
দূরের পাইন গাছটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন মোহাম্মদ সালাহ। হাতে কফির মগ, তাতে কোনো মনোযোগ নেই। মিশরীয় ফরোয়ার্ডের চোখ আটকে আছে ঢাল বেয়ে লাফিয়ে বেড়ানো একটি কাঠবিড়ালিতে।
মুহূর্তটুকু নিঃশব্দ, মুক্ত—ঠিক যেমনটা তিনি নিজে হতে চান।
হঠাৎ খেয়াল হয়, কফি ঠান্ডা। খাওয়ার অনুপযোগী। তার জন্য থেমে থাকেনি, যেমনটা ২০২৫ সালও থামেনি।
সালাহর মতোই অনেক ফুটবলারের জন্য ২০২৫ বছরটি ছিল অস্থিরতার, অনিশ্চয়তার। আবার কারও জন্য সাফল্যের ঝলকানিতে ভরা। কেউ হেঁটেছেন সুখের সুড়ঙ্গে, কেউ আটকে গেছেন হতাশার অন্ধকারে। কেউ দেখেছেন ক্যারিয়ারের শেষ প্রান্ত, কেউ বা নতুন ভোরের আলো।
ইংলিশ ও ইউরোপিয়ান ফুটবলে আলোচিত ফুটবলার ও কোচদের জন্য ২০২৫ কেমন ছিল—অম্ল-মধুর সেই গল্পগুলোই ফিরে দেখা যাক।
হ্যারি কেইন, ভাঙল হতাশার ডেডলক: টটেনহ্যাম হটস্প্যার ও লেস্টার সিটি ঘুরে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ— দীর্ঘ যাত্রাতেও ট্রফিতে চুমু আঁকার স্বাদ পাননি ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। সমালোচকরা তো বলেই দিয়েছিলেন—কেইনকে দিয়ে গোল-অ্যাসিস্ট যাই হোক, অন্তত ট্রফি জেতা হবে না।
২০২৫ সালে সেই আফসোস সুখে রুপ নেয়। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জেতা হয় কেইনের। অথচ তার আগে দেশ ও ক্লাবের জার্সিতে মোট ৬৯৪টি ম্যাচ খেলা হয়েছিল ৩২ বর্ষী স্ট্রাইকারের।
আফসোসের বিষয় হচ্ছে শিরোপার নির্ধারণের দিন স্টেডিয়ামে বসে খেলাটি উপভোগ করতে হয়েছিল কেইনকে। নিষেধাজ্ঞার কারণে লিপজিগের বিপক্ষে সেদিন মাঠে নামা হয়নি তাঁর। অবশ্য মৌসুম জুড়ে দুর্দান্ত ছিলেন তিনি। ৩১ ম্যাচে গোল করেন ২৬টি। সবমিলিয়ে দুর্দান্ত বছর পার করেন। খুলেন গেরো।
উসমান দেম্বেলে, পরিশ্রমেরই বেসেছেন ভালো: নিজেকে গড়ে-ভেঙে আবার ভেঙে-গড়ে এমন একটা রূপ দিয়েছেন উসমান দেম্বেলে- যা কেবল দেখতেই সুন্দর। পরিশ্রমেরই তিনি বেসেছেন ভালো। সফলতাও পেয়েছেন। ২০২৫ সালের ব্যালন ডিঅর, ফিফা দ্য বেষ্ট ও গ্লোব সকার পুরস্কার জিতেছেন ফরাসী এই ফরোয়ার্ড।
২০১৭ সালে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এক বর্ষপঞ্জিকায় সবগুলো একক সম্মাননার পুরস্কার জিতেছেন প্যারিস সেন্ট জার্মেইন তারকা।
২০২৪-২৫ মৌসুমে পিএসজিকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখেন দেম্বেলে। একই সঙ্গে ফরাসি জায়ান্টরার প্রথমবারের মতো জিতে চ্যাম্পিয়নস লিগ।
ক্রিশ্চিয়ানো রোনালদো, গোল মেশিন: ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগাল ২০২৫ সালের ইউরোপিয়ান নেশনস লিগের শিরোপা জিতে। ইউরো ২০২৪-এ গোল করতে ব্যর্থ হয়ে আবেগতাড়িত হওয়ার এক বছর পর এই জয় তাঁর জন্য বিশেষ অর্থ বহন করে।
রোনালদো বলেছিলেন,
“পর্তুগালের হয়ে জেতা সবসময় বিশেষ। ক্লাবের অনেক শিরোপা আছে, কিন্তু দেশের হয়ে জেতার আনন্দ আলাদা। এই প্রজন্মের অধিনায়ক হওয়া গর্বের। জাতীয় দলে শিরোপা জেতা সর্বদা শীর্ষ মুহূর্ত।”
