয়েছে, এই হামলায় প্রথম দিনে ১৭৫-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে শিশু ও শিক্ষকও রয়েছেন।
একজন ইরানি দলের মুখপাত্র জানিয়েছেন, ‘খেলোয়াড়রা স্কুলব্যাগগুলো হৃদয়ের কাছে ধরে রেখেছে, নিহত ১৬৫ ইরানি ছাত্রীদের স্মরণে, যাদের হত্যার দায় মার্কিন সেনারা নিয়েছে।’
মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন, নৃশংস এই হামলায় সম্ভবত নিজেদের বাহিনী দায়ী, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বা তদন্ত সম্পন্ন হয়নি।
চলতি মাসের শুরুতে, ইরানের মহিলা ফুটবল দলের কয়েকজন সদস্য এশিয়ান কাপের একটি ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালে নীরব ছিলেন, যা তেহরানের রাষ্ট্রীয় টিভি `জাতি-বিরোধী’ বলে আখ্যায়িত করেছিল।
ইরানের বিশ্বকাপ খেলা নিয়েও আছে সংশয়। দেশটির ফুটবল ফেডারেশন চেয়েছিল, বিশ্বকাপে তাদের জাতীয় দলের ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানো হোক, কিন্তু ফিফা তা প্রত্যাখ্যান করেছিল। ইরানের জাতীয় দলকে যুক্তরাষ্ট্রে খেলার জন্য স্বাগত জানানো হলেও, তাদের ‘জীবন ও নিরাপত্তার’ জন্য এটি যথোপযুক্ত নাও হতে পারে।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কের বেলেক শহরে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর মঙ্গলবার তুরস্কের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি তারা ২-১ গোলে হারে।