
গত কয়েক মৌসুম ধরেই উন্নতির ধারায় আছে দল।
মিকেল আর্তেতার ছায়ায় বদলে যাওয়া আর্সেনাল শেষ দুই মৌসুমে তুমুল লড়াইয়ের পর প্রিমিয়ার
লিগে হয়েছে রানার্সআপ। চ্যাম্পিয়ন্স লিগের চিত্রটা আগে ভালো না হলেও এবার এখানেও দুর্দান্ত
ফর্মে আছে লন্ডনের ক্লাবটি। গ্রুপ পর্বের ম্যাচে পিএসজিকে হারিয়ে স্ট্রাইকার বুকায়ো
সাকা অন্য দলগুলোকে হুশিয়ারি দিয়েই বলেছেন, এই মৌসুমটা আর্সেনালেরই হতে যাচ্ছে।
এমিরেটস স্টেডিয়ামে গত মঙ্গলবার রাতের ম্যাচে
২-০ গোলে জয় পায় আর্সেনাল। এই জয়ে নতুন চ্যাম্পিয়ন্স লিগ পর্বের টেবিলের শীর্ষ আটে
উঠে গেছে তারা। যা তাদের এই মৌসুমের শেষের দিকে শেষ ১৬-তে জায়গা নিশ্চিত করে দিয়েছে
দলটির।
২০১৯-২০ মৌসুমের পর কোনো শিরোপা আর্সেনাল এবার শিরোপা খরা কাটাবে বলেই পিএসজি ম্যাচের পর বলেছেন সাকা-
“আমি নিজেদের ওপর খুব বেশি চাপ প্রয়োগ করতে চাই না, তবে আমি মনে করি এটাই আমাদের (শিরোপা জেতার) বছর। আমরা গত দুই বছর খুব কাছাকাছি ছিলাম এবং আমরা আরও কাছাকাছি যাচ্ছি।”
গানাররা গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে
ম্যানচেস্টার সিটির কাছে হেরে রানার্স-আপ হয়েছে। দুই মৌসুমেই একটা বড় সময় পর্যন্ত
আর্তেতার দল ছিল শিরোপার বড় দাবিদার। তবে শেষে গিয়ে পথ হারায় তারা।
পিএসজিকে হারিয়ে সাকার এই মৌসুমে শিরোপা
জেতার বিশ্বাস বেড়ে গেছে অনেকটাই-
“এই মৌসুমে আমরা অনেক ক্ষুধার্ত। গত বছর আমি কয়েকবার (ক্লাব ও জাতীয় দলের হয়ে) রানার্সআপ হয়েছি। আমি এই মৌসুমে তাই শিরোপা জিততে চাই। আর অবশ্যই, আমি নিজের ওপর অনেক বিশ্বাস রাখি।”
কোচ আর্তেতাও সুর মেলান সাকার সাথে। তিনিও
মনে করেন, পিএসজির মত শক্তিশালী একটি দলকে হারানো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ধাপ
ছিল।
No posts available.
