
আগেই জানা হয়ে গিয়েছিল, ব্রাজিলের নেইমারের ঠিকানা সৌদি আরবের ক্লাব আল হিলাল। এবার অভিষেকও হয়ে গেলো। ইউরোপ ছেড়ে ৩১ বছরেই নেইমার পাড়ি জমিয়েছেন সৌদে আরবে। তাতে অবশ্য আলোচনার জল যেনো সাও পাওলোর মোজি দাস ক্রুজিস হয়ে পৌঁছে গেছে রিয়াদেও।
তবে সৌদি প্রো লিগে নেইমার পেয়েছেন মনে রাখার মতোই এক অভিষেক। যেখানে এই সাবেক বার্সা ও পিএসজি তারকার দল আল হিলাল রিয়াদের বিপক্ষে জিতেছে ৬-১ গোল ব্যবধানে। অবশ্য এমন ম্যাচে গোল ছাড়া সবই ছিল যেনো নেইমারের। নিজে গোল না পেলেও গোলে ঠিকই সহায়তা করেছেন।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে সবার চোখ ছিল এক নেইমারেই। ৬৪ মিনিটে মাঠে নামা বদলী হিসেবে। তখন আল হিলাল অবশ্য এগিয়ে ছিল ২ গোলে।

রিয়াদে ভক্তদের ভালোবাসা যতখানি পাওয়ার কথা ছিলন পেলেন তারচেয়ে বেশি। নিজেও ফ্যানদের ট্রিবিউটের জন্য দিয়ে রাখলেন ধন্যবাদ। ফেসবুকে এই ব্রাজিলিয়ান জানান, ‘অভিষেকে পাওয়া এমন এক জয়ে খুবই আনন্দিত। ট্রিবিউট দেওয়ার জন্য ভক্তদের সবাইকে অনেক ধন্যবাদ।’
সপ্তাহ খানেই নেইমার বনেছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার। বলিভিয়ার সঙ্গে ৬১ মিনিটে গোল করে ব্রাজিলের জার্সিতে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ডটিকে নিজের করে নিয়েছিলেন।
অবশ্য একই ম্যাচেই গোল করে সংখ্যাকে ৭৯ তে নিয়ে যান এই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে কিংবদন্তী পেলেকে ছুঁয়েছিলেন ৩১ বছর বয়সী এই সাবেক বার্সা ও পিএসজি তারকা।
যাকে ভাবা হয়েছিল মেসি, রোনালদোর পরে সময়ের বড় তারার এক। যাকে ঘিরে শত রঙে হাজার স্বপ্ন বুনেছিল সেলেসাও ভক্তরা। ৩১ বছরেই ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার বনে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই নেইমারের অভিষেক হয়ে গেলো সৌদি প্রি লিগে। এই ব্যাপারটা, আলোচিত? আক্ষেপ? নাকি সময়ের স্রোতের সঙ্গে তাল মেলানো? উত্তর এক নেইমারই জানেন।
No posts available.
১৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম
১৮ এপ্রিল ২০২৬, ৬:১৮ পিএম

ফিফা বিশ্বকাপে খেলা থেকে অনেক দূরে আছে পাকিস্তান। র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান নাজুক। তবে এই দলটিই পেয়ে যেতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ খেলার সুযোগ। এরই মধ্যে শুরু হয়েছে এই বিষয়ক আলোচনা।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। একই সঙ্গে ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার পথ খুঁজছে দুই দেশের ফুটবল কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পিএফএফ ও এএফএর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। সেখানে সম্ভাব্য প্রীতি ম্যাচের পাশাপাশি পাকিস্তানের ফুটবল কাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তার বিষয়টিও উঠে আসে।
আলোচনায় কোচিং উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মসূচি ও নির্দিষ্ট পরিকল্পনার আওতায় আর্জেন্টিনার কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।
প্রস্তাবিত প্রীতি ম্যাচটি বাস্তবায়িত হলে তা ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের পর আয়োজন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে দুই পক্ষ লজিস্টিক ও কারিগরি বিষয়গুলো আরও যাচাই-বাছাই করবে।
পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানির নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি বাড়াতে সক্রিয় পাকিস্তান। শক্তিশালী ফুটবল দেশের বিপক্ষে এমন একটি ম্যাচকে নিজেদের মানোন্নয়নের বড় সুযোগ হিসেবে দেখছে তারা।
আর্জেন্টিনায় পাকিস্তান দূতাবাস জানিয়েছে, ‘এএফএ পাকিস্তান’ উদ্যোগ চালুর পর দুই ফেডারেশনের মধ্যে ফলপ্রসূ বৈঠক আয়োজন করা হয়েছে। দীর্ঘমেয়াদি ও কাঠামোবদ্ধ অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে উভয়পক্ষ।
