
জুনে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে বিশ্রামে রেখে দল ঘোষণা করেছে তারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অলি প্যাক এবং অলরাউন্ডার লিয়াম স্কট। সফরে কামিন্সের জায়গায় নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
বাংলাদেশ সফরের আগে ৩০ মে থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তিন তারকা পেসার থাকছেন না ওই সিরিজেও। পাকিস্তান সফরে অজি নতুন মুখ ব্যাটসম্যান অলিভার পিক।
বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন অলিভার। বিশ্বকাপে দলের শেষ দুই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার নতুন প্রজন্মের দারুণ প্রতিভাবান ব্যাটার মনে করা হয় তাকে। ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু করতে না পারলেও মূলত প্রতিভার কারণেই সুযোগ পেলেন ১৯ বছর বয়সী ব্যাটার।
আরও পড়ুন
| সোহানের দারুণ ব্যাটিংয়ে জয়ে ফিরল বসুন্ধরা স্ট্রাইকার্স |
|
আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়া কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিন ও লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের জশ ইংলিস আছেন দুই সফরের দলেই। ট্রাভিস হেড, কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস আইপিএল শেষ করে ভারত থেকে বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।
ওয়ানডে দলের নতুন মুখ লিয়াম স্কট ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণেই নিয়মিত পারফর্ম করে আসছেন। ২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ওয়ানডে কাপের সেরা ক্রিকেটার ছিলেন তিনি, এই মৌসুমে ছিলেন শেফিল্ড শিল্ডের সেরা ক্রিকেটার। এবারের বিগ ব্যাশে দ্বিতীয় সেরা ক্রিকেটার ছিলেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
৭টি ওয়ানডে খেলা পেসার বিলি স্ট্যানলেক ৭ বছর পর ফিরেছেন ওয়ানডে দলে। তবে শুধু পাকিস্তান সফরে রাখা হয়েছে তাকে। স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্টও আছেন পাকিস্তান সফরে।
পাকিস্তানে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ৩০ মে, ২ জুন ও ৪ জুন। বাংলাদেশে ওয়ানডে সিরিজে তিন ম্যাচ মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ ১৭, ১৯ ও ২১ জুন।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি মনে করেন, অভিজ্ঞদের অনুপস্থিতি নতুন ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ তৈরি করবে। তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুনদের সুযোগ পাওয়াটা সবসময়ই রোমাঞ্চকর। অভিজ্ঞ এবং নবাগতদের সংমিশ্রণে এই উপ-মহাদেশীয় সফরের জন্য একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে।’
প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড এই সময়টিকে মূলত বিশ্রামের পাশাপাশি প্রস্তুতির কাজে লাগাবেন। আগামী আগস্ট থেকে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচিকে সামনে রেখে নিজেদের ফিট রাখতেই তাদের এই সিদ্ধান্ত।
পাকিস্তানে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল:
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, ম্যাথু শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডোয়ার্শাস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।
বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।
No posts available.
