
শুরুতেই দুই তারকা ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গেল রংপুর রাইডার্স। এরপর সাইফ হাসান, ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ তিনটি চল্লিশোর্ধ ইনিংস দলটিকে এনে দিল বড় স্কোরের মঞ্চ। অধিনায়ক নুরুল হাসান সোহান দিলেন ফিনিশিং টাচ। রান তাড়ায় শুরুটা ভালো হলেও লড়াই জমাতে ব্যর্থ হল ঢাকা ক্যাপিটালস। তবে শেখ মাহেদি হাসানের এক স্পেলই গড়ে দিল ম্যাচের ব্যবধান। তাতে ভর করে বড় জয় দিয়েই আসর শুরু করল রংপুর।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে রংপুর জয় পেয়েছে ৪০ রানে। দলটির করা ৬ উইকেটে ১৯১ রানের জবাবে ঢাকার ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৫১ রানে।
দুই চার ও এক ছক্কায় রংপুরকে উড়ন্ত সূচনার এনে দেওয়ার আভাস ছিল স্টিভেন টেলরের ব্যাটে। তবে বেশিদূর এগিয়ে যেতে পারেননি যুক্তরাষ্ট্রের এই বাঁহাতি ব্যাটার। মুস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ৭ বলে করেন ১৪। ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসও পারেননি সুবিধা করতে। আলাউদ্দিন বাবুর প্রথম শিকার হন তিনি।
আরও পড়ুন
| ঝড়ো ফিফটির কৃতিত্ব মাহমুদউল্লাহকেই দিলেন ফাহিম |
|
শুরুর সেই ধাক্কা সামাল দিতে ক্রিজে গিয়েই আক্রমণ চালান ইফতেখার। পাকিস্তানের এই ব্যাটারের একপ্রান্তে সাবলীলভাবে রান বের করলেও কিছুটা সংগ্রাম করতে হচ্ছিল সাইফ হাসানকে। শুরুর দিকে দ্রুত কয়েকটি চার মারা ইফতেখারও ইনিংসে মাঝপথে কিছুটা রানের গতি কমিয়ে ফেলেন।
তবে দুই ব্যাটার মিলেই এরপর রানের চাকা সচল করেন চার-ছক্কার মারে। বিশেষ করে সাইফ। ফিফটির পথে ছিলেন ভালোভাবেই। শেষ পর্যন্ত ফিরতে স্পেলে এসে তাকে থামান বাবু। বড় শট মারতে গিয়ে ক্যাচ দিয়ে শেষ হয় সাইফের দুই চার ও দুই ছক্কায় সাজানো ৪০ রানের ইনিংস।
এক ওভার বাদে ফিফটির আরও কাছে গিয়ে হতাশ হতে হয় ইফতেখারকে। সেই বাবুর বলেই সীমানা পার করতে গিয়ে ক্যাচ দিয়ে শেষ হয় পাকিস্তান ব্যাটারের ৪৯ রানের ইনিংস, যেখানে চারের মার ছিল ৮টি।
১৭তম ওভার করা মুস্তাফিজুরকে চারটি চার মেরে রানের চাকা সচল রাখেন খুশদিল ও সোহান। রংপুর অধিনায়ক এরপর বাবুর এক ওভারে হাঁকান তিনটি চার। আউট হওয়ার আগে খেলেন ১১ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস।
শেষ ওভারে দুই ছক্কা মারা খুশদিল অপরাজিত থাকেন ২৩ বলে ৪৬ রানে।
বড় রান তাড়ায় জাতীয় দলের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম ঢাকাকে এনে দেন আদর্শ সূচনা। দুজনই ভালো বলকে সম্মান করে বাজে বল পেলেই মারেন বড় শট। তাতে পাওয়ার প্লেতে দারুণ কিছু শটে তারা যোগ করেন ৫৮ রান। তখনই ত্রাতা হিসেবে হাজির হন মাহেদি।
আরও পড়ুন
| মাহমুদউল্লাহ-ফাহিম তান্ডবে দুর্দান্ত জয়ে বিপিএল শুরু বরিশালের |
|
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ২০ ওভারে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন মাহেদি। সেই ফর্ম ধরে রেখে ফিরতি স্পেলে এসে ৩০ রান করা তানজিদকে ফেরান তিনি। প্রথম বলেই হাবিবুর রহমানের কাছে ছক্কা হজম করলেও একই ওভারে তরুণ এই ব্যাটারকেও সাজঘরের পথ দেখান মাহেদি।
নিজের শেষ ওভারে ফের জোড়া আঘাত মাহেদির। ছক্কা হাঁকাতে গিয়ে প্রথমে ক্যাচ দিয়ে ফেরেন লিটন (২১ বলে ৩১)। এরপর বাঁহাতি ফরমানউল্লাহ সাফিকে দারুণ এক টার্নিং ডেলিভারিতে বোল্ড করেন দেন। ওখানেই শেষ হয় ঢাকার জয়ের শেষ আশা।
এরপর বাকিটা ছিল কেবলই দলটির হারের ব্যবধান কমানোর লড়াই। ২৭ রানে ৪ উইকেট নিয়ে মাহেদিই রংপুরের সেরা বোলার। ১৫ রানে ২ উইকেট নেন খুশদিল।
No posts available.
