
পরিসংখ্যান বলছে চলতি বছর এখন পর্যন্ত লা লিগায় গোলের দেখা পাননি লামিন ইয়ামাল। কোপা দেল রে কিংবা চ্যাম্পিয়নস লিগে গোলের মুখ দেখলেও লিগে গোল খরায় ভুগছেন এই তরুণ তুর্কি। তাতে কিছুটা খোঁচা প্রতিপক্ষ সমর্থকরা দেওয়া শুরু করেছে ইয়ামালকে নিয়ে। যদিও পরিসংখ্যানের হিসেব টেনে বার্সেলোনা সমর্থকরাও জবাবটা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এক গোলের হিসেব বাদে অন্য সব পরিসংখ্যানেই লা লিগায় ইয়ামালের ধারে কাছে নেই অন্য কেউ।
গোল না করলেও ২০২৫ সালে সবচেয়ে বেশ ড্রিবল, কি পাস, কিংবা এক্সপেক্টেড অ্যাসিস্টে(এক্সএ) সবার উপরের নামটা ইয়ামালের। এখন পর্যন্ত চলতি বছরে ইয়ামাল সরাসরি লা লিগায় অ্যাসিস্ট করেছেন দুটি, তবে কি পাস দিয়েছেন দশটি। মানে তার দেওয়া পাস গোলের ভীত গড়ে দিয়েছে এমন সংখ্যা দশ। যা লা লিগায় সর্বোচ্চ। এক্সপেক্টেড অ্যাসিস্টের দিক থেকেও ইয়ামাল সবার উপরে। ২.৭৪ এক্সপেক্টেড রেশিও তার। দ্বিতীয় সর্বোচ্চ হুলিয়ান আলভারাজের রেশিও ২.৫২।
আরও পড়ুন
| বার্সায় যেতে হলে যে শর্ত পূরণ করতে হবে নেইমারকে |
|
ড্রিবলের দিক থেকে ইয়ামালের আশেপাশেও কেউ নেই। ২০২৫ সালে লা লিগায় এখন পর্যন্ত ইয়ামাল ১০৭ বার ড্রিবলের চেষ্টা করেছেন, যেখানে তিনি সফল হয়েছিলেন ৫৭ বার, দুইয়ে থাকা ভিনিসিয়ুস জুনিয়র ৬৯ বার ড্রিবলের চেষ্টা করে সফল হয়েছেন ৩৪ বার, আর লুইস রিয়োজা ৫৯ বার চেষ্টা করে ড্রিবলে সফল হয়েছেন ৩৬ বার।
এই পরিসংখ্যানই জানান দেয় গোল না করেও বার্সেলোনার খেলায় কতটা প্রভাব রাখছেন ইয়ামাল। ইয়ামাল যেমন মাঠে ছুটছেন তেমনি বার্সেলোনাও ছুটে চলছে একই তালে। লা লিগায় ২০২৫ সালে সাত ম্যাচ খেলে তারা এখনো দেখেনি কোনো হার। যেখানে ছয় জয় আর এক ড্রতে তারা ২১ পয়েন্টের মধ্যে তুলে নিয়েছে ১৯ পয়েন্ট। তাতে জানুয়ারিতে পয়েন্ট টেবিলের তিনে থাকা বার্সেলোনার অবস্থান সবার শীর্ষে। হান্সি ফ্লিকের দল প্রতিপক্ষের জালে গোল বন্যায় ভাসালেও নিজেদের জাল ঠিকই অক্ষত রাখছে।
তাতে ইয়ামাল, পেদ্রি কিংবা কুবরাসিদের মতো তরুণদের কাঁধে চড়ে আরও একবার বার্সেলোনা সমর্থকরা স্বপ্ন দেখছেন বড় কিছুরই।
No posts available.

