৩১ জানুয়ারি ২০২৬, ৯:৪৯ পিএম

গত ৪ জানুয়ারি শেষ হয় বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের শুরুর দিন তারিখ প্রকাশের পরও জাতীয় নির্বাচনের কারণে স্থগিত করা হয় ঘরোয়া ফুটবল। আজ শনিবার ছিল মধ্যবর্তী দলবদলের শেষ দিন। এ দিন বেশ কিছু চমক নিয়ে সামনে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। মোট ৯ বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে গোপীবাগের ক্লাবটি।
ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী সেন্টার ডিফেন্ডার ইকরামুল ক্যাসপার হককে দলে ভিড়িয়ে ‘ধামাকা’ সাইনিং সম্পন্ন করেছে ব্রাদার্স। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ক্যাসপার গত বছরের জুনে জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালের সময় প্রথম সবার নজর কাড়েন। তাঁর শারীরিক গঠন, এরিয়াল ডমিন্যান্স এবং রক্ষণভাগের দক্ষতা কোচদের মুগ্ধ করেছিল।
গত অক্টোবরে বাংলাদেশী পাসপোর্ট হাতে পাওয়ার পর ক্যাসপার ঢাকায় অনুষ্ঠিত একটি প্রীতি টুর্নামেন্টে প্রতিভার প্রমাণ দেন। এখন নিবন্ধন সম্পন্ন হওয়ায় তিনি বিএফএলে অভিষেকের অপেক্ষায়। তাঁর অন্তুর্ভূক্তি ব্রাদার্স ইউনিয়নের রক্ষণভাগকে আরও শক্তিশালী ও অভিজ্ঞ করে তুলবে এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
ক্যাসপারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। ক্লাব সমর্থকদের জন্য এত বড় ধামাকা উপহার দিয়ে জাতীয় দলের সাবেক এই ফুটবলার বলেন,
‘আমরা পাকিস্তান জাতীয় দলের ৫জন এবং গিনির তিন ফুটবলারের সঙ্গে সাইনিং করেছি। তবে ছেড়ে দিতে হয়েছে নেপালের ফুটবলারদের। ক্যাসপারের সঙ্গে চুক্তি সম্পন্ন। এখন আনুষ্ঠানিক একটা ছাড়পত্র পেলেই হবে। তবে এটা এমন কোনো বিষয় না।’
ক্যাসপারের সঙ্গে সাইনিংয়ের পাশাপাশি ব্রাদার্স তাদের বিদেশি খেলোয়াড়দের তালিকাতেও বড় পরিবর্তন এনেছে। ব্রাজিলিয়ান মার্কোস রুডওয়্যারে এবং আইভোরিয়ান দিদিয়ের ব্রসোকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে সেনেগালের ডিফেন্ডার মোহামেদ বেকায়ে দিয়ারা দলে টিকে গেছেন। এছাড়া ক্লাবটি গিনি থেকে তিন নতুন খেলোয়াড় যুক্ত করেছে- ফরোয়ার্ড কারফালা কুয়াতে, মামুদু কোন্দে এবং ব্যারি ইব্রাহিমা।
এছাড়া ব্রাদার্স ইউনিয়ন দলে ভিড়িয়েছে পাঁচজন পাকিস্তানি খেলোয়াড়কে। যারা হলেন শায়াক দোস্ত, গাজী, মুহাম্মদ উমর হায়াত, আব্দুল্লাহ শাহ এবং হায়ান খাত্তাক। এই পাঁচজনই পাকিস্তান জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য। তারা মূলত প্রথম পর্বের চারজন নেপালি খেলোয়াড়ের স্থলাভিষিক্ত হয়েছেন, যারা সময়সূচী সংক্রান্ত জটিলতার কারণে নিজ দেশে ফিরে গেছেন। ফুটবল লিগের নিয়মানুযায়ী দক্ষিণ এশিয়ার ৫জন ফুটবলারকে ‘স্থানীয়’ কোটায় খেলাতে পারে।
ব্রাদার্স ইউনিয়ন লিগের প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। তাদের ঝুলিতে আছে ২ জয়, ৩ ড্র এবং ৪ হার। ক্যাসপার হকের মতো নতুন তারকাদের অন্তর্ভুক্ত করে ক্লাবটি এখন বিএফএলের দ্বিতীয় পর্বে নিজেদের অবস্থার উন্নতির লক্ষ্যে মাঠে নামবে।
No posts available.