৭ এপ্রিল ২০২৬, ৬:৩৬ পিএম
৭ এপ্রিল ২০২৬, ৪:৫৪ পিএম

স্বাধীনতার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পরিচালিত হয়েছে অ্যাডহক বা অস্থায়ী কমিটি দিয়ে। ১৯৯৭ সালে প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গণতান্ত্রিকভাবে বোর্ড পরিচালনা শুরু করে। ২০০১, ২০০৫, ২০০৮, ২০১৩, ২০১৭, ২০২১ এবং সর্বশেষ ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিসিবির কার্যনির্বাহী পরিষদ এবং পরিচালনা পরিষদের নির্বাচন হয়েছে সভাপতি পদ বাদ দিয়ে। সরকার মনোনীত সভাপতিই ১৯৭২ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনায় দিয়েছেন নেতৃত্ব। ২০০৮ সাল পর্যন্ত প্রতিবারই সরকার পরিবর্তনের সাথে সাথে সভাপতি পদে পরিবর্তন এসেছে। ২০১২ সালের অক্টোবরে আইসিসির সহ সভাপতি পদে ( পরবর্তীতে আইসিসির সভাপতি) বিসিবির তৎকালীন সভাপতি আ.হ.ম মোস্তফা কামাল নির্বাচিত হলে তার স্থলে নাজমুল হাসান পাপনকে বিসিবির সভাপতি পদে নিযুক্ত করে ক্রীড়া মন্ত্রানালয়। দায়িত্ব গ্রহনের ঠিক এক বছর পর অর্থাৎ ২০১৩ সালের অক্টোবরে সভাপতি পদে নির্বাচনের বিধান যুক্ত করে পরিচালনা পরিষদের নির্বাচন আয়োজন করেন তিনি। সেই থেকে নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচনের ধারা প্রচলিত আছে।
নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদ গঠিত হওয়ার রেওয়াজে বেশ ক'দফায় বাধা এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলের (১৯৯৬-২০০১) শেষ দিকে ২০০১ সালের ফেব্রুয়ারিতে বিসিবিবর পরিচালনা পরিষদের নির্বাচনের ১৮ মাস পর ভেঙ্গে দেয়া হয় সেই নির্বাচিত পরিচালনা পরিষদ। কার্যনির্বাহী কমিটি থেকে পরিচালনা পরিষদে বিসিবির গঠণতন্ত্রের সংশোধনীতে জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন নেওয়া হয়নি, এই অভিযোগে বিসিবির পরিচালনা পরিষদ কেনো অবৈধ হবে না, বিসিবির কাউন্সিলর রফিকুল ইসলাম বাবুর এই রিট মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি করে কারণ দর্শানোর নোটিশ দেয়। ২০০২ সালের ১১ আগষ্ট বিসিবির পরিচালনা পরিষদের কার্যক্রমে স্থগিতাদেশ দেয় আদালত।
বিসিবির তৎকালীন সভাপতি আলী আসগর লবি এমপিকে বিসিবি পরিচালনায় একক ক্ষমতা দিয়ে ৬০ দিনের মধ্যে নির্বাচন পরিচালনার আদেশ দেয় আদালত। তবে এই সময়ের মধ্যে বিসিবির নিয়মিত কমকাণ্ড পরিচালনার পাশাপাশি গঠণতন্ত্র সংশোধন করা কঠিন হয়ে পড়ায় জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন নিয়ে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করেন বিসিবির তৎকালীন সভাপতি আলী আসগর লবি। গঠণতন্ত্র সংশোধন করে নির্বাচন দিতে অপেক্ষার প্রহর বাড়তে বাড়তে লেগে যায় ৩ বছর।
৪ বছরের জন্য নির্বাচিত ২০০৫ সালে বিসিবির নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২ বছরের মাথায় ভেঙ্গে যায়। ২০০৭ সালের জুলাই মাসে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার গণ পদত্যাগে বাধ্য করে বিসিবির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের। কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে লে. জে. সিনা ইবনে জামালীকে সভাপতি করে ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। সেই উপদেষ্টা কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার শর্ত জুড়ে দিয়েছিল এনএসসি। তবে বিসিবির গঠণতন্ত্রে ব্যাপক সংশোধনী এনে নির্বাচন আয়োজনে সিনা ইবনে জামালীর নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের লেগে যায় ১৬ মাস। ২০০৮ সালের নভেম্বরে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনের পর সেই কমিটির