২৬ নভেম্বর ২০২৪, ৫:৫৮ পিএম

আট মৌসুম কাটিয়ে দিচ্ছেন ম্যানচেস্টার সিটিকে। বিস্ময়কর ধারাবাহিকতায় দলটিকে একের পর এক শিরোপা জিতিয়েছেন পেপ গার্দিওলা। ছন্দপতন হয়েছে বটে, তবে সেটা কেটেও গেছে খুব দ্রুত। তবে এবার হারের চক্রে যেভাবে ঘুরপাক খাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়নরা, সেটা স্প্যানিশ এই কোচ তার ক্যারিয়ারেই আগে দেখেননি। চোট সমস্যাও এখানে রেখেছে একটা ভূমিকা। তবে দলটি খেলছেও অচেনা ফুটবলই। গার্দিওলার অবশ্য বিশ্বাস, সব খেলোয়াড় চোট কাটিয়ে ফিরলেই চেনা ছন্দে দেখা যাবে তার দলকে।
এই মৌসুমের আগে ২০০৮ সালে শেষবার টানা চার ম্যাচ হেরেছিল সিটি। তবে সেটা ছিল মালিকানা বদলের আগে ভিন্ন এক ক্লাব। অর্থের ঝনঝনানিতে বদলে যাওয়া সিটিকে এরপর ক্রমেই শীর্ষ পর্যায়ে নিয়ে গেছেন গার্দিওলা। টানা চারবার সহ ছয়বার জিতিয়েছেন প্রিমিয়ার লিগ, একবার জেতা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগও। অথচ সেই দলটি এই মৌসুমে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে ১৪ গোল হজম করে হেরেছে পাঁচটিতেই। কোচ হিসেবে এই অভিজ্ঞতা এবারই প্রথম গার্দিওলার।
আরও পড়ুন
| সিটির টানা ৪ হারের কারণেই চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা |
|
জয়ের ধারার ফেরার লক্ষ্যে মঙ্গলবার রাতে সিটির প্রতিপক্ষ ফেইনুর্ড। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচের আগে গার্দিওলা বলেছেন, সময়টা কঠিনই তার জন্য। “শুধু আমাকে চোটের কারণে বাইরে থাকা আমার খেলোয়াড়দের ফিরিয়ে দিন না। আপনি দেখতে পাবেন এরপর কী হয়।৷ আপনাকে যখন ৪ জন সেন্ট্রাল ডিফেন্ডার, ২ জন হোল্ডিং মিডফিল্ডার, বিশ্বের সেরা খেলোয়াড় রদ্রিকে বাইরে রেখে ও ৩ জন উইঙ্গার ছাড়াই খেলতে হবে, তখন কাজটা কঠিন। তাই শুধু আমার খেলোয়াড়দের ফিরে আসতে দিন। তখন আপনি ম্যান সিটিকে চেনা ছন্দে দেখতে পাবেন।”
সিটির এই মৌসুমের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে গার্দিওলা যা বলেছেন, সেটা ভুলও নয়। ব্যালন ডি’অর জেতা রদ্রিকে বলা হয় দলটির মাঝমাঠের ইঞ্জিন। এসিএল চোটের কারণে তিনি লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ায় পুরো দলের খেলাই বদলে গেছে। আরেক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাও চোটের সাথে লড়ছেন। প্রতি ম্যাচেই তাই ফরমেশন, একাদশ বদলে খেলাতে বাধ্য হচ্ছেন সিটি কোচ।
আরও পড়ুন
| লিভারপুলের কাছে হারলেই শিরোপার আশা শেষ দেখছেন গার্দিওলা |
|
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে সিটি। আর প্রিমিয়ার লিগে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
No posts available.
