১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ পিএম

ভারতকে প্রায় বাগে পেয়েও জয়ের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এরপর পাকিস্তানের বিপক্ষে হেরে সুপার এইটে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে যায় তাদের। তবে পরের রাউন্ডে যাওয়ার আশা বেঁচে ছিল একই গ্রুপের আরেক দল নেদারল্যান্ডসের। কিন্তু আজ দাপুটে এক জয়ে ডাচদের টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে দিল যুক্তরাষ্ট্র।
চেন্নাইয়ে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৩ রানের বিশাল জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। সাইতেজা মুক্কামাল্লার অসাধারণ ইনিংস আর শেষদিকে সুভাম রঞ্জনের ঝোড়ো ব্যাটিং প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্র ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৬ রান করেন। জবাবে ১৫.৫ ওভারে ১০৩ রানেই অল আউট হয় নেদারল্যান্ডস। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে ম্যাচসেরা হন হারমিত সিং।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগি দলগুলোর মধ্যে রানের হিসেবে রেকর্ড গড়ে জিতেছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে নেপালের ৮০ রানের জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে তারা।
গ্রুপ ‘এ’ তে তিন ম্যাচ শেষে দুই হার ও এক জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন যুক্তরাষ্ট্র। তাদের পরের ম্যাচ নাবিমিয়ার বিপক্ষে। বিপরীতে যুক্তরাষ্ট্রের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকা নেদারল্যান্ডস আছে চারে। ‘এ’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা পাকিস্তান আছে দুইয়ে। সুপার এইটে যাওয়ার দৌঁড়ে অনেকটাই এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
যুক্তরাষ্ট্রের রান পাহাড়ে পিষ্ট হয়ে যাওয়া নেদারল্যান্ডস শুরুতেই হোঁচট খায়। যুক্তরাষ্ট্রের বোলারদের সামনে খাবি খাওয়া ডাচদের পাওয়ার প্লে শেষে স্কোর ছিল ৫১/৩। ১০ ওভার শেষ হওয়ার আগেই আরও তিনটি উইকেট হারায় তারা। হারমিত সিং আর শেডলি ফন স্কাল্কভাইকের ঘূর্ণিতে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত কোনোমতে ১০০ পার করে নেদারল্যান্ডসের স্কোর।
হারমিতের চার উইকেটের সঙ্গে ২.৫ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন শেডলি।
এর আগে নেদারল্যান্ডসের বোলারদের ছাতুপেটা করে রেকর্ড সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগি সদস্য দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন মোনানক প্যাটেলের দলের। এবারের বিশ্বকাপেই ইতালির বিপক্ষে স্কটল্যান্ডের ২০৭ সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের হয়ে ঝড় তোলেন সাইতেজা মুক্কামাল্লা। ৫১ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
টসে হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়ে। ১৪ বলে ২০ রান করা শায়ান জাহাঙ্গির আউট হওয়ার পর ৩৭ বলে ৫৫ রানের জুটি গড়েন অধিনায়ক প্যাটেল ও মুক্কামাল্লা। ২২ বলে ৩৬ করে আউট হন মুক্কামাল্লা।
১১ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১০৫ রান তোলে যুক্তরাষ্ট্র। তারপর সঞ্জয় কৃষ্ণমূর্তিকে নিয়ে আরেকটি পঞ্চাশার্ধো জুটি গড়েন মুক্কামাল্লা। ১৭ ওভার শেষে মুক্কামাল্লা যখন ড্রেসিংরুমে যুক্তরাষ্ট্রের রান তখন ১৫৯। ৩০ বলে ফিফটি করা ডানহাতি ব্যাটার ৫ চার ও চার ছক্কায় ৭৯ করে আউট হন।
শেষ দিকে ঝড় তোলেন সুভাম রঞ্জন। ২০০ স্ট্রাইকরেটে ব্যাট করে ২৪ বলে করেন ৪৮। শেষ তিন ওভারে যুক্তরাষ্ট্র তোলে ৩৬ রান।
No posts available.

