২০ মে ২০২৫, ৩:৪৫ পিএম

প্রায় দুই বছর আগের ঘটনাটি নিয়ে ফুটবল বিশ্বে একটা ঝড়ই বয়ে গিয়েছিল। ভ্যালেন্সিয়ার মাঠে ভিনিসিয়ুস জুনিয়র যে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন, তা নিয়ে সম্প্রতি প্রকাশ পেয়েছে নেটফ্লিক্স ডকুমেন্টারি, যা ভালো লাগেনি স্প্যানিশ ক্লাবটির। এটির তাৎক্ষণিক সংশোধনের দাবি জানিয়ে তারা বলছে, ডকুমেন্টারিতে সেই ঘটনার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা পুরোপুরি অবাস্তব।
গত সপ্তাহে বিশ্বব্যাপী মুক্তিপ্রাপ্ত এই ডকুমেন্টারিটি বানিয়েছে ব্রাজিলের প্রযোজনা প্রতিষ্ঠান কন্সপিরাসাও। এটি মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। এখানে ভিনিসিয়ুসের জীবন ও ক্যারিয়ারের নানা গল্প তুলে ধরা হয়েছে। সেখানে বিশেষ ভাবে স্থান পেয়েছে সাম্প্রতিক মৌসুমগুলোতে রিয়াল মাদ্রিদ তারকার সাথে ঘটে যাওয়া নানা বিষয়।
তার একটিতে ২০২৩ সালের ২১ মে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তিয়ায় রিয়ালের সাথে দলটির ম্যাচের কিছু চিত্র দেখানো হয়, যেখানে ভিনিসিয়ুস তার দিকে ধেয়ে আসা বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে একদল ভ্যালেন্সিয়া সমর্থকের সাথে তর্কে জড়ান, যার ফলে খেলা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন
| হলান্ডের জন্য কুফা ‘ওয়েম্বলি’ ও পেনাল্টি না নেয়া নিয়ে বিতর্ক? |
|
ভ্যালেন্সিয়া এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে নেটফ্লিক্স ডকুমেন্টারিটি নিয়ে।
“ভ্যালেন্সিয়া তাদের সমর্থকদের বিরুদ্ধে আনা অবাস্তব অভিযোগ ও মিথ্যাচারের প্রেক্ষিতে লিখিতভাবে ডকুমেন্টারির প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে মেস্তিয়ার ঘটনা নিয়ে তাৎক্ষণিক সংশোধনের দাবি জানিয়েছে। কারণ এটা বাস্তবতার সঙ্গে মিলছে না। আমাদের সমর্থকদের প্রতি সবার সম্মান বজায় রাখা উচিত। ভ্যালেন্সিয়া এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।”
স্পেন, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল, ফিফার তীব্র প্রতিক্রিয়ার এক বছর পর ওই ঘটনার জন্য তিনজন সমর্থককে কারাদণ্ড এবং স্টেডিয়ামে প্রবেশে আজীবনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। উল্লেখ্য, স্পেনে এই ধরনের ঘটনায় আগে কাউকেই এত কঠোর শাস্তি দেওয়া হয়নি।
তবে ভ্যালেন্সিয়া দাবি করেছে যে, ভিনিসিয়ুসের ডকুমেন্টারিতে যেভাবে পুরো স্টেডিয়ামের বর্ণবৈষম্যমূলক আচরণ দেখানো হয়েছে, সেটা অনেকটাই অতিরঞ্জিত এবং ভিত্তিহীন।
আরও পড়ুন
| ক্লাব বিশ্বকাপ খেলা নিয়ে সন্দিহান ডে ব্রুইনা |
|
নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে মোবাইল ফোনে ধারণকৃত একটি ফুটেজ দেখানো হয়েছে, যেখানে সাবটাইটেলে বোঝানো হয়েছে যে দর্শকরা ভিনিসিয়ুসকে উদ্দেশ করে ‘মোনো’ (বানর) বলে চিৎকার করছিল। তবে ভ্যালেন্সিয়া ও ক্লাবের সমর্থকদের দাবি, সেদিন অধিকাংশ দর্শক ভিনিসিয়ুসকে আসলে ‘তোন্তো’ (বোকা) বলেছিলেন।
No posts available.
১৮ মার্চ ২০২৬, ১০:৪০ এম
১৮ মার্চ ২০২৬, ১০:৩২ এম
১৮ মার্চ ২০২৬, ১০:২৪ এম