৩০ মার্চ ২০২৬, ৯:৩১ পিএম

৭২ ঘণ্টা আগে নিজের ১৫তম জন্মদিন পালন করেছেন বৈভব সূর্যবংশী। তখন থেকেই আলোচনা শুরু হয়, এখনই চাইলে ভারতের জাতীয় দলে নামানো যাবে বাঁহাতি ব্যাটারকে। আর এত অল্প বয়সে কেনো এই আলোচনা, সেটি আইপিএলের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন রাজস্থান রয়্যালস ওপেনার।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সোমবার রাতের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন সূর্যবংশী। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৫ বলে ফিফটি করেছেন ১৫ বছর বয়সী এই ওপেনার। তার তাণ্ডবে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে রাজস্থান।
ব্যাটিং ব্যর্থতার ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় চেন্নাই। জবাবে ১২.১ ওভারে ম্যাচ জিতে নেয় আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
রান তাড়ায় মুখোমুখি প্রথম বলে জীবন পান সূর্যবংশী। পরের বলেই ছক্কা মেরে চেন্নাইয়ের হতাশা আরও বাড়িয়ে দেন রাজস্থানের ওপেনার। এরপর একই ছন্দে এগিয়ে পাওয়ার প্লের ভেতরেই মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এই কিশোর।
আইপিএলে রাজস্থানের হয়ে এটি দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড। ২০২৩ সালে ১৩ বলে ফিফটি করে দ্রুততম ফিফটির মালিক সূর্যবংশীর উদ্বোধনী সঙ্গী যশস্বী জয়সওয়াল। সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতেই ৭৪ রান করে ফেলে রাজস্থান।
সপ্তম ওভারে থামে সূর্যবংশীর ইনিংস। ড্রেসিং রুমে ফেরার আগে ৪ চার ও ৫ ছক্কায় ১৭ বলে ৫২ রানের টর্নেডো ইনিংস খেলেন ১৫ বছর বয়সী ব্যাটার।
পরে ৯ বলে ১৮ রান করে আউট হন ধ্রুব জুরেল। এরপর আর উইকেট পড়তে দেননি জয়সওয়াল ও রিয়ান পরাগ। শেষ পর্যন্ত ৩৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। পরাগের ব্যাট থেকে আসে ১৪ রান।
চেন্নাইয়ের পক্ষে ২টি উইকেটই নেন আনশুল কাম্বোজ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি চেন্নাই। পাওয়ার প্লের মধ্যে মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে নিয়মিত উইকেট হারিয়ে ৮২ রানে ৮ ব্যাটার ড্রেসিং রুমে ফিরলে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
আট নম্বরে নেমে ৩৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলকে একশ পার করান জেমি ওভারটন। দশম উইকেটে কাম্বোজের সঙ্গে তিনি গড়েন ৩৩ রানের জুটি।
রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন জফ্রা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। সাম্প্রতিক ফিফা উইন্ডোর দলে না থাকলেও তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচে নেইমারকে দলে রাখা হয়নি। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার অনুপস্থিতি নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। কোচের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
সাম্প্রতিক পরিস্থিতিতে নেইমার ইস্যুতে কিছুটা মন গলেছে আনচেলত্তির। সান্তোস তারকার সামনে নিজেকে প্রমাণের সুযোগও থাকছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ব্রাজিল কোচ বলেন, সবকিছু তার জানা আছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
জানা গেছে, ব্রাজিল লিগে সান্তোস ও ফ্লামিঙ্গোর ম্যাচটি সরাসরি মাঠে গিয়ে দেখবেন আনচেলত্তি। এই ম্যাচকে সামনে রেখে নেইমার প্রস্তুতি নিচ্ছেন। কোচকে দেখাতে চান যে তিনি আবার জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত।