২৪ মার্চ ২০২৬, ১০:২০ পিএম
২৪ মার্চ ২০২৬, ৭:২৫ পিএম
২৪ মার্চ ২০২৬, ৭:০৮ পিএম

২০২৬ বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে তীব্র বিতর্কের মধ্যে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে ইউরোপীয় কমিশনে। অভিযোগ করেছে ভোক্তা অধিকার সংস্থা ইউরোকনজ্যুমারস এবং সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)।
অভিযোগে বলা হয়েছে, বিশ্বকাপ টিকিট বিক্রিতে একচেটিয়া অবস্থান কাজে লাগিয়ে অতিরিক্ত দাম চাপিয়ে দিচ্ছে ফিফা। এতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা আইনের লঙ্ঘন হয়েছে বলেও দাবি সংগঠনগুলোর।
তাদের অভিযোগ, টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতার অভাব রয়েছে এবং কৃত্রিম সংকট তৈরি করে দর্শকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি পুনরায় বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত ফি আরোপের অভিযোগও উঠেছে।
ইউরোকনজ্যুমারসের আইনি প্রধান মার্কো শিয়ালদোনে বলেন, ফুটবল বিশ্বজুড়ে মানুষের আবেগের বিষয় হলেও ফিফা এটিকে বিলাসপণ্যে পরিণত করছে। তাঁর ভাষ্য,
'একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে ফিফা দর্শকদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে।'
অভিযোগে ছয় ধরনের অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আকাশছোঁয়া টিকিট মূল্য, বিভ্রান্তিকর বিজ্ঞাপন, নিয়ন্ত্রণহীন ডায়নামিক প্রাইসিং, স্বচ্ছতার ঘাটতি, চাপ প্রয়োগ করে বিক্রি এবং পুনরায় বিক্রিতে ১৫ শতাংশ পর্যন্ত ফি আদায়।
সংগঠনগুলো জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের সাধারণ টিকিটের মূল্য শুরু হচ্ছে প্রায় ৪ হাজার ১৮৫ মার্কিন ডলার থেকে, যা আগের আসরগুলোর তুলনায় অনেক বেশি। একই সঙ্গে ৬০ ডলারের গ্রুপ পর্বের টিকিটের বিজ্ঞাপন দিলেও বাস্তবে তা খুবই সীমিত ছিল বলে অভিযোগ।
ফুটবল সাপোর্টার্স ইউরোপের নির্বাহী পরিচালক রোনান এভেইন বলেন, দীর্ঘদিন ধরে ফিফাকে নীতিমালা সংশোধনের আহ্বান জানানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়ে ইউরোপীয় কমিশনের দ্বারস্থ হতে হয়েছে।
অভিযোগকারীরা ফিফাকে ডায়নামিক প্রাইসিং বন্ধ করা, টিকিটের দাম স্থির রাখা, বিভিন্ন শ্রেণির টিকিটের সংখ্যা প্রকাশ করা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ।

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই আর ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ—এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগের মাঝে লেন্সের বিপক্ষে লিগ আ ম্যাচটি স্থগিত করার আবেদন জানিয়েছে প্যারিসের ক্লাবটি। তবে পিএসজির এই আবদনে তীব্র আপত্তি জানিয়েছে তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী লেন্স।
আগামী ৮ এপ্রিল ঘরের মাঠে আরনে স্লটের লিভারপুলকে আতিথ্য দেবে পিএসজি। এর ঠিক তিন দিন পর ১১ এপ্রিল লেন্সের বিপক্ষে তাদের লিগ ম্যাচ। তার তিন দিন পরই অ্যানফিল্ডে দ্বিতীয় লেগের লড়াই। ঠাসা এই সূচি থেকে খেলোয়াড়দের বিশ্রাম দিতেই ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে লুই এনরিকের দল।
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপার স্বপ্ন দেখছে লেন্স। বর্তমানে টেবিল টপার পিএসজির চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকা দলটি পিএসজির এই আবদনে ক্ষুব্ধ। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ঘরোয়া লিগকে কোনো নির্দিষ্ট দলের ইউরোপীয় উচ্চাকাঙ্ক্ষার দাবার গুটি হিসেবে ব্যবহার করা উচিত নয়।
লেন্স কোচ পিয়েরে সেজ সাফ জানিয়ে দিয়েছেন, তারা এই ম্যাচ স্থগিতের পক্ষে নন। ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়,
‘ইউরোপীয় উচ্চাকাঙ্ক্ষা যতই যৌক্তিক হোক না কেন, ঘরোয়া লিগকে দ্বিতীয় সারিতে ঠেলে দেওয়া প্রতিযোগিতার মর্যাদাহানি করে।‘
পিএসজির এক মুখপাত্র জানিয়েছেন, অতীতেও ফরাসি ক্লাবগুলোর সুবিধার কথা মাথায় রেখে লিগ কর্তৃপক্ষ নিয়মিত ম্যাচ পুনর্নির্ধারণ করেছে। তাদের মতে, ফরাসি ক্লাবগুলো ইউরোপীয় মঞ্চে ভালো করলে সামগ্রিকভাবে ফরাসি ফুটবলেরই উন্নতি ঘটায়।