এবার তাঁর লক্ষ্য ২০২৬ সালের বিশ্বকাপে বড় ছাপ ফেলা, যা তিনি আল-নাসর এবং জাতীয় দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা দিয়ে পূরণ করতে চাইবেন।
রোনালদো নিজেও বেশ দুর্দান্ত ফর্মে রয়েছেন। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের জন্য হন্যি হয়ে দৌড়াচ্ছেন। সৌদি প্রো লিগে প্রায় প্রতি ম্যাচে গোল পাচ্ছেন। ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
ভিনিসিয়ুস জুনিয়র, শূন্যতা আর বিতর্ক: ২০২৪ ব্যালন ডিঅরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। দুর্ভাগ্য ভর করেছিল তাঁকে। ম্যানচেস্টার সিটির রদ্রি জিতে নেন সেরার পুরস্কার। অথচ তার আগের বছরই রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনি।
ব্যালন ডিঅরের হাত ছোঁয়া দুরত্ব থেকে ফিরে আসার ব্যাপারটি মনে দাগ কাটে ভিনির মনে। পরবর্তীতে ঘোষণা দেন আরও দশগুণ শক্তিতে ফিরবেন তিনি।
দশগুণ শক্তিতে ফিরে আসা হয়েছে কিনা, সেটা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে এটা স্পষ্ট বেশ ধারাবাহিকতা দেখাচ্ছেন ২০২৫-২৬ মৌসুমে। তবে ২০২৪-২৫ মৌসুম বেশ খারাপ সময় যায় তাঁর। ফলে ২০২৫ সালের ব্যালন ডিঅর, ফিফা দ্য বেষ্ট কিংবা গ্লোব সকারের বর্ষসেরা পুরস্কারের তালিকার লিস্ট থেকে বাদ পড়েন ব্রাজিলের লেফট উইঙ্গার।
২০২৫ সালে ৩৪ ম্যাচে ভিনির পা থেকে এসেছে ৮ গোল। চ্যাম্পিয়নস লিগে মাত্র একবার শুরুর একাদশে নেমেছেন। ১৪ ম্যাচ ধরে ঘরের মাঠে গোলশূন্য থেকেছেন। সবমিলিয়ে কোচ জাবি আলোনসোর সঙ্গে বোঝাপড়া তিক্ততায় রূপ নেয়।
আলেকাজান্ডার ইসাক, উঁচু হাইপ নিচু পারফরম্যান্স: ২০২৫-২৬ মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফি ছিল আলেকজান্ডার ইসাকের। নিউক্যাসেল ইউনাইটেড থেকে ১২৫ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যোগ দেন সুইডিশ স্ট্রাইকার। অথচ বছরজুড়ে হাপিত্যেশেই কাটাতে হয়েছে তাঁকে।
সুইডেনের এই স্ট্রাইকার বর্তমানে দলের বাইরে। চোট সমস্যার কারণে খুব একটা মাঠেও দেখা যাচ্ছে না তাঁকে। প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে ম্যাচ খেলেছেন ১০টি। গোল করেছেন দুইটি, অ্যাসিস্ট একটি।
নিকোলাস জোবের, আর্সেনালের সেটপিস মাস্টার: ২০২৫-২৬ মৌসুমে সেটপিস থেকে সবচেয়ে বেশি গোল করেছে আর্সেনাল। গার্নাররা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে শীর্ষে। এর কারণ অবশ্য মিকেল আরতেতার সহকারী কোচ নিকোলাস জোবের।
ইংল্যান্ডের এই সহকারী কোচ এতই দক্ষতার প্রমাণ দিয়েছেন, যা ফুটবল বিশ্বের নামি ক্লাবগুলোকে বেশ ভাবাচ্ছে।
আর্সেনালের সেট-পিস এখন প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ডিক্লান রাইস ও বুকায়ো সাকার ঝুঁকিপূর্ণ ডেলিভারির সঙ্গে গ্যাব্রিয়েল মাগালহেসের এয়ারিয়াল থ্রেট মূল কারণগুলোর মধ্যে একটি, যা আর্সেনালকে প্রিমিয়ার লিগের শীর্ষে রেখেছে।
আরতেতার পরিকল্পনাও আগে থেকেই কার্যকর দেখাচ্ছে। অনেক ইংলিশ ক্লাব এখন ডেড-বল পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে, যেখানে লিভারপুলের মতো দল এই দিক পরিচালনায় সমস্যায় পড়ছে।