ঈদের ছুটিতে ব্যস্ত সময় বাংলাদেশের ফুটবলে। ঈদের ভিয়েতনামে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। আগের দেশ চাঁদ রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। মালদ্বীপের পথে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সিনিয়র দল। ২২ সদস্যের স্কোয়াড নিয়ে সেখানে আজ সকালে পৌঁছেছে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে সরাসরি আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।
ভিয়েতনামে ম্যাচ খেলে ২৭ মার্চ সিঙ্গাপুর যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে লাল সবুজের দল। প্রতিযোগিতায় ৫ ম্যাচ খেলে ৫ পয়েণ্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। ‘সি’ গ্রুপ থেকে নিজেদের শেষ খেলায় জয় চায় হাভিয়ের কাবরেরার দল।
আর এশিয়ান কাপের মূলপর্বে খেলতে এখন থাইল্যান্ডের পথে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ১২ দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আফঈদা-সাগরিকারা মাঠে নামবেন ১ এপ্রিল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। দেশটির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এক সপ্তাহ আগেই দেশ ছেড়েছে পিটার বাটলারের দল।
এদিকে অনূর্ধ্ব-২০ সাফ খেলতে মালদ্বীপে গেছে আরেকটি দল। ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল হবে টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। লাল সবুজের যুবাদের প্রথম ম্যাচ ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে।

শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বোর্নমাউথের লড়াইটা হলো সমানে সমান। ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে অতিথিদের বোর্নমাউথ আটকে রাখলো ম্যাচের প্রথম এক ঘন্টা। ৬১ মিনিটে ডেডলফ ভাঙ্গার পর ম্যানচেস্টার এগিয়ে গেল দুইবার। কিন্তু তারপরও জয় নিয়ে ফেরা হলো না রেড ডেভিলদের।
শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিয়েছে এএফসি বোর্নমাউথ। ৬১ মিনিটে ব্রুনো ফের্নান্দোজের পেনাল্টি গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। ৬ মিনিট পর রায়ান ক্রিস্তির গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
১-১ গোলে সমতায় থাকার পর ৭১ মিনিটে ম্যান ইউনাইটেড এগিয়ে যায় জেমস হিলের আত্মঘাতী গোলে। নির্ধারিত সময়ের শেষ ১৯ মিনিট লিড ধরে রাখার পন ছিল ম্যান ইউনাইটেডের। তবে পিছিয়ে পড়ার ১০ মিনিটের মাথায় বোর্নমাউথ ফের খেলায় ফেরে হ্যারি মাগুয়েরের এক ভুলে। নিজেদের বক্সে বোর্নমাউথ স্ট্রাইকার ইভানিলসনকে ফেলে দেন ইউনাইটেডের সেন্টার-ব্যাক। এতে রেড কার্ড দেখার সঙ্গে পেনাল্টিও হজম করতে হয় তাঁকে। সফল স্পটকিকে দলকে ২-২ সমতায় ফেরান জুনিয়র রুপি। বাকি সময়ে চেস্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল।
এই ড্রয়ে ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মাইকেল ক্যারিকের দল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে দশে বোর্নমাউথ। সবার ওপরে থাকা আর্সেনালে ঝুলিতে ৭০ পয়েন্ট। গানারদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি। যদিও পেপ গার্দিওলার দল আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

দুই বছর পর আবারও ইতালি জাতীয় দলে ডাক পেলেন ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েসা। ২০২৬ বিশ্বকাপ প্লে-অফকে সামনে রেখে শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জেনারো গাত্তুসো। টানা তৃতীয়বার বিশ্বকাপ মিসের শঙ্কায় থাকা ইতালির জন্য এই প্রত্যাবর্তন বিশেষ গুরুত্ব বহন করছে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি প্লে-অফে প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তর আয়ারল্যান্ডের। বার্গামোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি জিততে পারলে পাঁচ দিন পর ওয়েলস বা বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলতে হবে তাদের। এই দুটি ম্যাচ জিততে না পারলে অন্তত ১৬ বছর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ইতালিকে।
সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন কিয়েসা ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে। সেই আসরের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে হারের ম্যাচেই জাতীয় দলে তাঁর শেষ উপস্থিতি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন।
