৪ ডিসেম্বর ২০২৪, ৬:৪৩ পিএম

ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে শুরু থেকে পেপ গার্দিওলার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। ফিট থাকলে তাকে কখনই বসিয়ে রাখেন না অভিজ্ঞ এই কোচ। অথচ আগের কয়েক ম্যাচের পর সবশেষ লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ফিট কেভিন ডে ব্রুইনাকে শুরুর একাদশে রাখা হয়নি। এতে বাতাসে ভাসছে গুঞ্জন, গার্দিওলার সাথে নাকি সমস্যা চলছে বেলজিয়ান মিডফিল্ডারের। বিষয়টি নিয়ে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়ে সিটি কোচ একহাত নিয়েছেন নিন্দুকদের।
গত সেপ্টেম্বরে পাওয়া চোট কাটিয়ে ফেয়ার পর থেকে শুরুর একাদশে জায়গা করে নিতে লড়তে হচ্ছে ডে ব্রুইনাকে। পাঁচটি ম্যাচ খেলেছেন বদলি হিসেবে নেমে। লিভারপুলের সাথে তাকে গার্দিওলা নামান দল ২-০ তে পিছিয়ে পড়ার পর। স্কাই স্পোর্টসের দুই পন্ডিত গ্যারি নেভিল এবং জেমি ক্যারাগার ওই ম্যাচের পর দাবি করেন, গার্দিওলার সাথে ডে ব্রুইনার কিছু সমস্যা যাচ্ছে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা নেভিল বলেছিলেন, ব্রুইনের পরিস্থিতি ‘অস্বাভাবিক, উদ্ভট ও অদ্ভুত’।
আরও পড়ুন
| লিভারপুলের কাছে হেরে গার্দিওলা বললেন, ‘হয়ত ছাঁটাই হওয়া উচিত’ |
|
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জানতে না চাওয়া হলেও নিজেই বিষয়টি এনে বিরক্তি প্রকাশ করেন গার্দিওলা। “লোকেরা বলে আমার সাথে নাকি কেভিনের সমস্যা আছে। আপনারা কি আসলেই মনে করেন আমি কেভিনকে খেলাতে পছন্দ করি না? হ্যাঁ, আসলেই আমি চাই না কেভিন খেলুক। ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি প্রতিভা থাকা লোকটিকে আমি খেলাতে চাই না। আমি এটা চাই না। নয় বছর একসাথে কাজ করার পর তার সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা হয়েছে।”
No posts available.
২২ মার্চ ২০২৬, ৯:৪৮ পিএম
২২ মার্চ ২০২৬, ২:২৯ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওয়েস্ট হাম ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে অ্যাস্টন ভিলা। একই সময়ে ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে বিধ্বস্ত হয়ে রেলিগেশনের শঙ্কায় পড়েছে উত্তর লন্ডনের জায়ান্ট টটেনহাম হটস্পার।
ঘরের মাঠ ভিলা পার্কে ওয়েস্ট হামের বিপক্ষে উনাই এমেরির দলের জয় ২-০ ব্যবধানের।
ম্যাচের ১৫ মিনিটে জন ম্যাকগিনের বাঁ-পায়ের দর্শনীয় এক শটে লিড নেয় ভিলা। তবে সব আলো কেড়ে নেন অলি ওয়াটকিনস। টানা ছয় ম্যাচ গোলহীন থাকার পর ৬৮ মিনিটে রিবাউন্ড থেকে বল জালে জড়িয়ে নিজের খরা কাটান এই ফরোয়ার্ড।
এই জয়ে ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ভিলা। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে এমেরির দল।
দিশেহারা টটেনহামের রেলিগেশন আতঙ্ক
রাতের অপর ম্যাচে টটেনহাম হটস্পার স্টেডিয়ামে নটিংহাম ফরেস্টের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। ইগর জেসুস, মর্গান গিবস-হোয়াইট ও তাইও আয়োনিইয়ির গোলে টটেনহামের জালে উৎসব করেছে ফরেস্ট।
