
প্রথমে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপে ধস নামালেন পাকিস্তানি বংশোদ্ভুত জুনাইদ সিদ্দিকি। তারপর ব্যাট হাতে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন আরিয়ানশ শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সংযুক্ত আরব আমিরাত পেল প্রথম জয়।
আজ দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথমে ব্যাটিংয়ে নামা কানাডা নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫০ রান করে। জবাবে দুই বল হারে রেখে জয় নিশ্চিত করে আমিরাত। ৬টি চার ও তিন ছক্কায় ৫৩ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন আরিয়ানশ শর্মা।
অবশ্য ৪ ওভারে ৩৫ রান দিয়ে পাঁচ উইকেট নেওয়া জুনাইদ হন ম্যাচসেরা। টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের হয়ে পাঁচ উইকেট নেওয়া তৃতীয় বোলার তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী সদস্য দলের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিকও এখন ৩৩ বছর বয়সী ডানহাতি এই পেসার।
এই জয়ে গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইটে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল আমিরাত। দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট সংগ্রহ তাদের। চার পয়েন্ট নিয়ে শীর্ষে নিউ জিল্যান্ড। সমান পয়েন্ট অর্জন করা দক্ষিণ আফ্রিকা নেট রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে আছে। অন্যদিকে টানা দুই হারে সুপার এইটে যাওয়ার আশা কার্যত শেষ কানাডার।
রান তাড়ায় ‘ওয়ান ম্যান আর্মির’ ভূমিকায় দেখা যায় আরিয়ানশকে। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্তে অবিচল ছিলেন ভারতীয় বংশোদ্ভুত উইকেটকিপিং ব্যাটার। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারানো আমিরাতে একটা সময় ৬৬ রানেই ছয় উইকেট খোঁয়ায়।
শেষ সাত ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৮৩। এরপরই শোয়াইব খানকে নিয়ে পঞ্চম উইকেটে ৮৪ রানের দুর্দান্ত এক জুটি গড়ে সহজেই জয় নিশ্চিত করেন আরিয়ানশ। জয় থেকে মাত্র এক রান দূরে থাকতে আউট হন ২৯ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলা শোয়াইব।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নামা কানাডা সংগ্রহ দেড়শো পর্যন্ত যায় তিন ব্যাটারের কাঁধে চড়ে। নানভিত ধালিওয়ালের ২৮ বলে ৩৪ ও হার্শ থাকেরের ৪১ বলে ৫১ ও শ্রেয়াস মোবভা করেন ২১ বলে ২১।
পাওয়ার প্লে’তে তিন উইকেট হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে ধালিওয়াল-মোভবার ৫৮ রানের জুটি গড়েন। তারপর পঞ্চম উইকেটে মোভবা-থাকেরের জুটিতে যোগ হয় আরও ৩৩ রান। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে কানাডার রান বরাবর দেড়শো করেন দিলন হেলাইজার।
বল হাতে জুনাইদের পাঁচ উইকেটের সঙ্গে একটি উইকেট নেন মোহাম্মদ জাওয়াদুল্লাহ।
No posts available.
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০১ পিএম

ভারতের বিপক্ষে দাপুটে জয়ে বড় চমক উপহার দিল সংযুক্ত আরব আমিরাত। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের নারী দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আমিরাত। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা।
থাইল্যান্ডের ব্যাংককে আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে ভারত। রাত তাড়ায় ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত। দলটির অধিনায়ক এশা ওযা ৬১ বলে ৭২ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা।
টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। মাত্র ৩ রান করে আউট হন ওপেনার হুমাইরা কাজী। পদুইয়ে নামা তেজা হাসাবনিস ৩ বলে ১ করে সাজঘরে ফিরেন। আর আরেক ওপেনার দিনেশ ভ্রিন্দার ব্যাট থেকে আসে ১৬ রান।
টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে রেখে লড়ে যান আনুস্কা শর্মা। আর শেষদিকে দলীয় স্কোর কিছু রান যোগ করেন তানুজা কানওয়ার। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আনুস্কা। আর কানওয়ারের ব্যাট থেকে আসে ৩৪ রান। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সামাইরা।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আমিরাত। উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলে তারা। ১০ রান করে ফেরেন ওপেনার থেরথা সাতিস। তারপর সামাইরাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক এশা। অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
আট দলের নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে ‘এ’ গ্রুপে ভারত। একই গ্রুপে আমিরাত ছাড়া আছে পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালেশিয়া। গ্রুপপর্বের সেরা দুই দল খেলবে সেমি ফাইনাল।
আগামীকাল বাংলাদেশ সময় বেলা একটাই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