১২ মে ২০২৬, ১২:২৬ পিএম

পাঞ্জাব কিংসের বিপক্ষে জয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারল না দিল্লি ক্যাপিটালস। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক অক্ষর প্যাটেলকে ১২ লাখ টাকা জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা ভেঙ্গেছেন অক্ষর। চলতি টুর্নামেন্টে এটি দিল্লির প্রথম অপরাধ। দ্বিতীয়বার এই অপরাধ করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে ২৪ লক্ষ রুপি হবে। সেই সাথে দলের বাকি সদস্যদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুণতে হবে।
ধর্মশালায় সোমবার রাতে পাঞ্জাবের দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়ায় ৩ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল তারা।
প্রথমে ব্যাটিং করতে নেমে প্রিয়াংশ আর্যর ৫৬ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের অপরাজিত ৫৯ রানের ওপর ভর করে ৫ উইকেটে ২১০ রান তোলে পাঞ্জাব।
রান তাড়া করতে নেমে ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল দিল্লি। সেখান থেকেই দলকে টেনে তোলেন অধিনায়ক অক্ষর প্যাটেল (৫৬) এবং ডেভিড মিলার (৫১)।
শেষ দিকে আশুতোষ শর্মা (২৪) ও মাধব তিওয়ারির (১৮*) ব্যাটে চড়ে ১৯ ওভারেই পাঞ্জাবের রান টপকে যায় জয় দিল্লি।
ম্যাচসেরা মাধব তিওয়ারি বল হাতেও নিয়েছেন দুটি উইকেট। তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কও শিকার করেন দুই উইকেট।
১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে দিল্লি। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে পাঞ্জাব। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চতুর্থ দিন শেষেই পঞ্চম দিনের রোমাঞ্চের আবহ ছিল শের-ই-বাংলা স্টেডিয়ামে। টেস্ট ক্রিকেটে সফল চতুর্থ ইনিংসের পরিসংখ্যান চলে এসেছে সামনে। চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিড নিয়ে পাকিস্তানকে ব্যাকফুটে নামিয়ে আনার ছকঁই একেঁছে নাজমুল হোসেন শান্ত'র দল। ১৫২/৩ স্কোর নিয়ে ব্যাট করতে এসে পঞ্চম দিনের লাঞ্চ ব্রেকের ২৫ মিনিট আগে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ২৪০/৯ স্কোরে। চতুর্থ ইনিংসে ২৬৮ রানের চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ সফরকারী পাকিস্তান দলকে। পাকিস্তানকে খেলতে হবে ৭৬ ওভার। পাকিস্তানকে চতুর্থ ইনিংসে চ্যালেঞ্জের মুখে ফেলে ৫ম দিনের লাঞ্চের আগে ওপেনিং পার্টনারশিপ বিচ্ছিন্ন করেছেন তাসকিন। ইমাম উল হককে (২) অ্যাঙ্গল ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন তাসকিন। টেস্ট জয়ে বাংলাদেশের দরকার এখন ৯ উইকেটে, পাকিস্তানের দরকার সেখানে ২৬২ রান।
মিরপুরে ৪র্থ ইনিংসে ২০৯রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই কারো। ২০১০ সালে ওই রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। ২০০৮ সালে ২০৫ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৫ উইকেটে। ২০১৬ সালে ৪র্থ ইনিংসে ইংল্যান্ডকে ২৭২ রানের টার্গেট দিয়ে ১০৮ রানে এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ২৬৪ রানের টার্গেট দিয়ে ২০ রানে বাংলাদেশের জয়ের অতীত থেকে টনিক নিতেই পারে শান্ত'র দল।
৫ম দিনে ১১০ মিনিট ব্যাটিং করে ৮৮ রান যোগ করে হারিয়েছে বাংলাদেশ ৬ উইকেট। বাঁ হাতি স্পিনার নোমান আলী লম্বা স্পেলে ৩ উইকেট পেয়ে (১৮-১-৭৬-৩) পূর্ণ করেছেন টেস্টে শততম উইকেট। অন্য পেসার হাসান আলী এদিন পেয়েছেন ২ উইকেট। অন্য পেসার শাহিন আফ্রিদি-মুহাম্মদ আব্বাস এই দিনটিতে পেয়েছেন ১টি করে উইকেট।