চলতি মৌসুমে সান্তোসের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন নেইমার। করেছেন তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট।

দুটি করে ড্র এবং হার। পঞ্চম ম্যাচ ভারতের বিপক্ষে জয়ে রঙিন হলেও আপাতদৃষ্টিতে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট থেকে বঞ্চিত থাকতে হচ্ছে বাংলাদেশকে। তবে কাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জামাল ভূঁইয়ারা জিতলে দ্বিতীয়স্থানে থাকার সুযোগ তৈরি হবে লাল-সবুজ দলের।
সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, তাঁর শিষ্যরা প্রস্তুত শেষটা রাঙাতে। তিনি বলেন, ‘এটি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচ আমাদের। এখানে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি। কিন্তু যা আশা করেছিলাম তার চেয়ে কম পয়েন্ট পেয়েছি। একটি ভালো সমাপ্তি চাই। আগামীকাল ভালো পারফরম্যান্স দেখাতে চাই এবং ৩ পয়েন্টের জন্য লড়াই করতে চাই।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। স্বাগতিকদের অবস্থান ১৪৮তম, বাংলাদেশের ১৮১তম। ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর প্রথম লেগের দেখায় বাংলাদেশের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হংকংকে পেছনে ফেলে টেবিলে দ্বিতীয় হতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে জিততে হবে কাবরেরার দলকে।
বাংলাদেশ কোচ বলেন, ‘সিঙ্গাপুর ইতিবাচক ফুটবল খেলছে এবং চূড়ান্ত রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমি মনে করি তাদের বর্তমান কোচ গাভিন লি ধারাবাহিকতা বজায় রাখছেন। তাদের খেলোয়াড়দের প্রায় একইভাবে খেলতে দেখবেন। আমি মনে করি এটি তার জন্য দারুণ সুযোগ।’
বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের প্রথম লেগ নিয়ে কাবরেরা আরও বলেন, ‘প্রথম ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওই ম্যাচে শুরুটা খুব ভালো ছিল আমাদের। তবে মাঝামাঝিতে খেই হারিয়ে বসি। সেই সুযোগগুলো খুব ভালোভাবে কাজে লাগায় সিঙ্গাপুর। আমাদের দুটি ভুলের সুযোগ নিয়ে তারা ম্যাচটি জিতে নেয়। প্রথম ম্যাচের মতো একটি কঠিন লড়াই দিতে চাই আমরা।’

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি করে ড্র ও হার এবং এক জয়ে এশিয়ান কাপ স্বপ্ন আগেই ভেস্তে গেছে জামাল ভূঁইয়াদের। এখনও গ্রুপের দ্বিতীয় হয়ে যাত্রা শেষ করার সুবর্ণ সুযোগ রয়েছে লাল-সবুজ দলের।
র্যাঙ্কিং ও শক্তিসামর্থ্যে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় শেষটা সুন্দরের সুযোগ খুব একটা নেই হাভিয়ের কাবরেরার দলের। তারপরও আশাহত নন বাংলাদেশ অধিনায়ক জামাল। মঙ্গলবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার ম্যাচের আগে আশার বাণী শুনিয়েছেন তিনি।
সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘‘আমরা যদি আগামীকাল ৩ পয়েন্ট অর্জন করি তবে ইতিহাস গড়তে পারব। বাংলাদেশ দলের জন্য আট পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমরা টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করতে চেয়েছিলাম, (কিন্তু পারিনি) । একই সঙ্গে আমার মনে হয়, আমরা খুব ভালো পারফর্ম করেছি এবং আগামীকাল আমাদের সামনে আরও একটি কাজ বাকি আছে। আমি মনে করি আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।”
