
ব্যাট হাসছিল না অনেক দিন। সমালোচনার তীরে হচ্ছিলেন বিদ্ধ। জাতীয় দলে বিবর্ণ বাবর আজম পিএসএলেও সুবিধা করতে পারছিলেন না। অবশেষে রুদ্ররূপে দেখা গেল পাকিস্তানের টপ অর্ডারের এই ব্যাটারকে। করাচি কিংসের বিপক্ষে খেললেন ঝোড়ো ইনিংস। দুর্দান্ত ইনিংসে নাম লিখিয়েছেন বিশ্বরেকর্ডেও।
পিএসএলে আজ করাচি কিংসের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ পায় পেশোয়ার জালমি। কুশল মেন্ডিসের ঝোড়ো সেঞ্চুরি এবং অধিনায়ক বাবর আজমের অপরাজিত হাফ-সেঞ্চুরির পর আব্দুল সামাদের শেষের তাণ্ডবে রানের পাহাড় গড়ে পেশোয়ার জালমি।
স্কোরবোর্ডে কোনো রান না যোগ হতেই প্রথম উইকেট হারনোর পর বাবর আজম ও কুশল মেন্ডিস মাত্র ৯৭ বলে ১৯১ রানের অসাধারণ এক জুটি গড়েন। আব্বাস আফ্রিদির বলে ক্যাচ তোলার আগে ৫২ বলে ১০৯ করেন মেন্ডিস। ১৪ চার ও ৪ ছক্কায় দারুণ এই ইনিংস সাজিয়েছেন লঙ্কার এই ব্যাটার।
অপরপ্রান্তে ৫১ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন বাবর আজম। এই ইনিংস খেলার পথেই টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিলেন ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটার। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১২,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
মাত্র ৩৩৮ ইনিংসে ১২,০০০ রান পূর্ণ করে বাবর এই বিশ্ব রেকর্ডটি নিজের ঝুলিতে পুরলেন বাবর। এই মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। গেইল ১২,০০০ রান পূর্ণ করতে খেলেছিলেন ৩৪৩টি ইনিংস। ভারতের বিরাট কোহলি এই উচ্চতায় পৌঁছাতে সময় নিয়েছিলেন ৩৬০টি ইনিংস, আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এই রান পূর্ণ করেছিলেন ৩৬৮টি ইনিংসে। তাদের সবাইকে ছাড়িয়ে বাবর আজম এখন তালিকার শীর্ষে।
এছাড়া দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২,০০০ রানের গণ্ডি পার করলেন বাবর। তাঁর আগে একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন শোয়েব মালিক।
১৭তম ওভারে মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়াল ফেরার পর শেষ দিকে আব্দুল সামাদকে নিয়ে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাবর। সামাদ মাত্র ১২ বলে ৪০ রানের এক ক্যামিও ইনিংস খেলে পেশোয়ারের স্কোরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।
No posts available.
১৯ মে ২০২৬, ৮:৪৩ পিএম

সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি কথার লড়াই জমেছে বেশ। উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। চতুর্থ দিনে রিজওয়ানকে ঘিরে মাঠের পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে ওঠে। একপর্যায়ে রিজওয়ানের সঙ্গে কথার লড়াইয়ে মাতেন লিটন। তাঁর সঙ্গে যোগ দেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
সালমান আলী আগার সঙ্গে ব্যাটিংয়ের সময় প্রায় প্রতি বলের আগেই খেলা থামিয়ে কিছু না কিছু আপত্তি তুলছিলেন রিজওয়ান। কখনও সাইট স্ক্রিন, কখনওবা অন্য কোনো বিষয়ে আম্পায়ারকে অভিযোগ জানাচ্ছিলেন তিনি। এতে বিরক্ত হয়ে একপর্যায়ে লিটন বলে ওঠেন, ‘বারবার খেলা থামিয়ে দিচ্ছো কেন?’ জবাবে রিজওয়ানও বলেন, ‘এটা কী তোমার কাজ! এটা তো আম্পায়ারের কাজ।’
তর্কাতকির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। পালাক্রমে বাড়তে থাকে কথার যুদ্ধ। এক পর্যায়ে উইকেটের পেছন থেকে লিটনকে বলতে শোনা যায়, ‘কিছু রান করে ফেলেছে, এবার শুরু হবে অভিনয়। ভালোই অভিনয় করছে সে। এসব সবাই জানে এখন!’ আবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একই ভাষায় বলেন, ‘অতিরিক্ত অভিনয়ের জন্য ৫০ পয়সা কাটা হবে!’
ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটকে। মাঠে লিটন-রিজওয়ানের কথোপকথনের অর্থ বুঝতে পারেননি তিনি।
তিনি বলেন,
“কী বলাবলি হচ্ছিল, জানি না। কিন্তু আমি এটা উপভোগ করেছি। মানে… আমি তো অস্ট্রেলিয়ান, তাই না? এতেই হয়তো সবটা বোঝা যায়। আমরা এসব পছন্দ করি। আমার মনে হয়, কিছুটা তর্কাতর্কি থাকা দরকার আছে। সবসময় অবশ্যই নয়। সীমা অতিক্রম করা কাম্য নয়। সীমা না ছাড়ানো এবং এই ধরনের ব্যাপার নিয়ে আমরা কথা বলি। কিন্তু কিছুটা আগ্রাসন তো থাকতেই হবে।”
টেইট আরও যোগ করেন,
“এটা তো টেস্ট ম্যাচ…পাকিস্তান-বাংলাদেশ লড়াই। আমার মনে হয়, ভক্তদের জন্য, আমাদের সবার জন্যই, খেলায় খেলোয়াড়রা কিছুটা প্যাশন দেখাতে চায় এবং লড়াইয়ের মধ্যে চায় পরস্পরকে আউট করতে। সবাই চায় লড়াইয়ে টিকে থাকতে। আমার তো এসব ভালো লাগে।”

ব্যাট হাতে ক্রিজে নামলেই যিনি প্রতিপক্ষের বোলিং লাইন-আপকে গুঁড়িয়ে দিতে পারেন, যেকোনো বোলারের জন্যই এক জীবন্ত যমদূতও বলা যায় যাকে। ২২ গজে তাঁর ইস্পাতকঠিন মানসিকতা, অনবদ্য ফিটনেস এবং রানের জন্য চির ক্ষুধার্ত আগ্রাসী ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে বিশ্বের বাঘা বাঘা সব বোলিং আক্রমণ। কিন্তু নিখুঁত ক্রিকেটীয় ব্যাকরণের এই মায়াজাল বিছানো ব্যাটিং মায়েস্ত্রোর ক্যারিয়ারেও এমন কিছু বোলার ত্রাস হয়ে এসেছিলেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই বোলারদের ওপর ছড়ি ঘোরানো এই কিংবদন্তি ব্যাটারকেও কখনও কখনও চরম পরীক্ষার মুখে পড়তে হয়েছে।
সম্প্রতি 'আরসিবি ইনোভেশন ল্যাব'-এর একটি অনুষ্ঠানে মুখোমুখি হয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কোহলি জানিয়েছেন তিন ফরম্যাটে তাঁর মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন বোলারদের নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলের ২০২৬ মৌসুমে বর্তমানে দুর্দান্ত ছন্দে থাকা কোহলিই এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ রান সংগ্রাহক।
সেই অনুষ্ঠানে কোহলির কাছে জানতে চাওয়া হয়েছিল—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই তিন ফরম্যাটে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কে কে ছিলেন? জবাবে ওয়ানডেতে তিনি বেছে নিয়েছেন ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদকে, টেস্টের জন্য ইংলিশ কন্ডিশনে কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর চোখে সবচেয়ে কঠিন বোলার হলেন কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার সুনীল নারাইন।
বিরাট কোহলির স্বীকারোক্তি অনুযায়ী, ওয়ানডে ফরম্যাটে তাঁর খেলা অন্যতম কঠিন বোলার হলেন আদিল রশিদ। ইংল্যান্ডের এই লেগ-স্পিনার ১৬১ ম্যাচে ২৪২টি উইকেট শিকার করেছেন, যার মধ্যে ১০ বার চার উইকেট এবং দুবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। ওয়ানডেতে রশিদের মুখোমুখি হয়ে ১০টি ইনিংসে ব্যাটিং করেছেন কোহলি, যার মধ্যে পাঁচবারই কোহলিকে সাজঘরের পথ দেখিয়েছেন এই স্পিনার। এই পরিসংখ্যানই বলে দেয়, তাঁদের মধ্যে লড়াইটা কতটা জমজমাট ও চ্যালেঞ্জিং ছিল।
