১২ সেপ্টেম্বর ২০২৪, ১:৪২ এম

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে পড়ে ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম । প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক।
বাংলাদেশের হয়ে ১৭ টি-টোয়েন্টি খেলে ফেললেও এখনো টেস্ট অভিষেক হয়নি জাকেরের। মূলত গত মাসে পাকিস্তান সফরে 'এ' দলের হয়ে চারদিনের ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলার পুরস্কারই পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। দলে চার স্পেশালিষ্ট পেসার ও চার স্পিনার রয়েছেন।
আসন্ন ভারত সফরে দুই টেস্টের সাথে তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে।
৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
No posts available.
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৫ পিএম
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও ভারতের বিপক্ষে হোঁচট খেয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ৬১ রানে হেরে সমালোচনার মুখে পড়েছে সালমান আলী আগার নেতৃত্বাধীন দল। এই হারের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের ব্যাখ্যায় আখতার বলেন, এসব ম্যাচে পাকিস্তান মূলত মানসিক চাপে পড়ে যায়। তার ভাষ্য, ভারতের মুখোমুখি হলেই দল ‘বগ ডাউন’ হয়ে পড়ে- যার মানে নিজেরা অকারণে গুটিয়ে যায়, স্বাভাবিক খেলাটা খেলতে পারে না।
ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা শুধু ভারতের বিপক্ষেই হেরে যাচ্ছি, কারণ আমরা চাপে পড়ে যাচ্ছি। এর বাইরে অন্য কোনো কারণ দেখি না।”
আরও পড়ুন
| বৃষ্টি বাধায় মাঠেই গড়াল না পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ |
|
ওই ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ব্যাটিংয়ে প্রয়োজনীয় দৃঢ়তা দেখা যায়নি, বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।
বোলিংয়েও ছিল ছন্দের অভাব; ভারতের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেননি পেসাররা। ফিল্ডিংয়ে কিছু সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় ম্যাচ থেকে আরও দূরে সরে যায় পাকিস্তান। দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন আখতার। তার মতে, সঠিক সমন্বয় খুঁজে পাওয়া যাচ্ছে না।
“আমাদের দল নির্বাচন ঠিক হচ্ছে না। আমরা কী করছি, সেটাই বুঝতে পারছি না।”
তবে সমালোচনার মাঝেও আশাবাদী সুর রেখেছেন সাবেক এই পেসার। তার বিশ্বাস, বর্তমান স্কোয়াডে প্রতিভার ঘাটতি নেই, “এই দল বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।”

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা ছিল আগেই। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে বল মাঠে গড়ানোর আগেই পরিত্যাক্ত ঘোষণা করতে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ। ম্যাচ না হওয়ায় দুই দল পেল সমান ১ পয়েন্ট।
শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে টসের পর বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে প্লেয়িং কন্ডিশন রেখেছে, তাতে সুপার এইট পর্বের ম্যাচগুলির জন্যও বাড়তি দিন নেই। রিজার্ভ ডে না থাকায় নির্দিষ্ট দিনেই হতে হবে খেলা। শুধু দুটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচের জন্যও রিজার্ভ ডে ছিল না।
নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে, দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হতো। তা সম্ভব না হওয়ায় সুপার ওভার খেলা হতো। যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার চলবে। বৃষ্টির জন্য সুপার ওভারও সম্ভব হয়নি। যে কারণে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়।
সুপার এইটে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। বৃষ্টিতে পণ্ড হওয়ায় পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের জন্যই সেমি ফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেল। গ্রুপ-২ এ বাকি দুই দল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। মঙ্গলবার পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউ জিল্যান্ড।

