২৭ এপ্রিল ২০২৬, ৭:০৮ পিএম

মিডল স্টাম্পের ওপর বাউন্সার করলেন নাথান স্মিথ। কিছুটা নুয়ে বলের লাইনে স্কুপ করে দিলেন শামীম হোসেন। শট খেলে পেছনে তাকানোরও প্রয়োজন মনে করলেন না বাঁহাতি ব্যাটার। ব্যাটে লাগা মাত্রই যেন বুঝে গেলেন, বলের ঠিকানা হবে সীমানার ওপারে। হলোও তাই। ছক্কা পেল বাংলাদেশ।
উইকেটকিপারের মাথার ওপর দিয়ে ‘নো লুক’ ছক্কার পাশাপাশি উইকেটের চারপাশে বাহারি শট খেলে বাংলদেশের জয়ে বড় অবদান রাখেন শামীম। ম্যাচ শেষে বাঁহাতি ব্যাটারের এই ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটিংয়ের প্রশংসা করেন নিউ জিল্যান্ডের ড্যান ক্লেভার।
চট্টগ্রামে সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউ জিল্যান্ডের করা ১৮২ রান টপকে জিতেছে বাংলাদেশ। যা ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শেষ দশ ওভারে ১০৬ রানের সমীকরণ মাত্র ৮ ওভারেই মিলিয়েছেন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম।
ছয় নম্বরে নেমে ৩ চার ও ২ ছক্কা মেরে ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শামীম। হৃদয়ের ব্যাট থেকে আসে ২৭ বলে ৫১ রান। আর ঝড় তুলে ১৪ বলে ২৮ রান করে আউট হন ইমন। তিন জনের ব্যাটেই ২ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
৭৭ রানে তৃতীয় উইকেট পড়ার পর ২৮ বলে ৫৭ রানের জুটি গড়ে প্রথম প্রতিরোধটা গড়েন হৃদয় ও ইমন। পরে অবিছিন্ন পঞ্চম উইকেট উইকেট জুটিতে ২১ বলে ৪৯ রান যোগ করে ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামীম ও হৃদয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শামীম ও হৃদয়ের শেষের জুটির প্রশংসায় ভাসান ২৮ বলে ৫১ রান করা কিউই ব্যাটার ড্যান ক্লেভার।
“শেষের দিকে ওই দুই ব্যাটার (হৃদয় ও শামীম) দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তারা ৩৬০ ডিগ্রিতে খেলতে পেরেছে, বলের গতি ভালোভাবে কাজে লাগিয়েছে। আর যখন দরকার হয়েছে তখন ছক্কাও মেরেছে।”
“আমার মতে, সেখানে বেশ মানসম্মত ব্যাটিং হয়েছে। বোলিংয়ের দিক থেকে আমাদের এখানে অনেক কিছু শেখার আছে। যা পরের ম্যাচে কাজে লাগাতে চাই। আমরা বিষয়গুলো নিয়ে ভাবব, বিশ্লেষণ করব এবং আশা করি পরের ম্যাচে আরও ভালো বোলিং করতে পারব।”
শামীমের ওই ‘নো লুক’ ছক্কার সময় নন স্ট্রাইক প্রান্তে ছিলেন হৃদয়। সংবাদ সম্মেলনে তিনিও শামীমের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
“আমি তো অনেক উপভোগ করি ওর (শামীম) ব্যাটিং সত্যি কথা বলতে। এমন এমন শটস ও খেলে যেটা আমাদের খুব কম ব্যাটারই খেলতে পারে। ছয় নম্বরে পজিশনে এরকম ব্যাটারই দরকার যে সব দিকেই যেকোনো সময় মেরে দিতে পারবে।”
“বোলাররা অনেক চাপে থাকে এরকম শটস খেললে। যেমন যে ছয়টা ও মেরেছে, আপনি যদি খেয়াল করে দেখেন, এরকম ছয় আমরা খুব কমই মারতে পারি। তো অবশ্যই দোয়া করি যেন ধারাবাহিকভাবে আরও ভালো কিছু করে ইনশাআল্লাহ।”
No posts available.