টেস্ট ক্রিকেটে ইংলিশ কন্ডিশনে কোহলির সবচেয়ে বড় পরীক্ষা নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচিত অ্যান্ডারসন ১৮৮ টেস্টে শিকার করেছেন রেকর্ড ৭০৪টি উইকেট। ক্রিকেটের এই দুই কিংবদন্তি টেস্টে ৩৬টি ইনিংসে একে অপরের মুখোমুখি হয়েছেন, যেখানে অ্যান্ডারসন সাতবার কোহলির উইকেট তুলে নিয়েছেন। অবশ্য এই ইংলিশ পেসারের বিপক্ষে কোহলির সাফল্যও কম নয়; অ্যান্ডারসনের বিপক্ষে ৪৩.৫৭-এর চমৎকার গড়ে রান তুলেছেন এই ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো।
টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলির বেছে নেওয়া কঠিন বোলার হলেন সুনীল নারাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫২টি উইকেট নিলেও সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৫৯৪ ম্যাচে অবিশ্বাস্য ৬২৬টি উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই মিস্ট্রি স্পিনার। নারাইনের বিপক্ষে ২২টি টি-টোয়েন্টি ইনিংসে ব্যাটিং করে চারবার আউট হয়েছেন কোহলি।
দারুণ সব বোলারদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও বিরাট কোহলি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে। ৩৭ বছর বয়সী তারকা ব্যাটারে ঝুলিতে রয়েছে টেস্টে ৯,২৩০ রান, ওয়ানডেতে ১৪,৭৯৭ রান, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪,১৮৮ রান এবং আইপিএলে রেকর্ড ৯,২০৩ রান।
চতুর্থ দিন শেষে রোমাঞ্চকর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সিলেট টেস্ট। পঞ্চম দিনে টেনে নেওয়া টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ৩টি উইকেট। তাহলেই দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জা দেওয়ার উৎসব করবে বাংলাদেশ দল। অন্যদিকে আর ১২২ রান যোগ করতে পারলে বিশ্বরেকর্ড করে টেস্ট জিতে সিরিজে সমতা আনবে পাকিস্তান।
পাকিস্তানকে চতুর্থ ইনিংসে ৪৩৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে নির্ভার থাকারই কথা বাংলাদেশ দলের। জিততে হলে বিশ্বরেকর্ড করতে হবে পাকিস্তানকে। অ্যান্টিগায় ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪১৮ রান তাড়া করে টেস্ট জয়ের যে রেকর্ড গড়েছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ, সেই রেকর্ড নিয়ে এখনও হচ্ছে বিস্তর গবেষণা। কারণ, টেস্টে চতুর্থ ইনিংসে ৪১৮-এর বেশি রান তাড়া করে জয়ের কৃতি নেই অন্য কোনো দলের। পাকিস্তান ক্রিকেট ইতিহাসে ৪র্থ ইনিংসে ৪শ রান তাড়া করে জয়ের অতীত নেই। ২০১৫ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে ৭ উইকেটে জয়-ই তাদের চতুর্থ ইনিংসে সেরা সফলতা। চলমান সিলেট টেস্টে সেই পাকিস্তানকে চতুর্থ ইনিংসে বাংলাদেশ দিয়েছে ৪৩৭ রানের মহাচ্যালেঞ্জ।
২১ মাস আগে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর হোমে ফিরতি সিরিজে হোয়াইট ওয়াশে পাকিস্তানকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ দল। নাহিদ রানা (২/৫৮), তাইজুল (৪/১১৩) এবং মিরাজের (১/৬২)বোলিংয়ে চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের স্কোর ৩১৬/৭। রিজওয়ান ৭৫ এবং সাজিদ খান ৮ রানে ব্যাটিংয়ে আছেন।