রাষ্ট্রদূত হাসান আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পিএফএফ প্রতিনিধিদলের পাশাপাশি এএফএর বিপণন পরিচালক ফ্রান্সিসকো লেম্মিও উপস্থিত ছিলেন। পাকিস্তানের ফুটবল অঙ্গনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা গড়ে তোলাই ছিল আলোচনার মূল লক্ষ্য।
তবে কর্মকর্তারা স্পষ্ট করেছেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ বা উন্নয়ন কর্মসূচি- কোনোটিই এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে পরিবহন ব্যয় নিয়ে বিতর্ক তীব্র হয়ে উঠেছে। নিউ জার্সির গভর্নর মিকি শেরিলের দাবি, দর্শকদের জন্য অস্বাভাবিকভাবে বাড়ানো রেল ভাড়ার দায় নিতে হবে ফিফাকেই। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সেই অভিযোগ সরাসরি নাকচ করেছে।
নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যেতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। এই পথের জন্য রেল ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা)। শিশু বা প্রবীণ- কোনো শ্রেণির জন্যই নেই ছাড়। বিকল্প হিসেবে শাটল বাসের ভাড়া ধরা হয়েছে ৮০ ডলার।
নিউ জার্সির গভর্নর শেরিলের দাবি, বিশ্বকাপের মতো এত বড় আসরে দর্শকদের স্বার্থে পরিবহন ব্যয়ে ফিফার ভর্তুকি দেওয়া উচিত।
তার অভিযোগ, রাজ্য প্রশাসন এমন এক চুক্তি পেয়েছে, যেখানে পরিবহন খাতে ফিফার কোনো আর্থিক অংশগ্রহণ নেই। অথচ আয়োজক সংস্থাটি বিশ্বকাপ থেকে বিপুল অঙ্কের রাজস্ব পাবে।
তবে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরিগি বলছেন, বর্তমান ভাড়া কাঠামোই বরং সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
তার ভাষায়, অতিরিক্ত ভাড়া দর্শকদের গণপরিবহন থেকে দূরে ঠেলে দেবে। যার ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বাড়বে। এতে যানজট, দেরিতে স্টেডিয়ামে পৌঁছানো ও সামগ্রিক আয়োজনের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ফিফার পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংস্থাটি লাভের জন্য নয়, বরং অলাভজনক কাঠামোয় পরিচালিত হয়। বিশ্বকাপ থেকে অর্জিত রাজস্ব বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হয়।
আগামী বিশ্বকাপে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ৮টি ম্যাচ, যার মধ্যে রয়েছে ফাইনালও। একই ধরনের বাড়তি ভাড়া নির্ধারণ করা হয়েছে জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর ক্ষেত্রেও।
ফিফার দাবি, ২০১৮ সালেই স্বাগতিক শহরগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী পরিবহন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। তবে বিশ্বকাপের আগে ভাড়া নিয়ে এই টানাপোড়েন এখন বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।

ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলেন হামজা চৌধুরি। মাঠ ছেড়ে যাওয়ার সময় গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হলেন বাংলাদেশের তারকা ফুটবলার। এর প্রতিবাদ করায় উল্টো তাকেই দেখানো হয় হলুদ কার্ড।
ফ্র্যাটন পার্কে শনিবার বিকেলে পোর্টসমাউথের মুখোমুখি হয় লেস্টার সিটি। অবনমন শঙ্কা মাথায় নিয়ে খেলতে নেমে ম্যাচটি ১-০ গোলে হেরে যায় হামজার দল। এই ম্যাচেই ৭১ মিনিটের সময় গ্যালারি থেকে হামজার উদ্দেশ্যে ছোঁড়া হয় আপত্তিকর মন্তব্য।
