
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে জিম্বাবুয়ে। সেই সাফল্যের পুরস্কারও মিলেছে দ্রুতই। ওমানের বিপক্ষে দাপুটে জয়ের পর আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন দলের অধিনায়ক সিকান্দার রাজা।
কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারায় জিম্বাবুয়ে। ব্যাটে–বলে ম্যাচে প্রভাব রেখে সেই জয়ের নায়ক ছিলেন রাজা। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ১ উইকেট, এরপর ব্যাট হাতে ম্যাচ জেতানো শটটি আসে তার ব্যাট থেকেই।
এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলেছেন রাজা। গত বছরের শেষ দিকে প্রথমবার এই শীর্ষস্থান দখল করেছিলেন তিনি, এবার সেটিই ফিরে পেলেন।
রাজার পাশাপাশি র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন আরেক জিম্বাবুয়ান ক্রিকেটার ব্রায়ান বেনেট। ওমানের বিপক্ষে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৯ নম্বরে উঠেছেন তিনি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ছিলেন সবচেয়ে চোখে পড়ার মতো নাম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলে চার ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। ওই ম্যাচে তার ইনিংসেই জয়ের ভিত গড়ে নেয় পাকিস্তান।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। ঠিক পেছনেই আছেন ইংল্যান্ডের ফিল সল্ট।
এ ছাড়া র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট (৮ম), শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (১২তম), স্কটল্যান্ডের জর্জ মুনসি (যৌথ ২৩তম), ভারতের ঈশান কিষান (২৫তম) ও নেদারল্যান্ডসের মাইকেল লেভিট (২৭তম)।
বোলারদের তালিকায় শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী। খুব কাছেই আছেন পাকিস্তানের আবরার আহমেদ। শীর্ষ দশে একমাত্র উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার, এক ধাপ এগিয়ে তিনি এখন পাঁচ নম্বরে।
No posts available.
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১০ পিএম
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৩ পিএম
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৬ পিএম

সম্মিলিত অবদান রেখে বড় পুঁজি এনে দিলেন ব্যাটাররা। আর পরে বল হাতে বাকি কাজ সারলেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। দুজনের জাদুতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে পথচলা শুরু করল অস্ট্রেলিয়া।
কলম্বোতে বুধবার বিকেলের ম্যাচে আইরিশদের ৬৭ রানে হারায় অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে তারা। জবাবে ১১৫ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।
চলতি বিশ্বকাপে এটিই অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ। আর দুই ম্যাচের দুটিই হেরে ব্যাকফুটে আইরিশরা।
এক মেডেনসহ মাত্র ১২ রান খরচ করে ৪ উইকেট নেন নাথান এলিস। আর জাম্পার শিকার ২৩ রানে ৪ উইকেট।
রান তাড়ায় শুরুতেই আয়ারল্যান্ডকে কোণঠাসা করে ফেলেন এলিস। প্রথম বলে চোট পেয়ে মাঠ ছাড়েন পল স্টারলিং। এরপর ৪৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় আয়ারল্যান্ড।
জর্জ ডকরেল ২৯ বলে ৪১ রানের ইনিংস খেলে দলকে একশ পার করান। যা শুধু পরাজয়ের ব্যবধান কমায়।