দিনের দ্বিতীয় ওভারে হাসান আলীর বলে মিড অফে ক্যাচ দিয়ে থেমেছেন মুশফিক (৩৭ বলে ৪ বাউন্ডারিতে ২২)। শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় ওভারে লিটন দাস দিয়েছেন ডিপ ফাইন লেগে ক্যাচ (২৮ বলে ১১)।
২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে উভয় ইনিংসে সেঞ্চুরি (১৪৬ও ১২৩), ২০২৫ সালে গল এ শ্রীলঙ্কার বিপক্ষে (১৪৮ ও ১২৫) এর পর তৃতীয়বারের মতো একই কৃতির সামনে দাঁড়িয়ে ছিলেন শান্ত। চতুর্থ দিন শেষে ছিলেন ৫৮ রানে ব্যাটিংয়ে। অপেক্ষা ছিল ৪২ রান। সেঞ্চুরির কক্ষপথেই ছিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে তিন কৃতিমানের আছে এমন রেকর্ড। সেঞ্চুরিটি পেলে তিন লিজেন্ডারি ভারতের সুনিল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারের পাশে নাম লেখাতে পারতেন শান্ত।
চতুর্থ দিনে সতর্ক ব্যাটিংয়ে নিজের প্রথম বাউন্ডারির জন্য অপেক্ষা করেছেন ১৬টি বল। হাসান আলীর শর্ট বলে স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারিতে পেয়েছেন ছন্দ। তবে অপর এন্ডে পাকিস্তান বোলারদের উপর মিরাজের প্রতি আক্রমন দেখে বড় শট খেলতে প্রলুব্ধ হয়েছেন শান্ত। বাঁ হাতি স্পিনার নোমান আলীকে রিভার্স সুইপ করতে যেয়ে এলবিডাব্লুউতে থেমেছেন নোমান আলী ৮৭ রানে। রিভিউ আপীলে আম্পায়ার ক্যাটেলব্রর সিদ্ধান্ত পরিবর্তিত হয়নি। আলট্রা এজ-এ ব্যাট কিংবা গ্লাভসের স্পর্শ ধরা পড়েনি। বল ট্র্যাকিংয়ে লেগ স্ট্যাম্পের দিকে বলের গতিপথ ধরা পড়ায় থামতে হয়েছে শান্তকে। ২৮৪ মিনিট ব্যাটিং করে ৭ বাউন্ডারিতে সাজানো এই ইনিংসে তাঁর আক্ষেপ ১৩ রান।
শান্ত ফিরে যাওয়ার পর নোমান আলীর বলে ফরোয়ার্ড ডিফেন্স করতে যেয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন মিরাজ (২৭ বলে ৩ চার, ১ ছক্কায় ২৪)। পূর্ণ করেছেন ১০০তম উইকেট। ৩ বল পর তাইজুলকেও (৩) শিকার করেছেন এই বাঁ হাতি স্পিনার। হাসান আলীর বলে স্কোয়ার লেগে তাসকিন (৫ বলে ১১) ক্যাচ দেয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা (২৪০/৯ডি.) করেছেন শান্ত।

টেস্ট ক্যারিয়ারে তাঁর ফিফটি থেকে সেঞ্চুরির সংখ্যা বেশি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরিতে (১০১) ৪০ টেস্টে ৫ ফিফটির পাশে সেঞ্চুরির সংখ্যাটা উন্নীত করেছিলেন ৯-এ। টেস্ট ক্যারিয়ারে ৮০'র ঘরে এসে একবার কেবল তিন অঙ্কের নাগাল পাননি। নব্বইয়ের ঘরে এসে কখনো সেঞ্চুরি হাতছাড়া করার কষ্ট পেতে হয়নি। সে কারণেই চতুর্থ ইনিংসেও শান্ত'র আর একটি সেঞ্চুরির দিকে তাকিয়ে ছিলেন সবাই।
২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে উভয় ইনিংসে সেঞ্চুরি (১৪৬ও ১২৩), ২০২৫ সালে গল এ শ্রীলঙ্কার বিপক্ষে (১৪৮ ও ১২৫) এর পর তৃতীয়বারের মতো একই কৃতির সামনে দাঁড়িয়ে ছিলেন শান্ত। চতুর্থ দিন শেষে ছিলেন ৫৮ রানে ব্যাটিংয়ে অপেক্ষা ছিল ৪২ রান। সেঞ্চুরির কক্ষপথেই ছিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে তিন কৃতিমানের আছে এমন রেকর্ড। সেঞ্চুরিটি পেলে তিন লিজেন্ডারি ভারতের সুনিল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারের পাশে নাম লেখাতে পারতেন শান্ত।
চতুর্থ দিনে সতর্ক ব্যাটিংয়ে নিজের প্রথম বাউন্ডারির জন্য অপেক্ষা করেছেন ১৬টি বল। হাসান আলীর শর্ট বলে স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারিতে পেয়েছেন ছন্দ। তবে অপর এন্ডে পাকিস্তান বোলারদের উপর মিরাজের প্রতি আক্রমন দেখে বড় শট খেলতে প্রলুব্ধ হয়েছেন শান্ত। বাঁ হাতি স্পিনার নোমান আলীকে রিভার্স সুইপ করতে যেয়ে এলবিডাব্লুউতে থেমেছেন নোমান আলী ৮৭ রানে। রিভিউ আপীলে আম্পায়ার ক্যাটেলব্রর সিদ্ধান্ত পরিবর্তিত হয়নি। আলট্রা এজ-এ ব্যাট কিংবা গ্লাভসের স্পর্শ ধরা পড়েনি। বল ট্র্যাকিংয়ে লেগ স্ট্যাম্পের দিকে বলের গতিপথ ধরা পড়ায় থামতে হয়েছে শান্তকে। ২৮৪ মিনিট ব্যাটিং করে ৭ বাউন্ডারিতে সাজানো এই ইনিংসে তাঁর আক্ষেপ ১৩ রান।