
আগেভাগে লাঞ্চ বিরতির ঘোষণা আসার সময়ই স্পষ্ট হয়ে গিয়েছিল, খুব সহসা জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে না। আপাতত হচ্ছেও তাই। লাঞ্চের পর আম্পায়াররা আরও এক দফায় মাঠ পরিদর্শন করে সন্তুষ্ট হতে পারেননি। তাতে আরও বিলম্বিত হল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের শুরু।
ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগেই জানানো হয়, মাঠের পরিস্থিতি খেলার উপযুক্ত নয়। ফলে টস পিছিয়ে দেওয়া হয় এক ঘণ্টার জন্য। বাংলাদেশ সময় রাত ১০টায় উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, পরবর্তীতে দুই ঘণ্টা পর আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। তবে সেখানেও আসল না সবুজ সংকেত।
আর সাবেক ক্যারিবিয়ান স্পিনার স্যামুয়েল বদ্রি মাঠ থেকে যা জানিয়েছেন ব্রডকাস্টে, তাতে প্রথম দিনের বাকি অংশের খেলা নিয়ে শঙ্কিত হওয়ারও কারণ থাকতে পারে। উইকেটের দুই পাশে অনেক জায়গা নাকি এখনও ভেজা রয়ে গেছে। সেটা ঠিক করতে প্রচুর বালি ফেলা হয়েছে জায়গাগুলোতে। গ্রাউন্ড স্টাফরা আশাবাদী, আর্দ্রতা এই বালু শুষে নেবে, কারণ এই মুহূর্তে আবহাওয়া বেশ তপ্ত।
আবহাওয়া অনুকূল থাকার পরও ম্যাচ শুরুতে দেরি হওয়ার মূল কারণ কিংস্টনে গত সপ্তাহের প্রচুর পরিমাণে বৃষ্টি, যা আউটফিল্ডের ভীষণ ক্ষতি করেছে এবং বেশ কিছু জায়গায় এখনও সেই পানি জমে আছে। স্থানীয় সময় বিকেলেও নাকি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
No posts available.
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১০ পিএম
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৪ পিএম
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৮ পিএম

ভারতের বিপক্ষে দুর্দান্ত
ব্যাটিংয়ে জানুয়ারির আইসিসির মাসসেরা হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল।
ক্যারিয়ারে প্রথমবার এই পুরস্কার জিতলেন তিনি। মিচেল পেছনে ফেলেছেন ভারতের টি-টোয়েন্টি
অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ডের ব্যাটার জো রুটকে।
জানুয়ারিতে ভারত সফরে তিন
ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতে পিছিয়ে পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে
২-১ ব্যবধানে সিরিজ জেতে কিউইরা।
দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত
১৩১ রান করে দলের প্রত্যাবর্তনের পথ দেখান মিচেল। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে খেলেন
১৩৭ রানের অসাধারণ ইনিংস। সিরিজে তিন ম্যাচে ৩৫২ রান করেন মিচেল, গড় ১৭৬। সিরিজসেরা
পুরস্কার জেতেন, সঙ্গে এই পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়েও আবার
শীর্ষস্থান দখল করেন তিনি।
একই সফরে পাঁচ ম্যাচের
টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন কার্যকর। ১৮৬.৫৬ স্ট্রাইক রেটে করেন ১২৫ রান। তবে চলমান
টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট ততটা কথা বলছে না। এখন পর্যন্ত করেছেন ৬৩ রান, গড়
২১, স্ট্রাইক রেট ১১৮.৮৭।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক
ক্যারিয়ারে ১০২ ম্যাচে মিচেলের রান ১৮৬২, গড় ২৬.৯৮, স্ট্রাইক রেট ১৪০.৪২। ওয়ানডেতে
তাঁর পরিসংখ্যান আরও উজ্জ্বল। ৫৯ ম্যাচে ২৬৯০ রান, গড় ৫৮.৪৭, স্ট্রাইক রেট ৯৫.৭২। ভারতের
মাটিতে দাপুটে পারফরম্যান্সই জানুয়ারির সেরা হওয়ার মুকুট পরিয়েছে মিচেলকে।

সাম্প্রতিক
সময়ের তিন আন্তর্জাতিক ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বাদ দিয়ে এবার বগুড়া ও রাজশাহী