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:১২ পিএম
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৮ পিএম
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এম

সম্ভাব্য
সেরা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া যেতে
পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল।
এশিয়ান কাপের আগে নারী লিগ
খেলেই ম্যাচ অনুশীলন করেছেন আফঈদা, রুপনা, মনিকারা। জাপান, কোরিয়া, ভিয়েতনামে ক্যাম্প হওয়ার কথা থাকলেও শেষ
পর্যন্ত তা আলোর মুখ
দেখেনি। শেষ পর্যন্ত প্রস্তুতির
ঘাটতি নিয়েই বাংলাদেশ দল এখন অবস্থান
করছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে অবশ্য সময়টা ভালোই কাটছে মেয়েদের।
গত
১৯ ফেব্রুয়ারি রাতে দেশ ছাড়ে
বাংলাদেশ দল। পরদিন সিডনির
ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলন দিয়ে শুরু। আজ
চতুর্থ দিনের মতো গা গরমে
নেমেছিলেন ঋতুপর্ণা চাকমারা। এই অনুশীলন গ্রাউন্ডের
পাশেই বাংলাদেশ দলের হোটেল। যে
কারণে হোটেল থেকে মাঠে আশা
যাওয়ার ঝক্কি পোহাতে হচ্ছে না বলে জানালেন
এবারই প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া
আলপি আক্তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আলপি বলেন,
‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এতো গরম এখনও পড়ে নাই। এখানে অতিরিক্ত গরম। আমরা এটার সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু হচ্ছে এক জায়গায়। তো বাস দিয়ে যাওয়া লাগতেছে না মাঠে, এটা ভালো লাগছে।’
সর্বশেষ
নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন দলের
হয়ে ১০ ম্যাচে ৩০
গোল করেন আলপি। টুর্নামেন্টের
দুই রাউন্ড বাকি থাকতে সাফ
অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে
যান নেপালে। সেখানেও ছন্দ ধরে রাখেন,
করেন টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ গোল। দারুণ
এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই দলে ডাক পান
তরুণ ফরোয়ার্ড।
জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো ভ্রমণ এবং অনুশীলন করতে পেরে খুশি আলপি,
‘আলহামদুলিল্লাহ; অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। তো সেই ইচ্ছাটা (অনুশীলন) পূরণ হয়েছে। ভালো লাগছে আপুদের সঙ্গে প্র্যাকটিস করে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।’
সিডনিতে
অনুশীলন ক্যাম্প শেষে ২৭ ফেব্রুয়ারি
এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল।
এশিয়ান কাপে প্রথম ম্যাচে
৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন
চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর
কোরিয়া এবং ৯ মার্চ
পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-মনিকারা।

এএফসি
উইমেন’স এশিয়ান কাপ শুরু হতে
বাকি আর মাত্র ৬দিন।
প্রথমবারের মতো এই প্রতিযোগিতায়
অংশ নিচ্ছে বাংলাদেশ। দল বর্তমানে আছে
অস্ট্রেলিয়ার সিডনিতে। ঢাকা থেকে গত
১৯ ফেব্রুয়ারি রাতে দেশ ছাড়েন
আফঈদা খন্দকাররা। সেখাকার ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে আজ
চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে
পিটার বাটলারের দল। তবে দলের
সঙ্গে যেতে পারেননি ফিজিওথেরাপিস্ট
জাকিয়া রহমান। হঠাৎ অসুস্থতার কারণে
তিনি দলের সঙ্গী হতে
পারেননি। যে কারণে এখন
সিডনিতে আফঈদাদের জন্য ফিজিও খুঁজছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অস্ট্রেলিয়ায়
যাওয়ার আগে বাফুফে ভবনে ১৯ ফেব্রুয়ারি সংবাদ
সম্মেলন হয়। সেখানে বাংলাদেশ