প্রথমে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপে ধস নামালেন পাকিস্তানি বংশোদ্ভুত জুনাইদ সিদ্দিকি। তারপর ব্যাট হাতে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন আরিয়ানশ শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সংযুক্ত আরব আমিরাত পেল প্রথম জয়।
আজ দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথমে ব্যাটিংয়ে নামা কানাডা নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫০ রান করে। জবাবে দুই বল হারে রেখে জয় নিশ্চিত করে আমিরাত। ৬টি চার ও তিন ছক্কায় ৫৩ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন আরিয়ানশ শর্মা।
অবশ্য ৪ ওভারে ৩৫ রান দিয়ে পাঁচ উইকেট নেওয়া জুনাইদ হন ম্যাচসেরা। টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের হয়ে পাঁচ উইকেট নেওয়া তৃতীয় বোলার তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী সদস্য দলের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিকও এখন ৩৩ বছর বয়সী ডানহাতি এই পেসার।
এই জয়ে গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইটে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল আমিরাত। দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট সংগ্রহ তাদের। চার পয়েন্ট নিয়ে শীর্ষে নিউ জিল্যান্ড। সমান পয়েন্ট অর্জন করা দক্ষিণ আফ্রিকা নেট রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে আছে। অন্যদিকে টানা দুই হারে সুপার এইটে যাওয়ার আশা কার্যত শেষ কানাডার।
রান তাড়ায় ‘ওয়ান ম্যান আর্মির’ ভূমিকায় দেখা যায় আরিয়ানশকে। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্তে অবিচল ছিলেন ভারতীয় বংশোদ্ভুত উইকেটকিপিং ব্যাটার। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারানো আমিরাতে একটা সময় ৬৬ রানেই ছয় উইকেট খোঁয়ায়।
শেষ সাত ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৮৩। এরপরই শোয়াইব খানকে নিয়ে পঞ্চম উইকেটে ৮৪ রানের দুর্দান্ত এক জুটি গড়ে সহজেই জয় নিশ্চিত করেন আরিয়ানশ। জয় থেকে মাত্র এক রান দূরে থাকতে আউট হন ২৯ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলা শোয়াইব।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নামা কানাডা সংগ্রহ দেড়শো পর্যন্ত যায় তিন ব্যাটারের কাঁধে চড়ে। নানভিত ধালিওয়ালের ২৮ বলে ৩৪ ও হার্শ থাকেরের ৪১ বলে ৫১ ও শ্রেয়াস মোবভা করেন ২১ বলে ২১।
পাওয়ার প্লে’তে তিন উইকেট হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে ধালিওয়াল-মোভবার ৫৮ রানের জুটি গড়েন। তারপর পঞ্চম উইকেটে মোভবা-থাকেরের জুটিতে যোগ হয় আরও ৩৩ রান। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে কানাডার রান বরাবর দেড়শো করেন দিলন হেলাইজার।
বল হাতে জুনাইদের পাঁচ উইকেটের সঙ্গে একটি উইকেট নেন মোহাম্মদ জাওয়াদুল্লাহ।

ভারতের বিপক্ষে দাপুটে জয়ে বড় চমক উপহার দিল সংযুক্ত আরব আমিরাত। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের নারী দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আমিরাত। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা।
থাইল্যান্ডের ব্যাংককে আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে ভারত। রাত তাড়ায় ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত। দলটির অধিনায়ক এশা ওযা ৬১ বলে ৭২ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা।
টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। মাত্র ৩ রান করে আউট হন ওপেনার হুমাইরা কাজী। পদুইয়ে নামা তেজা হাসাবনিস ৩ বলে ১ করে সাজঘরে ফিরেন। আর আরেক ওপেনার দিনেশ ভ্রিন্দার ব্যাট থেকে আসে ১৬ রান।
টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে রেখে লড়ে যান আনুস্কা শর্মা। আর শেষদিকে দলীয় স্কোর কিছু রান যোগ করেন তানুজা কানওয়ার। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আনুস্কা। আর কানওয়ারের ব্যাট থেকে আসে ৩৪ রান। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সামাইরা।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আমিরাত। উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলে তারা। ১০ রান করে ফেরেন ওপেনার থেরথা সাতিস। তারপর সামাইরাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক এশা। অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
আট দলের নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে ‘এ’ গ্রুপে ভারত। একই গ্রুপে আমিরাত ছাড়া আছে পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালেশিয়া। গ্রুপপর্বের সেরা দুই দল খেলবে সেমি ফাইনাল।
আগামীকাল বাংলাদেশ সময় বেলা একটাই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