চোট থেকে সেরে ওঠায় ম্যাচের শুরু থেকেই হামজাকে খেলান লেস্টার কোচ গ্যারি রোয়েট। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩ মিনিটে ইবান বোয়াতের গোলে পিছিয়ে পড়ে লেস্টার। ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টায় ৭১ মিনিটে হামজাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামান রোয়েট।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বদলি হয়ে মাঠ ছাড়ার সময় স্বাগতিক দর্শকদের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন বাংলাদেশি সুপারস্টার। ডাগআউটে ফেরার আগে তখন গ্যালারির দিকে তাকিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন হামজা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে ছুটে আসেন রেফারি। তখন তার দিকে তাকিয়ে ফের রাগান্বিত অঙ্গভঙ্গি করতে দেখা যায় হামজাকে। কিন্তু সেটি আমলে নেননি রেফারি। উল্টো বদলি হয়ে বাইরে চলে যাওয়া হামজাকে হলুদ কার্ড দেখান তিনি।
এতে আরও ক্ষিপ্ত হয়ে দলের এক কোচকে ধাক্কা দিয়ে ডাগআউটে গিয়ে বসে পড়েন হামজা। তখনও তার চোখে-মুখে ছিল রাগ ও ক্ষোভের অভিব্যক্তি।
পরে ম্যাচের ফলও যায় হামজাদের বিপক্ষে। ইবান বোয়াতের গোলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই পরাজয়ে দ্বিতীয় স্তর থেকেও অবনমনের শঙ্কায় পড়ে গেছে লেস্টার। ৪৩ ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ৪১ পয়েন্ট। ২৪ দলের লিগে তাদের অবস্থান আপাতত ২৩ নম্বরে। বাকি থাকা তিন ম্যাচে জয়ের পাশাপাশি অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে লেস্টারের।
আর যদি মঙ্গলবার রাতের ম্যাচে হাল সিটির বিপক্ষে হেরে যায় লেস্টার, তাহলে সেদিনই নিশ্চিত হয়ে যেতে পারে তাদের তৃতীয় স্তরে অবনমন।

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নিয়মানুযায়ী সাফ দেশের খেলোয়াড়েরা লোকাল হিসেবে খেলতে পারবেন। সেই কোটায় আজ পাকিস্তানের চারজনকে খেলিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এছাড়া বিদেশি কোটায় গিনির দুজন এবং সেনেগালের একজনকে মাঠে নামান কোচ ওমর সিসে। সব মিলিয়ে গোপীবাগের ক্লাবটিতে এই ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন দেশের বাইরের পাসপোর্টধারী সাতজন। কিন্তু এমন দল নিয়েও তারা হেরেছে পিডব্লিউডি এসসির বিপক্ষে।
মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয় দুই দল। ম্যাচে ২-১ গোলে জিতেছে পিডব্লিউডি। দুই অর্ধে দুই গোল করেছেন পিডব্লিউডির রাশিয়ান ফরোয়ার্ড মারাত দেভেসা তারেক। ব্রাদার্সের হয়ে এক গোল শোধ দেন শায়েক দোস্ত। লিগে দুই দলের প্রথম দেখায় গোলশূন্য ড্র হয়েছিল।
এই জয়ে পিডব্লিউডি বেরিয়ে গেছে রেলিগেশন জোন থেকে। তারা ধরে ফেলেছে ব্রাদার্সকে। ১৩ ম্যাচে তিন জয়, চার ড্র এবং ৬ পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠে এসেছে পিডব্লিউডি। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে তালিকার সাতে ব্রাদার্স। ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস। সমান ২৫ পয়েন্ট তালিকার দুই ও তিনে থাকা আবাহনী ও ফর্টিসের।
এদিন একাদশ মিনিটে গোলে প্রথম শট নেয় ব্রাদার্স। বক্সের সামনে থেকে নেওয়া পাকিস্তানী মিডফিল্ডার আলমগীর গাজীর জোরালো শট আশা দেখিয়েছিল ব্রাদার্সকে। তবে পিডব্লিউডির গোলকিপার বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে কর্নার করে দেন।
তিন মিনিট পর ব্রাদার্সকে ব্যাকফুটে ঠেলে দেন পিডব্লিউডির মারাত দেভেসা তারেক। ডান দিকে দিয়ে উপরে উঠে ব্রাদার্স ডিফেন্ডার সিফাতকে কাটিয়ে বক্সে ঢুকেই ক্রস দেন রাতুল। গোলমুখের সামনে টোকায় বল জালে জড়ান পিডব্লিউডির রাশিয়ান ফরোয়ার্ড।
২৫ মিনিটে বক্সের সামনে জামাল ভূঁইয়ার ফ্রি কিক একটুর জন্য জালের খোঁজ পায়নি। দুই মিনিট পর সিফাতকে তুলে ইনসানকে মাঠে নামান ওমর সিসে। ৩০ মিনিট পর টানা তিনটি কর্নার তুলে নেয় পিডব্লিউডি। যদিও সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি তারা।
৩৬ মিনিটে কেরফালা বক্সে ঢুকে জটলার মধ্যে পড়েন, তিন-চারজনকে কাটালেও শট নিতে পারেননি। সেখান থেকে বল তুলে দেন শায়েক দোস্তের পায়ে। পাকিস্তানী ফরোয়ার্ড শট নিলে অনায়াসেই গ্লাভসবন্দি করেন পিডব্লিউডি গোলকিপার।