হাঁটুর লিগামেন্ট চোটে টি–টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটার স্যাম টপিংকে।
গত বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানের হারের ম্যাচে চোট পান ৩৫ বছর বয়সী স্টার্লিং। অস্ট্রেলিয়ার ইনিংসের সপ্তম ওভারে জশ ইংলিসকে আউট করতে ডাইভিং ক্যাচ নেওয়ার সময় হাঁটুতে আঘাত লাগে তাঁর। পরে ব্যাট করতে নামলেও ইনিংসের প্রথম বলেই দৌড় শুরু করতে গিয়ে হাঁটুর চোট নিয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয়।
ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক গ্রেইম ওয়েস্ট বলেন, ‘স্টার্লিং ম্যাচের পর পরীক্ষা ও স্ক্যান করান। রিপোর্টে লিগামেন্ট ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে তাঁকে টি–টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশ থেকে বাদ দেওয়া হয়েছে।’ আরও যোগ করেন, ‘পল দ্রুত দেশে ফিরে বিশ্রাম ও পুনর্বাসনে যাবেন, সামনে ঘরের মৌসুমের প্রস্তুতির জন্য।’
স্টার্লিংয়ের বদলি টপিংকে দ্রুত দলে যুক্ত করা হয়েছে, কারণ তিনি চেন্নাইয়ে নর্দার্ন নাইটসের অনুশীলন ক্যাম্পে ছিলেন। ওয়েস্ট বলেন, ‘স্যাম এমন কন্ডিশনে অনুশীলন করছিল যা শ্রীলঙ্কার পরিবেশের মতো। তার দক্ষতা স্কোয়াডের বিভিন্ন জায়গায় কাভার দিতে পারবে, যা গুরুত্বপূর্ণ—কারণ বেন ক্যালিটজও হাতে চোট নিয়ে খেলছে।’
২০ বছর বয়সী টপিং এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তবে সাম্প্রতিক ঘরোয়া টি–টোয়েন্টি মৌসুমে ৩১ গড়ে ২১৭ রান করেছেন, স্ট্রাইক রেট ছিল ১৪০। সর্বোচ্চ ইনিংস ৪৮ বলে ৮৩ রান।
গ্রুপ পর্বে টিকে থাকতে এখন কঠিন সমীকরণের সামনে আয়ারল্যান্ড। কাল কলম্বোতে ওমানের বিপক্ষে জিততেই হবে তাদের। তারপর মঙ্গলবার পাল্লেকেলেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ের।

১৯ বছর আগের স্মৃতি ফেরাল জিম্বাবুয়ে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সেই রেষ কলম্বোতে টেনে আনলেন সিকান্দার রাজার দল। এবার তারা ২৩ রানে হারাল অসিদের।
বুধবার জিম্বাবুয়ের ১৭৯ রানের জবাবে নামা অস্ট্রেলিয়ার আশা ফিকে হতে থাকে ১০৬ রানে পঞ্চম উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ফিরলে। পরবর্তীতে বাকি ৫টি উইকেটের বিনিময়ে ৬৩ রান করতে পারে তারা।
আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ তোলা জিম্বাবুয়ের হয়ে ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ওপেনার ব্রায়ান বেনেট। তাদিওয়ানাশে মারুমানির ২১ বলে ৩৫, রায়ান বার্লের ৩০ বলে ৩৫ এবং রাজার অপরাজিত ১৩ বলে ২৫ রানের ইনিংসে লড়াকু স্কোর পেয়ে যায় তাঁরা।
বোলিংয়ে জিম্বাবুয়ের হয়ে রাজ করেছেন ব্লেসিং মুজারাবানি (৪টি) ও ব্রাড ইভানস। দুজন মিলে ৭টি উইকেট নিয়েছেন।
ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতাই চোখে বিঁধেছে বেশি। শেষ পর্যন্ত ২০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় সাবেক চ্যাম্পিয়নরা।
বিস্তারিত আসছে…