টেস্টের চতুর্থ দিনেও সিলেট স্টেডিয়ামের পিচে ফাটল ধরেনি। প্রথম দিনের মতোই বল পিচ করে স্বাভাবিক বাউন্স নিয়ে আসছে ব্যাটে। এমন একটা দিনে ৭টি উইকেট আদায় করতে যথেষ্ট কৌশলী হতে হয়েছে।
দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ১০২, দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে ৯৯ এবং শেষ সেশনে ২ উইকেট হারিয়ে ১১৬ রান যোগ করেছে পাকিস্তান।
৪৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনে পাকিস্তান হারিয়েছে ২ উইকেট। প্রথম ঘন্টায় ব্রেক থ্রু দিয়েছেন নাহিদ রানা। তাঁর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি ছিল আউটসাইড অফ শর্ট ডেলিভারি। সেই বলে ওপেনার আবদুল্লাহ ফজল (২৮ বলে ৬) স্টিয়ার করতে যেয়ে গালিতে মিরাজের হাতে বন্দি হয়েছেন। মিরাজ দারুণ তৎপরতায় লো ক্যাচ নিয়েছেন।
দিনের দ্বিতীয় ঘন্টায় উইকেট পেয়েছেন মিরাজ। মিরাজও উইকেট পেয়েছেন নিজের দ্বিতীয় ওভারে। মিরাজের আর্ম বলে ওপেনার আজান আইওয়াস (৪৯ বলে ২ বাউন্ডারিতে ২১)এক হাতে ফরোয়ার্ড ডিফেন্স করতে যেয়ে পরাস্ত, হয়েছেন এলবিপ্ব্লুউ। রিভিউ আপীলে লাভ হয়নি। বল ট্র্যাকিংয়ে লেগ স্ট্যাম্পে সম্ভাব্য আঘাত ধরা পড়েছে।
দিনের দ্বিতীয় সেশনে পড়েছে পাকিস্তানের ৩ উইকেট। যোগ করতে পেরেছে পাকিস্তান ৯৯ রান। লাঞ্চের পর প্রথম বলে তাইজুলকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কায় বাহাদুরি দেখিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন বাবর আজম। সেই তাইজুলের ডাউন দ্য লেগ ডেলিভারি খেলতে যেয়ে উইকেটের পেছনে দিয়েছেন বাবর (৫২ বলে ৪ চার, ১ ছক্কায় ৪৭)ক্যাচ। তৃতীয় উইকেট জুটিতে ১১৫ বলে ৯২ রানের পার্টনারশিপ ভেঙ্গে যাওয়ার পর ব্যাকফুটে নেমেছে পাকিস্তান। দিনের দ্বিতীয় ড্রিংকসের পরের ২ ওভারে নাহিদ রানার বাউন্সি ডেলিভারিতে সৌদ শাকিল কট বিহাইন্ড (২১ বলে ৬), তাইজুলকে অন সাইডে খেলতে যেয়ে শর্ট লেগে দিয়েছেন ক্যাচ শান মাসুদ (১১৬ বলে ৮ বাউন্ডারিতে ৭১)।
৬ষ্ঠ উইকেট জুটিতে রিজওয়ান-সালমান আগা উইকেটে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের পার্টনারশিপ চোখ রাঙিয়েছে বাংলাদেশ দলকে। তবে দিনের খেলা শেষ হওয়ার ২৫ মিনিট আগে বাঁ হাতি স্পিনার তাইজুলের টার্নিং ডেলিভারিতে ফরোয়ার্ড ডিফেন্স করতে যেয়ে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে সালমান আগা বোল্ড আউটে থেমে গেলে (১০২ বলে ৬ চার, ১ ছক্কায় ৭১) ১৩৪ রানে পার্টনারশিপটি বিচ্ছিন্ন হয়। তাইজুল পরের ওভারে হাসান আলীকে ফিরিয়েছেন। ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে যেয়ে হাসান আলী স্লিপে দিয়েছেন ক্যাচ (৬ বলে ০)। সারাদিনে ৭টি উইকেটের ৪টি (৩১-৩-১১৩-৪) পেয়েছেন তাইজুল। শেষ স্পেলটি (১০-২-৩৩-২) ছিল তার দারুণ। একটি উইকেট পেলে টেস্টে ১৮তম বারের মতো ইনিংসে ৫ উইকেটের মুখ দেখবেন তাইজুল। পেসার নাহিদ রানা পেয়েছেন এদিন ২ উইকেট (১৪-২-৫৮-২)। অন্যটি পেয়েছেন মিরাজ (২০-১-৬২-১)।

