২৪ অক্টোবর ২০২৪, ৬:১৯ পিএম

চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে কোনো ম্যাচই খেলেনি বাংলাদেশ। তারপরও অবশ্য র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরা দল। সামোয়ার বাজে পারফরম্যান্স মূলত বাংলাদেশকে এগিয়ে দিয়েছে এক ধাপ। ১৮৬ তে বাংলাদেশ দল উঠে এসেছে ১৮৫-তে।
বাংলাদেশের সামনে সুযোগ আছে নভেম্বর উইন্ডোতে নিজের র্যাঙ্কিং আরও উন্নতি করার। মালদ্বীপের সাথে নভেম্বরের উইন্ডোতে ঘরের মাঠে দুই ম্যাচ খেলবে কাবরেরার দল। দুই ম্যাচে জয় পেলে উপরে উঠার সুযোগ পাবে তারা।
যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছে আর্জেন্টিনাই। অক্টোবরে এক জয় আর এক ড্র-তে র্যাঙ্কিংয়ে বদল না আসলেও পয়েন্ট কমেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল এই উইন্ডোতে দুই জয় পেলেও র্যাঙ্কিংয়ে তারা আছে আগের পাঁচ নম্বর অবস্থানেই। তবে সেলেসাওদের বেড়েছে ১২ পয়েন্ট।
এছাড়া শীর্ষ ছয়ে আসেনি কোনো পরিবর্তন। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল এই উইন্ডোতে এক ড্র আর এক জয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছে এক ধাপ। তারা আছে সাত নম্বরে। র্যাঙ্কিংয়ে যথাক্রমে আট, নয়ও দশ নম্বরে আছে নেদারল্যান্ডস, ইতালি ও কলম্বিয়া।
র্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে কোমোরোস। ১০ ধাপ এগিয়ে তারা এখন ১০৮ নম্বরে। অন্যদিকে বড় অবনতি হয়েছে তিউনিসিয়ার। ১১ ধাপ পিছিয়ে তারা এখন ৪৭ নম্বরে অবস্থান করছে।
এশিয়ান দলগুলোর মধ্যে সেরা অবস্থান জাপানের। একধাপ এগিয়ে তাদের অবস্থান এখন ১৫তম।
No posts available.
২ এপ্রিল ২০২৬, ৪:০৮ পিএম

টানা চার ম্যাচ হারের পর এনজো ফার্নান্দেজের নেতৃত্বে অসন্তুষ্ট চেলসির ফুটবলাররা— সম্প্রতি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
রিস জেমসের অনুপস্থিতিতে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবের অধিনায়কের দায়িত্বও পালন করেন এনজো। প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), নিউক্যাসল ও এভারটনের বিপক্ষে চেলসির হার এবং ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের বেশ কিছু মন্তব্য ঘিরে উত্তাল চেলসির ড্রেসিংরুম।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদকে নিয়ে এনজোর মন্তব্যে চেলসির ড্রেসিংরুমে অসন্তোষ বেড়েছে। অথচ এর আগে সহ-অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে খুশি ছিলেন না সতীর্থরা।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির লজ্জাজনক বিদায়ের পর ফার্নান্দেজ নিজের বিদায় নিয়ে সরাসরি কিছু বলেননি। বরং রহস্যময়ভাবে বলেছেন, ‘দেখা যাবে।’ যদিও ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়ার পর কয়েক দিনের মধ্যেই ক্লাবের প্রতি নিজের প্রতিশ্রুতির কথা জানান তিনি। কিন্তু পুনরায় মাদ্রিদের প্রতি আগ্রহের ইঙ্গিত দিতে থাকেন।
জানুয়ারিতে কোচ এনজো মারেস্কাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেন ফার্নান্দেজ। একই সময়ে আন্তর্জাতিক বিরতিতে তিনি দু’বার বলেছেন, মাদ্রিদ শহরে থাকতে চান—যদিও কখনো সরাসরি ক্লাবের নাম উল্লেখ করেননি।
আর্জেন্টিনার স্থানীয় টিভি লুজুকে দেওয়া সাক্ষাৎকারে ফার্নান্দেজ নিজের অনুপ্রেরণা হিসেবে রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তিতুল্য লুকা মদরিচ ও টনি ক্রুসের নাম উল্লেখ করেন। এরপর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বিশ্লেষকরা বিশ্লেষকরা এই ইঙ্গিত থেকে মনে করতে শুরু করেছেন মাদ্রিদের শহরেই যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
২০২৩ সালে ১০৬.৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া ফার্নান্দেজের চুক্তির এখনও পাঁচ বছর বাকি। তবে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন, আগামী কয়েক মাসই হয়তো স্ট্যামফোর্ড ব্রিজে তার শেষ সময় হতে পারে।