গত মাসে বাংলাদেশ নারী দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সোবহানা মোস্তারি। দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসির জানুয়ারির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন এই ব্যাটার। মাসসেরা দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আজ মাসসেরার তালিকা প্রকাশ করেছে। ছেলেদের ক্রিকেটে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের জো রুট, নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল ও ভারতের সূর্যকুমার যাদব।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মোস্তারি। এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার অফ স্পিন বোলিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন।
২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদা আক্তার। দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারকে হাতছানি দিচ্ছে এই স্বীকৃতি ।
বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে আয়ারল্যান্ডও। আইরিশদের ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন গ্যাবি লুইস। আয়ারল্যান্ডের অধিনায়ক জানুয়ারিতে ৬ টি-টোয়েন্টিতে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। বিশ্বকাপ বাছাইয়ে তিনি মোট ২৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন।
নারী বিশ্বকাপ বাছাইয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য মাসসেরার মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের টারা নরিসও। বাঁহাতি এই পেসার ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। গত মাসে ৬ ম্যাচে ১১ উইকেট পান নরিস। যদিও তাঁর দল শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা পায়নি।

এই সময়টাতে হয়তো টি-টোয়েন্টি
বিশ্বকাপের সুপার এইটের প্রতিপক্ষদের নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত থাকত বাংলাদেশ।
লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা এসব ভেবে এখনো হয়তো ‘যদি–তবে’র গল্পে আটকে আছেন। বিশ্বকাপ খেলতে
না পারার আক্ষেপ আর হতাশা তো সহজে লুকানো যায় না। হতাশা লুকাতে পারেননি সাইফ হাসানও।
‘টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলতে না পেরে মানসিক কোমায় চলে গিয়েছিল দুই ক্রিকেটার’–গতকাল সাংবাদিকদের সামনে এমন
মন্তব্য করেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন। তার পরপরই
একই ইস্যুতে সামাজিক মাধ্যমে এক বার্তা দেন সাইফ হাসান।
সামাজিক মাধ্যমে সাইফ লেখেন,
‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ মেহেরবান। আলহামদুলিল্লাহ। বিশ্বকাপ খেলতে না পারার সেই হৃদয়ভাঙা অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসা সহজ ছিল না—কারণ সেটাই ছিল আমার প্রথম বিশ্বকাপ, আজীবনের এক স্বপ্ন, যার পেছনে ছিল অসংখ্য পরিশ্রম ও ত্যাগ।’
আজ সংবাদমাধ্যমকে নিজের ওই পোস্ট নিয়ে সাইফ বলেন,
‘দেখেন সবারই কষ্ট লাগছে যারা টিমে ছিল। এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু আমার স্ট্যাটাসটা ছিল যে আমি ওখান থেকে যেই অদম্য কাপ যেটা খেলছি। ওখান থেকে মানে একটা ভালো একটা শেপে আসছি। তো সেটা একটা স্বস্তিকর বিষয়। তাই আসলে ওই বিষয়টাই আমি শেয়ার করছি, আমার অনুভূতি শেয়ার করছি।’
বিশ্বকাপে খেলতে না পারায়,
এই টুর্নামেন্ট দেখাটাও তো যন্ত্রণার। নিরাপত্তার কারণে ভারত যেতে রাজি না হওয়ায় বাংলাদেশের
জায়গায় বিশ্বকাপে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। স্বাভাবিকভাবেই টিভির পর্দায় এসব দেখে
হজম করা কঠিনই।
এখন পর্যন্ত বিশ্বকাপের গ্রুপপর্বের কোনো ম্যাচই দেখেননি সাইফও। আসন্ন সিরিজের কথা মাথায় রেখেই নিজেকে চাঙা রাখার চেষ্টা করছেন এই ব্যাটার,
‘সত্যি কথা বলতে বিশ্বকাপের কোনো ম্যাচ দেখি নাই। আর নিজেকে ওইভাবে মনোবল বাড়ানোর করার চেষ্টা করছি যে একটা যেহেতু গেছে এখন চেষ্টা থাকবে সামনে যেই সিরিজগুলো আছে যদি সুযোগ পাই অবশ্যই নিজেকে মেলে ধরার আর নিজেকে একটা ভালো শেপে আনার।’
ক্রিকেটারদের বিশ্বকাপ থেকে মনোযোগ সরিয়ে রাখতে অদম্য কাপ নামে একটি টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর শুরু হচ্ছে বিসিএলও। বিশ্বকাপ না খেলে অদম্য কাপ, বিসিএল ওয়ানডে কাপ এই খেলাগুলোতে মন দেয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে? এমন প্রশ্নে সাইফ বললেন, একজন পেশারদার ক্রিকেটারের পেশাদারিত্বের কথা। সবকিছু পেছনে ফেলে এগিয়ে যাওয়ার কথা বললেন তিনি,
‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে কিন্তু আপনি যত তাড়াতাড়ি মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন ওটাই আপনার জন্য ভালো। সো আমাদের চেষ্টা এটাই ছিল যত তাড়াতাড়ি আমরা মুভ অন করতে পারি। কৃতজ্ঞ যে একটা বিরতি পেয়েছিলাম, সেটাকে আমরা দারুণভাবে কাজে লাগাতে পেরেছি।’