গত ২৮ ডিসেম্বরের পর লিগে আর কোনো জয়ের মুখ দেখেনি স্পার্সরা। অন্তর্বর্তীকালীন কোচ ইগর তুদোর দায়িত্ব নেওয়ার পর সাত ম্যাচের পাঁচটিতেই হারলো টটেনহাম।
এই জয়ে ৩১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে নটিংহাম। হারের ফলে টেবিলের ১৭ নম্বরে নেমে গেছে টটেনহাম, রেলিগেশন জোন থেকে তাদের ব্যবধান এখন মাত্র ১ পয়েন্ট।

ঘরের মাঠে আজ রায়ো ভায়েকানোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। টেবিলের ১৪ নম্বরে থাকা দলটির বিপক্ষে বেশ ঘাম ঝড়িয়েই জিততে হয়েছে কাতালানদের।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার জয় ১-০ ব্যবধানের। ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর একমাত্র গোলে জয় নিশ্চিত হলেও পুরো ম্যাচজুড়ে হানসি ফ্লিকের দলকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে।
ম্যাচের শুরুতেই বিপদে পড়তে পারত বার্সেলোনা। প্রথম মিনিটেই কার্লোস মার্টিন গোল করার সুবর্ণ সুযোগ পেলেও গোল কিপার জোয়ান গার্সিয়া দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন।
২৪ মিনিটে জোয়াও কানসেলোর নেওয়া নিখুঁত এক কর্নার কিক থেকে চমৎকার হেডে বল জালে জড়ান আরাউহো। উরুগুইয়ান এই ডিফেন্ডারের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালায় ভায়েকানো। উনাই লোপেজের জোরালো হেড গোললাইন থেকে দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গার্সিয়া।
বার্সেলোনাও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল, কিন্তু রাফিনিয়ার জোরালো শট ভায়েকানো গোলকিপারের হাতে লেগে ক্রসবারে বাধা পায়। ম্যাচের ৮৩ মিনিটে পাচা এসপিনোর শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ২৯ ম্যাচে কাতালানদের সংগ্রহ এখন ৭৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬। আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল জয় পেলে এই ব্যবধান আবারও চার পয়েন্টে নেমে আসবে।

এক দশক পর সেন্ট জেমস পার্কে টাইন-উইয়ার ডার্বি রূপ নিল বিতর্কে। সান্ডারল্যান্ড ডিফেন্ডার লুটশাইরেল গার্ট্রুইডার প্রতি গ্যালারি থেকে ভেসে আসা বর্ণবাদী মন্তব্যের জেরে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হন রেফারি অ্যান্থনি টেইলর।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার দিনে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরেছে নিউক্যাসল ইউনাইটেড।
ম্যাচের ৫২ মিনিটে নিউক্যাসলের সভেন বোটম্যান চোট পেয়ে মাঠে পড়ে থাকলে খেলা বন্ধ হয়। সেই সময়ে সান্ডারল্যান্ড অধিনায়ক গ্রানিট জাকা গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের বিষয়টি রেফারিকে জানান।
প্রিমিয়ার লিগের বর্ণবাদবিরোধী প্রটোকল অনুযায়ী রেফারি টেইলর তিন মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন এবং দুই দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সাথে কথা বলেন। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।