ভারতে বিগ ব্যাশ লিগ (বিবিএল) আয়োজনের আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার জানা গেল কবে-কোথায় হতে পারে অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি লিগ। দেশটির সংবাদমাধ্যম সেন নেটওয়ার্কের প্রতিবেদন, ২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচটি এই বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হতে পারে।
ভারতের ক্রিকেট বাজার ধরতে এই পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সম্প্রতি দেশটির একটি প্রতিনিধি দল চেন্নাই সুপার কিংসের মাঠ পরিদর্শন করেন। সেখানে আইপিএলে চেন্নাই ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি গ্যালারিতে বসে দেখেন। সেই সময় বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস ও তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিনিধি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চেন্নাইয়ের সম্ভাবনাগুলো খতিয়ে দেখছি। চূড়ান্ত কিছু নিশ্চিত না হলেও আমরা বিসিসিআইয়ের সঙ্গে এটি নিয়ে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি।‘
বিগ ব্যাশের দলগুলো এই উদ্যোগে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে। ব্রিসবেন হিটের প্রধান নির্বাহী টেরি সোয়েনসন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি এবং আমরা এই উদ্যোগকে পুরোপুরি সমর্থন করি। মাঠের বাইরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিকভাবে ব্রিসবেন হিটের দারুণ সমর্থক গোষ্ঠী রয়েছে। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে পরবর্তী আলোচনার অপেক্ষায় আছি।‘
ব্রিসবেন হিট ছাড়াও মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের মতো দলগুলো চেন্নাইয়ে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বিগ ব্যাশের ১৬তম মৌসুমের চূড়ান্ত সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাধারণত প্রতি বছর ডিসেম্বরের মাঝামাছি এই টুর্নামেন্ট শুরু হয়ে জানুয়ারির শেষ পর্যন্ত চলে।
বিগ ব্যাশের ১৫তম মৌসুমের চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্স। নিয়ম অনুযায়ী পরের মৌসুমের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই হিসেবে ভারতে উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া দুটি দলের একটি হিসেবে প্রায় নিশ্চিত পার্থ স্কোর্চার্স।
তাদের প্রতিপক্ষ হিসেবে সিডনি থান্ডার ও মেলবোর্ন রেনেগেডসের নামও আলোচনায় রয়েছে। তবে ভারতে বিগ ব্যাশের সূচি তৈরিতে জটিলতাও দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার কোনো শহর থেকে সরাসরি চেন্নাইয়ের বিমান নেই। মেলবোর্ন থেকে দিল্লি ও সিডনি থেকে বেঙ্গালুরুর সরাসরি বিমান রয়েছে। সেটাতে সময় লাগবে ১১-১২ ঘণ্টা।
বিমানের সময় ঠিক করার সঙ্গে বিবেচনায় রাখতে হচ্ছে খেলোয়াড়দের বিশ্রাম। অস্ট্রেলিয়া থেকে যদি বিমান সরাসরি চেন্নাইয়ে আসে তা হলে সময় লাগবে ১৩ ঘণ্টা। খেলোয়াড়দের ভ্রমণ ঝক্কি ও বিশ্রামের কথা মাথায় রেখে সূচি ঠিক করতে হবে।