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আন্তর্জাতিক বিরতি শেষ হলো আর্জেন্টিনার। ফিফা ৯১ নম্বর র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে ৫-০ গোলে জয়ের আগে মৌরাতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তারা। সম্ভবত বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলল লিওনেল স্কালোনির দল।
মৌরাতানিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে নেমে ৪৫ মিনিট মাঠে ছিলেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড। তবে জাম্বিয়ার বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলন। এই ম্যাচে একটি গোলও করেন মেসি।
শুরুর একাদশে থাকা-না থাকা ইস্যুতে মিডিয়ার সামনে এতদিন চুপ ছিলেন মেসি। ম্যাচ পরবর্তী সম্প্রচার চ্যানেলের সামনেও কথা বলতে দেখা যায়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি আশাবাদী বার্তা দেন তিনি।
ইনস্টাগ্রামে মেসির স্টোরি
নিজের ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের অধিনায়ক প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, এরপর কয়েকটি ছবি দিয়ে একটি পোস্টও করেন। দুটিতেই একই বার্তা ছিল—‘আর্জেন্টিনা অলওয়েজ’, সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি। সবকিছু মিলিয়ে আসন্ন বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই বার্তা দিয়েছেন তিনি।
নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই শারীরিকভাবে সেরা অবস্থায় ফিরতে কাজ চালিয়ে যাচ্ছেন মেসি। এতে তিনি রেকর্ড গড়ার সুযোগ পাবেন, যা বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।
মেসি বিশ্বকাপে খেলবেন কি না—এই অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন কোচ স্কালোনিও। তিনি বলেন, “যদি সে সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য গর্বের বিষয়। তাকে সবাই দেখতে চায়, উপভোগ করতে চায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে দল তাকে সমর্থন দিতে পারে।”
তিনি আরও বলেন, “সময় হলে আমরা বসে কথা বলব। সে যা চায়, আমরাও তাই চাই। সে সবসময়ই প্রতিযোগিতায় নামতে চায়। আশা করি আমরা তাকে খেলতে দেখার সুযোগ পাব। এরপর কী হয় দেখা যাবে।”

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বাঁচা-মরা ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনেটের সেই ম্যাচে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে পাচ্ছে লিভারপুর।
শুক্রবার লিভারপুলের ট্রেনিং সেশনে যোগ দেবেন ইসাক। তার উপস্থিতির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অল রেডস কোচ আর্নে স্লট।
ক্লাব রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়া ইসাক ডিসেম্বর থেকেই মাঠের বাইরে। পায়ে ফ্র্যাকচার এবং গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে তিনি খেলতে পারেননি দীর্ঘদিন।
আরও পড়ুন
| বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর দাবি ইউরোপের দেশগুলোর |
|
২৬ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার চোট পাওয়ার আগে অল রেডসের হয়ে ১৬ ম্যাচে খেলেছেন। গোল করেছেন ৩টি। টটেনহামের বিপক্ষে ম্যাচেই চোট পান তিনি।
স্লট বলেন, “আমার মনে হয় অ্যালেক্স এখন বেশ ভালো অবস্থায় আছে। সুইডেন বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, আর সে আগামীকাল প্রথমবারের মতো আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরবে।”
তিনি আরও বলেন, “তিন-চার মাস এত কঠোর পরিশ্রম করার পর আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারা সবার জন্যই আনন্দের। সেই দিক থেকে অ্যালেক্স ভালো অবস্থায় আছে।”
গত সেপ্টেম্বরে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইসাককে দলে ভেড়ায় লিভারপুল। ২০ ডিসেম্বর স্পার্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার সময় মিকি ভ্যান ডে ভেনের একটি চ্যালেঞ্জে তার গোড়ালিতে চোট লাগে এবং হাড় ভেঙে যায়।

২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়েছে গতকাল। এরপরই শুরু হয়েছে বিশ্বকাপের সর্বশেষ টিকিট বিক্রির উইন্ডো। যেখানে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৩ লাখ টাকা) নির্ধারণ করেছে।
বুধবার শুরু হওয়া বিক্রয় উইন্ডোতে ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির দাম গত উইন্ডোর তুলনায় বেড়েছে। গত ডিসেম্বরে ড্রয়ের পর যখন টিকিট বিক্রি হয়েছিল, তখন ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগড়ির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনাল ম্যাচের 'ক্যাটাগরি ২' টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার ও 'ক্যাটাগরি ৩'-র দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে।
নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের দামও বেড়েছে। টুর্নামেন্টের দুইটি সেমি-ফাইনালের টিকেটের দাম ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে এই উইন্ডোতে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে।
আরও পড়ুন
| কান্নায় ভেঙে পড়া দোনারুম্মা বললেন, ‘একসঙ্গে আবার শুরু করব’ |
|
১১ জুন মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ডিসেম্বরের ২ হাজার ৩৫৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ৯৮৫ ডলার হয়েছে। দাম বেড়েছে ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচের টিকিটেরও।
নির্দিষ্ট ঘোষণা ছাড়াই টিকিটগুলো ছাড়ায় ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা ফিফার সাইটে অনুসন্ধান করতে হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক লিংকে অনেকেই প্রবেশ করতে পারেননি, যদিও পরে ফিফা জানায় ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে।
১০৪টি ম্যাচের সব টিকিট একসাথে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরও টিকিট ছাড়া হবে বলে জানিয়েছে ফিফা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং মডেলে টিকিট বিক্রি করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়বে বা কমবে। নতুন এই পদ্ধতি গ্রহণ করার ফলে শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার নতুন টিকিট বিক্রি পদ্ধতির তীব্র বিরোধিতা করেছেন মার্কিন কংগ্রেসের ৬৯ জন ডেমোক্র্যাটিক সদস্য। সম্প্রতি ইউরোপের গ্রাহকদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ টিকিটের দাম কমাতে ইউরোপীয় কমিশনের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।