১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৯ পিএম

মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফুর
ব্যাটে লড়াকু পুঁজি পেল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু লড়াই একটুও করতে পারল না তারা।
কারণ বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে নিউ জিল্যান্ডকে জেতালেন টিম সাইফার্ট ও
ফিন অ্যালেন।
চেন্নাইয়ে মঙ্গলবার বিকেলের ম্যাচে
আমিরাতকে ১০ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ড। আগে ব্যাট করে ১৭৩ রানের সংগ্রহ দাঁড়
করায় আমিরাত। জবাবে মাত্র ১৫.২ ওভারে ম্যাচ জিতে যায় কিউইরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম
১০ উইকেটের জয় পেল নিউ জিল্যান্ড।
দলের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের
ইতিহাসে সর্বোচ্চ জুটি গড়েছেন সাইফার্ট ও অ্যালেন। এতদিন সর্বোচ্চ জুটির রেকর্ড
ছিল ২০২২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জস বাটলার ও অ্যালেক্স হেলসের ১৭০ রান।
বিশ্ব রেকর্ড গড়ে ১৭৫ রানের জোট
বাধলেও সেঞ্চুরি করতে পারেননি সাইফার্ট বা অ্যালেন। ১২ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৮৯
রানে অপরাজিত থাকেন সাইফার্ট। অ্যালেনের ব্যাট থেকে আসে ৫টি করে চার-ছক্কায় ৫০ বলে
৮৪ রান।
এর আগে আরব আমিরাতকে লড়াকু পুঁজি এনে
দেওয়ার কারিগর অধিনায়ক ওয়াসিম ও শারাফু। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ৭৭ বলে ১০৭
রানের জুটি।
ওয়াসিম শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪
চার ও ৩ ছক্কায় ৪৫ বলে করেন ৬৬ রান। আর শারাফু খেলেন ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫৫
রানের ইনিংস।
তবে তাদের এই প্রচেষ্টা শেষ পর্যন্ত
জয়ের মুখ দেখেনি।
No posts available.
১০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৯ পিএম
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ এম

চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ
থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে
গুরুতর চোট ধরা পড়ায় পুরো টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তাঁর।
গত রোববার কলম্বোতে আয়ারল্যান্ডের
বিপক্ষে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচেই চোটে পড়েন হাসারাঙ্গা। তবে চোট সত্ত্বেও নিজের
বোলিং স্পেল শেষ করেন তিনি। চার ওভারে ২৫ রানে নেন ৩ উইকেট। বড় লক্ষ্য তাড়ায় নামা আয়ারল্যান্ডকে
বড় ধাক্কা দেন এই লেগস্পিন অলরাউন্ডার।
ম্যাচের পর গতকাল করা এমআরআই
স্ক্যানে হাসারাঙ্গার বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ে গুরুতর চিড় ধরা পড়ে। স্ক্যান রিপোর্ট
যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞের কাছে পাঠানো হলে তিনি নিশ্চিত করেন, এই চোট নিয়ে বিশ্বকাপে
আর মাঠে নামা সম্ভব নয়। তারপরই আনুষ্ঠানিকভাবে তাঁকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়।
হাসারাঙ্গার জায়গায় দলে
নেওয়া হতে পারে আরেক লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমন্তকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
(এসএলসি) এ ব্যাপারে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে। হাসারাঙ্গার
চোট নিয়ে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ফারভেজ মাহারুফ বলেন, ‘এক পায়ে ভর করে বোলিং করে
দলকে সহায়তা করার জন্য হাসারাঙ্গাকে কৃতিত্ব দিতেই হবে।’
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার
পরের ম্যাচ ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে। তারপর একই ভেন্যুতে ১৬ ফেব্রুয়ারি
অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর
প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হারের পর বড় জয় পেল নেদারল্যান্ডস। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ডাচদের সামনে দাঁড়াতেই পারল না নামিবিয়া। নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস।
আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিংয়ে নামা নামিবিয়া ২০ ওভারে আট উইকেটে ১৫৬ রান তোলে। জবাবে দুই ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্কট এডওয়ার্ডসের দল। দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচসেরা হন বাস ডি লিডে। ৪৮ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে ও তিন ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।
রান তাড়ায় শুরুটা অবশ্য ভালো ছিল না নেদারল্যান্ডসের। তৃতীয় ওভারেই ড্রেসিংরুমে ফেরেন ওপেনার ও’ডাউডকে। তবে পাল্টা আক্রমণ চালিয়ে ১৫ বলে তিন ছক্কায় ২৮ রান করে পাওয়ারপ্লের শেষ ওভারে আউট হন মাইকেল লেভিট।
আরও পড়ুন
| ভারতের বিরুদ্ধে ব্যাট টেম্পারিংয়ের বিস্ফোরক অভিযোগ |
|
তারপর আর নামিবিয়াকে তেমন সুযোগই দেয়নি তৃতীয় উইকেটে অ্যাকারম্যান ও ডি লিডে জুটি। তাদের ৫৭ বলে ৭০ রানের জুটিতে ভর করে সহজ জয়ের দিকে ছুটে নেদারল্যান্ডস। ২৮ বলে ৩২ করে অ্যাকারম্যান আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ডি লিডে। ডাচদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যৌথ সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসের রেকর্ডে নামও লেখান ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করে নামিবিয়া। জেন ফ্রিলিঙ্ক ও জেন নিকল লফটি ইটনের এই জুটিই ছিল তাদের ইনিংসের সর্বোচ্চ। ৩৮ বলে ৪২ করা লফটি ইটন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ বলে ৩২ রান এসেছে ফ্রিলিঙ্কের ব্যাট থেকে।
নামিবিয়ার বিপক্ষে বল হাতে নিয়েছেন নেদারল্যান্ডের আট বোলার। ডি লিডের দুই উইকেটের সঙ্গে দুটি শিকার লগান ফন বেকের।
‘এ’ গ্রুপে নামিবিয়ার পরের ম্যাচ ভারতের বিপক্ষে। বৃহস্পতিবার দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকের মুখোমুখি হবে তারা। শুক্রবার চেন্নাইতে নেদারল্যান্ডের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু করে শ্রীলঙ্কা। যদিও ব্যাটিংয়ে মিডল অর্ডারে কিছুটা চাপে পড়েছিল সহ-আয়োজরা। তবে স্পিনারদের দাপটে শেষ পর্যন্ত ২০ রানের জয় নিশ্চিত করে লঙ্কানরা। এই জয়ের পরই ভারতীয় ক্রিকেট দল ও তাদের ব্যাটিং সরঞ্জাম নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় দলটির ব্যাটার ভানুকা রাজাপাকসে।
বাঁহাতি এই ব্যাটসম্যানের দাবি, ভারতীয় ব্যাটাররা এমন বিশেষ ব্যাট ব্যবহার করেন, যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। তাঁর মতে, এসব ব্যাটই ক্রিকেট মাঠে শক্তিশালী ও দীর্ঘ ছক্কার অন্যতম কারণ। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাজাপাকসে আরও বলেন, এই ব্যাটগুলো অন্য কোনো দেশের ক্রিকেটার কিনতেও পারেন না।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ বিতরণ প্ল্যাটফর্ম নিউজওয়্যারকে দেওয়া সাক্ষাৎকারে ভানুকা রাজাপাকসে বলেন, “ভারতীয় খেলোয়াড়দের ব্যাট আমাদের পাওয়া সেরা ব্যাটগুলোর চেয়েও অনেক বেশি উন্নত। মনে হয় যেন ব্যাটে রাবারের একটি স্তর লাগানো আছে। এটা কীভাবে সম্ভব, আমি কল্পনাও করতে পারি না। এসব ব্যাট অন্য কেউ কিনতেও পারে না—সব খেলোয়াড়ই এটা জানে।”
আরও পড়ুন
| পাকিস্তানকে অতীত মনে করিয়ে হুঙ্কার যুক্তরাষ্ট্রের |
|
রাজাপাকসের এমন মন্তব্য এই প্রথম নয় যে বিশ্বকাপের মঞ্চে ভারতের ক্রিকেট সরঞ্জাম ব্যবহার নিয়ে প্রশ্ন উঠল। এর আগে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাবেক পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজা অভিযোগ করেছিলেন, আইসিসি বা বিসিসিআই ভারতের জন্য বিশেষ বল সরবরাহ করছে। তার দাবি ছিল, ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের বোলাররা ওই বিশেষ বলের কারণে অতিরিক্ত সুইং পাচ্ছেন।
