৮ জানুয়ারি ২০২৫, ২:৪০ পিএম

মরুর বুকে আছেন নেইমার আর মার্কিন মুল্লুকে বন্ধু লিওনেল মেসি। গুগল দেখাচ্ছে দুই দেশের মাঝে ১২,৪৩৭ কিলোমিটারের দুরত্ব। এবার সেটা কমিয়ে আনার ইশারাটা দিলেন ব্রাজিলিয়ান এই তারকা। ইঙ্গিত দিলেন এমএসএন (মেসি, সুয়ারেজ, নেইমার) ত্রয়ীর পুনর্মিলনীর। তাতে ফুটবল সমর্থকরা রীতিমত ভাসছে রোমাঞ্চে।
বার্সেলোনায় এই ত্রয়ী একসাথে পেয়েছেন কত সাফল্য। ছড়িয়েছেন প্রতিপক্ষের রক্ষণে ভীতি। তবে ২০১৭ সালে নেইমার যান পিএসজিতে। তাতে ভাঙে ভয়ংকর এই ত্রয়ী। মাঝে মেসি পিএসজিতে গেলে আবারও মিলন হয় দুই বন্ধুর। তবে ত্রয়ীর পূর্ণতা মেলেনি লুইস সুয়ারেজের অভাবে।
বর্তমানে অবশ্য পাল্টে গেছে চিত্র। মেসি ও সুয়ারেজ একসাথেই খেলছেন এমএলএসে ইন্টার মায়ামির হয়ে। অভাবটা এখন নেইমারের। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের ঠিকানা এখন আল হিলালে। তবে দূরত্ব ঘুচিয়ে তিনজন আবারও এক সাথে হতে পারেন বলেই সিএনএনের সাথে সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন নেইমার।
আরও পড়ুন
| চোটের মাঝেই খুশির খবর পেলেন নেইমার |
|
“মেসি ও সুয়ারেজের সাথে খেলাটা হবে দারুণ ব্যপার। তারা আমার বন্ধু, নিয়মিতই আমাদের মধ্যে যোগাযোগ হয়। এটা বেশ আকর্ষণীয় হবে তিনজন আবারও এক সাথে হতে পারলে। আমি আল হিলালে খুশি আছি, তবে ফুটবলে যে কোনো কিছুই হতে পারে।”
২০২৩ সালের গ্রীষ্মে ছয় মৌসুম পিএসজিতে কাটিয়ে আল নাসরে পাড়ি জমান নেইমার। তখন নেইমারের হাতে সুযোগ ছিল না মায়ামিতে যাওয়ার। একই সাক্ষাৎকারে সেটাও জানিয়েছেন তিনি।
“আমি যখন পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন এমএলএসে দলবদলের সময় শেষ হয়ে গেছে, তাই মায়ামিতে যাওয়ার সুযোগ আমার ছিল না। তবে সৌদি থেকে যেই প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল তা বেশ ভালো ছিল, শুধু আমার জন্য না আমার পরিবারের জন্যেও। সব মিলিয়ে তখন সেটাই সেরা প্রস্তাব ছিল আমার জন্য।”
বড় অর্থের বিনিময়ে আল হিলেল যোগ দিলেও ভাগ্য সহায় হয়নি নেইমারের। চোটের সাথে যুদ্ধ করে মাঠের বাইরেই থাকতে হয়েছে বেশিরভাগ সময়। প্রায় দেড় বছর পার হয়ে গেলেও কেবল সাত ম্যাচই আল নাসরের হয়ে খেলতে পেরেছেন নেইমার। এখনো আছেন ফেরার লড়াইয়ে। তবে চোট যতই নেইমারকে চেপে ধরুক, নিজের সেরাটা দিয়ে ফিরে আসতে চান বলেই জানিয়েছেন তিনি। সেই সাথে স্বপ্ন দেখছেন ২০২৬ বিশ্বকাপে খেলারও।
আরও পড়ুন
| নেইমার সহ ২০২৫ সালে ‘ফ্রি এজেন্ট’ হচ্ছেন যারা |
|
আর সেটিই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। সেটিকে রাঙাতে অসম্ভবকে সম্ভব করতে চান বলেই সিএনএনকে জানিয়েছে নেইমার।
“বিশ্বকাপে দলের সাথে থাকতে চাই। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাবো জাতীয় দলের অংশ হতে। আমি জানি এটা আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তাই শেষ সুযোগটা কাজে লাগাতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবো আমি।”
No posts available.
২ এপ্রিল ২০২৬, ৫:৫৪ পিএম
২ এপ্রিল ২০২৬, ৪:০৮ পিএম

এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে পরাজয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তার আগে জেতার আশা জাগিয়েছিল মেয়েরা। কিন্তু জোড়া গোলের লিডের পরও পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলারের দলকে। বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছেন মোসাম্মৎ সাগরিকা। সামনে এবার চীন। শনিবারের ওই ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখছেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩৬ ও ৫০ মিনিটে গোল দুটি করেন সাগরিকা। এরপর ৬৭ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল বাংলাদেশ। এরপরই ডিফেন্ডারদের ভুলে পরপর দুটি পেনাল্টি গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। আর ৭৯ মিনিটের মাথায় তৃতীয় গোল করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড।
ওই ম্যাচে জোড়া গোল করার পর আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে মিডিয়াকে ভিডিও বার্তা দিয়েছেন সাগরিকা। বলেছেন,
‘আমি বলব থাইল্যান্ড অনেক ভালো দল। প্রথমার্ধে আমরাও ভালো করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেটি ধরে রাখতে পারিনি। যখন একটা গোল হজম করে ফেলি, তখন সবার মন মানসিকতা একটু খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে ওমনটা হয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি কামব্যাক করতে। কিন্তু পারিনি, ৩-২ গোলে হেরে গেছি।’
ম্যাচে জোড়া গোল করলেও সাগরিকা কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। বলেন,
‘এখানে আমাদের প্রথম ম্যাচ, আর আমি দুইটা গোল করেছি। সত্যি খুব ভালো লাগছে, টিম সাপোর্ট করছে বিধায় পেরেছি। যদি ওরা বল সাপ্লাই দিতে না পারত তবে গোল করতে পারতাম না।’
টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী চীনের বিপক্ষে। সেই ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে উঠে আসা সাগরিকার,
‘পরের ম্যাচের জন্য আমরা সবাই প্রস্তুত আছি, চেষ্টা করব ভালো কিছু করার জন্য। ইনশা আল্লাহ ভালো ফল নিয়ে মাঠ থেকে ফিরব।’
থাইল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন সাগরিকা। সহকারী কোচ আবুল হোসেন ২০ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে বলেন,
‘সাগরিকা অসাধারণ করেছে। সে সবখানেই সুযোগ পেলে ভালো খেলে।’

টানা চার ম্যাচ হারের পর এনজো ফার্নান্দেজের নেতৃত্বে অসন্তুষ্ট চেলসির ফুটবলাররা— সম্প্রতি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
রিস জেমসের অনুপস্থিতিতে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবের অধিনায়কের দায়িত্বও পালন করেন এনজো। প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), নিউক্যাসল ও এভারটনের বিপক্ষে চেলসির হার এবং ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের বেশ কিছু মন্তব্য ঘিরে উত্তাল চেলসির ড্রেসিংরুম।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদকে নিয়ে এনজোর মন্তব্যে চেলসির ড্রেসিংরুমে অসন্তোষ বেড়েছে। অথচ এর আগে সহ-অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে খুশি ছিলেন না সতীর্থরা।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির লজ্জাজনক বিদায়ের পর ফার্নান্দেজ নিজের বিদায় নিয়ে সরাসরি কিছু বলেননি। বরং রহস্যময়ভাবে বলেছেন, ‘দেখা যাবে।’ যদিও ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়ার পর কয়েক দিনের মধ্যেই ক্লাবের প্রতি নিজের প্রতিশ্রুতির কথা জানান তিনি। কিন্তু পুনরায় মাদ্রিদের প্রতি আগ্রহের ইঙ্গিত দিতে থাকেন।
জানুয়ারিতে কোচ এনজো মারেস্কাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেন ফার্নান্দেজ। একই সময়ে আন্তর্জাতিক বিরতিতে তিনি দু’বার বলেছেন, মাদ্রিদ শহরে থাকতে চান—যদিও কখনো সরাসরি ক্লাবের নাম উল্লেখ করেননি।
আর্জেন্টিনার স্থানীয় টিভি লুজুকে দেওয়া সাক্ষাৎকারে ফার্নান্দেজ নিজের অনুপ্রেরণা হিসেবে রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তিতুল্য লুকা মদরিচ ও টনি ক্রুসের নাম উল্লেখ করেন। এরপর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বিশ্লেষকরা বিশ্লেষকরা এই ইঙ্গিত থেকে মনে করতে শুরু করেছেন মাদ্রিদের শহরেই যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
২০২৩ সালে ১০৬.৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া ফার্নান্দেজের চুক্তির এখনও পাঁচ বছর বাকি। তবে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন, আগামী কয়েক মাসই হয়তো স্ট্যামফোর্ড ব্রিজে তার শেষ সময় হতে পারে।