স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করেছে বিসিবি। এই দুই মাঠের ড্রেনেজ
সিস্টেম নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা অসহায়ত্ব ফুটে উঠল বোর্ডের ফ্যাসিলিটিজ বিভাগের
প্রধান শানিয়ান তানিমের কণ্ঠে।
রাজশাহী ও বগুড়ার দুই মাঠে উইকেট ও আউটফিল্ড চমৎকার। যে কোনো টুর্নামেন্ট বা ম্যাচের সময় ক্রিকেটারদের
মুখে শোনা যায় অবারিত প্রশংসা। তবে এসব মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো নয়। যে কারণে
সামান্য বৃষ্টিতেও আর খেলা সম্ভব হয় না।
বগুড়ার
শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার বিসিএলের ম্যাচ দেখতে গিয়ে ড্রেনেজ সিস্টেম না থাকার
জন্য ব্যর্থতার দায় নিজেদের ওপরই নেন শানিয়ান।
“এরকম একটা মাঠের যদি ড্রেনেজ সিস্টেম না থাকে তাইলে এটা আমাদের ব্যর্থতা। কোনো ব্যর্থতাকে যদি স্বীকার করে নিতে হয়, আমাদেরই নিতে হবে। এত সুন্দর একটা মাঠে এতদিন ড্রেনেজ সিস্টেম নাই কেন, এটার জবাব আসলে আমার কাছে নেই। আর এটা তো কোনো রকেট সাইন্স না, এটা চাইলেই করা যায়।”
ফ্যাসিলিটিজ
বিভাগের প্রধান হিসেবে মাঠের আনুষঙ্গিক সব প্রয়োজন মেটানোর দায়িত্ব মূলত শানিয়ান তানিমের
ওপরই বর্তায়। তবে অন্য অনেকের কাছ থেকে সহায়তা না পাওয়ায় ঠিকঠাক কাজ করতে পারছেন না
বললেন তিনি।
“আমি ফ্যাসিলিটিস ইনচার্জ হিসেবে যদি আমার সময় পাই ও ড্রেনেজ সিস্টেম না করে যেতে পারি, যে যেকোনো মাঠে যেকোনো চাহিদা যদি পূরণ না করে যেতে পারি, ব্যর্থতা আমার স্বীকার করতে হবে। এটা আমার কাজ যে আমার প্রত্যেকটা মাঠে কী কী কাজ করা দরকার সেটা বের করা এবং আমি চাইব যে আমি যতদিন আছি, ততদিনে বড় বড় যে জিনিসগুলো, সেগুলো আমি করে যাওয়ার চেষ্টা করব।”
“ক্রিকেট বোর্ডে সব কিছু আমার ওপর নির্ভরশীল নয়। একটা জায়গা পর্যন্ত যেতে পারব, জায়গাগুলো দেখিয়ে দিতে পারব। কিন্তু এরপর আরও অন্যান্য বিভাগ আছে, যারা আমার ওপর নির্ভরশীল। তো আমি আমার কাজটা ইনশাআল্লাহ যতদূর পারি চেষ্টা করব। বাকিটুকু যদি আমাকে সবাই সহায়তা করে, তাহলে এটা করা সম্ভব।”
এসময়
বোর্ডের কর্পোরেট কালচার নিয়ে হতাশা প্রকাশ করে শানিয়ান জানান, সিস্টেমের প্রক্রিয়াগত
দীর্ঘসুত্রিতার কারণে এখনও ১০ শতাংশ কাজও করতে পারেননি তিনি।
“সত্যি বলি, আমি এরকম করে কাজ করতে অভ্যস্ত না। এটা হয়তো বিসিবি বা বিশ্বের একটা সিস্টেম যে আপনার অনেক প্রক্রিয়া, অনেক নিয়মকানুন মেনে হয়তো এগোতে হয়। এটা যদি আমার ওপর থাকত, যদি একটা বিশেষ অনুমতি পেতাম যে, আমি আমার মতো করে কাজ করব, তাহলে আজকে যদি ইচ্ছা হয়, ড্রেনেজ সিস্টেম করতে, এটার কাজ কালকে থেকেই শুরু হবে।”
“তবে দিন শেষে আমাকেও জবাবদিহি করতে হয়। এটা বাজেট করতে হয়, বোর্ড থেকে পাশ করাতে হয়, তারপর বিভিন্ন জায়গায় এটা জমা দিতে হয়। যতক্ষণ পর্যন্ত ওনারা এটা পাশ না করে দিবে, ভেন্ডর না বের করে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের ওপরেই নির্ভরশীল। আমি জানি, একটা কর্পোরেট বিশ্বে এটাই নিয়ম হয়তো। এটা যদি আরেকটু ভালো হতো...! আমি মনে করি, এই চার-পাঁচ মাসে ১০ শতাংশ কাজও করতে পারিনি।”

জানুয়ারির সেরা ক্রিকেটারের
স্বীকৃতি পেলেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে আন্তর্জাতিক
ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই টপ অর্ডার ব্যাটারকে ‘উইমেন্স প্লেয়ার অব দ্য মান্থ’
নির্বাচিত করেছে।
গত মাসে নারী টি–টোয়েন্টি
বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা দেখান সোবহানা। টুর্নামেন্টের