জানুয়ারির মাসসেরার তালিকা
দিয়েছে আইসিসি। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে
রান উৎসব করা ড্যারিল মিচেল। এছাড়া মাসসেরা হওয়ার দৌড়ে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে
ওয়ানডে সিরিজ জয়ের নায়ক জো রুট ও নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ী ভারতের
অধিনায়ক সূর্যকুমার যাদব।
বছরের শুরুটা দারুণভাবেই করেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারিল মিচেল। তাঁর নেতৃত্বে ওয়ানডে সিরিজে ভারতের মাটিতে ২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড।
সিরিজের প্রথম ম্যাচে পিছিয়ে
পড়ার পর ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখেন মিচেল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে টানা দুটি সেঞ্চুরি
করে ৩৪ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার দলের সিরিজ জয়ে নেতৃত্ব দেন। পুরো সিরিজে ভারতের
বিপক্ষে চোখধাঁধানো ১৭৬ গড়ে ৩৫২ রান করে মিচেল জিতেন সিরিজসেরার পুরস্কার।
এ ছাড়া ভারতের বিপক্ষে
পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও দারুণ ব্যাটিং করেন ড্যারিল মিচেল। ওই সিরিজে ১৮৬.৫৬
স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে আসে ১২৫ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন
ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের দারুণ প্রত্যাবর্তনের নায়ক ছিলেন জো রুট। সিরিজ
যত এগিয়েছে, ততই নিজেকে আরও মেলে ধরেছেন ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। প্রথম ম্যাচে
৬১ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৭৫ এবং সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ১১১ রানের ইনিংস
খেলেন তিনি। রুটের এই ধারাবাহিক পারফরম্যান্সে ০–১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে
২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। মোট ২৪২ রান ও দুটি উইকেট নেওয়া রুট হন সিরিজসেরা।
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর
ঠিক আগে ছন্দে ফেরেন সূর্যকুমার যাদব। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি
সিরিজে ব্যাট হাতে ছিল বিধ্বংসী পারফরম্যান্স উপহার দেন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে
ভারতের অধিনায়ক।
টানা ২৫ ম্যাচে কোনো ফিফটি
না পাওয়ার দীর্ঘ সময়ের ছন্দহীনতা কাটিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি হাফসেঞ্চুরি
করেন সূর্যকুমার। তাঁর নেতৃত্বে ৪–১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। পাঁচ ম্যাচে ১৯৬.৭৪
স্ট্রাইক রেটে ২৪২ রান করে তিনি হন সিরিজসেরা খেলোয়াড়।
সিরিজের সবচেয়ে দারুণ ইনিংসটি
আসে দ্বিতীয় ম্যাচে। ওই ম্যাচে তাঁর ৮২ রানের অপরাজিত ইনিংসের নৈপুণ্যে মাত্র ১৫.২
ওভারেই নিউজিল্যান্ডের ২০৮ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় ভারত। টি–টোয়েন্টি ফরম্যাটে
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া এটি।