
তিন মাসেরও বেশি সময় পর মাঠে গড়াচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ। ইস্টার্ন কনফারেন্স থেকে আগামী রোববার মাঠে নামছে ইন্টার মায়ামি। লিগে প্রথম ম্যাচে লিওনেল মেসির দল মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে। অবশ্য চোটের কারণে এই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা মেসির না খেলার সম্ভাবনাই বেশি।
আগের মৌসুমে মায়ামিকে এমএলএস চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেসি এই মৌসুমে দুর্দান্ত পাঁচটি রেকর্ডের সামনে আছেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে হাতছানি দেওয়া রেকর্ডগুলো দেখে নেওয়া যাক।
টানা গোল্ডেন বুট জয়
অবিশ্বাস্য হলেও সত্য, এমএলএসের ইতিহাসে কেউই কখনও পরপর দুই বছরের জন্য গোল্ডেন বুট জেতে পারেনি। পাঁচজন খেলোয়াড় দু’বার এমএলএস গোল্ডেন বুট জিতেছেন — প্রেকি, টেলর টুয়েলম্যান, জেফ ক্যানিংহ্যাম, ক্রিস ওয়ন্ডোলোভস্কি এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস — কিন্তু কেউ টানা দুই মৌসুম এই পুরষ্কার জেতেননি। গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডে বুট জিতেন মেসি। এ মৌসুমেও সর্বোচ্চ গোলদাতার এই স্বীকৃতি জিতলে ইতিহাস গড়বেন ৩৮ বছর বয়সী মহাতারকা।
এমএলএস ইতিহাসে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন খেলোয়াড়
২০২৬ সালে মেসির জন্য এই রেকর্ড ভাঙা কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়।বর্তমানে, ডিয়েগো ভ্যালেরি এমএলএস ইতিহাসে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন খেলোয়াড়। ২৮৮ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৩। শীর্ষ গোলদাতাদের তালিকায় তিনি আছেন ১৬ নম্বরে।
২০২৩ সালে এমএলএসে যোগ দেওয়া মেসির গোল ৫৭টি। আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে এই লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড করতে মায়ামি তারকাকে করতে হবে আরও ৩৬টি গোল।
ইন্টার মিয়ামির প্রথম ফুটবলার হিসেবে ১০০ গোলে অবদান
মেসি ইতিমধ্যেই ইন্টার মিয়ামির সর্বোচ্চ গোলদাতা এবং অ্যাসিস্ট করা খেলোয়াড়। ৫০টি গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৮টি গোল। এই মৌসুমে ক্লাবের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মোট ১০০ গোল ও অ্যাসিস্ট করতে পারেন মেসি।
তিনবার এমএলএসের বর্ষসেরা প্রথম খেলোয়াড়
মেসি গত দুই মৌসুমে এমএলএসে এমভিপি জিতেছেন। এ্ই লিগে টানা দু’বার বর্ষসেরা হওয়া প্রথম খেলোয়াড়ের রেকর্ডও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলারের। মেসির সমান দুবার এই পুরষ্কার জিতেছেন প্রেকি, যিনি ১৯৯৭ এবং ২০০৩ সালে এমভিপি জিতেছিলেন।
এ মৌসুমেও বর্ষসেরার পুরষ্কার জিতলে এমএলএসে আরেকটি ইতিহাস গড়বেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার এমভিবি হওয়ার সঙ্গে টানা তিন বছর এই পুরষ্কার জেতার অনন্য কীর্তির স্বাক্ষী হবেন তিনি।
এমএলএস ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিক
এখন পর্যন্ত মেসি ইন্টার মিয়ামির হয়ে লিগে দুটি হ্যাটট্রিক করেছেন, যা জোসেফ মার্টিনেজের রেকর্ডের থেকে পাঁচটি কম। এই রেকর্ড ভাঙা কঠিনই, কিন্তু অসম্ভব নয়। শেষবার মেসি এক বর্ষ পঞ্জিকায় পাঁচটি হ্যাটট্রিক করেছিলেন ২০১৮ সালে, বার্সেলোনার হয়ে।
No posts available.