হাসান রাজা তখন আইসিসির কাছে ভারতের ম্যাচে ব্যবহৃত বলগুলোর যথাযথ পরীক্ষা করার দাবি জানান। তবে তার মন্তব্যের কড়া সমালোচনা করেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরামসহ একাধিক সাবেক ভারতীয় ক্রিকেটার। শুধু তাই নয়, ভারত দল ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়েও কারসাজি করছে বলে অভিযোগ তুললে, ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া আকাশ চোপড়া সেই মন্তব্যকে ‘কমেডি’ বলে আখ্যা দেন।
এবার ভানুকা রাজাপাকসের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত সাদা বলের ক্রিকেটে খেলছে নির্ভীক ও আক্রমণাত্মক ক্রিকেট। সাবেক অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে শুরু হওয়া এই ধারা টি–টোয়েন্টিতেও বজায় রেখেছে দলটি। বাঁহাতি দুই ওপেনার অভিষেক শর্মা ও ঈশান কিষান ধারাবাহিকভাবে বিধ্বংসী ব্যাটিং করে যাচ্ছেন।
বিশেষ করে অভিষেক শর্মা, যিনি ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর অভিষেকেই ভারতের হয়ে অন্যতম সেরা টি–টোয়েন্টি ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া হার্দিক পান্ডিয়াও ১৫০–এর বেশি স্ট্রাইক রেটে মারমুখী ব্যাটিংয়ের জন্য পরিচিত। ভারতের অনেক ব্যাটারই ব্যাটের নিচের অংশে সামান্য বাঁকানো (কার্ভড) ব্যাট ব্যবহার করেন, যা শট খেলতে বাড়তি শক্তি যোগায়।
তবে বিশেষজ্ঞদের মতে, এসব ব্যাট খেলোয়াড়দের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড করা যায় এবং বিশ্বের যে কোনো দেশের ক্রিকেটারই তা করতে পারেন। ফলে ভারতীয় দল বিশেষ কোনো ব্যাট ব্যবহার করছে—ভানুকা রাজাপাকসের এমন অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেই মনে করা হচ্ছে।

গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম, ডালাস। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। রান তাড়ায় যুক্তরাষ্ট্রও সমান রান তোলে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তারপর ১ উইকেটে ১৮ রান করে পাকিস্তানকে ১৩ রানে আটকে ঐতিহাসিক এক জয়ের স্বাক্ষী হয় যুক্তরাষ্ট্র। স্বরণীয় সেই জয়কে পুঁজি করে এবার আবারও যেন হুঙ্কার দিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪ সংস্করণের সহ-আয়োজক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ কলম্বোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। গ্রুপ ‘এ’ এর প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২৯ রানের হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে তারা। তবে সুখস্মতি নিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে তারা। স্বাভাবিকভাবেই পাকিস্তান ম্যাচের আগে আলোচনায় গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সেই জয়। দলটির অলরাউন্ডার মোহাম্মদ মোহসিনের দৃঢ় বিশ্বাস, তাঁর দল আবারও টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আবারও জয় পাবে।
পেশোয়ারে জন্ম নেওয়া মোহসিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে ম্যাচের ইতিবাচক দিন নিয়ে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল, বিশেষ করে প্রথম ১৫ ওভারের পর যেভাবে খেলা গড়াচ্ছিল। তবে আমরা সেই ম্যাচের ইতিবাচক দিকগুলো এবং পাকিস্তানের বিপক্ষে আমাদের আগের জয়কে কেন্দ্র করে মনোযোগ রেখেছি।’ এই ম্যাচে চাপটা সালমান আলী আগাদের ওপরই মনে করছেন যুক্তরাষ্ট্রের এই লেগ স্পিনার।
আরও পড়ুন
| এপস্টেইন ফাইলসে উঠে এল বায়ার্ন কিংবদন্তি রিবেরির নাম |
|
টুর্নামেন্টে আন্ডারডগ হলেও দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী ছিলেন মোহসিন। পরবর্তী ম্যাচে ইতিবাচক মনোভাবের গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই। আমরা শুধু এই যাত্রা উপভোগ করছি, আর যেভাবে শুরু হয়েছে, সেটা রোমাঞ্চকর। আশা করি, আগামীকালের জয় এটাকে আরও ভালো করবে।’
