
লিগের শেষ এল ক্লাসিকো হতে পারত বেশ রোমাঞ্চকর। তবে বার্সেলোনার যেন একটু বেশিই তাড়া। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগেই যেন লা লিগা জেতার মিশনে আছে কাতালান ক্লাবটি। আগের দিন রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর পর আজ পুরো তিন পয়েন্ট পাওয়া বার্সার লিগ জয়টা এখন কেবল সময়ের ব্যাপার।
লা লিগায় আজ গেতাফের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথামার্ধের শেষ দিকে ফেরমিন লোপেজের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করা গোলটি করেন মার্কাস রাশফোর্ড।
এই জয়ে ৩৩ ম্যাচে বার্সার পয়েন্ট দাড়াল ৮৫। পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল। আগামী ৩ মে’তে ওসাসুনা বিপক্ষে জয়ের পর এল ক্লাসিকোতে ড্র করলেই টানা দ্বিতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হবে বার্সা।
গেহাফের মাঠে জয় পাওয়াটা বার্সার জন্য কখনোই সহজ ছিল না। ২০১৯ সালের পর এই প্রতিপক্ষের ডেরা থেকে জয় নিয়ে ফিরতে পারেনি নূ ক্যাম্পের ক্লাবটি। ২০২৫-২৬ মৌসুমেও গেতাফের রক্ষণ ছিল ইস্পাত কঠিন। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের পর লিগে সবচেয়ে কম (৩৪) গোল হজম করেছে তারা।
আজও প্রথামার্ধে আক্রমণেভাগের দুই কান্ডারি লামিনে ইয়ামাল-রাফিনিয়া বিহীন বার্সাকে বেশ ভুগিয়েছে গেতাফে। স্বাগতিকদের টানা প্রেসিংয়ের কারণে বার্সার স্বাভাবিক পাসিং গেম বারবার বাধাগ্রস্ত হয়েছে। গেতাফের রক্ষণ ভাঙতে ব্যর্থ হচ্ছিল ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার একটি দারুণ সুযোগ হাতছাড়া করে ফ্লিকের দল। জুলস কুন্দের পাস থেকে পাওয়া বল রুনি বার্দঘি পোস্টের বাইরে মারেন।
গোলশূন্য থেকেই বিরতিতে যাওয়ার পথে ছিল দুই দল। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ডেডলক ভাঙে সফরকারী বার্সা। পেদ্রির চমৎকার এক জাদুকরী পাস থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ফেরমিন লোপেজ। এটিই ছিল পুরো প্রথমার্ধে বার্সার নেওয়া লক্ষ্যে প্রথম শট।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা । ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় তারা। ব্যবধান দ্বিগুণ হয় এক কাউন্টার অ্যাটাক থেকে। ৭৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে বদলি হিসেবে নামা র্যাশফোর্ড চমৎকার গোলে জয় নিশ্চিত করেন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে কাসাদোর সামনে সুযোগ এসেছিল ব্যবধান ৩-০ করার। কিন্তু গোলপোস্টের খুব কাছ থেকেও এই মিডফিল্ডার বল জালে জড়াতে ব্যর্থ হন।
No posts available.
২৫ এপ্রিল ২০২৬, ৭:২১ পিএম
২৫ এপ্রিল ২০২৬, ৭:১০ পিএম
২৫ এপ্রিল ২০২৬, ৬:৪১ পিএম
২৫ এপ্রিল ২০২৬, ৬:০৪ পিএম

‘হেক্সা’ মিশনে নামার আগে বুঝি চোটের কাছেই হার মানতে হবে ব্রাজিলকে! বিশ্বকাপের আগে একের পর এক চোটে রীতিমতো বিপর্যস্ত ‘সেলেসাও’ শিবির। প্রথমে রদ্রিগো, এরপর এস্তেভাও এবার অভিশপ্ত এই তালিকায় যোগ হলেন এদের মিলিতাও।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মিলিতাওকে হয়তো আবারও অস্ত্রোপচারের টেবিলে বসতে হতে পারে। আর তেমনটা হলে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বিশ্বকাপ থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবেন।
লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন মিলিতাও। কদিন পর রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম নিশ্চিত করে, তাঁর বাঁ পায়ের 'বাইসেপ ফেমোরিস' পেশিতে চোট লেগেছে। শুরুতে মিলিতাওয়ের চোট যতটা ভাবা হয়েছিল, পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি গুরুতর।