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৭ পিএম

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-রুপনাদের বহনকারী বিমান। আগামীকাল শনিবার অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তাঁরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল।
থাইল্যান্ডে ট্রানজিট হয়ে তারপর যেতে হয়েছে অস্ট্রেলিয়ায়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর ১৩ দিন আগেই সিডনিতে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। সেখানে ভ্যালেনন্টাইন স্পোর্টসে এক সপ্তাহের ক্যাম্প করবে পিটার বাটলারের দল। এছাড়া স্থানীয় ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন লাল সবুজের মেয়েরা। এরপর ২৭ ফেব্রুয়ারি উঠবে এএফসি নির্ধারিত হোটেলে।
প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ, সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ৯বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে।
এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে। পার্থে ৯ মার্চ 'বি' গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন আফঈদারা।
গত বছরের জুলাইয়ে বাছাইপর্বে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে টপকে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখায় বাংলাদেশ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত নেইমার। আসন্ন বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকার অংশগ্রহণ এখনো অনিশ্চিত। চোট নামক এমন অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করে মাঠে ফেরা প্রতিনিয়ত কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে সান্তোসের ‘রাজপুত্রের’ জন্য। আর ক্যারিয়ারের এই পর্যায়ে এসে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড স্বীকার করেছেন, বারবার চোটে পড়ায় ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা তাঁর জন্য কঠিন হয়ে উঠেছে।
২০২৫ সালের ডিসেম্বর মাসে হাঁটুর অস্ত্রোপচার করাতে হয়েছে নেইমারকে। এর আগে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল নামে পরিচিত চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোটের সমস্যাও বেড়েছে, ফলে নিয়মিত খেলার ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
সব প্রতিকূলতার মাঝেও ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলাই এখন নেইমারের প্রধান লক্ষ্য। তবে দীর্ঘমেয়াদে ক্যারিয়ার কোন পথে যাবে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন—প্রয়োজনে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্তও নিতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
২০২৬ সালের শেষে অবসর নেবেন কি না—এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেননি নেইমার। সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার এখন সবচেয়ে বড় লক্ষ্য ব্রাজিল দলে আবার জায়গা করে নেওয়া। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। আর ক্যারিয়ার কত দিন চালিয়ে যাবেন, সে সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্বকাপ জয়ের আরেকটি চেষ্টার পরই।
ব্রাজিলের কাজেটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘ভবিষ্যৎ আমার জন্য কী নিয়ে আসছে, তা আমি জানি না। ডিসেম্বরেই অবসর নিতে চাইতে পারি। আমি দিন ধরে ধরে এগোচ্ছি। এই বছরটি খুব গুরুত্বপূর্ণ—শুধু সান্তোস–এর জন্য নয়, ব্রাজিল জাতীয় দল এবং আমার নিজের জন্যও।’