এর আগে অস্ট্রেলিয়ার হয়েও ফিফটি করতে পারেননি কেউ। ২৯ বলে ম্যাচের সর্বোচ্চ ৪৫ রান করেন মার্কাস স্টয়নিস। এর বাইরে জশ ইংলিস ১৭ বলে ৩৭ ও ম্যাট রেনশ ৩৩ বলে করেন ৩৭ রান।
কুচকির চোটে ম্যাচটি খেলতে পারেননি অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন ট্রাভিস হেড।

ক্যারিয়ারের
শুরু থেকেই বোলিং অ্যাকশন নিয়ে তুমুল আলোচনায় পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিক।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে
চাকিং করার অভিযোগ ওঠে।
তবে
এই বিষয়ে পাকিস্তানি স্পিনারের পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন
অশ্বিন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের ম্যাচে তিন উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন
তারিক। তবে ম্যাচ শেষে আবারও আলোচনায় তার বোলিং অ্যাকশন।
তারিকের
কনুইয়ের দৃশ্যমান বাঁক ও বল ছাড়ার আগে রান-আপে সামান্য থামার ভঙ্গি নিয়ে প্রশ্ন তোলেন
অনেকে।
এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অশ্বিন লেখেন- ‘আমি এই বিষয়টি
পরিষ্কার করে বলি। প্রথমত, তার অ্যাকশন বৈধ কি না, তা কেবল আইসিসির বোলিং অ্যাকশন পরীক্ষাকেন্দ্রেই
নির্ধারণ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত, আইসিসির ১৫ ডিগ্রি নিয়ম রয়েছে। একজন বোলার কনুই কতটা সোজা
করছেন, তা সেই সীমার মধ্যে আছে কি না-মাঠের আম্পায়ারের পক্ষে তা খালি চোখে নির্ভুল
বিচার করা অসম্ভব। এর একমাত্র সমাধান হলো ম্যাচ চলাকালীন প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা।’
ক্রিজে তারিকের সাময়িক থামা প্রসঙ্গে অশ্বিন লেখেন, ‘ক্রিজে থামা বৈধ কি না... আমার
বিশ্বাস, এটি পুরোপুরি বৈধ। কারণ এটি তার স্বাভাবিক অ্যাকশনের অংশ।’
ম্যাচে আগে ব্যাট করে ১৯০ রান তোলে পাকিস্তান। জবাবে যুক্তরাষ্ট্রকে ১৫৮ রানে আটকে
দিয়ে ৩২ রানের জয় পায়। এর আগে লাহোরে গত মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার ব্যাটার ক্যামেরন
গ্রিন ডাগ আউটে ফেরার সময় তারিকের বোলিং অ্যাকশনকে চাকিংয়ের ইঙ্গিত করেন।
তারিকের বোলিং অ্যাকশন আগেও প্রশ্নের মুখে পড়েছে। পাকিস্তান সুপার লিগে দুবার তার অ্যাকশন
রিপোর্ট করা হলেও পরীক্ষায় তা বৈধ প্রমাণিত হয়। তারিকের দাবি, শারীরিক গঠনের কারণেই
তাঁর অ্যাকশন কিছুটা আলাদা দেখায়।

গত
কয়েক বছর ধরে আলোচনার পর অবশেষে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট আয়োজনের
ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হিসেবে আগামী
এপ্রিলে মাঠে গড়াবে খেলা।
আনুষ্ঠানিক
বিবৃতিতে বুধবার সন্ধ্যায় এই খবর জানিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল
পর্যন্ত চলবে প্রথম নারী বিপিএলের খেলা। বিসিবির বিশ্বাস, দেশে নারী ক্রিকেটের উন্নতিতে বড় ভূমিকা রাখবে এই লিগ।
নারী
বিপিএলের প্রথম সংস্করণে খেলবে তিনটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল। তবে ফ্র্যাঞ্চাইজি বা
দলের নাম এখনও চূড়ান্ত হয়নি।
প্লেয়ার্স
ড্রাফটের মাধ্যমে দেশি ক্রিকেটারদের তিন দলে ভাগ করা হবে। আর ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে
নিজেদের ইচ্ছেমতো বিদেশি ক্রিকেটারও দলে ভেড়াতে পারবে।
