২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম

বায়ার্ন মিউনিখে ২০১৩-১৪ মৌসুম কাটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন টনি ক্রুস। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে। রিয়ালের হয়ে জিতেছিলেন ৫টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কিন্তু এর সবকিছুই অন্যরকমও হতে পারত। ক্রুস নিজেই বলছেন, রিয়ালে যোগ দেওয়ার আগে তিনি কথা দিয়ে রেখেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে।
প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে তখন কোচ হিসেবে কাজ করছিলেন ডেভিড ময়েস। স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর দায়িত্ব নিয়ে নিজের প্রথম মৌসুমে ভুগছিলেন স্কটিশ কোচ। পরে মৌসুম শেষ হওয়ার আগেই তাকে বিদায় করে দেয় ইউনাইটেড। কিন্তু তখন ময়েসকে বাদ না দিলে হয়ত রিয়ালের বদলে ক্রুস গায়ে চাপাতেন ইউনাইটেডের লাল জার্সিটা।
“২০১৪ তে রিয়াল মাদ্রিদে সাইন করানোর আগে আমি ইউনাইটেডকে কথা দিয়ে রেখেছিলাম। কিন্তু তারা মৌসুম শেষ করার আগেই ময়েসকে ছাঁটাই করে ফেলল। ময়েসের সঙ্গে মিউনিখের এক সোফায় বসে আমার চুক্তির ব্যাপারে আমরা একমত হয়েছিলাম। এরপর ময়েসের বদলে ইউনাইটেড নিয়োগ দিল লুই ফন গালকে। এরপর একে অন্যককে ধন্যবাদ দিয়ে আমরা আগের চুক্তিতে না ফেরার সিদ্ধান নেই।“
- স্পোর্ট ওয়ানকে দেওয়া এক ইন্টারভিউতে ক্রুস নিজেই জানিয়েছেন এসব।
ম্যান ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ার পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি যোগাযোগ করেছিলেন ক্রুসের সঙ্গে। এরপর ক্রুস যোগ দেন রিয়ালেই-
“বিশ্বকাপ চলছিল তখন, আনচেলত্তি আমার সঙ্গে যোগাযোগ করলো, এরপর তো হয়েই গেল।“
২০১৪ থেকেই ঘুরে যায় ক্রুসের ক্যারিয়ারের মোড়। এর আগে বায়ার্নে অমিত প্রতিভা নিয়েই ধুঁকছিলেন নানা কারণে। অবশ্য সেখানেও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিলেন ক্রুস। এরপর রিয়ালে যোগ দিয়ে সংখ্যাটা ৬ এ বাড়িয়ে গেল জুলাইতে ফুটবল থেকে অবসরে যান জার্মান ফুটবলার।
No posts available.
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৭ পিএম

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন হামজা চৌধুরী। সহ-অধিনায়ক হিসেবে মাঠে নামা হামজা সে দিন ম্যাচের আধ ঘণ্টায় মাথায়ই চোট নিয়ে মাঠ ছাড়েন। পরে লেস্টার সিটি আনুষ্ঠানিকভাবে জানায়, এমসিএল নামের চোটে পড়েছেন হামজা। তবে তাঁর চোট নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তিকর ছবি। হামজার চোটের ভুয়া সেই দৃশ্য নিয়ে সতর্ক করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সামাজিক মাধ্যমে ভুয়া ওই ছবি শেয়ার করে বাফুফে এক বিবৃতিতে সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধে করে, ‘সম্প্রতি অনলাইনে যে ছবিটি ছড়িয়ে পড়েছে, সেটি ভুয়া এবং তার প্রকৃত শারীরিক অবস্থার সঙ্গে সম্পর্কিত নয়। সমর্থকদের অনুরোধ করা হচ্ছে, যাচাইবিহীন কোনো তথ্য ছড়াবেন না এবং সঠিক আপডেটের জন্য শুধুমাত্র বাফুফের (বাফুফে) আনুষ্ঠানিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করুন।
হাঁটুর চোট থেকে হামজা সেরে উঠছেন এবং এই মিডফিল্ডারের নিরাপদ ও দ্রুত সুস্থতা কামনা করে বাফুফে। চোটে অন্তত লেস্টার সিটির ফুটবলারকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে আশার দিক হচ্ছে অস্ত্রোপচারের দরকার হবে না। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে হামজার চোট-ব্যবস্থাপনার বিষয়টি দেখভালের করবে লেস্টার সিটি। তবে তাঁর সেরে ওঠার প্রক্রিয়ার দিকে দৃষ্টি থাকবে বাফুফের।