পূর্ণ ফিটনেস ও ম্যাচের ধার ফিরে পাওয়ার প্রচেষ্টা নিয়েও কথা বলেছেন নেইমার। ৩৪ বছর বয়সী সেলেসাও তারকা বলেন, ‘এই মৌসুমে শতভাগ ফিট হয়ে ফিরতে চেয়েছিলাম, এজন্যই কিছু ম্যাচে বিশ্রামে ছিলাম। অনেকেই নানা কথা বলছে, কিন্তু প্রতিদিনের বাস্তবতা তারা বোঝে না—আমাকে সেটার মুখোমুখি হতে হয়।’
অস্ত্রপচারের পর নতুন মৌসুমে তাড়াহুড়ো করে মাঠে না ফিরে সান্তোসের হয়ে খেলতে চেয়েছিলেন নেইমার। তবে ব্রাজিলের ক্লাবটি তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেয়নি, ‘সান্তোস এ বিষয়ে দারুণ একটি পরিকল্পনা করেছে। অবশ্যই আমি দ্রুত ফিরে এসে দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে বিশ্রাম দেওয়াই ভালো মনে করেছি, যাতে শতভাগ ফিট, ব্যথামুক্ত ও নির্ভার হয়ে সেরা অবস্থায় ফিরতে পারি।
নেইমার আরও বলেন, ‘শেষ ম্যাচে ভালোভাবে ফিরতে পেরেছি। আগের চেয়ে কিছুটা শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পেরে আমি খুশি ও স্বস্তি বোধ করছি। অবশ্যই ছন্দ ফিরে পেতে সময় লাগবে, তবে ধৈর্য ধরে এগোলে শতভাগে পৌঁছাতে পারব। ধাপে ধাপে এগোচ্ছি। ভবিষ্যৎ কী হবে জানি না—আমার অনুভূতিই সিদ্ধান্ত নেবে। প্রতিটি দিন আলাদা করে এগোচ্ছি।’
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাবেন কি না—এই প্রশ্নে এখনো অনিশ্চয়তা রয়েছে নেইমারকে ঘিরে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ২০১০ সালে অভিষেকের পর থেকে ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি তাকে আবার দলে ফিরতে হলে শতভাগ ফিট হয়ে যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী খেলোয়াড় ক্লেবারসন মনে করেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের থাকা জরুরি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সত্যিই বিশ্বকাপে নেইমারকে দেখতে চাই। ইনজুরির কারণে এবং গত এক বছরে খুব বেশি ম্যাচ না খেলায় ফিটনেসের দিক থেকে সে এখন অন্যদের তুলনায় পিছিয়ে আছে। তবে তার প্রতিভা অসাধারণ। ধীরে ধীরে ছন্দ ও ফিটনেস ফিরে পেলে সে দলকে অনেক সাহায্য করতে পারবে। হয়তো শতভাগ ফিট হয়ে বিশ্বকাপে নামতে পারবে না, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর নিজের সামর্থ্য দেখাতে পারবে। ব্রাজিলে অনেক খেলোয়াড় ভালো পর্যায়ে আছে, কিন্তু নেইমারের মতো কিছু করতে পারে—এমন কেউ নেই ‘
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। শিরোপা জয়ের অভিযান শুরু করবে তারা ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে–এ মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ফিলাডেলফিয়া ও মায়ামিতে যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রিয়াল মাদ্রিদ ও বেনফিকা ম্যাচ ঘিরে উত্তেজনায় নতুন মাত্রা যোগ হলো। মাঠের ঘটনার পর বর্ণবাদ অভিযোগ, কোচের মন্তব্য—এসবের সঙ্গে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও ওঠেছে।
ম্যাচে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বেনফিকার আর্জেন্টাইন তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি বর্ণবাদী মন্তব্য করেছেন—এমন অভিযোগ ওঠেছে।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় পর্তুগিজ কোচ জোসে মরিনিয়ো রেফারিং ও ভিনিসিয়ুস প্রসঙ্গে কড়া মন্তব্য করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে বেনফিকা এক বিবৃতিতে প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়ে দাবি করে, ভিনিসিয়ুস অভিযোগ সঠিক নয়। এই অবস্থান মাদ্রিদ ও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দেয়।