৩৮ মিনিটে বাঁ-দিক থেকে আলমগীরের ক্রসে বলে মাথা ছোঁয়ান মনির। তবে হেডে গতি না থাকায় সহজেই বল ধরে ফেলেন পিডব্লিউডির গোলকিপার।
প্রথমার্ধের শেষ দিকে পিডব্লিউডির রক্ষণে চাপ বাড়ায় ব্রাদার্স। ৪৫ মিনিটে গোলে ভালো সুযোগ নেয় দলটি। বাঁ-দিক থেকে আসা শায়েকের ক্রসে আলমগীরের হেডে বল ফিরে আসে পোস্টে লেগে।
গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। চার মিনিটের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাকা পোস্টেও হেডে গোল করতে পারেননি আলমগীর গাজী। পরের মিনিটে এই ফরোয়ার্ডের আরেকটি নিচু শট ছিল গোলকিপার বরাবর। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাদার্স।
৬৩ মিনিটে রাতুলের কাছ থেকে বল কেড়ে নেন জামাল। এরপর ব্রাদার্স অধিনায়কের ক্রসে হেডে গোল করে শায়েক দোস্ত দলকে ১-১ সমতায় ফেরান।
৭১ মিনিটে ভালো জায়গায় ক্রস পেয়েও গোল করতে পারেননি পিডব্লিউডির মিডফিল্ডার স্বাধীন। এগিয়ে যেতে দুই দলই বেশ চেষ্টা চালায়। শেষ পর্যন্ত পেনাল্টি হজম করে পিছিয়ে পড়ে ব্রাদার্স। ৮৪ মিনিটে মানাত তারেক বটম কর্নার দিয়ে নিচু শটে পিডব্লিউডিকে পেনাল্টি থেকে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বাকি সময় চেষ্টা করেও দুই দল পায়নি গোলের দেখা।

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান
ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে আবারও ট্রান্সফার বাজারে উত্তাপ ছড়িয়েছে। ইউরোপের
বিভিন্ন ক্লাবের সঙ্গে তাঁর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও ইংলিশ ক্লাব চেলসি
স্পষ্টভাবে জানিয়েছে, এই মুহূর্তে তারা তাঁকে দলে ভেড়াতে আগ্রহী নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমের
প্রতিবেদন, ভিনিসিয়ুসের এজেন্ট ইউরোপের একাধিক ক্লাবে সম্ভাব্য দলবদলের বিষয়ে যোগাযোগ
করেছেন। তবে বেশিরভাগ ক্লাবই এখনই এই ২৫ বছর বয়সী উইঙ্গারকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ
দেখায়নি।
এর আগে চলতি বছরের শুরুতে
গুঞ্জন উঠেছিল, চেলসি ভিনিসিয়ুসকে দলে নিতে প্রায় ১৩ কোটি ৮০ লাখ পাউন্ডের বিশাল প্রস্তাব
দিতে পারে, যা হলে ইংলিশ ফুটবলে রেকর্ড হতো। তবে সেই সময়ই বিষয়টিকে জল্পনা হিসেবে উল্লেখ
করা হয়েছিল।
রিয়াল মাদ্রিদের সঙ্গে
ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি শেষ হবে ২০২৭ সালের গ্রীষ্মে। তবে চুক্তি নবায়ন নিয়ে ধীরগতির
কারণে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকেও ইঙ্গিত
দেওয়া হয়েছে, নতুন চুক্তি না হলে বড় অঙ্কের প্রস্তাব এলে তাঁকে বিক্রি করার বিষয়টি
বিবেচনায় আনা হতে পারে।
তবে সাম্প্রতিক এক ফরাসি
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের কোনো বড় ক্লাবই এখনই ভিনিসিয়ুসকে দলে নেওয়ার বিষয়ে সক্রিয়
নয়। এমনকি আর্থিকভাবে বড় খরচে অভ্যস্ত চেলসিও এই মুহূর্তে তাকে দলে নেওয়ার পরিকল্পনা
করছে না বলে দাবি করা হয়েছে।
চেলসির বর্তমান পরিকল্পনা
নিয়েও চলছে পুনর্গঠন। ক্লাবটির কোচ লিয়াম রোজেনিয়র জানিয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনা ও
দল শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলছে। ক্লাবের ক্রীড়া পরিচালনা বিভাগের সঙ্গে তারা
মিলেই নতুন পরিকল্পনা তৈরি করছেন। তবে তাঁর মতে, ভবিষ্যতের পরিকল্পনার পাশাপাশি বর্তমান
সময়ের পারফরম্যান্সও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ক্লাবের লক্ষ্য শুধু পরিকল্পনা
নয়, মাঠের ফলাফলেও উন্নতি আনা।
প্রিমিয়ার লিগে নিজেদের
অবস্থান শক্ত করতে চেলসি এখন ব্যস্ত সময় পার করছে। আগামী ম্যাচে তারা মুখোমুখি হবে
ম্যানচেস্টার ইউনাইটেডের, যেখানে পয়েন্ট টেবিলের লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।