হাঁটুর লিগামেন্ট চোটে টি–টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটার স্যাম টপিংকে।
গত বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানের হারের ম্যাচে চোট পান ৩৫ বছর বয়সী স্টার্লিং। অস্ট্রেলিয়ার ইনিংসের সপ্তম ওভারে জশ ইংলিসকে আউট করতে ডাইভিং ক্যাচ নেওয়ার সময় হাঁটুতে আঘাত লাগে তাঁর। পরে ব্যাট করতে নামলেও ইনিংসের প্রথম বলেই দৌড় শুরু করতে গিয়ে হাঁটুর চোট নিয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয়।
ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক গ্রেইম ওয়েস্ট বলেন, ‘স্টার্লিং ম্যাচের পর পরীক্ষা ও স্ক্যান করান। রিপোর্টে লিগামেন্ট ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে তাঁকে টি–টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশ থেকে বাদ দেওয়া হয়েছে।’ আরও যোগ করেন, ‘পল দ্রুত দেশে ফিরে বিশ্রাম ও পুনর্বাসনে যাবেন, সামনে ঘরের মৌসুমের প্রস্তুতির জন্য।’
স্টার্লিংয়ের বদলি টপিংকে দ্রুত দলে যুক্ত করা হয়েছে, কারণ তিনি চেন্নাইয়ে নর্দার্ন নাইটসের অনুশীলন ক্যাম্পে ছিলেন। ওয়েস্ট বলেন, ‘স্যাম এমন কন্ডিশনে অনুশীলন করছিল যা শ্রীলঙ্কার পরিবেশের মতো। তার দক্ষতা স্কোয়াডের বিভিন্ন জায়গায় কাভার দিতে পারবে, যা গুরুত্বপূর্ণ—কারণ বেন ক্যালিটজও হাতে চোট নিয়ে খেলছে।’
২০ বছর বয়সী টপিং এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তবে সাম্প্রতিক ঘরোয়া টি–টোয়েন্টি মৌসুমে ৩১ গড়ে ২১৭ রান করেছেন, স্ট্রাইক রেট ছিল ১৪০। সর্বোচ্চ ইনিংস ৪৮ বলে ৮৩ রান।
গ্রুপ পর্বে টিকে থাকতে এখন কঠিন সমীকরণের সামনে আয়ারল্যান্ড। কাল কলম্বোতে ওমানের বিপক্ষে জিততেই হবে তাদের। তারপর মঙ্গলবার পাল্লেকেলেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ের।

১৯ বছর আগের স্মৃতি ফেরাল জিম্বাবুয়ে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সেই রেষ কলম্বোতে টেনে আনলেন সিকান্দার রাজার দল। এবার তারা ২৩ রানে হারাল অসিদের।
বুধবার জিম্বাবুয়ের ১৭৯ রানের জবাবে নামা অস্ট্রেলিয়ার আশা ফিকে হতে থাকে ১০৬ রানে পঞ্চম উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ফিরলে। পরবর্তীতে বাকি ৫টি উইকেটের বিনিময়ে ৬৩ রান করতে পারে তারা।
আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ তোলা জিম্বাবুয়ের হয়ে ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ওপেনার ব্রায়ান বেনেট। তাদিওয়ানাশে মারুমানির ২১ বলে ৩৫, রায়ান বার্লের ৩০ বলে ৩৫ এবং রাজার অপরাজিত ১৩ বলে ২৫ রানের ইনিংসে লড়াকু স্কোর পেয়ে যায় তাঁরা।
বোলিংয়ে জিম্বাবুয়ের হয়ে রাজ করেছেন ব্লেসিং মুজারাবানি (৪টি) ও ব্রাড ইভানস। দুজন মিলে ৭টি উইকেট নিয়েছেন।
ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতাই চোখে বিঁধেছে বেশি। শেষ পর্যন্ত ২০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় সাবেক চ্যাম্পিয়নরা।
বিস্তারিত আসছে…

নাটকীয়তার পাশ কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি দেখা হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা, বৃষ্টি বাধায় পণ্ড হতে পারে ম্যাচটি।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী জিইও টিভির প্রতিবেদন, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী রোববার মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সেই দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। ম্যাচ শুরু হবে সাতটায়। খেলায় বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বৃষ্টি হলে আইসিসির টি-টোয়েন্টি নিয়ম কার্যকর হবে। ফল নির্ধারণ করতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। ম্যাচ কম ওভারে নামলে ডিএলএস পদ্ধতিতে ফল নির্ধারণ হবে। গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় কোনো রিজার্ভ ডে নেই। ম্যাচ সম্পূর্ণভাবে পরিত্যক্ত হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে।
এর আগে এই দুই দলের বিশ্বকাপে ম্যাচ নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতির প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান।
লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদলের বৈঠকের পর ৯ ফেব্রুয়ারি সিদ্ধান্ত বদলায় পাকিস্তান। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটে।
‘এ’ গ্রুপে দুই ম্যাচে জিতে টেবিলের শীর্ষে রয়েছে ভারত, সমান দুই ম্যাচে জয় নিয়ে নেট রান রেট ব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে পাকিস্তান।