কোচ পিটার বাটলার ফিজিওর অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন। তবে ফিজিও দলের
সঙ্গে যেতে পারেননি এই
খবরটি দিন দুয়েক পর
প্রকাশ পেয়েছে।
অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন,
‘১৮ ফেব্রুয়ারি ফিজিও অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশন হওয়ায় তিনি দলের সঙ্গে আসতে পারেননি।’ এখন অতিসত্বর ফিজিও খুঁজতে হচ্ছে বাফুফেকে। টিম ম্যানেজার বলেন, ‘বাংলাদেশ থেকে ফিজিও আনতে ভিসার বিষয় রয়েছে। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। আবার অস্ট্রেলিয়াতেও খোঁজা হচ্ছে। যেটা দ্রুত সম্ভব, সেটাই করা হবে দলের জন্য।’
সিডনিতে
অনুশীলন ক্যাম্প শেষে ২৭ ফেব্রুয়ারি
এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল।
এশিয়ান কাপে প্রথম ম্যাচে
৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন
চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর
কোরিয়া এবং ৯ মার্চ
পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-মনিকারা।

লা লিগার ২৫তম রাউন্ডে ওসাসুনার ঘরের মাঠে হেরে বসে রিয়াল মাদ্রিদ। এরপর রোববার রাতে লেভান্তেকে হারিয়ে শীর্ষস্থান দখলে নেয় বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারায় এখন চিরপ্রতিদ্বন্দ্বিদের সঙ্গে এক পয়েন্টের পার্থক্য রিয়ালের। ওই ম্যাচে হারটা এখনো মেনে নিতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের ৩৬ মিনিটে বিতর্কিত একটি পেনাল্টি হজম করে তারা। সেখান থেকে এগিয়ে যায় ওসাসুনা। ভিএআরএ’র সিদ্ধান্ত নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনা। সেই বিতর্ক ঘিরে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা।
রোববার ক্যাম্প ন্যূ-তে বার্সেলোনা-লেভান্তে ম্যাচ দেখতে যান লাপোর্তা। স্টেডিয়ামে ঢোকার আগমুহূর্তে কথা বলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে। কথার এক পর্যায়ে উঠে আসে রিয়াল মাদ্রিদ-ওসাসুনা ম্যাচের প্রসঙ্গ। ওই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে লাপোর্তা বলেন,
‘আমি কোনো সমস্যা দেখি না, মাদ্রিদের অভিযোগ করার কোনো অধিকার নেই।’
বার্সা সভাপতি এটুকুতেই থেমে থাকেননি। এরপর তিনি বলেন যে লস ব্লাঙ্কোসের সঙ্গে ইতিহাসজুড়ে রেফারিদের পক্ষপাতী সিদ্ধান্তের একটা ধারা আছে। তিনি বলেন,
‘মাদ্রিদকে এ রকম হাজারটা পেনাল্টি দেওয়া হয়েছে। ডাইভ দিয়ে সাজানো পেনাল্টি যখন ভাগ্যে জোটে না, তখন অন্তত তাদের অভিযোগ করা মানায় না।’
ম্যাচ চলাকালীন প্রথমে হলুদ কার্ড দেওয়া হয় ওসাসুনার আন্তে বুদিমিরকে। রিয়ালের পেনাল্টি এরিয়ায় পড়ে গিয়ে পা ধরে শুয়ে থাকায় রেফারির মনে হয়েছিল অভিনয় করছেন ওসাসুনার ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড। এরপর ভিএআরএ গেলে বদলে যায় সিদ্ধান্ত। বুদিমিরের হলুদ কার্ড তুলে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়াকে কার্ড দেওয়ার পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ওই সিদ্ধান্তই মেনে নিতে পারেনি রিয়াল সমর্থকেরা। এবার বিতর্ক আরও উসকে দিলেন বার্সেলোনা সভাপতি।
লা লিগায় ২৫ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে বর্তমানে টেবিলের শীর্ষে বার্সেলোনা। তাদের পয়েন্ট ৬১। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে লা লিগায় আগামী শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর রিয়ালের প্রতিপক্ষ ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা ভিয়া রিয়াল।