এই
নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে থাকবেন বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট
বিভাগের প্রধান রুবাবা দৌলা। তার নেতৃত্বাধীন গভর্নিং কাউন্সিলই নারী বিপিএলের
সার্বিক দিক দেখভাল করবে।
এছাড়া
যথাসময়ে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি, ড্রাফটের নিয়ম, খেলার ফরম্যাট, সূচি, ভেন্যু,
ব্রডকাস্ট ও স্পন্সরদের নাম জানানোর ঘোষণা দিয়েছে বিসিবি।

অস্ট্রেলিয়ার
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের শুরুতেই ধাক্কা। দলের অধিনায়ক মিচেল মার্শ চোটের কারণে
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারছেন না। তার জায়গায় স্ট্যান্ডবাই হিসেবে
দলে ডাকা হয়েছে স্টিভেন স্মিথকে।
অনুশীলনের সময় কুঁচকিতে আঘাত পান মার্শ। পরীক্ষায় ধরা পড়ে টেস্টিকুলারে অভ্যন্তরীণ
রক্তক্ষরণ হয়েছে। মঙ্গলবার নির্ধারিত প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনও করেছিলেন মার্শ। কিন্তু
কলম্বোয় টসের মাত্র ১৫ মিনিট আগে জানানো হয়, তিনি ম্যাচে থাকছেন না।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্শ এখনও অস্বস্তিতে ভুগছেন, যা স্বাভাবিক
চলাফেরায় বাধা দিচ্ছে। স্ক্যানে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে। তাকে বিশ্রাম ও পুনর্বাসনের
মধ্যে থাকতে হবে। চিকিৎসকদের পরামর্শ এবং উপসর্গ কমার ওপর নির্ভর করবে তার মাঠে ফেরার
সময়।’
মার্শের
অনুপস্থতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন ট্রাভিস
হেড।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘স্ট্যান্ডবাই খেলোয়াড় স্টিভেন স্মিথ শ্রীলঙ্কায় যাচ্ছেন।
প্রয়োজন হলে যেন দ্রুত মানিয়ে নিতে পারেন এবং প্রস্তুত থাকতে পারেন, সে জন্যই এই সিদ্ধান্ত।’
মার্শের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে কার্যত ১২ জন ক্রিকেটারের
মধ্য থেকেই দল বাছাই করতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। চোটের কারণে আগেই ছিটকে যাওয়া জশ হ্যাজলউডের
বদলি এখনও ঘোষণা করা হয়নি।
এছাড়া
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিগ ব্যাশ শেষ করতে না পারা টিম ডেভিডকে জিম্বাবুয়ের বিপক্ষে
শুক্রবারের ম্যাচের জন্য রাখা হয়েছে। শন অ্যাবট রয়েছেন সফরকারী রিজার্ভ হিসেবে। তিনি
এখনও মূল স্কোয়াডের অংশ নন।
স্টিভেন স্মিথের জন্য এটি আবারও বিশ্বকাপ স্কোয়াডে ঢোকার বড় সুযোগ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে
সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে এবারের বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের
হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন স্মিথ- মাত্র ছয় ইনিংসে ২৯৯ রান, গড় ৫৯.৮০, স্ট্রাইক রেট
১৬৭.৯৭।

টি-টোয়েন্টি
বিশ্বকাপে পাগলাটে এক ম্যাচের সাক্ষী হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। মূল
ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারেও জিততে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত দ্বিতীয়
সুপার ওভারে গিয়ে রোমাঞ্চকর এক জয় পেল
দক্ষিণ আফ্রিকা।
প্রথম
সুপার ওভারে লুঙ্গি এনগিডির বিপক্ষে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৫ বলে ১৬ রানের সৌজন্যে ১৭
রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাবে ফজলহক ফারুকি প্রথম ৫ বলে দেন মাত্র ১১ রান। তবে
শেষ বলে ছক্কা মেরে সুপার ওভারও টাই করেন ট্রিস্টান স্টাবস।
পরে
দ্বিতীয় সুপার ওভারে ওমরজাইয়ের প্রথম বলেই ছক্কা মেরে দেন স্টাবস। শেষ চার বল একাই
খেলে ২ ছক্কায় আরও ১৬ রান নেন ডেভিড মিলার। সব মিলিয়ে ২৩ রানের বড় পুঁজি পেয়ে যায় দক্ষিণ
আফ্রিকা।
এক
ওভারে ২৩ রানের পুঁজি নিয়ে কেশভ মহারাজের হাতে বল দেয় প্রোটিয়ারা। প্রথম দুই বলে কোনো
রান না দিয়ে মোহাম্মদ নবীর উইকেট নেন বাঁহাতি স্পিনার। পরের তিন বলে ছক্কা মেরে ম্যাচ
জমিয়ে তোলেন রহমানউল্লাহ গুরবাজ।
শেষ
বলে বাকি থাকে ৬ রান। চাপে পড়েই ওয়াইড করে বসেন মহারাজ। সমীকরণ নেমে আসে ১ বলে ৫ রানে।
তবে শেষ বল আর ছক্কা মারতে পারেননি গুরবাজ।
পয়েন্টে ক্যাচ দেন তিনি। ফলে ৪ রানে হেরে যায় আফগানিস্তান।
সুপার
ওভারের আগে মূল ম্যাচেও আফগানদের
ভরসা ছিলেন গুরবাজ। ১৮৮ রানের লক্ষ্যে খেলেন ৮৪ রানের ইনিংস। কিন্তু টাই হয় ম্যাচ।
শেষ পর্যন্ত জিতে যায় দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি
বিশ্বকাপের ইতিহাসে এটি ষষ্ঠ টাই ম্যাচ। আর দুটি সুপার ওভার হওয়া ম্যাচ এটিই প্রথম।
মূল
ম্যাচে রান তাড়ায় আফগানিস্তানের পক্ষে একাই লড়াই করেন রহমানউল্লাহ গুরবাজ। অন্য প্রান্ত
থেকে তেমন সহায়তা তিনি পাননি। ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৪ চারের সঙ্গে ৭ ছক্কায় ৪২
বলে ৮৪ রান করেন গুরবাজ।
তখনও জয়ের জন্য ৪৫ বলে ৬৭ রান প্রয়োজন ছিল আফগানদের।
আজমতউল্লাহ ওমরজাই ১৭ বলে ২২, রশিদ খান ১২ বল ২০ রান করে আউট হয়ে গেলে ম্যাচ থেকে অনেকটাই
ছিটকে যায় আফগানিস্তান।
শেষ
ওভারে ১ উইকেট হাতে রেখে প্রয়োজন ছিল ১১ রান। কাগিসো রাবাদার প্রথম বলে ক্যাচ তুলে
দেন নুর আহমেদ। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান তিনি। এক বল পর ছক্কা মেরে দেন বাঁহাতি
রিস্ট স্পিনার। পরে আবার নো বল করেন রাবাদা, ২ রান নেন নুর।
ফলে
সমীকরণ নেমে আসে ৩ বলে ২ রান। ওয়াইড লং অফের দিকে খেলে দুই রানের চেষ্টা করেন নুর।
কিন্তু নন স্ট্রাইকে রান আউট হয়ে যান ফজলহক ফারুকি। ফলে টাই হয়ে যায় ম্যাচ। আর খেলা
গড়ায় সুপার ওভারে।
দক্ষিণ
আফ্রিকার পক্ষে মাত্র ২৬ রানে ৩ উইকেট
নেন লুঙ্গি এনগিডি।
এর
আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই এইডেন মার্করামের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তবে চাপ আসতে দেননি কুইন্টন ডি কক ও রায়ান রিকেল্টন। দুজন মিলে মাত্র ৬১ বলে গড়েন ১১৪
রানের জুটি।
মাত্র
২৩ বলে ফিফটি করেন রিকেল্টন। একই মাইলফলক ছুঁতে ডি কক খেলেন ৩৪ বল। শেষ পর্যন্ত ৫ চার
ও ৪ ছক্কায় ২৮ বলে ৬১ রান করে ফেরেন রিকেল্টন। ডি ককের ব্যাট থেকে আসে ৫ চার ও ৩ ছক্কায়
৪১ বলে ৫৯ রান।
পরে
ডেওয়াল্ড ব্রেভিস ১৯ বলে ২৩, ডেভিড মিলার ১৫ বলে ২০ ও মার্কো ইয়ানসেন ৭ বলে ১৬ রানের
ইনিংস খেললে দুইশর কাছাকাছি যায় প্রোটিয়ারা।
আফগানিস্তানের
পক্ষে ৪১ রানে ৩ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। ২৮ বলে ২ উইকেট নেন রশিদ খান। স্বীকৃত
টি-টোয়েন্টিতে আফগান তারকার নামের পাশে এখন ৬৯৯ উইকেট।