ঘুরে দাঁড়ানোর গল্প লেখা তো হলোই না, উল্টো আরেকবার লজ্জার পরাজয় মেনে নিতে হলো চেলসিকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগে পিএসজির (প্যারিস সেন্ট জার্মেই) কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল ব্লুজরা।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। প্রথম লেগে চেলসির পরাজয় ছিল ৫-২ গোলের। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে ফরাসি ক্লাবটির কাছে হেরেছে লিয়াম রোসেনিয়রের দল।
আরও পড়ুন
| নেইমারকে দলে নিতেই হবে, কোনো বিতর্ক নেই, বলছেন সিলভা |
|
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে খিচিভা কাভারেৎস্খেলিয়ার গোলে লিড নেয় পিএসজি। ৯ মিনিট পর ব্রাডলি বারকোলার গোলে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। আর ৬২ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন সেনি মায়ুলু।
ঘুরে দাঁড়াতে ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামে চেলসি। প্রতিপক্ষের জাল কাঁপাতে শুরু থেকে মরিয়া হয়ে ওঠে দলটি। তবে বল পজেশন ধরে রেখে খেলার শুরুর খানিক পরই চেলসি শিবিরে বড় আঘাত হানে পিএসজি। ব্যবধান আরও বাড়লেও দমে যায়নি ব্লুজরা। ম্যাচে মোট ১৮টি শট নেয় তারা। যার মধ্যে ৯টি ছিল অন টার্গেটে। কিন্তু মোট ৮ শটের ৫টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে নেয় অতিথিরা। আর বিফলে যায় চেলসির মোট ১৮ শট।
শেষ আটে শিরোপাধারী পিএসজি খেলবে তুরস্কের ক্লাব গালাতাসারাই কিংবা লিভারপুলের বিপক্ষে। আজ রাতে দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে মুখোমুখি হবে দুই দল। শেষ ষোলোর প্রথম লেগে তুরস্ক থেকে ১-০ গোলে হেরে আসে অল রেডরা।

চ্যাম্পিয়নস লিগে ঐতিহাসিক যাত্রা থামলো বোদো/গ্লিমটের। নরওয়ের ক্লাবটির রূপকথা থামিয়ে প্রতিযোগিতার শেষ আটে উঠেছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন।
শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার রাতে বোদো/গ্লিমটকে দ্বিতীয় লেগে ৫-০ গোলের বড় ব্যবধানে হরিয়েছে স্পোর্টিং লিসবন। কেউ-ই একের অধিক গোল পাননি, দলীয় প্রচেষ্টাতেই নরওয়ের ক্লাবটিকে বিধ্বস্ত করেছে তারা। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও ২ গোল। দুই লেগ মিলে ম্যাচ যখন ৩-৩ সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরও দুই গোল হজম করে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় বোদো/গ্লিমট।
বোদো/গ্লিমট এই মৌসুমে তাদের দেশ থেকে অভিষেকে নকআউট পর্যায়ে ওঠা প্রথম দল। প্লে‑অফে গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলানকে হারায় তারা। পরের রাউন্ডে যাওয়ার আশা জেগেছিল যখন ঘরের মাঠে ক্লাবটি স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দেয় ৩-০ গোলে। কিন্তু বড় ব্যবধানে হেরে আসা সেই দলটিই এদিন নিজেদের ঘরের মাঠে নাস্তানাবুদ করে ছাড়ে নরওয়েজিয়ানদের।

২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের বিজয়ী ঘোষণা করা হয়েছে মরক্কোকে। দুই মাস আগে এই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। এবার ফল পাল্টে মরক্কোকে শিরোপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। বাংলাদেশ সময় বুধবার ভোরে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত ১৮ জানুয়ারি ফাইনালে মরক্কোকে ১-০ গোলে পরাজিত করে সেনেগাল। ঘটনাবহুল সেই ফাইনালের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি পায় মরক্কো। এরপর প্রায় ১৭ মিনিটের বিলম্ব। পেনাল্টির প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেনেগালের ফুটবলাররা। পরে তারা মাঠে ফিরে এলেও পেনাল্টি মিস করেন ব্রাহিম দিয়াজ।
এরপর অতিরিক্ত সময়ে সেনেগালের পেপ গুইয়ের গোলে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। তবে দুই মাস পরে এসে আফ্রিকার ফুটবলের শাসক সংস্থা এখন সেই ফলাফল পাল্টে দিয়েছে। সিএএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে যে, ‘সেনেগাল ‘ফাইনাল ম্যাচটি বাতিল’ ঘোষণা করেছে এবং ফাইনালের ফলাফল মরক্কোর পক্ষে ৩-০ রেকর্ড করা হলো।’