পরপর দুই ম্যাচে হার। লিগ টেবিলের শীর্ষস্থানও কেড়ে নিলো চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার দরকার ছিল ঘুরে দাঁড়ানোর। কোপা দেল রে-তে আতলেতিকো মাদ্রিদ এবং লিগে জিরোনার কাছে হারের পর রোববার রাতে লেভান্তেকে সহজেই হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই ম্যাচ শেষে দলটির মিডফিল্ডার ফের্মিন লোপেস বলেন সঠিক পথ খুঁজে পেয়েছে বার্সেলোনা।
লেভান্তের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। অবনমন অঞ্চলে থাকা দলটির বিপক্ষে খেলা আবার নিজ ডেরায়। যেখানে ৩-০ গোলের সহজ জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। খেলার শুরুতে মার্ক বের্নাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেংকি ডি ইয়ং। আর বদলি নামার কিছুক্ষণ পর স্কোরলাইন ৩-০ করেন লোপেস।
খেলা শেষে প্রতিক্রিয়ায় স্প্যানিশ মিডফিল্ডার লোপেস বলেন আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা,
‘(আগের দুই হারের পর) আমরা আত্ম-সমালোচনা করেছি। আজ আমরা দারুণ একটা ম্যাচ খেললাম এবং এগিয়ে যাওয়ার এটাই সঠিক পথ।’
দারুণ এই জয়ে আবার লিগ টেবিলে শীর্ষে ফিরেছে বার্সেলোনা।
২৫ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে শীর্ষে ওঠা বার্সেলোনার পয়েন্ট ৬১। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে গেছে আগের দিন ওসাসুনার বিপক্ষে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে লা লিগায় আগামী শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

ভাগ্যের লিখন না যায় খণ্ডন। দ্য সিটি গ্রাউন্ডে এমনই এক ঘটনা ঘটেছে আজ। পয়েন্ট ভাগাভাগিতে নিঃশেষের ম্যাচে নিয়ন্ত্রণ, ভিএআরে গোল বাতিল এবং শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট আদায়—অস্বস্থিকর এক যাত্রার রোমাঞ্চকর করে তুলেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টাইন তারকার পায়ের জাদুতে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল।
রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্নে স্লটের দল। এ জয়ে টাইটেল রেসে এখনও নিজেদের অব্স্থান জানান দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও শীর্ষে থাকা আর্সেনাল থেকে ১৩ পয়েন্ট কম অ্যানফিল্ডের ক্লাবে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর রবিবার জয় লক্ষ্য নির্ধারণ করে নেমেছিল লিভারপুল। তবে প্রতিপক্ষের মাঠে ভালোই হ্যাপা পোহাতে হয় তাদের। অতিথিমুখে ১৮টি শট নেয় নটিংহ্যাম। বিপরীতে ১০টি শট ছিল অল রেডসদের। যদিও ১০টি শটের ৪টিই গোলমুখে ছিল। বড় সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল তারা।
সব ঠিকঠাক থাকলেও কাঙ্ক্ষিত গোলমুখে খুলেনি নির্ধারিত ৯০ মিনিটে। ৮৯ মিনিটে নটিংহ্যামের ডিফেন্ডার আয়না বল ক্লিয়ারেন্স করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। তার শট গিযে লাগে ম্যাক অ্যালিস্টারের গায়ে। সেটা শেষ পর্যন্ত জড়ায় নটিংহ্যামের জালে।
প্রথম দেখায় মনে হচ্ছিল বল অ্যালিস্টার পিঠে লেগেছে, কিন্তু ভিএআরের বারবার দেখে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। এই আর্জেন্টাইন মিডফিল্ডার অবশ্য পরে ইশারা করতে থাকেন যে, বল তার পিঠের ওপরের অংশে লেগেছে। শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়, ভিডিওতে স্পষ্ট দেখা যায় বল তার কনুইয়ে লাগে।
গোলের মিসের পর অবশ্য যোগ করা সময়ে অ্যালিস্টারই দলকে জয়ে ফেরান। যোগ করা সময়ের নবম মিনিটে ডমিনিক সোবসলাই মিডফিল্ড থেকে বক্সের বল পাঠান। সেখান থেকে জাল কাঁপান অ্যালিস্টার।