প্রথম ছয় ম্যাচে করেন ২২৯ রান। নজরকাড়া গড় ৪৫.৮০, স্ট্রাইক রেট ১৪৫.৮৫—পরিসংখ্যানই
বলে দেয় কতটা ছন্দ ও দাপট দেখিয়েছিলেন। তাঁর পারফরম্যান্সে চড়ে পুরো বাছাইপর্বে অপরাজিত
থাকে বাংলাদেশ।
বিশ্বকাপের মূল পর্বে জায়গা
নিশ্চিত করার ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের জয়ে বড় অবদান রাখেন সোবহানা। সে
ম্যাচে তাঁর ৫৯ রান ছিল টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। গুরুত্বপূর্ণ সময়ে
খেলা সেই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। পরের ম্যাচে স্কটল্যান্ডের
বিপক্ষেও ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখেন, খেলেন ৪৭ রানের কার্যকর ইনিংস।
পুরো বাছাইপর্বজুড়ে ওপেনিং
ও টপ অর্ডারে নেমে দলের ভিত গড়ে দেওয়ার কাজটি নিয়মিতই করেছেন সোবহানা। দ্রুত রান তোলার
পাশাপাশি ইনিংস লম্বা করার দক্ষতাও দেখিয়েছেন। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং এবং
মাঝের ওভারে রোটেশন—দুই ভূমিকাতেই ছিলেন স্বচ্ছন্দ। ফলে বাংলাদেশের ইনিংস পেয়েছে গতি
ও স্থিতি, দুই-ই।
এই পুরস্কারের জন্য মনোনয়ন
পাওয়া অন্য দুই ক্রিকেটার ছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের
বাঁহাতি পেসার টারা নরিস। তাঁদের পেছনে ফেলে সেরা নির্বাচিত হন সোবহানা। ভোটাভুটিতে
আইসিসির বৈশ্বিক ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটের সমন্বয়ে নির্ধারিত হয় মাসসেরা।
বাংলাদেশ নারী দলের জন্য
এই স্বীকৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ। জুন–জুলাইয়ে টি–টোয়েন্টি
বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে এই অর্জন। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায়
সোবহানার ব্যাটেই ভরসা রাখছে দল, বড় মঞ্চেও তিনি একই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন—এমন
প্রত্যাশাই হয়তো করবে টিম ম্যানেজমেন্ট।
এর আগে বাংলাদেশের পক্ষে
সহ-অধিনায়ক নাহিদা আক্তার আইসিসির মাসসেরা হয়েছিলেন। এবার তাঁর পাশে বসলেন সোবহানা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাঁচা মরার
ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেমিফাইনালে যেতে পাকিস্তানের সামনে দুই সমীকরণ-
আগে ব্যাট করে জিততে হবে ৬৪
রানে; আর পরে ব্যাট করলে লক্ষ্যে
পৌঁছাতে হবে ১৩.১ ওভারের
মধ্যে।
কেবল
এই সমীকরণ মিলিয়ে জিততে পারলেই সমান তিন পয়েন্টের পাশাপাশি নেট রান রেটে নিউ জিল্যান্ডকে
টপকে যাবে পাকিস্তান। তখন ইংল্যান্ডের সঙ্গে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে
সালমান আলি আগার দল।
গুরুত্বপূর্ণ
ম্যাচে লঙ্কানদের বিপক্ষে
আজ পাকিস্তানের একাদশে
আসতে পারে একাধিক পরিবর্তন।
ওপেনিংয়ে
সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের
ওপরই ভরসা রাখবে পাকিস্তান।
তিন নম্বরে সালমান আলি আগা। তবে
পাকিস্তান অধিনায়কের ফর্ম প্রশ্নের মুখে।
পাঁচ ইনিংসে করেছেন ৬০ রান, যার
৩৮ রান এসেছে নামিবিয়ার
বিপক্ষে ম্যাচে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ
ডু প্লেসি ফখর জামানকে তিনে খেলানোর পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ
আমিরও অভিজ্ঞ ওপেনারকে ওপেনিংয়ে দেখতে চান। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি আজ ৫০তম ম্যাচ
খেলতে চলা সালমান আগাকেই পাকিস্তান ম্যানেজমেন্ট তিনে খেলাতে পারে মনে করে ক্রিকেট
বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। তেমনটা হলে পাঁচে নেমে যেতে হবে ফখরকে।
সবচেয়ে