নাটকীয়তার পাশ কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি দেখা হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা, বৃষ্টি বাধায় পণ্ড হতে পারে ম্যাচটি।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী জিইও টিভির প্রতিবেদন, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী রোববার মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সেই দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। ম্যাচ শুরু হবে সাতটায়। খেলায় বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বৃষ্টি হলে আইসিসির টি-টোয়েন্টি নিয়ম কার্যকর হবে। ফল নির্ধারণ করতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। ম্যাচ কম ওভারে নামলে ডিএলএস পদ্ধতিতে ফল নির্ধারণ হবে। গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় কোনো রিজার্ভ ডে নেই। ম্যাচ সম্পূর্ণভাবে পরিত্যক্ত হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে।
এর আগে এই দুই দলের বিশ্বকাপে ম্যাচ নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতির প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান।
লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদলের বৈঠকের পর ৯ ফেব্রুয়ারি সিদ্ধান্ত বদলায় পাকিস্তান। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটে।
‘এ’ গ্রুপে দুই ম্যাচে জিতে টেবিলের শীর্ষে রয়েছে ভারত, সমান দুই ম্যাচে জয় নিয়ে নেট রান রেট ব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে পাকিস্তান।

চোটে
জিম্বাবুয়ের
টি–টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন টেলর। এই উইকেটকিপার-ব্যাটারের জায়গায় দলে নতুন করে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার বেন কারান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
জিম্বাবুয়ের
হয়ে এর আগে টেস্ট-ওয়ানডেতে অভিষেক হয়েছে বেনের। প্রথমবার খেলবেন বিশ্বকাপে, অপেক্ষায় টি-টোয়েন্টি সংস্করণেও অভিষেকের। বেনের আরেক ভাই স্যাম কারান বিশ্বকাপে খেলছেন ইংল্যান্ডের হয়ে। গ্রুপ পর্বে দুই ভাইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আপাতত অনিশ্চিত, দুই দল রয়েছে আলাদা গ্রুপে।
আইসিসি
জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি ওমান ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান টেলর। সেই চোটই তাঁকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। তাঁর বদলি হিসেবেই দলে নেওয়া হয়েছে বেনকে।
আন্তর্জাতিক
ক্রিকেটে এখন পর্যন্ত বেন খেলেছেন আটটি টেস্ট ও সমান সংখ্যক ওয়ানডে, তবে এখনও টি–টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক হয়নি তাঁর। ইংল্যান্ডের কাউন্টি দল নর্থ্যাম্পটনশায়ারে ২০২২ সাল পর্যন্ত খেলার পর জিম্বাবুয়েতে চলে যান তিনি, যেখানে শৈশবের বড় অংশ কেটেছে তাঁর।
কারান
পরিবার ক্রিকেটাঙ্গনে পরিচিত নাম। স্যাম ও বেনের বড় ভাই টম কারানও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিন ভাইয়ের বাবা ছিলেন সাবেক জিম্বাবুইয়ান পেসার কেভিন কারান। বাবার পথ অনুসরণ করে আন্তর্জাতিক পর্যায়ে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করা একমাত্র সন্তান এখন পর্যন্ত বেনই।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সিকান্দার রাজার দল।