ডার্বি ম্যাচকে কেন্দ্র করে মাঠের বাইরেও আজ উত্তেজনা বিরাজ করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই দলের সমর্থকদের হাতাহাতিতে জড়াতে দেখা গেছে। নর্দামব্রিয়া পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ম্যাচ শুরুর আগেই একজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাবহুল এই ম্যাচের ১০ মিনিটেই অ্যান্থনি গর্ডনের গোলে লিড নিয়ে আধিপত্য বিস্তার করেছিল নিউক্যাসল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সান্ডারল্যান্ড।
৫৭ মিনিটে চেমসেডিন তালবি গোল করে ম্যাচে সমতা ফেরান। আর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে (৯০ মিনিটে) ব্রায়ান ব্রবি গোল করে সান্ডারল্যান্ডের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।
এই জয়ে লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী নিউক্যাসলকে ছাড়িয়ে ১১ নম্বরে উঠে এলো সান্ডারল্যান্ড। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪৩, সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।

স্প্যানিশ লা লিগায় নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক চোটে জর্জরিত রিয়াল মাদ্রিদ। গোলরক্ষক থিবো কর্তোয়ার চোটে পড়ায় আজ সান্তিয়াগো বার্নাব্যুতে ডার্বি ম্যাচে তাঁর জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে আন্দ্রিই লুনিনকে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যায় পড়েন কর্তোয়া। সেই চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। ফলে রিয়ালের গোলবারের দায়িত্ব পড়ছে ইউক্রেনীয় গোলরক্ষক লুনিনের কাঁধে।
শুধু কর্তোয়াই নন, চোটের তালিকায় রয়েছেন এদার মিলিতাও, দানি সেবাইয়োস ও রদ্রিগোও। তবে দলের জন্য স্বস্তির খবর, জুড বেলিংহাম চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন এবং তাঁকে ডার্বিতে খেলানোর সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও এখন পুরোপুরি ফিট।
কোচ আলভারো আরবেলোয়া সংবাদ সম্মেলনে বলেন, একজন খেলোয়াড় মাঠে নামলেই চোটের ঝুঁকি থাকে। কর্তোয়া খেলতে চাইলেও সতর্কতার অংশ হিসেবে তাকে তুলে নেওয়া হয়েছিল এবং লুনিনের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
সম্ভাব্য কৌশলে রিয়াল ৪-৩-১-২ ফরমেশনে খেলতে পারে। রক্ষণভাগে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, আন্তোনিও রুদিগার, ডিন হুইসেন ও আলভারো কারেরাসকে দেখা যেতে পারে। মাঝমাঠে থাকবেন এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দে। আক্রমণের ঠিক পেছনে ‘নম্বর ১০’ ভূমিকায় থাকতে পারেন আর্দা গুলার।
সামনের দুই ফরোয়ার্ড হিসেবে এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রের জুটি নামার সম্ভাবনাই বেশি। তাদের গতি ও ব্যক্তিগত দক্ষতাই ডার্বিতে রিয়ালের প্রধান ভরসা হতে পারে।
লা লিগায় শিরোপা দৌড়ে বার্সেলোনার সঙ্গে পাল্লা দিতে হলে এই ম্যাচে জয় রিয়ালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আতলেতিকোর বিপক্ষে ডার্বি হওয়ায় ম্যাচটির আবেগ ও গুরুত্ব স্বাভাবিকভাবেই আরও বেশি।