২৯ এপ্রিল ২০২৬, ৩:১৩ পিএম
২৯ এপ্রিল ২০২৬, ৩:০৮ পিএম
২৯ এপ্রিল ২০২৬, ৩:০৩ পিএম
২৯ এপ্রিল ২০২৬, ১:৪৯ পিএম

জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া নিয়ে ওঠা নানা সমালোচনার কড়া জবাব দিয়েছেন পাকিস্তান টেস্ট দলের হেড কোচ সরফরাজ আহমেদ। বাংলাদেশ সফরের আগে করাচিতে চলমান কন্ডিশনিং ক্যাম্পের ফাঁকে সংবামাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাইরের কোনো নেতিবাচক কথা বা সমালোচনা তাঁকে বিচলিত করছে না।
আগামী ১ মে পর্যন্ত ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল। যাঁরা বর্তমানে পিএসএল খেলছেন, দলের খেলা শেষ করে তাঁরা ক্যাম্পে যোগ দেবেন। দল পিএসএলের ফাইনালে উঠলে টুর্নামেন্ট শেষ করে সরাসরি বাংলাদেশে পৌঁছাবেন খেলোয়াড়েরা। ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।
পাকিস্তানের লাল বলের কোচ হওয়ার পর সাবেক অনেক ক্রিকেটার সরফরাজের সমালোচনা করেন। সাবেক সতীর্থ বা ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে উল্লেখ করে সরফরাজ বলেন, ‘আমি এই নতুন সুযোগটি কাজে লাগানোর ব্যাপারে অত্যন্ত ইতিবাচক।’
নিজের কোচিং প্যানেলের ওপর গভীর আস্থা প্রকাশ করে সরফরাজ আরও যোগ করেন, উমর গুল, আসাদ শফিক, গ্রান্ট লুডেন এবং আব্দুল সাদের সমন্বয়ে গড়া তাঁর টিম ম্যানেজমেন্ট পাকিস্তানকে সাফল্যের পথে ফেরাতে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। বর্তমানে করাচির হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান দল।
পাকিস্তান তাদের ইতিহাসের সবশেষ আইসিসি শিরোপা জিতেছিল ২০১৭ সালে। সেবার সরফরাজ আহমেদের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দলটি। সরফরাজ গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি।
আরও পড়ুন
| পিএসএলের ফাইনাল খেলতে পাকিস্তান যাবেন নাহিদ |
|
পিএসএলে দারুণ ছন্দে থাকা বাবর আজমকে নিয়েও কথা বলেন সরফরাজ। পেশোয়ার জালমির হয়ে সবশেষ দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ফ্রাঞ্চাইজিটির অধিনায়ক। বাবরের পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ জানান, ‘বাবর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাঁর ব্যাটিং টেকনিক। সরফরাজ বলেন, বাবর আবারও রান পাচ্ছেন এবং কারিগরিভাবেও তাঁকে এখন অনেক বেশি ‘সলিড’ মনে হচ্ছে। টি-টোয়েন্টিতে তিনি রান পেলেও টেস্ট দলে যোগ দেওয়ার পর তাঁর নির্দিষ্ট ভূমিকা কী হবে, তা নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে।‘
গতকাল করাচিতে পেশোয়ার জালমিকে ফাইনালে তোলা বাবর আজম আগামী ৩ মে’র পর জাতীয় দলে যোগ দেবেন। তাঁর সঙ্গে পেশোয়ার জালমির হয়ে খেলা খুররম শেহজাদ এবং টেস্ট অধিনায়ক শান মাসুদও পিএসএলের ব্যস্ততা শেষে ক্যাম্পে যোগ দেবেন।
বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১২ পয়েন্ট নিয়ে পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে। এই চক্রে তারা এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলেছে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর বছরের শেষ দিকে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।


যথাসময়ে মাঠে এসেও বৃষ্টিতে ড্রেসিং রুমেই বন্দী ক্রিকেটাররা। হাসি-আড্ডায় হয়তো কাটছে অলস এই সময়। এর মাঝেও ফিরে এলো শামীম হোসেনের বিখ্যাত হয়ে যাওয়া 'নো লুক' ছক্কার আলোচনা। বাঁহাতি ব্যাটার বললেন, এবি ডি ভিলিয়ার্স থেকে অনুপ্রেরণা নিয়েই এমন শট খেলেন তিনি।
চট্টগ্রামে নিউ জি ল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শামীমের শটটি ছিল অন্যরকম। নাথান স্মিথের বাউন্সারে মাথার ওপর থেকে স্কুপ করে দেন বাঁহাতি ব্যাটার। শট খেলে বলের দিকে তাকাননিও শামীম। উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বল চলে যায় সীমানার ওপারে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে শামীমের ওই শটের ভিডিও। যা নিয়ে আলোচনা চলছে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগেও।