মেয়াদ উত্তীর্ন হলে ২০১২ সালের নভেম্বরে নাজমুল হাসান পাপনকে সভাপতি পদে বহাল রেখে নির্বাচিত পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে এনএসসি গঠন করে অ্যাডহক কমিটি। সেই কমিটিও ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারেনি। সময় নিয়েছে এক বছর। গঠণতন্ত্রে সংশোধনী এনে সভাপতি পদে নির্বাচনের বিধান রেখে ২০১৩ সালের অক্টোবরে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আয়োজন করেছে। উপর্যুপরি ৩টি নির্বাচনে ( ২০১৩, ২০১৭ এবং ২০২১) প্রথমে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, পরবর্তীতে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।
তবে জুলাই বিপ্লবে ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার উৎখাত হলে সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির অধিকাংশ পরিচালক দেশত্যাগ করলেও বিসিবির পরিচালনা পরিষদ ভেঙ্গে দেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ২৫ সদস্যের পরিচালনা পরিষদে অনুপস্থিত পরিচালকদের শুণ্যপদে নির্বাচনও দেয়নি এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় সরাসরি নির্বাচিত ২ পরিচালকের একজনকে ( জালাল ইউনুস) জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়, অন্য আর এক পরিচালককে ( আহমেদ সাজ্জাদুল আলম ববি) গঠণতন্ত্র বর্হিভুতভাবে কাউন্সিলর এবং পরিচালক পদ শুণ্য করে এই দুটি পদে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে প্রথমে এনএসসির কাউন্সিলর এবং পরবর্তীতে পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ সালের ২১ আগষ্ট ক্রীড়া মন্ত্রানালয়ে অনুষ্ঠিত সেই সভাতেই পরিচালকদের কণ্ঠভোটে ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়। সেই থেকে বিসিবির সভাপতির চেয়ারটি হয়ে পড়েছে মিউজিক্যাল চেয়ার।
অন্তবর্তীকালীন সরকারের যুবও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় বিসিবির ৮ পরিচালকের স্বাক্ষরে ফারুক আহমেদকে অপসারিত করে তার স্থলে পুনরায় গঠণতন্ত্র লংঘন করে আমিনুল ইসলাম বুলবুলকে প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় কাউন্সিলর, পরবর্তীতে পরিচালক এবং সভাপতি পদে নির্বাচিত করা হয়। সভাপতি পদে মেয়াদ পূর্ণ করতে পারেননি ফারুক আহমেদ। ৯ মাস পর থামিয়ে দেয়া হয়েছে তাকে। তবে আইসিসির ডেভেলপম্যান্ট ম্যানেজারের চাকরি ছেড়ে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে ৫পর নির্বাচন দিয়ে সেই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়ে ৬ মাসে থেমে গেল আমিনুল ইসলাম বুলবুলের কার্যক্রম।
বিসিবি নির্বাচনে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি বলে গণমাধ্যমকে বলেছিলেন তদন্ত কমিটি প্রধান সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তবে ৩৪ পৃষ্টার সেই রিপোর্ট বিসিবির সর্বশেষ নির্বাচনে সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছে সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিটি, মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
বিসিবির নির্বাচনে কাউন্সিলর মনোনয়নে গঠণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস। বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আয়োজন করবে এই অ্যাডহক কমিটি।