এশিয়ান কাপের বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে লাল-সবুজ বাহিনীরা। এএফসি এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ড থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন চার দলের গ্রুপে তৃতীয়।

ফুটবলে বর্তমানে সেরাদের একজন লামিনে ইয়ামাল। অনেকের চোখে স্প্যানিশ এই উইঙ্গার লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি। মাত্র ১৮ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিনিয়তই সেটা প্রমাণও করে যাচ্ছেন ইয়ামাল। পারফরম্যান্সের এই ধারা অব্যহত রাখলে, সর্বকালের অন্যতম সেরা মেসির মতো ভূরিভূরি ব্যাক্তিগত সাফল্যও মিলবে, সেটা ভালো করেই জানেন তিনি। যেকোনো ফুটবলারই স্বপ্ন দেখেন ব্যাক্তিগত সর্বোচ্চ পুরষ্কার ব্যালন ডি’অর ক্যারিয়ারে অন্তত একবার হলেও জিতবেন। তবে আপাতত এদিকে নজরই দিচ্ছেন না ইয়ামাল।
মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাক্তিগত অর্জনের ভাবনা নিয়ে কথা বলেন ইয়ামাল। গত বছরের ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে উসমান দেম্বেলের পর দ্বিতীয় স্থান অর্জন করেন। একই অনুষ্ঠানে জিতেছেন কোপা ট্রফি, যা আগের বছরও তাঁর ঝুলিতে উঠেছিল। বাকি রইল শুধু ব্যালন ডি’অর। কিন্তু ব্যালন ডি’অর জিততেই হবে, এমন কোনো ভাবনাই নাকি নেই ইয়ামালের।
ইয়ামাল বলেন,
‘আমি এটা নিয়ে ভাবি না। এটি এমন একটি পুরস্কার, যেটা নিয়ে বেশি ভাবলেও কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায় না। আপনি কী জিতেছেন, কীভাবে খেলেছেন এবং কারা ভোট দিচ্ছে—এসবের ওপরই অনেক কিছু নির্ভর করে। এটি শুধু আপনার খেলার মাধ্যমে নির্ধারিত হয় না। আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই এবং বার্সা ও জাতীয় দলের সঙ্গে জিততে চাই।’
মাত্র ১৮ বছর বয়সেই বার্সার হয়ে দুটি লা লিগা শিরোপা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন। পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের মধ্যে রয়েছে কোপা ট্রফি ও গোল্ডেন বয়। জাতীয় দল স্পেনের হয়ে জিতেছেন ইউরো।
এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ২৯ ম্যাচে ১৪ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি। পরিসংখ্যানকে খুব বেশি গুরুত্ব না দিলেও ইয়ামাল বলেছেন, তার প্রধান লক্ষ্য দলগত সাফল্য,
‘আমার খেলা এসব পরিসংখ্যানের ওপর নির্ভর করে না। কখনো ভালো খেলেও গোল করতে পারি না, আবার গোল করলেও সব সময় ভালো খেলতে পারি না—এ নিয়ে আলোচনা হয়। কিন্তু আমি চাই ভালো খেলতে, দল জিতুক এবং আমরা এভাবেই এগিয়ে যাই।’
স্পেন জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় অপেক্ষা করছে ইয়ামালের জন্য। প্রথম চ্যালেঞ্জ হলো ফিনালিসিমা—ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচটি হবে আগামী ২৭ মার্চ। কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