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড় এবার পা রাখলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানায়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) ডাবলিন গার্ডিয়ানস দলের সহ-স্বত্বাধিকারী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে তাঁর।
৫৩ বছর বয়সী দ্রাবিড় ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তাকে এই লিগের সাথে যুক্ত করা আয়োজকদের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
নতুন পথচলা সম্পর্কে দ্রাবিড় বলেন,
’এর সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। ইউরোপে ক্রিকেটের প্রতি যে আবেগ এবং উদ্দীপনা আমি দেখেছি, তা সত্যিই দারুণ। তৃণমূল পর্যায়ের প্রতিভা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপীয় দেশগুলোর পারফরম্যান্স প্রমাণ করে এখানে অনেক সম্ভাবনা রয়েছে। এই প্রতিভাদের বিশ্বমঞ্চে দেখা আমার স্বপ্ন।‘
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে শুরু হতে যাওয়া এই লিগে মোট ছয়টি দল অংশ নেবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১০ বছরের জন্য ১৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
বলিউড তারকা অভিষেক বচ্চনের সহ-মালিকানাধীন এই লিগে মালিক হিসেবে আরও রয়েছেন স্টিভ ওয়াহ, ক্রিস গেইল এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো কিংবদন্তিরা।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ শুরু হবে আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে স্টিভেন স্মিথ, মিচেল মার্শ এবং লিয়াম লিভিংস্টোনের মতো তারকাদের খেলতে দেখা যাবে।

শেষ দিনে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় মিরপুর টেস্ট। চতুর্থ দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে করেছে ১৫২ রান। স্বাগতিকদের লিড এখন ১৭৯ রানের। এই পরিস্থিতিতে কাল সকালে ব্যাটিংয়ে নামবেন সেট হওয়া দুই ব্যাটার—নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম। বলা বাহুল্য, মিরপুর টেস্টের নাটাই বাংলাদেশের হাতে।
চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন, কাল সকালে ব্যাটিংটা একটু ভালো হলে ম্যাচ বের করা মোটেও অসম্ভব নয়। অতিথি দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা অলরাউন্ডার সালমান আলী আগারও উচ্চাশা জয় নিয়ে।
সালমান বলেন, ‘আমরা জেতার জন্যই কাল মাঠে নামবো। যদি তারা ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা তাহলে তা তাড়া করব। কিন্তু আমার মনে হয় না তারা তা করবে।’
বাংলাদেশ চতুর্থ দিনে একটু ধীরগতিতেই রান তুলেছে। এদিন নাজমুল হোসেন শান্তদের সামনে বড় বাধা ছিল বৃষ্টি। একটা সেশন গেছে বৃষ্টির পেটে। দিনে খেলা হয়েছে কেবল ৪৮.৪ ওভার। তবে প্রথম ইনিংসে ওভারপ্রতি সাড়ে তিনের বেশি গড়ে রান তোলা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩.০১ গড়ে রান তুলছে। বৃষ্টির পরপরই বাংলাদেশের লিড দেড়’শ ছাড়িয়ে যায়। এ জন্যই বাংলাদেশ কোচের চাওয়া কাল সকালে একটু ভালো এবং দ্রুত রান তোলা।
সালমান মনে করেন, দ্রুত রান তুলতে যাওয়াটা বাংলাদেশের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তিনি বলেন,
‘যদি তারা তা করে, তাহলে তো খুবই ভালো, কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমি অবশ্য ব্যক্তিগতভাবে চাই তারা এমন করুক।’