এর আগে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের সময়ও পিএসজির অনুরোধে নঁতের বিপক্ষে তাদের লিগ ম্যাচ স্থগিত করা হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল প্যারিসিয়ানরা।

বিশ্বকাপ প্লে-অফের ঠিক দুই দিন আগে বড় ধরনের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে কেঁপে উঠেছে চেক প্রজাতন্ত্রের ফুটবল অঙ্গন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ম্যাচের ফলাফল প্রভাবিত করার অভিযোগে ইতিমধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি দেশটির ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পুলিশি অভিযানের একটি হিসেবে উল্লেখ করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, কেলেঙ্কারির প্রভাব পড়েছে শীর্ষ লিগ থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোতেও। তদন্তকারীদের ধারণা, কয়েকটি ম্যাচের ফলাফল ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে, যাতে জুয়াচক্র আর্থিকভাবে লাভবান হতে পারে।
এই তদন্তটি গত তিন বছর ধরে চলছিল বলে জানা গেছে। তদন্তের মূল কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে দেশের পূর্বাঞ্চলীয় মোরাভিয়া অঞ্চল, যা স্লোভাকিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।
এমন পরিস্থিতিতে বড় চাপের মুখে পড়েছে চেক ফুটবল কর্তৃপক্ষ। দেশটির ফুটবল সংস্থার সভাপতি ডেভিড ট্রুন্ডা কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, খেলাধুলায় এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই এবং ফুটবল থেকে জুয়া চক্রকে নির্মূল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
এই কেলেঙ্কারির মধ্যেই আসছে বৃহস্পতিবার বিশ্বকাপ প্লে-অফে আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে চেক প্রজাতন্ত্রের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন ঘটনায় দলের প্রস্তুতি ও মনোযোগে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ যুবারা। দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন রোনান সুলিভান।
এবারের সাফ ঘিরে বাড়তি আগ্রহ ছিল বাংলাদেশের ফুটবল সমর্থকদের। যার অন্যতম কারণ স্কোয়াডে থাকা বাংলাদেশি বংশোদ্ভুত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান।
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে আজ ম্যাচের শুরুতে ডেকলানকে না দেখা গেলেও একাদশে ছিলেন রোনান। আর মাঠেই দেখান নিজের শৈল্পিক ফুটবলের কারিশমা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। দুটি গোলই বাংলাদেশ করেছে দ্বিতীয়ার্ধে। যার মধ্যে ফ্রি কিকে যে গোলটা রোনান করেছেন, সেটা বিশ্বমানের ফুটবলারদের ফ্রি-কিককেই মনে করিয়ে দিয়েছে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে আজ বিকেলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। গত রোববার ভিয়েতনাম আসার কথা থাকলেও তাঁর ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় আসতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে আজ ভিয়েতনাম সময় বিকেল ৪টায় পৌঁছেছেন তিনি।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আধ ঘন্টার বেশি সময় লাগে। এদিন বিকেলে হ্যানয়ে বাংলাদেশ দলের অনুশীলন স্থানীয় সময় বিকেল ৫টায়।
হামজা হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় যখন এসেছিলেন তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিকেলে অনুশীলন করেছেন। আজ ভিয়েতনামে অনুশীলন শুরু হওয়ায় এবং ভ্রমণক্লান্তি থাকায় প্র্যাকটিস করার সম্ভাবনা কম। এরপরও অনুশীলন গ্রাউন্ডে সবার সঙ্গে তাঁর দেখা করার ইচ্ছে রয়েছে বলে জানা গেছে।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জামালরা। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ। দুটি ম্যাচ খেলে জামালরা ঢাকায় আসবেন, আর হামজা ফিরে যাবেন ইংল্যান্ডে।