আরও পড়ুন
| বৃষ্টিতে বাড়ছে অপেক্ষা, খেলা কি হবে আদৌ |
|
বৃষ্টিতে খেলা শুরুর অপেক্ষায় থাকতে ব্রডকাস্ট টি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে শামীম বলেছেন, এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং দেখেই উদ্ভাবনী সব শট রপ্তের চেষ্টা করেন তিনি।
"আসলে এটা আমি অনেক আগে থেকে প্র্যাকটিস করি। আর আমি অনেক বেশি ডি ভিলিয়ার্সের ব্যাটিং দেখি। অনুশীলনে অবশ্যই সব সময় চেষ্টা করি এইসব ইম্প্রোভাইজিং শট কীভাবে খেলা যায়। তো সব মিলিয়েই আসলে সাফল্য পেয়েছি।"
"আসলে আমি যখনই ক্রিজে যাই আমি আমার ব্যাটিংয়ে ইতিবাচক থাকার চেষ্টা করি। আর ওই সময় রানও দরকার ছিল। আমি নিজের শক্তির জায়গায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি। তো সেখানে আমি সফল হয়েছি।"
বৃষ্টির কারণে এরই মধ্যে এক ঘণ্টার বেশি পিছিয়ে গেছে খেলা। বিকেল ৫টা ১৬ মিনিটের মধ্যে শুরু না হলে বাতিল হয়ে যাবে ম্যাচ। শামীম বললেন, যে কোনো সময় খেলা শুরুর সময়ই প্রস্তুত আছেন তারা।
"আমরা যেহেতু ক্রিকেটার, সবসময় প্রস্তুত থাকি। আবহাওয়ার ওপর তো কারও কোনো হাত নেই। তো যে কোনো সময় খেলা শুরু হতে পারে। তাই সবসময় খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি।"
শঙ্কাই সত্যি হলো। প্রকৃতির বিরুপ আচরণে পিছিয়ে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টস। খেলা আদৌ হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের। দুপুর দেড়টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে গেছে সেটি।
ম্যাচের আগের দিন ভারী বর্ষণে ভিজেছে চট্টগ্রাম। বুধবারও সকাল থেকে ছিল গুমোট আবহাওয়া। পরে বেলা ১১টার পর শুরু হয় বৃষ্টি। যা থেমে থেমে চলছে এখনও। তাই উইকেট ও এর চারপাশ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
নির্ধারিত সময়েই মাঠে এসেছে দুই দল। তবে বজ্রপাত ও বৃষ্টির কারণে ড্রেসিং রুম থেকেই বের হতে পারেননি ক্রিকেটাররা। আপাতত বৃষ্টি থামার অপেক্ষায় সবাই।
প্রেসবক্সের স্কোরাররা জানিয়েছেন, ন্যুনতম ৫ ওভারের খেলা শুরুর শেষ সময় বিকেল ৫টা ১৬ মিনিট। অর্থাৎ ৫টা ১৬ মিনিটের মধ্যে খেলা শুরু হলে হবে ৫ ওভারের লড়াই। অন্যথায় পরিত্যক্ত হয়ে যাবে ম্যাচ।

আগামী ১২ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণের। মেগা এই টুর্নামেন্টের আগে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। দলে রাখা হয়েছে গত বিশ্বকাপ দলে থাকা ১০ জন ক্রিকেটারকে।
কিউইদের এবারের বিশ্বকাপ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রাখা হয়েছে। অভিজ্ঞ সুজি বেটস ও সোফি ডিভাইন তাদের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। নেন্সি প্যাটেল ও ব্যাটার ইজি শার্প প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে ডাক পেয়েছেন।
কনুইয়ের দীর্ঘমেয়াদী চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি দলের প্রথম পছন্দের স্পিনার ইডেন কারসন। সোফি ডিভাইন দায়িত্ব ছাড়ার পর তারকা অলরাউন্ডার মেলি কার এবার নেতৃত্ব সামলাবেন।
গত সপ্তাহেই সুজি বেটস ঘোষণা দিয়েছিলেন, এই বিশ্বকাপই হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। আজ নিউ জিল্যান্ড ক্রিকেট নিশ্চিত করেছে, লিয়া তাহুহু এবং সোফি ডিভাইনও ১২ জুন শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষেই অবসরে যাবেন।
এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ড ও ওয়েলস। বর্তমান চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।
নিউ জিল্যান্ড দল: মেলি কার (অধিনায়ক), সুজি বেটস, সোফি ডিভাইন, ফ্লোরা ডেভনশায়ার, ইজি গেজ, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ব্রি ইলিং, পলি ইনগলিস, জেস কার, রোজমেরি মেয়ার, নেন্সি প্যাটেল, জর্জিয়া প্লিমার, ইজি শার্প, লিয়া তাহুহু।