পরের রাউন্ডে যেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল লেগে দারুণ কিছু করতে হতো প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটিকে। এমন ম্যাচে শুরুটা আশাজাগানিয়া ছিল আকাশি-নীলদের। কিন্তু বের্নার্দো সিলভার এক ভুলের মাশুল দিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প লেখা হলো না পেপ গার্দিওলার দলের। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও রিয়ালের কাছে হেরেছে ইংলিশ জায়ান্টরা।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফাইনাল লেগে নিজেদের ঘরের মাঠ ইতিহাদে রিয়ালকে আতিথেয়তা দেয় ম্যানসিটি। খেলায় ২-১ গোলের জয় পেয়েছে আলভারো আরবেলোয়ার দল। দুই লেগ মিলে ৫-১ গোলের এগ্রিগেটে প্রতিযোগিতার ১৫ বারের চ্যাম্পিয়নরা উঠেছে শেষ আটে। এ নিয়ে সবশেষ পাঁচ মৌসুমের চারবার সিটিজেনদের প্রতিযোগিতা থেকে বিদায় করে দিল রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন
| নেইমারকে দলে নিতেই হবে, কোনো বিতর্ক নেই, বলছেন সিলভা |
|
এদিন রিয়াল মাদ্রিদকে পেনাল্টি থেকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যানসিটির হয়ে সমতায় ফেরানো গোলটি করেন আর্লিং হলান্ড। এরপর ব্রাজিলিয়ান তারকার আরেকটি গোলে ইংল্যান্ড থেকে জয় নিয়ে ফেরে লস ব্ল্যাঙ্কোসরা।
সিটির আক্রমণাত্ম শুরুর পর ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ প্রথম তৈরি করে রিয়াল। ১৭ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে গোলে শট নেন ভিনিসিয়ুস। পোস্টে লেগে ফিরে আসলে ভিনির ফিরতি শটে বল লাগে বের্নার্দো সিলভার হাতে। পেনাল্টির আবেদন করে রিয়ালের খেলোয়াড়রা। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। একই সঙ্গে ম্যানসিটি অধিনায়ক সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস।
খেলার ২৪ মিনিটে আরেকটি ভালো সুযোগ পান ভিনিসিয়ুস। বক্সের ভেতরে নেওয়া তাঁর শট অবশ্য লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে হলান্ডের শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। বেশ কিছু সুযোগ হারানোর পর ৪১ মিনিটে হলান্ডের গোলে সমতা টানে ম্যানসিটি।
বিরতির পর ১০ জনের দল নিয়ে পাহাড় টপকানোর মতো কিছু করতে হতো ম্যানসিটিকে। কিন্তু রিয়ালের রক্ষণদেয়াল টপকানো সম্ভব হয়নি তাদের। উল্টো শেষ আরেক গোল হজম করে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার সঙ্গে হারের তেতো স্বাদও নিতে হয় স্বাগতিকদের।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাস তিনেক। মেগা এই ইভেন্টকে সামনে রেখে চলতি মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য গতকাল ২৬ সদস্যের ঘোষিত দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের।
বিশ্বকাপের আগে শেষ অ্যাসাইনমেন্টেও নেইমার দল না পাওয়ায় ব্রাজিল সমর্থকদের মনে তাই একটাই প্রশ্ন, দলের পোস্টার বয়ের বিশ্বকাপ কি তবে এখানেই শেষ?
ব্রাজিল দলে ফেরার জন্য নেইমারের সবচেয়ে বড় বাধা হয়ে দাড়িয়েছে তাঁর শরীর। ২০১৩ সালে ইউরোপীয় ফুটবলে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ৪০টিরও বেশি চোট এবং সব মিলিয়ে ১ হাজার ৫০০ দিনেরও বেশি মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে।
সবশেষ ২০২৩ এর অক্টোবরে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর প্রায় এক বছর মাঠের বাইরে থেকে ফেরেন নেইমার। ২০২৪ সালের শেষদিকে আল হিলাল ছেড়ে সান্তোসে যোগ দেওয়ার পর থেকেই তাঁর ফিটনেস নিয়ে নতুন করে দুশ্চিন্তা দানা বেঁধেছে। সান্তোসের হয়ে খেলার সময় চোট এড়াতে নেইমারকে টানা ম্যাচ না খেলিয়ে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে।
গত ১০ মার্চ মিরাসোল বনাম সান্তোসের ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছিলেন কোচ আনচেলত্তি। মূলত নেইমারের ফিটনেস ও পারফরম্যান্স যাচাই করতেই তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু সেই ম্যাচে নেইমার মাঠে নামেননি। কোচিং স্টাফরা সতর্কতামূলক বিশ্রাম হিসেবে দেখলেও ব্রাজিল কোচ এবং ফেডারেশনের নীতিনির্ধারকরা বিষয়টি ইতিবাচকভাবে নেননি।
গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি এর আগে অনেকবারই বলেছেন, দলে সুযোগ পেতে শতভাগ ফিট থাকার কোন বিকল্প নেই। গতকাল দল ঘোষণায় নেইমারকে না রাখার কারণ হিসেবে আবারও সেটিই মনে করিয়ে দেন এই ইতালিয়ান কোচ, ‘নেইমার পুরোপুরি ফিট নয় বলেই তাকে ডাকা হয়নি।‘
দলে জায়গা না পেয়ে নিজের মনের কষ্ট চেপে রাখতে পারেননি নেইমার। আনচেলত্তির সিদ্ধান্তের পর জনসমক্ষে নিজের হতাশা প্রকাশ করেছেন এই তারকা। ব্রাজিল কোচ অবশ্য জানিয়েছেন নেইমারের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।
তবে নেইমারের ফেরাটা সহজ হবে না। সবশেষ ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি এই তারকার। নিজের চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে হলে আগামী কয়েক সপ্তাহে মাঠের পারফরম্যান্স দিয়েই কোচ আনচেলত্তির মন জয় করতে হবে নেইমারকে।
১৯ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। এর মাঝে নেইমারের হাতে সময় আছে দুই মাস। এই সময়ে সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগ, কোপা দো ব্রাজিল এবং কোপা সুদামেরিকানা মিলিয়ে অন্তত ১৬টি ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপের ফ্লাইট ধরতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই তারকাকে।