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে হারের ক্ষত নিয়েই সিঙ্গাপুরে পৌঁছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে শতকের কাছাকাছি থাকা দলের বিপক্ষে বলার মতো পারফরম্যান্স উপহার দিতে পারেনি দেশের ফুটবলাররা। যদিও দ্বিতীয়ার্ধে ভালোই প্রতিরোধ গড়ে তোলে লাল সবুজ দল। হারের সেই ক্ষতে মলমের মতো কাজ করছে সিঙ্গাপুরে থাকা প্রবাসী ফুটবলপ্রেমীরা।
প্রবাসী সমর্থকরা মাঠের অনুশীলনে গিয়ে ফুটবলারদের নানাভাবে উজ্জীবিত করে যাচ্ছেন। বিষয়টি বেশ কার্যকরী বলে জানিয়েছিলেন মিডফিল্ডার সমিত সোম। রবিবার বাফুফের ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘বাংলাদেশিরা সিঙ্গাপুরে আছে, যারা আমাদের সমর্থন করতে আসছে, এটা খুব ভালো লাগে। আমার মনে হয় এটা সবার মুড একটু লিফট করে, একটু এনার্জি দেয় আরও। আর একটু প্রেরণা দেয় ওই ম্যাচ জিততে, যা মঙ্গলবার হবে।’’
সমিতের সেই কথায় সুর মেলালেন বাংলাদেশ কাপ্তান, “যেখানে অনেক বাঙালি আছে, সেখানে আমরা গেলে প্রায়ই এমন সমর্থকদলের উপস্থিতি দেখি। তবে অবশ্যই, গতকালকার ম্যাচটা খুবই ইতিবাচক ছিল। আমি মনে করি প্রতিটি ম্যাচই একটি চ্যালেঞ্জ। যেমন আমি আগে বলেছি, যারা সমর্থক টিকিট পাননি, তারা যদি টিকিট পেত এবং আমাদের খেলা দেখত, সেটা খুবই ভালো হতো। কারণ জাতীয় দল প্রতিদিন সিঙ্গাপুর আসে না।”
“নিশ্চয়ই আমরা সমর্থকদের কথা মনে রাখব এবং তাদের জন্যও লড়ব। তবে হ্যাঁ, যখন খেলোয়াড় ফুটবল খেলছেন, তখন সরাসরি সমর্থকদের কথা খুব মনে আসে না। মূলত খেলায় মনোযোগ থাকে। কিন্তু ম্যাচের আগে এবং পরে, আপনি বুঝতে পারেন যে সমর্থকরা কতোটা পরিশ্রমের মাধ্যমে টিকিট কিনে এসেছে এবং আপনাকে দেখতে এসেছে—এটা আপনি অবশ্যই মূল্যায়ন করেন।”-যোগ করেন তিনি।

আফ্রিকান ফুটবল এক বন্ধুর পথ ধরে হাঁটছে। আফকনের (আফ্রিকান কাপ অব নেশন্স) ফাইনালিস্ট দলের নাম বদল। আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ) প্রেসিডেন্ট প্যাট্রিয়েক মোৎসেপের সতর্ক বার্তা। নতুন করে জানা গেল, আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো–ওমবা পদত্যাগের খবর।
আফ্রিকা মহাদেশের ফুটবলে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে অনেকটা চাপের মুখে পদ ছাড়লেন মোসেঙ্গো-ওমবা। সোমবার এক বিবৃতিতে নিজেই পদত্যাগের খবর জানিয়েছেন তিনি। তবে বিদায়ের ঘোষণায় মোসেঙ্গো-ওমবা জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
এক বিবৃতিতে মোসেঙ্গো–ওমবা বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ৩০ বছরের বেশি সময় ধরে মানুষকে ঐক্যবদ্ধ করা, শিক্ষা দেওয়া এবং প্রত্যাশার নতুন দ্বার খোলার পর আমি সিএএফ মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন ব্যক্তিগত উদ্যোগে মনোযোগ দিতে চাই।’
আগের দিন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাফ প্রেসিডেন্ট প্যাট্রিয়েক মোৎসেপ বলেন, ‘সেনেগালের আপিলের পর ক্রীড়া সালিশি আদালত যে সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে আগাম কোনো মন্তব্য করা হবে না।’ তার ভাষায়, ‘ক্রীড়া সালিশি আদালত যা সিদ্ধান্ত দেবে, আমরা সেটিই মেনে নেব।’
শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশনে (সিএএস) আপিল করেছে সেনেগাল। সুইজারল্যান্ডভিত্তিক এই ট্রাইব্যুনাল বিষয়টি নিশ্চিত করেছে। কাফের প্রেসিডেন্ট প্যাট্রিয়েক মোৎসেপে জানিয়েছেন, ক্রীড়া সালিশি আদালত যা সিদ্ধান্ত দেবে, সেটিই মেনে নেব তাঁরা।