রুবেন আমোরিম, ফাঁকা বুলি: নিজের কথায় অটল তিনি। কৌশল কিংবা ফরমেশন পরিবর্তন করবেন না বলে একাধিকবার ঘোষণা দিয়েছিলেন। এমনকী স্বয়ং ঈশ্বর এলেও নাকি তাঁকে তাঁর অবস্থান থেকে সরাতে পারবেন না বলেও জানিয়েছিলেন।
শেষ পর্যন্ত রুবেন আমোরিমের ভাগ্যে কি জুটেছিল, তা সবার জানা। ওল্ড ট্র্যাফোর্ডে দায়িত্ব নেওয়ার প্রথম ১২ মাস ৩-৪-৩ ফরমেশনে খেলা পরিচালনা করেন আমোরিম। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে থেকে যাত্রা শেষ হয় তাঁদের।
২০২৫–২৬ মৌসুমে ভঙ্গুরদশা কাটিয়ে সফলতার পথে ম্যান ইউনাইটেড। বর্তমানে তারা প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে রয়েছে। এই ম্যাচে তিন পয়েন্ট পেলে শীর্ষ চারে উঠে যাওয়ার সুযোগ রয়েছে।
লিগে আসন্ন ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না ইউনাইটেড। ব্রায়ান এমবেউমো ও আমাদ দিয়ালো আফ্রিকা কাপ অব নেশনসে ব্যস্ত সময় পার করছে। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসও চোটে ছিটকে পড়েছেন।
লিওনেল মেসি, হাত দিয়ে যা ছুঁয়েছেন, তা হয়েছে স্বর্ণ: জাতীয় দল কিংবা বার্সেলোনা- লিওনেল মেসি কি করেছেন দলের জন্য না বলে বরং বলা যেতে পারে, কী করেননি তিনি।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবা বার্সেলোনাকে একাধিকবার ট্রেবল জেতাতে বড় ভূমিকা ছিল এলএমটেনের। তার মধ্যে ক্যারিয়ারে সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডিঅর তাঁর দখলে।
আর্জেন্টিনা কিংবা কাতালান ক্লাবেই মেসির জয় যাত্রা থেমে থাকেনি। মেজর সকার লিগে ইন্টার মিয়ামিকে স্বপ্নযুগ এনে দিয়েছেন তিনি। প্রথমবারের মতো মিয়ামিকে শিরোপা জিতিয়েছেন মেসি। আর ব্যক্তিগত অর্জনে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন তিনি। এটি তাঁর পেশাদার ক্যারিয়ারের রেকর্ড ৪৮তম শিরোপা।
আর্নে স্লট, অম্ল-মধুর যাত্রা: গত এক বছরে আর্নে স্লট যে পরিমাণ আবেগের ভেতর দিয়ে গেছেন, তা অনেক ম্যানেজার পুরো ক্যারিয়ারেও অনুভব করেননি। শুরুটা ছিল আনন্দ ও গর্ব দিয়ে—লিভারপুলকে ইতিহাসের মাত্র দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়ার সাফল্য। তাও আবার চার ম্যাচ হাতে রেখেই, যা প্রমাণ করে কতটা দক্ষতার সঙ্গে তিনি কিংবদন্তি ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে দায়িত্বের চাপ সামলেছেন।
সম্প্রতি অবশ্য আর্নে স্লটকে আরেকটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। চলতি মৌসুমে লিভারপুলের দুর্বল পারফরম্যান্সের দায় নিজের কাঁধে চাপানো হয়েছে—এমন অভিযোগ তুলে সালাহ প্রকাশ্যে বলেছেন, স্লট তাঁকে একপ্রকার বাসের নিচে ফেলে দিয়েছেন। গত মৌসুমে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সালাহকে বলির পাঁঠা বানানো হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ডিসেম্বরের ১৩ তারিখ ব্রাইটনের বিপক্ষে ম্যাচে সালাহকে দলে ফিরিয়ে এনে বিষয়টির ইতি টানার চেষ্টা করেন স্লট। যদিও দুজনের সম্পর্ক এখনো কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে, তবু আফ্রিকা কাপ অব নেশনস শেষ করে সালাহ লিভারপুলে ফিরে আসবেন—এমনটাই এখন অন্তত স্পষ্ট।