নতুন করে ইউয়েফার কাছে রিয়াল মাদ্রিদের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বেনফিকা। ম্যাচের ৮২ মিনিটে স্যামুয়েল ডালের সঙ্গে বল দখল নিয়ে লড়াইয়ের সময় ভালভার্দে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন বলে অভিযোগ তাদের।
বেনফিকার দাবি, ভালভার্দে ইচ্ছাকৃতভাবে কনুই বা হাত দিয়ে আঘাত করেন এবং সেটি সহিংস আচরণের শামিল, যার জন্য লাল কার্ড প্রাপ্য ছিল। তবে ঘটনাটি ভিএআর পর্যালোচনাতেও নেওয়া হয়নি ম্যাচের সময়।
ইউয়েফা অভিযোগটি নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তা এখনো জানা যায়নি। তবে দ্বিতীয় লেগে ভালভার্দের খেলা নিয়ে বড় ধরনের শাস্তি হওয়ার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের তদন্ত করছে ইউয়েফা।
মঙ্গলবার ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরে বেশ চাপে বেনফিকা। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী বুধবার রাতে (২৫ ফেব্রুয়ারি) টিকে থাকতে রিয়ালের দুর্গে অন্তত ২-০ গোলের ব্যবধানে জিততে হবে জোসে মরিনিয়োর দলকে।

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় লেগ শুরু হবে ৬ মার্চ থেকে। গতকাল রাতে লিগ ও ফেডারেশন কাপের অবশিষ্ট ফিকশ্চার প্রকাশ করেছে বাফুফে।
প্রায় দুই মাস বিরতির পর লিগ শুরু হতে যাচ্ছে। তবে দুই রাউন্ড পর আবার জাতীয় দলের প্রস্তুতির জন্য খেলা বিরতি থাকবে। প্রথম রাউন্ড ৬ ও ৭ মার্চ; দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াবে ১৩ ও ১৪ মার্চ। মাঝে ১০ মার্চ মঙ্গলবার হবে ফেডারেশন কাপের দুটি ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, ৩১ মার্চ। ওই ম্যাচের জন্য স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ১৫ মার্চ থেকে অনুশীলন শুরু করতে চায়। এজন্য ১৪ মার্চের পর লিগের খেলা রাখেনি বাফুফে।
১০ এপ্রিল পুনরায় লিগ শুরুর পর আর কোনো বিরতি নেই। ২৩ মে লিগ সমাপ্ত হবে। লিগ প্রতি সপ্তাহের শুক্র-শনিবার আর ফেডারেশন কাপ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
১০ মার্চ ফেডারেশন কাপের ম্যাচের পরও প্রায় এক মাস বিরতি। ৭ এপ্রিল ফেডারেশন কাপ পুনরায় শুরু হওয়ার পর ১৯ মে ফাইনাল।

দীর্ঘমেয়াদি নতুন চুক্তিতে আর্সেনালের সঙ্গেই থাকছেন বুকায়ো সাকা। ইএসপিএনের খবর, ২০৩০ সালের জুন পর্যন্ত ক্লাবে থাকার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ইংল্যান্ডের এই উইঙ্গার।
আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ পর্যন্ত। তবে জানুয়ারিতে আলোচনা শুরু হওয়ার পর বৃহস্পতিবার রাতে নতুন শর্তে স্বাক্ষরের কথা জানায় আর্সেনাল।
এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারদের কাতারেও উঠে এসেছেন সাকা। তাঁর সাপ্তাহিক পারিশ্রমিক এখন ৩ লাখ পাউন্ডের বেশি। এই তালিকায় ওপরে আছেন কেবল আর্লিং হলান্ড, মোহামেদ সালাহ, কাসেমিরো ও ভার্জিল ফন ডাইক।
মিকেল আর্তেতার অধীনে আর্সেনালে সবচেয়ে বেশি মিনিট খেলা ফুটবলার সাকা। একাডেমি থেকে উঠে আসা এই উইঙ্গার ২০১৮ সালে প্রথম দলে অভিষেকের পর ২৯৭ ম্যাচে করেছেন ৭৮ গোল।
ক্লাবের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সাকা বলেন, ‘আমার ও পরিবারের জন্য এটি বিশেষ মুহূর্ত। এই ক্লাবে যাত্রা চালিয়ে যেতে পেরে ভীষণ আনন্দিত। এখানে সবকিছু জিততে চাই।‘
২০২০ সালের এফএ কাপই এখন পর্যন্ত সাকার একমাত্র শিরোপা ক্লাবটির হয়ে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও কারাবাও কাপে ট্রফি জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই রয়েছে গানাররা।
দলের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সাকা। মার্টিন ওডেগার্ডের অনুপস্থিতিতে মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ডও পড়েছেন ২৪ বছর বয়সি ফুটবলার।