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আন্তর্জাতিক বিরতি শেষ হলো আর্জেন্টিনার। ফিফা ৯১ নম্বর র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে ৫-০ গোলে জয়ের আগে মৌরাতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তারা। সম্ভবত বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলল লিওনেল স্কালোনির দল।
মৌরাতানিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে নেমে ৪৫ মিনিট মাঠে ছিলেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড। তবে জাম্বিয়ার বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলন। এই ম্যাচে একটি গোলও করেন মেসি।
শুরুর একাদশে থাকা-না থাকা ইস্যুতে মিডিয়ার সামনে এতদিন চুপ ছিলেন মেসি। ম্যাচ পরবর্তী সম্প্রচার চ্যানেলের সামনেও কথা বলতে দেখা যায়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি আশাবাদী বার্তা দেন তিনি।
ইনস্টাগ্রামে মেসির স্টোরি
নিজের ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের অধিনায়ক প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, এরপর কয়েকটি ছবি দিয়ে একটি পোস্টও করেন। দুটিতেই একই বার্তা ছিল—‘আর্জেন্টিনা অলওয়েজ’, সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি। সবকিছু মিলিয়ে আসন্ন বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই বার্তা দিয়েছেন তিনি।
নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই শারীরিকভাবে সেরা অবস্থায় ফিরতে কাজ চালিয়ে যাচ্ছেন মেসি। এতে তিনি রেকর্ড গড়ার সুযোগ পাবেন, যা বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।
মেসি বিশ্বকাপে খেলবেন কি না—এই অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন কোচ স্কালোনিও। তিনি বলেন, “যদি সে সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য গর্বের বিষয়। তাকে সবাই দেখতে চায়, উপভোগ করতে চায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে দল তাকে সমর্থন দিতে পারে।”
তিনি আরও বলেন, “সময় হলে আমরা বসে কথা বলব। সে যা চায়, আমরাও তাই চাই। সে সবসময়ই প্রতিযোগিতায় নামতে চায়। আশা করি আমরা তাকে খেলতে দেখার সুযোগ পাব। এরপর কী হয় দেখা যাবে।”

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বাঁচা-মরা ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনেটের সেই ম্যাচে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে পাচ্ছে লিভারপুর।
শুক্রবার লিভারপুলের ট্রেনিং সেশনে যোগ দেবেন ইসাক। তার উপস্থিতির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অল রেডস কোচ আর্নে স্লট।
ক্লাব রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়া ইসাক ডিসেম্বর থেকেই মাঠের বাইরে। পায়ে ফ্র্যাকচার এবং গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে তিনি খেলতে পারেননি দীর্ঘদিন।
আরও পড়ুন
| বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর দাবি ইউরোপের দেশগুলোর |
|
২৬ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার চোট পাওয়ার আগে অল রেডসের হয়ে ১৬ ম্যাচে খেলেছেন। গোল করেছেন ৩টি। টটেনহামের বিপক্ষে ম্যাচেই চোট পান তিনি।
স্লট বলেন, “আমার মনে হয় অ্যালেক্স এখন বেশ ভালো অবস্থায় আছে। সুইডেন বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, আর সে আগামীকাল প্রথমবারের মতো আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরবে।”
তিনি আরও বলেন, “তিন-চার মাস এত কঠোর পরিশ্রম করার পর আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারা সবার জন্যই আনন্দের। সেই দিক থেকে অ্যালেক্স ভালো অবস্থায় আছে।”
গত সেপ্টেম্বরে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইসাককে দলে ভেড়ায় লিভারপুল। ২০ ডিসেম্বর স্পার্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার সময় মিকি ভ্যান ডে ভেনের একটি চ্যালেঞ্জে তার গোড়ালিতে চোট লাগে এবং হাড় ভেঙে যায়।