দিয়োগো জোতা, রিমেম্বার দ্য নেম: ২০২৫ সালে ওয়াটার স্ট্রিটে বিজয় উৎসব চলাকালে পল ডয়েলের গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩০ জন আহত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই অ্যানফিল্ডে নেমে আসে আরেকটি গভীর শোক। দিয়োগো জোতার মৃত্যুতে পুরো স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে গভীর বেদনা।
পর্তুগিজ এই ফরোয়ার্ড ৩ জুলাই স্পেনে এক সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভার সঙ্গে প্রাণ হারান। দুর্ঘটনার সময় তিনি সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার পথে ছিলেন। তার মৃত্যু গোটা ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেয়।
লিভারপুলের প্রকাশ্য মুখ হিসেবে আর্নে স্লট এই হৃদয়বিদারক পরিস্থিতি অত্যন্ত সংযম ও মর্যাদার সঙ্গে সামাল দেন। জোতার প্রয়াণ নিয়ে তার বক্তব্য ছিল শান্ত, সংবেদনশীল এবং গভীর শ্রদ্ধায় ভরা।
লুইস এনরিকে, দ্য মাস্টার মাইন্ড: ফুটবলের পরিসংখ্যান, রেকর্ড ও ইতিহাস সংরক্ষণে কাজ করা জার্মানভিত্তিক প্রতিষ্ঠান আইএফএফএইচএস ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিদের র্যাঙ্কিং তৈরি করে। যেখানে গত বছর ক্লাব ফুটবলের সেরা কোচ নির্বাচিত হয়েছেন লুইস এনরিকে। ফরাসি ক্লাব পিএসজির এই স্প্যানিশ কোচ এত বেশি ভোট পেয়েছেন যে, দ্বিতীয় স্থানে থাকা কোচ তাঁর অনেক পেছনে।
২০২৫ সালে এনরিকের পিএসজি মোট ৬টি ট্রফি জিতেছে—উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লিগ আঁ, কাপ দ্য ফ্রান্স, ট্রফি দ্য চ্যাম্পিয়নস, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।
আইএফএফএইচএসের বর্ষসেরা পুরস্কার ছাড়াও এনরিকে জিতেছে ফিফা বর্ষসেরার পুরস্কার, গ্লোব বর্ষসেরার পুরস্কার। ২০২৫-২৬ ফুটবল মৌসুমেও তাঁর দল দারুণ ছন্দে।
মোহাম্মদ সালাহ, আশায় গুড়ে বালি: যেখান থেকে শেষ করেছিলেন তিনি, শুরুটা সেখান থেকে হলে মোহাম্মদ সালাহর সঙ্গে নতুন দিনের স্বপ্ন বাধতে পারত লিভারপুল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা যেমন রেসে রয়েছেন পিছিয়ে, তেমনই হতাশায় ভুগছেন সালাহ নিজেও।
বর্তমানে আফ্রিকান নেশনস কাপে অংশ নিতে ছুটিতে সালাহ। জাতীয় দলে অংশ নেওয়ার আগে বেশ ভুগেছেন তিনি। থেকেছেন সাইট বেঞ্চে। তবে ফেরার আগে অ্যাসিস্ট ও গোল করেছেন তিনি।
সবমিলিয়ে সালাহর এই বছরটা একদমই মন্দ গেছে। প্রিমিয়ার লিগে ২০২৫-২৬ মৌসুমে মাত্র ৪ গোল করেছেন তিনি। এর জন্য তাকে ১৪ বার মাঠে নামতে হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও পারফরম্যান্স বেশ ম্যাড়মেড়ে। গোল দেখা পেয়েছেন একটি। তবে আফ্রিকা নেশনস লিগে তিন ম্যাচে গোল পেয়েছেন দুটি। অথচ গেল আসরে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ সংখ্যক গোল ছিল সালাহর। জিতেছিলেন গোল্ডেন বুট।
সালাহর এই করুণ দশার কারণে কোচ আর্নে স্লটের সঙ্গে তার একটা ভাঙন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, মানোমালিন্যের জেরে অ্যানফিল্ড ছাড়তে পারেন তিনি। যদিও ব্যাপাারটা দিল্লি বহুদূরের মতোই ঝুলে আছে।