বড় প্রশ্ন দলের চার নম্বর ব্যাটিং পজিশন। বাবর আজম না
কি খাজা নাফে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।
মন্থর ব্যাটিংয়ে ইতোমধ্যে বাবরকে নিয়ে সমালোচনায় সাবেক
ক্রিকেটাররা। দ্রুত রান তোলার জন্য
টিম ম্যানেজমেন্ট আজ বাবরের বদলে
নাফেকে খেলানোর সম্ভাবনাই বেশি।
ছয়ে
উইকেটকিপার উসমান খান। যার কাছে দ্রুত
রান তোলার প্রত্যাশা থাকবে পাকিস্তানের। সাত নম্বরে ফিনিশারের
ভূমিকায় থাকবেন অলরাউন্ডার শাদাব খান।
আট
নম্বরে কন্ডিশন বুঝে মোহাম্মদ নওয়াজ
বা ফাহিম আশরাফের মধ্যে একজনকে দেখা যেতে পারে।
পাল্লেকেলেতে তুলনামূলক ধীর উইকেটে স্পিন
গুরুত্বপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে
নওয়াজ জায়গা পেতে পারেন। পাল্লেকেলেতে
সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ছিলেন এই অলরাউন্ডার।
পেস
আক্রমণে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের
বিপক্ষে ৩০ রানে ৪
উইকেট নিয়ে দলে জায়গা পাকা করেছেন এই
বাহাতি পেসার।
অন্য
পেসার হিসেবে থাকবেন সালমান মির্জা। যদিও চলতি বিশ্বকাপে
জ্বলে উঠতে পারেননি তিনি।
তবে গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাঁকে পরিবর্তন করার সম্ভাবনা কম।
বিকল্প হিসেবে নাসিম শাহ থাকলেও এখনো
টুর্নামেন্টে কোন ম্যাচ খেলা্র
সুযোগ পাননি তিনি।
স্পিন
আক্রমনের নেতৃত্বে থাকবেন উসমান তারিক। টুর্নামেন্টে চার ইনিংসে ১০
উইকেট নিয়েছেন এই অফস্পিনার।
শ্রীলঙ্কার বিপক্ষে
পাকিস্তানের
সম্ভাব্য
একাদশ:
সাহিবজাদা
ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর
আজম / খাজা নাফে, ফখর
জামান, শাদাব খান, উসমান খান
(উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ / ফাহিম আশরাফ, শাহিন শাহিন শাহ আফ্রিদি, সালমান
মির্জা, উসমান তারিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল শুক্রবার ইংল্যান্ডের জয়ে এখনো টিকে আছে পাকিস্তানের আশা। সেমিফাইনালে যেতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় প্রয়োজন দেশটির। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাবর আজমের দলে থাকা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বিশ্বকাপে ৪ ইনিংসে ৯১ রান করেছেন বাবর, স্ট্রাইক রেট ১০৪.১৭। নেই কোনো হাফ-সেঞ্চুরি, ৩০-এর কোটা পেরিয়েছেন মাত্র একবার। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসটিও খর্ব শক্তির যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চার নম্বরে নেমে ২৪ বলে ২৫ রানের মন্থর ইনিংস খেলে আউট হন বাবর। এরপরই ক্ষোভ প্রকাশ করেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
বাবরের ধীরগতির ইনিংসের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেন,
‘বাবর আর টি-টোয়েন্টি ফরম্যাটের খেলোয়াড় নন।’
ছয় মাস আগে স্ট্রাইক রেটের কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছিল, উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন— উন্নতি কোথায় হলো যে আবার দলে ফেরানো?
প্রধান কোচ মাইক হেসনও ইঙ্গিত দেন, নামিবিয়ার বিপক্ষে ম্যাচে বাবরকে বসিয়ে রাখা হয়েছিল ধীরগতির ব্যাটিংয়ের কারণেই। তাঁর বদলে শ্রীলঙ্কার বিপক্ষে খাজা নাফের মতো আক্রমণাত্মক বিকল্পের কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে যেতে কঠিন সমীকরণ পাকিস্তানের সামনে। আগে ব্যাট করলে জয়ের ব্যবধান হতে হবে অন্তত ৬৪ রানের। পরে ব্যাট করলে ম্যাচ শেষ করতে হবে ১৩.৫ ওভারের মধ্যে।
পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সন্ধ্যা সাড়ে ৭টায়।