গত মে মাসে লিভারপুল যখন ব্রাইটনের মাঠে হেরেছিল, তারপরও খেলা শেষে সফরকারী দর্শকদের গ্যালারিতে ছিল উৎসবের আমেজ। বেলুন উড়িয়ে তারা আনন্দে মেতেছিলেন। কেননা ততক্ষণে আর্নে স্লটের দল প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিয়েছে। তাই দক্ষিণ উপকূলের সেই সফরটি ছিল তাদের কাছে কেবলই উদযাপনের এক উপলক্ষ।
১০ মাস পর ব্রাইটনের মাঠে লিভারপুল আবারও হারের স্বাদ পেল। কিন্তু এবার চিত্রটা ভিন্ন; স্লট যখন গ্যালারিতে থাকা সমর্থকদের অভিবাদন জানাতে গেলেন, তখন সফরকারী দর্শকদের অর্ধেকই মাঠ ছেড়ে চলে গেছেন।
চলতি মৌসুমে লিগে এটি লিভারপুলের দশম হার। প্রিমিয়ার লিগের ইতিহাসে এই নিয়ে মাত্র সপ্তমবার কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের শিরোপা ধরে রাখার মৌসুমে ১০ বা তার বেশি ম্যাচ হারল। মৌসুমের শুরুতে টানা পাঁচ জয়ের পর স্লটের দল পরবর্তী ২৬টি লিগ ম্যাচের মধ্যে মাত্র ৯টিতে জয় পেয়েছে।
আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে একটি অতিরিক্ত জায়গা (পঞ্চম স্থান) পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। ৪৯ পয়েন্ট নিয়ে লিভারপুল বর্তমানে পঞ্চম স্থানেই অবস্থান করছে। যদিও এক পয়েন্ট কম পাওয়া চেলসি তাদের ঘারে নিশ্বাস ফেলছে।
অ্যানফিল্ডে গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ব্রাইটন সফরের প্রস্তুতির জন্য লিভারপুল মাত্র ৬২ ঘণ্টা সময় পেয়েছিল। যা নিয়ে ম্যাচ শুরুর আগে থেকেই বেশ আলোচনা চলছিল।
অ্যালিসন বেকার এবং মোহাম্মদ সালাহ চোটের কারণে আগে থেকেই দলের বাইরে ছিলেন। স্ট্রাইকার হুগো একিতিকে ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়লে লিভারপুলের পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। ম্যাচ শেষে স্লট বলেন,
‘এই মৌসুমে অনেকবারই এমন হয়েছে, আমরা একটা ম্যাচ (গালাতাসারাইয়ের বিপক্ষে) খুব ভালো খেলেছি এবং ভেবেছি পরের ম্যাচেও সেই ফর্ম ধরে রাখতে পারব। কিন্তু সালাহ এবং অ্যালিসন ইনজুরিতে ছিল, আর দুই মিনিটের মাথায় একিতিকেও মাঠ ছাড়ল। এমনটা আমাদের সঙ্গে এই মৌসুমে বারবার ঘটেছে। এছাড়া প্রতিপক্ষ তাদের প্রথম সুযোগেই গোল পেয়ে যাচ্ছে, যা আমাদের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে। তবে দ্বিতীয়ার্ধে ব্রাইটনই ভালো খেলেছে এবং তারা জয়ের যোগ্য ছিল।’
স্লট নিজেই স্বীকার করেছেন যে তার দল এখানে হারের যোগ্য ছিল, যা খুব একটা আশ্চর্যজনক নয়। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর খেলা ১০টি লিগ ম্যাচের মধ্যে লিভারপুল ৫টিতেই হেরেছে।
খেলোয়াড়দের ফিটনেস নিয়ে এখন প্রশ্ন উঠছে। গ্রীষ্মকালীন দলবদলে ৪৫০ মিলিয়ন পাউন্ড খরচ করা সত্ত্বেও লিভারপুলের স্কোয়াডে বেঞ্চ শক্তির গভীরতা অভাব স্পষ্ট। স্লট বলেন,
‘গত মৌসুমে লিগ জেতার পর ৪৫০ মিলিয়ন পাউন্ড খরচ করলে প্রত্যাশা আকাশচুম্বী হবে, এটাই স্বাভাবিক। পণ্ডিত, সংবাদমাধ্যম, সমর্থক এমনকি আমার নিজের প্রত্যাশাও অনেক বেশি ছিল।’
তিনি শেষে যোগ করেন,