কার্লো আনচেলত্তি, রিয়াল টু ব্রাজিল: অনেক নাটকের পর ব্রাজিলের ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে ৪টিতে, ২টি করে ড্র ও হার।
বিশ্বকাপ বাছাইপর্বে পুরোটা সময়জুড়েই ধুঁকেছে ব্রাজিল। সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কিনা, সে নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত লাতিন অঞ্চলে পঞ্চম হয়ে আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
গত মে মাসে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব নেন আনচেলত্তি। বর্তমানে তার চুক্তি রয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, খুব শিগগিরই আনচেলত্তির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে সিবিএফ, যার মেয়াদ বাড়িয়ে নেওয়া হবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।
ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন ৬৬ বছর বয়সী এই কোচ। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো নেইমারকে জাতীয় দলে না ফেরানো। সাবেক পিএসজি তারকা ব্রাজিলের ফুটবলে বড় প্রভাবশালী হলেও, পুরোপুরি ফিট না হলে তাকে দলে রাখা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদ, এসি মিলান, জুভেন্টাস, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবকে কোচিং করানো আনচেলত্তির বিশাল অভিজ্ঞতা রয়েছে। তার অধীনে এখনও ব্রাজিল তাদের সেরা রূপে না ফিরলেও, মাঠের খেলায় ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে।
জাবি আলোনসো, নতুন স্বপ্নের কারিগর: ২০২৪-২৫ মৌসুম কেমন গেছে রিয়াল মাদ্রিদের তা সবারই জানা। শূন্য হাতে নতুন বছরে পা দিতে হয়েছিল লস ব্লাঙ্কোসদের। কার্লো আনচেলত্তির প্রস্থানের পর ক্লাবের সাবেক খেলোয়াড় জাবি আলোনসোকে দায়িত্ব দেয় রিয়াল।
রিয়ালের দায়িত্ব নেওয়ার পর বেশ ভালোভাবেই এগুচ্ছিলেন জাবি। চলতি পথে নানা প্রতিবন্ধকার মধ্য দিয়ে পার হতে হয় তাঁকে। আন্তকোন্দল, কৌশল এবং সিনিয়র খেলোয়াড়দের রোষানলে পড়তে হয় জাবিকে। যা প্রভাব ফেলে খেলাতেও।
লা লিগায় শুরুর দিকে শীর্ষে ছিল রিয়াল। একটা পর্যায়ে তা দখলে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগেও লড়াই অব্যহত রয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর দলের।
আইতানা বোনমাতি, ব্যালন ডি'অর রাজকন্যা : মাত্র ২৭ বছর বয়সে প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তিনবার ব্যালন ডি'অর জিতেন স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। এই অসাধারণ কীর্তির মাধ্যমে তিনি ফুটবল ইতিহাসের সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন, যেখানে আছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিরা।
১৯৯৮ সালের ১৮ জানুয়ারি স্পেনের কাতালনিয়ার ভিলানোভা ই লা গেলত্রু শহরে জন্ম নেওয়া বোনমাতি সবশেষ ফিফা দ্য বেষ্ট ও গ্লোব সকার বেষ্ট জিতে নেন। এককথায় দারুণ সময় পার করেছেন এই স্পেনিয়ার্ড।
No posts available.