মিলিতাও এখন তাঁর ঘনিষ্ঠজন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিচ্ছেন। এই চোট সারাতে অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই। পরিস্থিতিটা দাঁড়িয়েছে এমন—মিলিতাও যদি অস্ত্রোপচার না করান, তবে হয়তো পাঁচ সপ্তাহ পরই মাঠে ফিরতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আবারও একই চোটে পড়ার প্রবল ঝুঁকি থেকে যাবে। আর যদি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন, তবে ২৮ বছর বয়সী ডিফেন্ডারকে বিশ্বকাপের স্বপ্ন বিসর্জন দিতে হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে এই চোট পুনরায় ফিরে আসার সম্ভাবনা একদম কমে যাবে।
মিলিতাওয়ের জন্য ২০২৫-২৬ মৌসুম ছিল চরম হতাশাজনক। পুরো মৌসুম জুড়েই চোটের সঙ্গে লড়তে হয়েছে মিলিতাওকে। গত ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে তিনি প্রথম হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। মৌসুমের শুরুতে প্রথম চোট তেমন একটা প্রভাব না রাখলেও, ডিসেম্বরের দ্বিতীয় চোটটি ছিল বেশ গুরুতর। টেন্ডন ক্ষতিগ্রস্ত হওয়ায় চার মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
দীর্ঘ বিরতির মৌসুমের শেষ অংশে ফিরেছিলেন মিলিতাও এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষও তাকে নিয়ে বেশ সতর্ক ছিল। তবে আবারও এই ডিফেন্ডারের স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে এলো।

হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় বাড়ি খুঁজছেন—সম্প্রতি এমন খবরে তোলপাড় শুরু হয়েছিল ফুটবল অঙ্গনে। তবে এই খবরকে স্রেফ ‘বাজে কথা এবং ১০০০ শতাংশ মিথ্যা' বলে উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট ফার্নান্দো হিদালগো। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পক্ষ থেকে আলভারেজের প্রতি দীর্ঘদিনের আগ্রহ থাকলেও, দলবদলের এই গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২৬ বছর বয়সী আলভারেজের ভাইয়েরা কাতালোনিয়ায় তাঁর জন্য স্থায়ী আবাস খুঁজছেন। আগামী গ্রীষ্মকালীন দলবদলে বড় অঙ্কের বিনিময়ে তার বার্সেলোনায় যোগ দেওয়া এখন কেবল সময়ের ব্যাপার বলেও গুঞ্জন ছড়িয়েছিল।
এই খবরের প্রতিক্রিয়ায় হিদালগো জানান, বার্সেলোনা সফরের বিষয়টি ছিল কেবল আতলেতিকোর হয়ে ম্যাচ খেলার জন্য। এছাড়া পরিবারের কেউ সেখানে কোনো ঘর খুঁজতে যাননি। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বকাপজয়ী এই তারকা মাদ্রিদের জীবনেই বর্তমানে পুরোপুরি মনোযোগী।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর সঙ্গে আলাপকালে হিদালগো বলেন, ‘এটি ১০০০ শতাংশ মিথ্যা। পরিবারের কেউ বার্সেলোনায় যায়নি। শেষবার যখন আতলেতিকোর ম্যাচ ছিল তখনই তারা সেখানে গিয়েছিল এবং পরদিনই মাদ্রিদে ফিরে এসেছে।’
এজেন্ট সরাসরি অস্বীকার করলেও নিজের ভবিষ্যৎ নিয়ে হুলিয়ান আলভারেজের মন্তব্য বেশ রহস্যময়। দিয়েগো সিমিওনের অধীনে আতলেতিকোতে সুখে আছেন বলে জানালেও, দলবদলের সম্ভাবনা তিনি পুরোপুরি উড়িয়ে দেননি। গত মার্চে এক সংবাদ সম্মেলনে দলবদলের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘কে জানে, হতেও পারে আবার নাও হতে পারে। আমি এখন প্রতিদিনের কাজ নিয়ে ভাবছি এবং এখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
বাড়ি খোঁজার খবরটি মিথ্যা প্রমাণিত হলেও বার্সেলোনার আগ্রহ যে শেষ হয়ে যায়নি, তা বলাই বাহুল্য। রবার্তো লেভানডফস্কির দীর্ঘমেয়াদী উত্তরসূরি হিসেবে কাতালান ক্লাবটির পছন্দের তালিকায় আলভারেজ এখনও সবার উপরে। জুনের দলবদলে বার্সেলোনা যদি তাদের আর্থিক সমস্যার সমাধান করতে পারে, তবে আতলেতিকোর এই তারকাকে পেতে তারা বড় প্রস্তাব দিতে পারে। আপাতত মাদ্রিদে মনোযোগী হলেও গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে আলভারেজের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