পাকিস্তানকে চতুর্থ ইনিংসে ৪৩৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে তাই নির্ভার থাকারই কথা বাংলাদেশ দলের। জিততে হলে বিশ্বরেকর্ড করতে হবে পাকিস্তানকে। অ্যান্টিগায় ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪১৮ রান তাড়া করে টেস্ট জয়ের যে রেকর্ড গড়েছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ, সেই রেকর্ড নিয়ে এখনও হচ্ছে বিস্তর গবেষণা। কারণ, টেস্টে চতুর্থ ইনিংসে ৪১৮-এর বেশি রান তাড়া করে জয়ের কৃতি নেই অন্য কোনো দলের। পাকিস্তান ক্রিকেট ইতিহাসে ৪র্থ ইনিংসে ৪শ রান তাড়া করে জয়ের অতীত নেই। ২০১৫ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে ৭ উইকেটে জয়-ই তাদের চতুর্থ ইনিংসে সেরা সফলতা। চলমান সিলেট টেস্টে সেই পাকিস্তানকে চতুর্থ ইনিংসে বাংলাদেশ দিয়েছে ৪৩৭ রানের মহাচ্যালেঞ্জ।
সিলেটে চতুর্থ ইনিংসে ১৭৪-এর বেশি রান তাড়া করে জয়ের অতীত নেই কারো। গত বছরের এপ্রিলে এই রান তাড়া করে ৩ উইকেটে জয়ের রেকর্ডটা জিম্বাবুয়ের। আড়াই বছর আগে সিলেটে ৪র্থ ইনিংসে ৩৩২ রান তাড়া করে বাংলাদেশের কাছে ১৫০ রানে নিউ জিল্যান্ডের হারের সেই অতীত থেকে টনিক নিতে পারে শান্ত এন্ড কোং।
২১ মাস আগে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর হোমে ফিরতি সিরিজে হোয়াইট ওয়াশে পাকিস্তানকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ দল। নাহিদ রানা (২/৪৩), তাইজুল (২/৬২) এবং মিরাজের (১/৪১)বোলিংয়ে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের স্কোর ২০০/৫। পাকিস্তানকে করতে হবে আরও ২৩৮ রান।
৪৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনে পাকিস্তান হারিয়েছে ২ উইকেট। প্রথম ঘন্টায় ব্রেক থ্রু দিয়েছেন নাহিদ রানা। তাঁর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি ছিল আউটসাইড অফ শর্ট ডেলিভারি। সেই বলে ওপেনার আবদুল্লাহ ফজল (২৮ বলে ৬) স্টিয়ার করতে যেয়ে গালিতে মিরাজের হাতে বন্দি হয়েছেন। মিরাজ দারুণ তৎপরতায় লো ক্যাচ নিয়েছেন।
দিনের দ্বিতীয় ঘন্টায় উইকেট পেয়েছেন মিরাজ। মিরাজও উইকেট পেয়েছেন নিজের দ্বিতীয় ওভারে। মিরাজের আর্ম বলে ওপেনার আজান আইওয়াস (৪৯ বলে ২ বাউন্ডারিতে ২১)এক হাতে ফরোয়ার্ড ডিফেন্স করতে যেয়ে পরাস্ত, হয়েছেন এলবিপ্ব্লুউ। রিভিউ আপীলে লাভ হয়নি। বল ট্র্যাকিংয়ে লেগ স্ট্যাম্পে সম্ভাব্য আঘাত ধরা পড়েছে।
দিনের দ্বিতীয় সেশনে পড়েছে পাকিস্তানের ৩ উইকেট। যোগ করতে পেরেছে পাকিস্তান ৯৯ রান। লাঞ্চের পর প্রথম বলে তাইজুলকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কায় বাহাদুরি দেখিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন বাবর আজম। সেই তাইজুলের ডাউন দ্য লেগ ডেলিভারি খেলতে যেয়ে উইকেটের পেছনে দিয়েছেন বাবর (৫২ বলে ৪ চার, ১ ছক্কায় ৪৭)ক্যাচ। তৃতীয় উইকেট জুটিতে ১১৫ বলে ৯২ রানের পার্টনারশিপ ভেঙ্গে যাওয়ার পর ব্যাকফুটে নেমেছে পাকিস্তান। দিনের দ্বিতীয় ড্রিংকসের পরের ২ ওভারে নাহিদ রানার বাউন্সি ডেলিভারিতে সৌদ শাকিল কট বিহাইন্ড (২১ বলে ৬), তাইজুলকে অন সাইডে খেলতে যেয়ে শর্ট লেগে দিয়েছেন ক্যাচ শান মাসুদ (১১৬ বলে ৮ বাউন্ডারিতে ৭১)।