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল বাংলাদেশকে মোকাবিলা করবে ভারত। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় গড়াবে ফাইনাল। তার আগে আজ বাংলাদেশ দলের হেড কোচ মার্ক কক্স বলেছেন যে ভারত বড় দল, তবে বাংলাদেশও তাই।
প্রতিযোগিতায় কোনো ম্যাচ না হেরে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতও তাই। গ্রুপ পর্বে দুই দলের সাক্ষাতের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এরপর সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে হারায় নেপালকে। আর ভারত ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় ভুটানকে।
ফাইনালের প্রতিপক্ষ নিয়ে আজ মার্ক কক্স বলেছেন,
‘আমরা ভারতের মতো একটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা খুব ভালো খেলছে। তাদের চমৎকার কোচ এবং কোচিং স্টাফ রয়েছে। তবে আমাদেরও কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা দারুণ। ভারত একটি বড় দল, তবে বাংলাদেশও তাই।’
খেলাধুলায় বাংলাদেশ-ভারত লড়াই মানেই বাড়তি উন্মাদনা। প্রতিবেশী দেশটিকে পেলে জ্বলে উঠে বাংলাদেশ। এই দুই দলের লড়াইয়ে চাপ থাকে দুই দলের ওপরই। হারতে চায় না কোনো দল। বাংলাদেশ-ভারত আরেকটি দ্বৈরথ এখন মাঠে গড়ানোর অপেক্ষায়।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে অনেকেই বলেই দক্ষিণ এশিয়ার ডার্বি। মার্ক কক্স বাংলাদেশে এসেছেন খুব বেশি দিন হয়নি। তবে বাংলাদেশ-ভারত দ্বৈরথ সম্পর্কে জানেন ভালোই,
‘আমার মনে হয় সবাই ইতিহাস সম্পর্কে সচেতন। শুধু ১৯৪৭-৪৮ পরবর্তী ইতিহাসই নয়, বরং ফুটবল, ক্রিকেট, হকিসহ সব ধরনের খেলার ইতিহাস সম্পর্কেও। বাংলাদেশ-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সবসময়ই একটা দ্বৈরথ থাকবে। ঠিক যেমন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে। মানুষ সবসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারাতে চায়।’
বয়সভিত্তিক সাফের অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালের ফাইনালে নেপালকে ৪-১ ব্যবধানে হারায় লাল সবুজের দল। তবে ২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে ভারতের সঙ্গে হারে ৫-২ ব্যবধানে। সেবার নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ২-২ব্যবধানে ছিল। এরপর অতিরিক্ত সময়ের খেলায় বাংলাদেশ অবিশ্বাস্যভাবে আরও তিন গোল হজম করে। তবে আগামীকালকের ফাইনাল হবে ৯০ মিনিটের। এরপর ফাইনাল নিস্পত্তি হবে পেনাল্টি শ্যুটআউটে।

ইতালিতে এখন কেবল শোক চলছে। টানা তিন বিশ্বকাপ ‘ট্রেজেডি’র জন্ম দেওয়া ‘আজ্জুরিদের’ শোকে পাথরই হয়ে যাওয়ার কথা। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন পরিণতি ফুটবলেরই কালো ইতিহাস হয়ে থাকবে। পুরো জাতি যখন শোকে মূহ্যমান, তখন আলৌকিক কিছুর আশাও হয়তো দেখতে পারে বিশ্বকাপের অন্যতম সফল দলটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার ক্ষীণ একটা আশা এখনও টিকে আছে তাদের।
বিশ্বকাপের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হারের পর ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ দরজা বন্ধ হয়ে যায় ইতালির। তবে অনেক যদি-কিন্তুর সমীকরণ মিলে গেলে বিশ্বকাপে যেতেও পারে ইতালি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধই গড়ে দিতে পারে জেনেরো গাত্তুসোদের বিশ্বকাপ ভাগ্য।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। গত মাসে ইরানের ক্রীড়ামন্ত্রী দাবি করেছিলেন, কোনো অবস্থাতেই তারা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নেবে না। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলছেন, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত চলমান থাকলেও ইরান ও ইরাক—দুই দলই বিশ্বকাপে খেলার কথা রয়েছে। ফিফা সভাপতিও নিশ্চিত করেছেন, রাজনৈতিক উত্তেজনা থাকা সত্ত্বেও ইরান নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলবে।