ক্লাব ফুটবলে ২০২৪ সালের আগস্টে জুভেন্তাস ছেড়ে লিভারপুলে যোগ দেন কিয়েসা। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত একাদশে জায়গা পাননি; চলতি মৌসুমে মাত্র একটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। তবু পরিশ্রমী মনোভাব ও লড়াকু পারফরম্যান্সের কারণে সমর্থকদের কাছে দ্রুতই প্রিয় হয়ে উঠেছেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।
এদিকে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ক্যালিয়ারির ডিফেন্ডার মার্কো পালেস্ত্রা। প্রায় দুই বছর পর দলে ফিরেছেন আটালান্তার ডিফেন্ডার জর্জিও স্কালভিনি এবং রোমার মিডফিল্ডার নিকোলো পিসিল্লি।
বিশ্বকাপের বাছাইপর্বের স্মৃতি ইতালির জন্য সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপের আগে প্লে-অফে সুইডেনের কাছে হেরে বিদায় নেয় তারা। আর ২০২২ বিশ্বকাপের আগে একই ধাপ নর্থ মেসেডোনিয়ার কাছে পরাজয়ে আবারও স্বপ্ন ভঙ্গ হয়। এবার সেই হতাশা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ফেরার লক্ষ্যেই দল গড়েছেন গাত্তুসো।
ইতালির স্কোয়াড
গোলরক্ষক: এলিয়া কাপ্রিলে, মার্কো কার্নেসেক্কি, জিয়ানলুইজি দোনারুম্মা, আলেক্স মেরেত
রক্ষণভাগ: আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুয়োনজর্নো, রিকার্দো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, ফেদেরিকো দিমার্কো, ফেদেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি, জর্জিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা প্রমুখ
মধ্যমাঠ: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্তান্তে, দাভিদে ফ্রাত্তেসি, মানুয়েল লোকাতেল্লি, নিকোলো পিসিল্লি, সান্দ্রো তোনালি
আক্রমণভাগ: ফেদেরিকো কিয়েসা, ময়েজ কিন, মাত্তেও পলিতানো, জিয়াকোমো রাসপাদোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সবার জন্য শান্তি ও আনন্দ কামনা করেন।
রোনালাদো লিখেছেন,
'সবাইকে ঈদ মোবারক। আশা করি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দারুণ একটি দিন কাটাবেন। সবার জন্য শান্তি ও সুখ কামনা করছি।'
রোনালদোর এই শুভেচ্ছা বার্তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এর আগে সম্প্রতি বাবা দিবসেও প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছিলেন রোনালদো। তাঁর বাবা হোসে দিনিস আভেইরো ২০০৫ সালে লিভারের জটিলতায় মারা যান, তখন ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন রোনালদো। সেই সময় তাঁর পাশে ছিলেন তৎকালীন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে উরুগুয়ে ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ৩৫ সদস্যের বিশাল দলে বেশ কিছু চমক রেখেছেন ইংলিশ কোচ টমাস টুখেল।
২০২৫ সালের ১ জানুয়ারি টুখেল দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন হ্যারি ম্যাগুইয়ার। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
ম্যাগুইয়ারের সঙ্গে জাতীয় দলে ফিরছেন তার ক্লাব সতীর্থ কোবি মাইনোও। দুজনেই ২০২৪ সালের পর আর ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াননি।
দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী এভারটনের মিডফিল্ডার জেমস গার্নার। এছাড়া দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলে ফিরেছেন লিডস ইউনাইটেড স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লেউইন।
হ্যারি কেনের নেতৃত্বে আক্রমণভাগে আছেন ফিল ফোডেন, বুকায়ো সাকা, কোল পালমার এবং মার্কাস রাশফোর্ডের মতো তারকারা। রিয়াল মাদ্রিদ তারকা জ্যুড বেলিংহাম যথারীতি মাঝমাঠের দখল সামলাবেন।
২৭ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। এর চার দিন পর ৩১ মার্চ একই ভেন্যুতে জাপানের বিপক্ষে লড়বে টুখেলের শিষ্যরা।
জুনের শুরুতে নিউ জিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বমঞ্চের লড়াই। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বাকি দুই প্রতিপক্ষ ঘানা (২৩ জুন) ও পানামা (২৭ জুন)।
ইংল্যান্ড দল:
গোলকিপার: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, অ্যারন র্যামসডেল, জেমস ট্র্যাফোর্ড, জেসন স্টিল।
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুইয়ার, জন স্টোন্স, মার্ক গুয়েহি, এজরি কনসা, লুইস হল, ড্যান বার্ন, টিনো লিভরামেন্টো, ফিকায়ো তোমোরি, জ্যারেল কুয়ানসাহ, নিকো ও'রিলি, জেদ স্পেন্স।
মিডফিল্ডার: জ্যুড বেলিংহাম, ডিক্লান রাইস, কোবি মাইনো, জেমস গার্নার, অ্যাডাম ওয়ারটন, মর্গান রজার্স, এলিয়ট অ্যান্ডারসন, জর্ডান হেন্ডারসন।
ফরোয়ার্ড: হ্যারি কেন, ফিল ফোডেন, বুকায়ো সাকা, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন, জ্যারড বোয়েন, এবেরেচি এজে, ননি মাদুয়েকে, ডমিনিক সোলাঙ্কি, ডমিনিক কালভার্ট-লেউইন।