‘আমরা ক্লাবের ভেতরের পরিস্থিতি এবং এই মৌসুমে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তা বিশ্লেষণ করছি। কেন মৌসুমটা এমন যাচ্ছে তা নিয়ে আমরা বাস্তবসম্মত হওয়ার চেষ্টা করছি। তবে আমি যত অজুহাতই দিই না কেন, আমাদের বর্তমান অবস্থান মোটেও সন্তোষজনক নয়।’
শনিবার রাতে লিভারপুলের একমাত্র গোলটি আসে ব্রাইটনের ভুল থেকে। এমনকি দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পরও স্লট স্বীকার করেছেন যে, সমতায় ফেরার চেয়ে ব্রাইটনের ব্যবধান ৩-১ করার সম্ভাবনাই বেশি ছিল।
বিবিসি রেডিও ৫ লাইভ-এ সাবেক প্রিমিয়ার লিগ গোলকিপার রব গ্রিন বলেন,
‘এই দলটির কাছ থেকে আপনি কী প্রত্যাশা করবেন, তা আপনার ধারণার বাইরে। দলের মূল কাঠামো বলতে কিছু নেই। খেলোয়াড়রা একে অপরের দিকে তাকিয়ে যেন জিজ্ঞেস করছে— ‘কী হচ্ছে এসব?’ তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছে না।’
সবসময়ের মতো সব দোষ একাই কোচের ওপর চাপানো কঠিন, কিন্তু দিন শেষে তাঁর দলই ধারাবাহিকভাবে প্রত্যাশার চেয়ে খারাপ খেলছে। যে মানুষটি সবসময় সুন্দর ফুটবল খেলার ওপর জোর দিয়েছেন, চলতি মৌসুমের বড় একটা সময়জুড়ে নিজের দলের খেলা দেখে তিনি নিশ্চয়ই খুব একটা সন্তুষ্ট হতে পারেননি।
মাঝসপ্তাহে গালাতাসারাইয়ের বিপক্ষে লিভারপুল দুর্দান্ত খেললেও গত তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচে তারা ছিল একেবারেই নিষ্প্রভ; উলভস, টটেনহ্যাম এবং ব্রাইটনের বিপক্ষে খেলে তারা পেয়েছে মাত্র এক পয়েন্ট।
গালাতাসারাই ও ব্রাইটন ম্যাচের মধ্যবর্তী সেই ৬২ ঘণ্টার ক্লান্তি এখন অতীত। এখন নজর সামনের দুই সপ্তাহের দিকে, যখন লিভারপুলের অধিকাংশ খেলোয়াড় আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকবেন। স্লট ভালো করেই জানেন যে, এই সময়টাই হয়তো তাঁর ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
‘ম্যাচ অফ দ্য ডে’ অনুষ্ঠানে তিনি এক প্রকার অনুরোধের সুরেই বলেন, ‘আশা করি জাতীয় দলের কোচরা আমাদের সাহায্য করবেন এবং খেলোয়াড়দের দুই ম্যাচে পুরো ১৮০ মিনিট খেলিয়ে দেবেন না।’
আন্তর্জাতিক বিরতি শেষে ফিরেই লিভারপুলকে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে হবে। এরপর তারা পাড়ি জমাবে প্যারিসে, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মোকাবিলা করতে। এর ৬ দিন পরেই অ্যানফিল্ডে ফিরতি লেগ।
লিভারপুলের সাবেক লেফট-ব্যাক স্টিফেন ওয়ারনক ৫ লাইভ-এ বলেন, ‘যদি তারা প্যারিসে গিয়ে আজকের মতো খেলে, তবে স্কোরলাইন ১০-০ হতে পারে।’
তিনি আরও যোগ করেন,
‘লিভারপুল আজ এতটাই বাজে খেলেছে। ব্রাইটন ফিনিশিংয়ে অতটা নিখুঁত ছিল না, তারা বল নিয়ে গোললাইনের ভেতর ঢুকে পড়তে চাইছিল। কিন্তু পিএসজি এমন সুযোগ পেলে ক্লিনিক্যাল হবে। লিভারপুলের জন্য এটি অত্যন্ত চিন্তার বিষয়।’
লিগের আর মাত্র সাতটি ম্যাচ বাকি থাকতে লিভারপুলের ১০টি হার ২০১৫-১৬ মৌসুমের পর তাদের সর্বোচ্চ। খেলা শেষে স্লট বলেন, ‘অজুহাত দেওয়া আমার কাজ নয়। আমার কাজ হলো সমাধান খুঁজে বের করা এবং এখন আমি সেটাই করার চেষ্টা করেছি।’