দু’পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে ফিফার নিয়মের ৬.২ অনুচ্ছেদ অনুযায়ী তাদের জায়গা পূরণ করা হবে ‘মনোনীত বিকল্প দল দিয়ে’। যা সাধারণত সংশ্লিষ্ট প্লে-অফের রানারআপ বা ওই কনফেডারেশনের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা কিন্তু কোয়ালিফাই করতে না পারা দল হয়ে থাকে।
এই হিসেবে ইরানের বিশ্বকাপ খেলতে পারে সংযুক্ত আরব আমিরাত। কারণ তারা এশিয়ান প্লে-অফ পর্যন্ত উঠেছিল, যদিও পরে ইরাকের কাছে হেরে যায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি ফিফার হাতে—তারা নিজেদের ‘স্বাধীন বিবেচনা’ অনুযায়ী বিষয়টি নির্ধারণ করতে পারে।
সেখান থেকেই একটি খুবই ক্ষীণ, এখনো পুরোপুরি কাল্পনিক সম্ভাবনাও তৈরি হয়—যদি ফিফা ভিন্ন পথে হাঁটে, তাহলে তারা বিশ্বকাপের টিকিট কাটতে না পারা সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা দলকে ডাকতে পারে। সে ক্ষেত্রে সামনে আসতে পারে ইতালির বিষয়টি।
অবশ্য ইতালিকে সুযোগ দেওয়া এতটাও সহজ হবে না ফিফার জন্য। এতে অন্যান্য মহাদেশের ফুটবল সংস্থাগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে—কারণ এর ফলে অতিরিক্ত একটি ইউরোপীয় দল সুযোগ পাবে।
এই জল্পনার সূত্রপাত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক রিজার্ভ দলের কোচ রেনে মিউলেনস্টিনের মন্তব্য থেকে, যিনি বর্তমানে ইরাক দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন।
গত মাসে আন্তঃমহাদেশীয় প্লে-অফের আগে টকস্পোর্টকে মিউলেনস্টিন বলেছিলেন,
‘এএফসির হিসাবে আমরাই সবচেয়ে র্যাঙ্কিংয়ে উপরের দল। তাই ইরানের জায়গায় আমাদেরই যাওয়ার কথা। আর আমাদের জায়গা পূরণ করতে সংযুক্ত আরব আমিরাত খেলবে সুরিনাম ও বলিভিয়ার ম্যাচের বিজয়ীর বিপক্ষে।’
মিউলেনস্টিন আরও যোগ করেন,
“তবে এমন গুঞ্জনও আছে—চূড়ান্ত সিদ্ধান্ত যদি ফিফা নেয়, তাহলে তারা সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা কোনো দলকে ডাকতে পারে, আর সেটা হতে পারে ইতালি।’

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা জরুরি বৈঠক ডেকেছেন। বিশ্বকাপের মূল পর্বে ইতালি জায়গা করতে না পারায় তিনি পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টিতে হেরে যায় ইতালি। চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি টানা তৃতীয়বারের মতো মূল পর্ব থেকে বাদ পড়ে। ফলে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন গ্রাভিনা।
আজ্জুরিদের ব্যর্থতার প্রেক্ষিতে ফুটবল ফেডারেশন এবং ইতালি দল বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ফুটবল ইতালিয়া।
ফুটবল সংবাদ পরিবেশক ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, ইতালির হেড কোচ জেনেরো গাত্তুসো ও ম্যানেজার জিয়ানলুইজি বুফন পদত্যাগ করতে পারেন।
জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন সিরি আ প্রেসিডেন্ট ইজিও সিমোনেল্লি, সিরি বি প্রেসিডেন্ট পাওলো বেডেন, সিরি সি প্রেসিডেন্ট মাতেও মারানি, অ্যামেচার লিগ প্রেসিডেন্ট জিয়ানকার্লো আবিতি, খেলোয়াড় ইউনিয়ন প্রেসিডেন্ট উমবার্তো ক্যালকানো, অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট রেনজো অলিভিয়েরি।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের শুরুটা ভালো হয়েও হলো না; থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পরও দিনশেষে পরাজিতের কাতারে বাংলাদেশ। তবে ব্যক্তিগতভাবে মনে রাখার মতো একটা দিনই ছিল মোসাম্মৎ সাগরিকার জন্য। বুধবার শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে জেতার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তবে এই ফরোয়ার্ড গোলের কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। আজ দলের সহকারী কোচ আবুল হোসেনও জানালেন দলের প্রত্যেককে সমান চোখে দেখা হয়। তিনি জানান, গতকাল সাগরিকা গোল করেছে, পরের দিন অন্য কেউ করবে। এভাবেই তারা মেয়েদেরকে উজ্জীবিত রাখেন।
এশিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ শনিবার, চীনের বিপক্ষে। আগের ম্যাচে করা ভুল নিয়ে আজ কাজ করেছে কোচিং স্টাফ। থাইল্যান্ড থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আবুল হোসেন বলেন,
‘গতকাল আমরা প্রথম ম্যাচ খেলেছি। ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলাম। সামান্য ভুলের কারণে আমরা জিততে পারিনি। কারণ এমন ভুল তো আর সচরাচর হয় না। কিন্তু হয়ে গেছে। আজ সেই ভুলগুলো নিয়ে কাজ করেছি। পরের ম্যাচ চীনের বিপক্ষে। তাদের সঙ্গে যেন একই ভুল না হয় তা নিয়ে কাজ করছি। মেয়েদের বলেছি যা হয়েছে সেটা এখন অতীত। এ নিয়ে তাদের চিন্তা করতে হবে না।’
সাগরিকাকে নিয়ে আলাদা করে প্রশংসা ঝরেছে সহকারী কোচের কণ্ঠে। বলেছেন,
‘সাগরিকা অসাধারণ একজন খেলোয়াড়। সে বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলেও সুযোগ পেলে নিজেকে মেলে ধরে।’ তবে আবুল হোসেন সেই সঙ্গে এটাও বলেন যে তারা সবাইকে সমান চোখে দেখেন, ‘আমরা প্রতিটি খেলোয়াড়কে মূল্যায়ন করি। কে কখন জ্বলে উঠবে তা বলা যায় না, সেভাবেই আমরা মেয়েদের মোটিভেট করি। সবাইকে সমান নজরে দেখি।’

২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ফুটবলের সবচেয়ে বড় আসর শুরুর অপেক্ষায়। যেখানে অনেকে অভিজ্ঞ তারকা ফুটবলারকে গ্যালারিতে বসেই দেখতে হবে খেলা।
আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বুধবার সকালে সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইরাক। আগের রাতে ইউরোপয়ীয় প্লে অফ থেকে জায়গা নিশ্চত করে সুইডেন, তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
কোয়ালিফায়ার ফাইনালে হেরে বাড়ির টিকিট কাটতে হয়েছে জিয়ানলুইজি দোনারুমা, রবার্ট লেভানডফস্কি, কালাফিওরির মতো তারকাদের।
ইতালির চার তারার অসহায়ত্ব: বাছাইপর্বে সবচেয়ে বড় ধাক্কা লাগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির পালে। বসনিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মত বিশ্বকাপের মূল পর্বে খেলা হচ্ছে না আজ্জুরিদের। বিশ্বকাপে দেখা যাবে না দলটির চার তারকা দোনারুমা, রিকার্দো কালাফিওরি, সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাকে।
পোলান্ডের ব্যর্থতায় কপাল পুড়ল রবার্ট লেভানডফস্কির: ইউরোপীয় প্লে-অফ ফাইনালে শেষ মূহুর্তে ভিক্টর ইয়োকেরেসের গোলে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে পোল্যান্ড। এর মাধ্যমে ৩৭ বছর বয়সী কিংবদন্তি লেভানফস্কির বিশ্বকাপ অধ্যায় শেষ হয়ে যায়।
হাঙ্গেরির বিদায়ে স্বপ্ন ভাঙল সোবোসলাইয়েরও: বিশ্বকাপের বাছাইয়ে হাঙ্গেরির বিদায় ছিল ট্র্যাজিক। রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই চলত তাদের। কিন্তু ৮০ মিনিট পর্যন্ত ২-১ এ এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ট্রয় প্যারটের হ্যাটট্রিকে স্বপ্ন ভাঙে হাঙ্গেরির। লিভারপুলের হয়ে দূরপাল্লার শট আর নিখুঁত পাসের জন্য পরিচিত সোবোসলাইকে মিস করবেন ভক্তরা।
কঙ্গোতে বাঁধা ব্রায়ান এমবেউমোর উচ্চাশা: ব্রেন্টফোর্ড থেকে ৭১ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এমবেউমো গত মৌসুমে ২০ গোল করে নজর কাড়েন। কিন্তু ডিআর কঙ্গোর কাছে ৯১ মিনিটের গোলে ক্যামেরুন হেরে যাওয়ায় এই উইঙ্গারকেও গ্যালারিতে বসেই বিশ্বকাপ দেখতে হবে।
কাভারাস্কেইয়ার ড্রিবলিং মিস করবে বিশ্ব: ইউরো ২০২৪-এ নজরকাড়া জর্জিয়া এবার মূল পর্বে জায়গা করতে পারেনি। ফেলে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কাভারস্কেইয়ারের জাদুকরী ড্রিবলিং দেখার সুযোগ এবার হচ্ছে না ফুটবলপ্রেমীদের।
অপেক্ষা বাড়ল হইলুন্দের: চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে হেরে বিদায় নিয়েছে ডেনমার্ক। যেখানে হইলুন্দ পেনাল্টি মিস করে খলনায়কে পরিণত হয়েছেন। গত বিশ্বকাপে অভিজ্ঞতার অভাবে দলে জায়গা পাননি তিনি, এবার দলের ব্যর্থতায় তাঁর অপেক্ষা আরও বাড়ল।