তবে বিসিবির নির্বাচন নিয়ে অনিয়ম তদন্তে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশমালায় গঠণতন্ত্র ব্যাপকভাবে সংশোধনের কথা বলা আছে। ফলে এই সুপারিশকে গুরুত্ব দিলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা কতোটা সম্ভব, তা সময়ই বলে দিবে। কারণ, ইতোপূর্বে কখনোই অ্যাডহক কমিটির মেয়াদ ৯০ দিনের মধ্যে শেষ হয়নি। অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন কি না, মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর দেননি এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। কারণ, ২০০৫, ২০০৮ এবং ২০১৩ সালে বিসিবির নির্বাচনে অংশ নিয়েছেন অ্যাডহক কমিটির অধিকাংশ সদস্য, এবং তাদের অনেকেই নির্বাচিত হয়েছেন। গঠণতন্ত্রেও এ ব্যাপারে সুনিদ্দিষ্ট কোনো বিধি নেই। অর্থাৎ চাইলেই তামিম কেনো, অ্যাডহক কমিটির সকল সদস্য বিসিবির পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন।

পিএসএলের মাঝপথে স্বল্প বিরতিতে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। এরমধ্যেই জড়ালেন বিতর্কে—অস্ট্রেলিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে সিডনিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন করাচি কিংসের অধিনায়ক।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারকে অভিযুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডট কম এইউ¬—এর প্রতিবেদন, একটি সাধারণ নিঃশ্বাস পরীক্ষার জন্য ওয়ার্নারের গাড়ি থামানো হয়। পুলিশ কর্মকর্তারা জানান, পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগেই ৩৯ বছর বয়সী ক্রিকেটার তার গাড়ি পার্ক করার চেষ্টা করেছিলেন। তবে তিনি তখনও গাড়ির পাশে দাঁড়িয়ে থাকায় পুলিশ সেখানে পৌঁছে তাকে ব্রেথলাইজার টেস্ট দিতে বাধ্য করে।
আরও পড়ুন
| তামিমকে প্রধান করে বিসিবির নতুন এডহক কমিটি |
|
পরে পরীক্ষার ফলাফলে দেখা যায়, ওয়ার্নার মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর তাকে গ্রেপ্তার করে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হয়, যেখানে ওয়ার্নারের রিডিং ছিল ০.১০৪—যা নিউ সাউথ ওয়েলসে নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি। তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী মাসে তাকে আদালতে হাজিরা দিতে হবে। এই অপরাধের শাস্তি হিসেবে বড় অঙ্কের জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল এমনকি জেল পর্যন্ত হতে পারে সাবেক অজি ক্রিকেটারের।
ওয়ার্নারের আইনি জটিলতা করাচি কিংসের জন্য একেবারেই অপ্রত্যাশিত সময়ে এসেছে। অস্ট্রেলিয়ান ওপেনারের নেতৃত্বেই দলটি চলতি পিএসএলে দারুণ পারফর্ম করছে, টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সমান সক্রিয় ওয়ার্নার। পিএসএলের দ্বিতীয় পর্বের জন্য আগামী ৯ এপ্রিল তার করাচিতে পৌঁছানোর কথা ছিল। তবে এই ঘটনার পর তার পাকিস্তান সফর বা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আপাতত তিনি পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকছেন। এই বিষয়ে এখন পর্যন্ত ওয়ার্নারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।
বিসিসির বর্তমান পরিচালনা পর্ষদ থেকে এর মধ্যেই ২৫ পরিচালকের সাতজনই পদত্যাগ করেছেন। এরমধ্যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কয়েক দিনের মধ্যেই ভেঙে দেওয়া হয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ।
আরও পড়ুন
| নির্বাচনে অনেক অনিয়ম, ভেঙে দেওয়া হলো বিসিবির কমিটি |
|
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুই দিন পর ব্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ।
এনএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে। পাশাপাশি নতুন এডহক কমিটির তালিকাও অনুমোদনের জন্য আইসিসির কাছে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার অনুমোদন পাওয়া সাপেক্ষে কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