২০২২ ও ২০২৪ সালে টানা দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জোর প্রস্তুতি বাংলাদেশের। আর এই প্রস্তুতির মাঝেই দলের শক্তি বাড়াতে আগামীকাল দেশে আসছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।
জাতীয় দলে আনিকার পুনরায় ডাক পাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজ আক্তার কিরণ। তিনি জানান, আগামীকাল দেশে পা রেখেই দলের সঙ্গে যোগ দিতে সরাসরি চট্টগ্রামে চলে যাবেন এই প্রবাসী ফুটবলার।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য বর্তমানে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ দল। ব্রিটিশ প্রধান কোচ পিটার বাটলারের অধীনে আফঈদা-আলপিদের নিয়ে গত শুক্রবার এই ক্যাম্প শুরু হয়েছে। বাফুফের ক্যাম্পে বর্তমানে ৫০ জনের বেশি ফুটবলার থাকলেও, চট্টগ্রামে শুধু সিনিয়র ফুটবলারদের নিয়েই গেছেন কোচ বাটলার। সেখানে তাঁর সঙ্গে কোচিং স্টাফ হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান কন্ডিশনিং কোচ লর্ড ম্যাকরন এবং গোলরক্ষক কোচ মাসুদ হাসান উজ্জ্বল। অন্যদিকে, ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী ফুটবলারদের নিয়ে আলাদাভাবে অনুশীলন করাচ্ছেন মাহবুবুর রহমান লিটু।
চট্টগ্রামের এই ক্যাম্প শেষে ঢাকায় ফিরে বিদেশেও একটি কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বাফুফের। ফেডারেশনের একজন সহ-সভাপতি সম্প্রতি জানিয়েছেন, থাইল্যান্ড অথবা চীনে এক সপ্তাহের একটি ক্যাম্প হতে পারে। পাশাপাশি ভারতে অনুষ্ঠিতব্য সাফের জন্য আগেভাগেই খেলোয়াড়দের ভিসার কাজ এগিয়ে রাখছে বাফুফে।
আগামী ২৫ মে থেকে ভারতের গোয়ায় পর্দা উঠবে এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের। পাকিস্তান অংশ না নেওয়ায় এবারের আসরে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। 'এ' গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আর 'বি' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ভারত এবং মালদ্বীপ।
গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের হ্যাটট্রিক শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ৩ জুন। আর ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ৬ জুন।

ব্রাদার্স ইউনিয়নের প্রতিরোধ ডিঙিয়ে শুরুতেই এগিয়ে গেল বসুন্ধরা কিংস। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগও এসেছে, তবে ব্রাদার্স গোলকিপারের দৃঢ়তায় আর জালের দেখা পাননি ফাহিম, রাকিবরা। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে চেষ্টা করেছে অতিথিরা। শেষ পর্যন্ত দৃঢ রক্ষণে জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস।
বাংলাদেশ ফুটবল লিগের খেলায় শনিবার দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তোর একমাত্র গোলে ব্রাদার্সকে ১-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস।
এই জয়ের ফলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল পাঁচবারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা আবাহনী কিংসের চেয়ে পিছিয়ে তিন পয়েন্টে। ১৩ পয়েন্ট পেয়ে সাতে ব্রাদার্স।
এদিন নবম মিনিটে ম্যাচের প্রথম আক্রমণটা করে কিংস। দোরিয়েলতনের পা ঘুরে ফাহিমের ক্রসে বক্সে হেড নেন সাব্বির, যদিও বল চলে যায় পোস্টের উপর দিয়ে। তিন মিনিট পর আলমগীর গাজীকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন সোহেল।রানা সিনিয়র।