তারপর সবকিছু ঠিক থাকলে প্রথমবারের বিশ্বকাপ খেলবেন ইয়ামাল। গ্রুপ ‘এইচ’-এ ১৫ জুন আটলান্টা স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হবে তাঁর। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন। এবারের বিশ্বকাপে অন্যতম ‘ফেবারিট’ ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা স্পেন। যদি ‘লা রোজারা’ বিশ্বকাপ জিততে পারে, পাশাপাশি দলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন ইয়ামাল, তবে সবচেয়ে কম বয়সেই হয়তো ব্যালন ডি’অর জেতা হয়ে যাবে ‘ভিন্ন লক্ষ্যের’ কথা বলা বার্সা তারকার।

ম্যানচেস্টার ইউনাইটেডে স্থায়ী কোচ খোঁজার আলোচনা আবারও তুঙ্গে। অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিক মৌসুম শেষে দায়িত্ব ছাড়লে ক্লাবটির সম্ভাব্য কোচ হিসেবে উঠে এসেছে জিনেদিন জিদানের নাম। সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে ওল্ড ট্রাফোর্ডে দেখার স্বপ্ন দেখছেন ক্লাবটির সাবেক ডিফেন্ডার ওয়েস ব্রাউন।
রুবেন আমোরিমের বিদায়ের পর চলতি মৌসুমে ক্যারিক দায়িত্ব নেওয়ার পর কিছুটা স্থিতি ফিরেছে ইউনাইটেডে। টানা তিন জয়ে দল আবার আত্মবিশ্বাস পাচ্ছে। তবে বোর্ড এখনো দীর্ঘমেয়াদি সমাধানের কথা ভাবছে। সে তালিকায় বরাবরের মতোই আলোচনায় আছেন জিদান।
২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোচিংয়ে নেই ফরাসি কিংবদন্তি। এই সময়ের মধ্যে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। ধারণা করা হয়, বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন জিদান। তবে সেই সম্ভাবনা আপাতত বাস্তবায়িত না হওয়ায় প্রিমিয়ার লিগে কাজ করার আগ্রহ তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে।
বেটিংলাউঞ্জকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার ওয়েস ব্রাউন বলেন, 'ইউনাইটেডে বড় নামের কোচ অনেক এসেছে। জিদানকে এখানে দেখতে আমি খুব চাই। তবে শেষ পর্যন্ত বিষয়টা ব্যক্তিত্ব আর কাঠামোর ওপর নির্ভর করে।' তাঁর মতে, জিদানের মতো একজন কোচ ড্রেসিংরুমে স্বাভাবিকভাবেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন।
তবে প্রিমিয়ার লিগে অভিজ্ঞতার অভাব ইউনাইটেড বোর্ডের জন্য বড় ভাবনার জায়গা। ব্রাউন মনে করিয়ে দেন, বিদেশি কোচ হিসেবে এরিক টেন হাগ ও রুবেন আমোরিমের সময়ের অস্থিরতার কথা। তাঁর ভাষায়,
'নতুন কোচ এলে প্রথম দিন থেকেই দায়িত্ব ও কাঠামো পরিষ্কার থাকতে হবে। নয়তো আগের মতো সমস্যায় পড়তে হবে।'
ক্যারিক নিজেও স্থায়ী হওয়ার দাবিদার হয়ে উঠছেন। মাঠের পারফরম্যান্সে সন্তুষ্ট সমর্থকদের বড় একটি অংশ। ব্রাউনও স্বীকার করেন, আমোরিমের সময় পেছনের ঘটনা যা-ই হোক, ক্যারিক আপাতত দায়িত্ব সামলাতে পেরেছেন ভালোভাবেই। বললেন,
'সমর্থকদের বেশিরভাগই বলবে, ক্যারিক যথেষ্ট ভালো কাজ করছে—থাকার মতোই কাজ।'
মৌসুম শেষের দিকে ইউনাইটেড কোন পথে হাঁটে, সেটিই এখন দেখার বিষয়—ঘরের মানুষ ক্যারিক, নাকি বিশ্বফুটবলের আইকন জিদান।

ইউরোপের তরুণ ফুটবলারদের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় এখন শুরু হচ্ছে শিরোপার লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০২৫-২৬ মৌসুমের ইউয়েফা ইয়ুথ লিগের নকআউট পর্বের ড্র হয়েছে। আজ সুইজারল্যান্ডের নিয়নে শহরে উয়েফার ইউরোপিয়ান ফুটবল হাউসে এই ড্র সম্পন্ন হয়। রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের সম্ভাব্য পথ জেনে গেছে শেষ ১৬ দলের ক্লাবগুলো।
রাউন্ড অব সিক্সটিনে সবচেয়ে আলোচিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেনের রিয়াল মাদ্রিদ ও চেলসি। ইতালির ইন্টার মিলান খেলবে স্পেনের রিয়াল বেতিসের বিপক্ষে। ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ত জার্মেইয়ের প্রতিপক্ষ ফিনল্যান্ডের এইচজেকে হেলসিঙ্কি।
রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলো হবে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।
রাউন্ড অব সিক্সটিনের ম্যাচসূচি
ইন্টার মিলান–রিয়াল বেতিস
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট–স্পোর্টিং সিপি
বেনফিকা–এজেড আল্কমার
রিয়াল মাদ্রিদ–চেলসি
জিলিনা–ক্লাব ব্রুজ
প্যারিস সাঁ জার্মেইন–এইচজেকে হেলসিঙ্কি
আতলেতিকো মাদ্রিদ–মাকাবি হাইফা
ভিয়ারিয়াল–লেগিয়া ওয়ারশ
ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য লড়াইগুলোও নির্ধারিত হয়েছে। রাউন্ড অব সিক্সটিন জয়ীরা নির্দিষ্ট ব্র্যাকেট অনুসরণ করে এগোবে ফাইনালের দিকে। তবে কোয়ার্টার ফাইনালে কোন দল ঘরের মাঠে খেলবে, সেটি নির্ধারণে আলাদা করে ড্র করা হয়েছে।
সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল
ইন্টার/রিয়াল বেতিস বনাম বেনফিকা/এজেড আল্কমার
রিয়াল মাদ্রিদ/চেলসি বনাম ফ্রাঙ্কফুর্ট/স্পোর্টিং সিপি
আতলেতিকো মাদ্রিদ/মাকাবি হাইফা বনাম জিলিনা/ক্লাব ব্রুজ
ভিয়ারিয়াল/লেগিয়া ওয়ারশ বনাম পিএসজি/এইচজেকে হেলসিঙ্কি
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হওয়ার কথা ১৭ ও ১৮ মার্চ।
সেমিফাইনাল ও ফাইনালের জন্য আলাদা কোনো ড্র করা হয়নি। রাউন্ড অব সিক্সটিনের ড্র অনুযায়ী নির্ধারিত ব্র্যাকেট অনুসারেই দলগুলো সেমিফাইনাল ও ফাইনালে উঠবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে ১৭ এপ্রিল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল।
ইউয়েফা জানিয়েছে, নকআউট পর্বের ম্যাচগুলো এক লেগে হবে। রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনালের ম্যাচের সময়সূচি ও কিক-অফ টাইম সংশ্লিষ্ট ক্লাবগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে জানাতে হবে। সেমিফাইনাল ও ফাইনালের তারিখ ও সময় নির্ধারণ করবে ইউয়েফা নিজেই।

কোপা দেল রে’র শেষ চারে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। আজ ড্রয়ে দিয়াগো সিমিওনের ক্লাবটিকে পেল হান্সি ফ্লিকের ক্লাব। সেমিফাইনালের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।
দুই লেগের সেমি ফাইনালের প্রথম লেগ হবে আগামী ১০ ও ১২ ফেব্রুয়ারি আতলেতিকো মাদ্রিদের মাঠে। বার্সার দূর্গ ক্যাম্প ন্যূতে ফিরতি লেগ হবে ৩ ও ৫ ফেব্রুয়ারি। সেমি ফাইনালের বিজয়ী দল সেভিয়ার লা কার্তুজায় ফাইনাল খেলবে।
কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে আলবাসেতকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বার্সা। স্পেনের দ্বিতীয় সারির এই ক্লাব এর আগে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে বিদায় করে চমকে দেয়। তবে অঘটনের স্বাক্ষী হয়নি কাতলানরা। লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউহোর গোলে সেমির টিকিট কাটে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল।
কোয়ার্টার ফাইনালে রিয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে সেমি নিশ্চিত করে আতলেতিকো মাদ্রিদ। একটি করে গোল করেন ডেভিড হানকো, জিওলিয়ানো সিমিওনে, আদেমোলা লুকমান, আঁতোয়ান গ্রিজম্যান ও থিয়াগো আলমাদা।
কোপা দেল রে’র সবচেয়ে সফল দল বার্সা। এই প্রতিযোগিতায় ৩২টি শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। দ্বিতীয় সর্বোচ্চ ২৪টি ট্রফি জিতেছে অ্যাথলেটিক বিলাবাও।