আইসিসির কাছে পাঠানো প্রস্তাবিত এডহক কমিটি
তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাসনা ইমাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
এরই মধ্যে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে হবে নির্বাচন।
দুই দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল কমিটি। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে প্রমাণ পেয়েছে যে, বিসিবির নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ছিল না। এমনকি বর্তমান পরিচালকদের মধ্যেও একাধিকজন তদন্ত কমিটির কাছে এই অনিয়মের কথা স্বীকার করেছিলেন।
সংবাদ সম্মেলনে আমিনুল এহসান গত নির্বাচন নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদনটি তুলে ধরেন। তিনি জানান, বিসিবির বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানো হয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে সদ্য গঠিত অ্যাডহক কমিটির নাম এবং অনিয়ম তদন্তের বিস্তারিত প্রতিবেদনও পাঠানো হয়েছে।

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ব্র্যান্ড ভেল্যু, তারকা ক্রিকেটারদের উপস্থিতি এবং সম্প্রচারের দিক থেকে ভারতের ঘরোয়া এই লিগের ধারে কাছে নেই পিএসএল, এসএ টি-টোয়েন্টি ও লঙ্কা প্রিমিয়ার লিগ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির বিশ্বাস, শিগগিরই আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল।
সোমবার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড অব গভর্নরসের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নকভি বলেন, বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহই পিএসএলের দ্রুত অগ্রগতির প্রমাণ। তার মতে, এই লিগ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং খুব শিগগিরই বিশ্বসেরার কাতারে উঠে আসবে।
তিনি বলেন, “পিএসএল এখন বিনিয়োগের জন্য সেরা বাজার। খুব বেশি দেরি নেই, যখন এটি বিশ্বের এক নম্বর লিগ হবে।”
আরও পড়ুন
| বিশ্বকাপ জিতিয়ে মার্চের সেরার লড়াইয়ে ভারতের দুই তারকা |
|
লিগের সম্প্রসারণের পাশাপাশি বোর্ড ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন দিয়েছে, যা মাঠের বাইরেও স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। ফ্র্যাঞ্চাইজি নিলামেও ছিল ব্যাপক সাড়া। ৬ দল থেকে বেড়ে ৮ দলে উন্নীত হয়েছে পিএসএল, নতুন করে যুক্ত হয়েছে সিয়ালকোট ও হায়দরাবাদ।
১.৮৫ বিলিয়ন রুপিতে সিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি কিনেছে ওজেড ডেভেলপারস দলটির নাম দিয়েছে সিয়ালকোট স্ট্যালিয়নজ। এফকেএস গ্রুপ ১.৭৫ বিলিয়ন রুপিতে হায়দরাবাদ দল কিনে নাম রেখেছে হায়দরাবাদ কিংসমেন।
এত কিছুর পরও কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। মাত্র দুই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে পিএসএল। জ্বালানি সংকটের কারণে ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে। অন্যদিকে আইপিএল একাধিক শহরে পূর্ণ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিশ্বজুড়ে এর বিশাল দর্শক রয়েছে। ২০০৮ সালে শুরু হয় আইপিএল। আর ২০১৬ সালে শুরু হয় পিএসএল।
আন্তর্জাতিক ক্রিকেটারদের টানতেও কিছুটা সমস্যায় পড়ে পিএসএল। অনেক সময় আইপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলেন। পরে আইপিএল দলগুলো তাদের বদলি হিসেবে দলে ভেড়ায়—মাঝ মৌসুমেই তাদের ছাড়তে হয় পিএসএল। আর্থিক দিক থেকেও আইপিএল অনেক এগিয়ে; অনেক ক্ষেত্রে আইপিএলের একজন ক্রিকেটারের চুক্তির খরচ পিএসএলে একটি দলের বাজেটের সমান।