পাকিস্তানে জন্ম নেওয়া মোহসিন পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্র দল দুই বছর আগে যেভাবে খেলত, এখন সেই তুলনায় দক্ষ ও আত্মবিশ্বাসী তাঁর মতে, ‘পাকিস্তান দলের বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকায় আমি দলকে পরামর্শ দিয়েছি, এখন আমরা আরও দক্ষ এবং আত্মবিশ্বাসী দল।’
অবশ্য পাকিস্তানের ফাস্ট বোলার সালমান মির্যা বলেছেন, ডালাসে ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার ওভারের সেই হার ‘শুধুই অতীত’। কলম্বোতে যখন দুই দল মুখোমুখি হবে, তখন সেটা খেলোয়াড়দের মনে থাকবে না। যদিও মির্যা স্বীকার করেছেন, ছোট দলগুলোও বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী, ‘এ পর্যন্ত সব ম্যাচই প্রতিযোগিতামূলক হয়েছে এবং এই ফরম্যাটে কোনো দল ছোট বা বড় নয়।’

অবশেষে শেষ হলো সব জল্পনা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ত্রিপক্ষীয় সভার পর এই সিদ্ধান্ত বদলে ফেলল পাকিস্তান।
বৈঠকে পিসিবি আইসিসির সামনে একাধিক দাবি তোলে। এরমধ্যে কিছু বিষয়ে সব পক্ষ একমত হলেও জয় শাহের নেতৃত্বাধীন বিশ্ব ক্রিকেট নিয়ন্তা সংস্থাটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সূত্রের বরাতে তারা জানিয়েছে দুটি দাবি মানা হলেও পিসিবির তিনটি দাবি প্রত্যাখান করা হয়।
দাবি ১: বাংলাদেশের ওপর কোনো আর্থিক জরিমানা নয়
পিসিবি জোর দিয়ে জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে যেন আইসিসির রাজস্ব বণ্টনে পূর্ণ অংশ দেওয়া হয়। প্রতিক্রিয়ায় আইসিসি জানায়, এটি আগেই তাদের সিদ্ধান্ত—বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনো আর্থিক জরিমানা করা হবে না। আইসিসি গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বকাপ না খেলায় বিসিবির ওপর বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো আর্থিক, খেলা নিয়ে অথবা প্রশাসনিক জরিমানা বা শাস্তি আরোপ করা হবে না। বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে যাওয়ার অধিকার রাখে। আইসিসির বর্তমান বিধিমালার আওতায় এই অধিকার বিদ্যমান এবং তা অক্ষুণ্ন থাকবে।
দাবি ২: বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ হিসেবে আইসিসি ইভেন্ট
আইসিসির পরবর্তী চক্রে বাংলাদেশের জন্য অতিরিক্ত একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেয় পিসিবি। সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়, ২০৩১ সালের বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে, যা আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি এবং পরিচালনাগত শর্তাবলির অধীন থাকবে। ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা বাংলাদেশের। একটি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
দাবি ৩: ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ
ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন সহজ করতে আইসিসির হস্তক্ষেপ চায় পিসিবি। তবে আইসিসি জানায়, দ্বিপক্ষীয় সিরিজ তাদের এখতিয়ারের বাইরে—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও একই নীতি প্রযোজ্য। ফলে এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।
দাবি ৪: ভারত–পাকিস্তান–বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ
ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেয় পিসিবি। এখতিয়ারের অভাব দেখিয়ে এই প্রস্তাবও নাকচ করা হয়েছে।
দাবি ৫: ২০২৬ সালে ভারতের বাংলাদেশ সফর
২০২৬ সালে ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করতে আইসিসির সম্পৃক্ততা চায় পিসিবি।
আইসিসি এতে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়ে বলে, সফরসূচি সংশ্লিষ্ট বোর্ডগুলোর পারস্পরিক সিদ্ধান্তেই নির্ধারিত হয়।
এনডিটিভি সূত্রের বরাতে আরও জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শের জন্য সময় চাওয়ার পর আইসিসি পাকিস্তানকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে। খুব শিগগিরই আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।