দারুণ খেলতে থাকা ফাহিমের জোরালো শট ১৭ মিনিটে আটকে দেন ব্রাদার্স গোলকিপার ইসহাক। ৫ মিনিট পর ইয়াসিন সিফাতের ভুলে বক্সের সামনে বল পেয়ে যান সাদ। এরপর তাঁর দারুণ কাটব্যাকে প্লেসিং শটে কিংসকে এগিয়ে দেন দোরিয়েলতন।
২৮ মিনিটে বক্সের একটু সামনে থেকে হাত দিয়ে বল ধরে ফেলেন কিংস গোলকিপার জিকো। লুফে পাওয়া ফ্রি কিক থেকে জামালের দুর্দান্ত শট লাফিয়ে কর্নার করে দেন জিকো। ৪১ মিনিটে একাই আক্রমণে উঠেন জামাল। তবে ব্রাদার্স অধিনায়কের নেওয়া আড়াআড়ি শট কাঁপায় পাশের জাল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।
বিরতির পরই এগিয়ে যাওয়ার সুযোগ আসে কিংসের সামনে। বাঁ-দিক থেকে ফাহিমের ক্রসে দোরিয়েলতন হেড নিলেও সেটি ফিরিয়ে দেন ইসহাক। ৫৪ মিনিটে সোহেল রানা জুনিয়রের থ্রু বল ধরে একটু এগিয়ে দারুণ শট নেন ফাহিম, ক্ষীপ্রতায় ঠেকিয়ে দেন ব্রাদার্স গোলকিপার, দোরিয়েলতনের ফিরতি শট ব্লক করেন সেনেগালের ডিফেন্ডার মোহাম্মদ দিয়েরা।
৬৫ মিনিটে গোলের ভালো সুযোগ আসে কিংসের সামনে। মাঝমাঠ থেকে বল নিয়ে উপরে উঠে ফাহিমকে ক্রস দেন রাকিব। তবে গোলকিপার ইসহাক একটু উপরে উঠে অস্তিত্বে ফেলেন তাঁকে। শেষমেশ ফাঁকা জালে বল জড়াতে পারেননি ফাহিম। ৭১ মিনিটে সাদের কাটব্যাকে নেওয়া দোরিয়েলতনের হেড ফিস্ট করে কর্নার করে দেন ব্রাদার্স গোলকিপার।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে পিডব্লিউডিকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে ১৭ পয়েন্ট নিয়ে সাদা-কালোদের অবস্থান ছয়ে। লিগের পরের ম্যাচে ১ মে কিংসকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

ফুটবল বিধাতা দু’হাত ভরেই
দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। ক্যারিয়ারটা প্রায় নিঁখুতও হতে পারত। তবে ‘সিআর সেভেনের’
ট্রফি কেবিনেটে কেবল একটি বিশ্বকাপের
সোনালী শিরোপার শুন্যতা। যুক্তরাষ্ট্র,
মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ তাঁর ‘লাস্ট ডান্স’ হওয়ার কথা। আর পর্তুগালের
ইতিহাসের সেরা খেলোয়াড়ের সেই অপূর্ণতা
ঘুচিয়ে রাজকীয় সমাপ্তি টানতে চান সতীর্থ ব্রুনো
ফার্নান্দেস।
বিবিসি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সাবেক কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনির সঙ্গে আলাপকালে ফার্নান্দেস বলেন,
‘ক্রিস্তিয়ানোর (রোনালদো) শেষ বিশ্বকাপটি শিরোপা জয়ের মাধ্যমে শেষ করা হবে অসাধারণ কিছু। আমি সত্যিই আশা করি আমরা এটি সম্ভব করতে পারব—কেবল পর্তুগালের জন্য নয়, বরং ক্রিস্তিয়ানো ফুটবল ও বিশ্বের জন্য যা কিছু করেছেন তাঁর সম্মানেও।’
এর আগে পাঁচবার বিশ্বকাপে
অংশ নিয়ে সর্বোচ্চ সেমিফাইনাল
খেলেছেন ৪১ বছর বয়সী
রোনালদো। আগামী জুনে রেকর্ড ষষ্ঠবারের
মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।
ধারণা করা হচ্ছে, এই
টুর্নামেন্টটিই হবে কিংবদন্তি ফরোয়ার্ডের
খেলোয়াড়ি জীবনে শেষ অধ্যায়।
আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে
বর্তমানে রেকর্ড গোলদাতার আসনে রয়েছেন রোনালদো।
পর্তুগালের হয়ে ২০১৬ ইউরো
জয় এবং দুইবার নেশনস
লিগ জয়ে বড় ভূমিকা
থাকলেও, এখনও অধরা রয়ে
গেছে বিশ্বকাপ।
আগামী ১১ জুন থেকে
কানাডা, যুক্তরাষ্ট্র মেক্সিকোতে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের।
১৭ জুন কঙ্গো গণতান্ত্রিক
প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের গ্রুপ
‘কে’ এর অভিযান শুরু
হবে। এরপর ২৩ জুন
একই ভেন্যুতে তারা উজবেকিস্তানের মুখোমুখি
হবে। ২৭ জুন মায়ামিতে
কলম্বিয়ার বিপক্ষে তারা গ্রুপের শেষ
ম্যাচটি খেলবে পর্তুগাল।