
ইতালিয়ান জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানো গেল রবিবারই জানিয়েছিলেন লেস্টার সিটি ছাড়ছেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য যে শেফিল্ড ইউনাইটেড হচ্ছে সেটাও তিনি জানিয়ে দিয়েছিলেন। মঙ্গলবার তার কথা রূপ নিয়েছে বাস্তবতায়। শেফিল্ড ইউনাইটেডের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় হামজা নিশ্চিত করেন তার নতুন ঠিকানার।
আপতত মৌসুমের বাকি সময়টা হামজা শেফিল্ডে যোগ দিয়েছেন ধারে। তবে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়নশিপের এই ক্লাবের সুযোগ আছে হামজাকে স্থায়ীভাবে দলে যোগ করার।
হামজার এই দলবদলের পেছনে বড় অবদান শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের। ওয়ার্টারফোর্ডে তার অধীনে খেলার অভিজ্ঞতা আছে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের। দু’জনের যুগলবন্দী আবারও শেফিল্ডে জমে উঠার ভাবনা নিয়েই প্রিমিয়ার লিগ ছেড়ে যোগ দিয়েছেন চ্যাম্পিয়নশিপের দলটাতে।
“গেল কিছু দিন থেকেই এটা নিয়ে কথা হচ্ছিল, আমি বেশ খুশি এখানে আসতে পেরে এবং প্রস্তুত নতুন অধ্যায় শুরু করতে। ওয়ার্টারফোর্ডে কোচের সঙ্গে কিছু দিন কাজ করার অভিজ্ঞতা হয়েছিল আমার। সময়টা খুবই কম হলেও আমি বেশ উপভোগ করেছিলাম। সে যখন আমাকে ফোন করেছিলো তখন আমার উত্তর ছিল একটাই। ।”
হামজাকে পেয়ে শেফিল্ডও দারুণ খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে দিচ্ছে একের পর এক পোস্ট। তাকে স্বাগত জানাতে প্রথম পোস্টে শেফিল্ডের জার্সি পরা এক ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, “বাংলাদেশি ব্লেড” । ব্লেড যোগ কারণ অবশ্য শেফিল্ড ইউনাইটেডের নিকনেম দ্য ব্লেডস।
এরপর তারা দিয়েছে আরও একটা পোস্ট। যেখানে হামজার হাসিমাখা এক ছবির পেছনে বাংলাদেশের পতাকা দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, “জয়ের মানসিকতা’।
ফেব্রুয়ারির এক তারিখ ডার্বি কাউন্টির সাথে ম্যাচ শেফিল্ডের। সে ম্যাচ দিয়ে দলটির জার্সিতে হামজার অভিষেক হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তার দল শেফিল্ড আছে বেশ ভালো অবস্থানেই। চ্যাম্পিয়নশিপে ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুই নম্বরে। সেরা দুইয়ে থেকে শেষ করতে পারলে তাদের সামনে সুযোগ আছে আবারও প্রিমিয়ার লিগে ফেরার।
No posts available.
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৯ পিএম
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৯ পিএম
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪১ পিএম

প্রিমিয়ার লিগে ২০২৫-২৬ মৌসুমের প্রথম রাউন্ডে ওয়েস্ট হামের কাছে ০-২ গোলে হেরেছিল লিভারপুল। এই প্রতিপক্ষের বিপক্ষে আট ম্যাচে প্রথম হার ছিল সেটি। এবার লিগের দ্বিতীয় রাউন্ডে বল জয়ে সেই হারের শোধ তুলল অল রেডরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ অ্যানফিল্ডে ওয়েস্ট হামের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে লিভারপুল। প্রথামার্ধেই সফরকারীদের জালে তিনবার বল পাঠায় স্বাগতিকরা। গোল করেন হুগো একিতিকে, ভার্জিল ফন ডাইক ও ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর গোলের পর আত্মঘাতি গোলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।
এই জয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এলো লিভারপুল। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চারে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৬১।
নিজেদের মাঠে প্রতিপক্ষ থেকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল বেশি লিভারপুলেরই। ৪৯ শতাংশ বল দখলে রাখা লিভারপুল মোট শট নিয়েছে ১৮টি, এরমধ্যে লক্ষ্যে ছিল সাতটি। বিপরীতে ১১টি শট নিয়ে চারটি গোলমুখে রাখে ওয়েস্ট হাম।
ম্যাচের ৫ মিনিটেই লিড নেয় লিভারপুল। রায়ান গ্রাভেনবার্খের বাড়ানো পাস থেকে ফরাসি ফরোয়ার্ড একিতিকে নিচের বাঁ কোণে জোরালো শটে জাল কাঁপান। এরপর ২৪ মিনিটে ব্যবধান ২-০ করেন ফন ডাইক। দমিনিক সোবল্লাইয়ের নেওয়া কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন ডাচ ডিফেন্ডার।
লিভারপুলের তৃতীয় গোলটি আসে ম্যাক অ্যালিস্টারের সৌজন্যে। একিতিকের নিখুঁত এক পাস থেকে দারুণ এক ভলিতে ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। প্রথামার্ধেই শেষ হয়ে যাওয়া ম্যাচে তেমন গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি ওয়েস্ট হাম।
দ্বিতীয়ার্ধে ওয়েস্ট হামের হয়ে লিভারপুলের জালে বল পাঠান টমাস সৌসেক ও ভেলেন্টাইন কাস্তেলানোস। তবে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল তা। ৮৩ মিনিটে নিজেদের ভুলে আরেক দফা পিছিয়ে পড়ে তারা। ফ্রিমপংয়ের নেওয়া শট ওয়েস্ট হামের ফরাসি ডিফেন্ডার এক্সেল ডিসাসির গায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফুটবলে কয়েকটি নিয়ম অনুমোদন করেছে। আসন্ন বিশ্বকাপ থেকেই কার্যকর করা হবে এসব নিয়ম।
ম্যাচের গতি বাধাগ্রস্ত করা কৌশল প্রতিরোধের জন্য কিছু নতুন ব্যবস্থা অনুমোদন করা হয়েছে। ম্যাচের গতি কমে যাওয়া এবং সময় নষ্ট হওয়া রোধ করতে নতুন কিছু ব্যবস্থা চালু করা হবে, যার মধ্যে রয়েছে গোল-কিক, থ্রো-ইন এবং সাবস্টিটিউশনের জন্য নতুন কাউন্টডাউন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভিডিও সহায়ক রেফারি (ভিএআর)-এর আওতায় কর্নার এবং দ্বিতীয় হলুদ কার্ড যুক্ত করা হবে।
আইএফএবি শনিবার ওয়েলসের হেনসোল ক্যাসলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবগুলো অনুমোদন করেছে। এই পরিবর্তনগুলো ১ জুন থেকে কার্যকর হবে এবং ২০২৬-২৭ মৌসুমে প্রয়োগ করা হবে।
আইএফএবি আরও সিদ্ধান্ত নিয়েছে অফসাইডে সম্ভাব্য পরিবর্তনের জন্য পরীক্ষা চালানো এবং খেলোয়াড়রা যখন প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি হয় তখন মুখ ঢেকে রাখার ঘটনা প্রতিরোধে পরামর্শ নেওয়া। বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে মুখ ঢেকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগোর পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ্য করে মুখ ঢেকে ‘বানর’ বলার অভিযোগে শাস্তিও পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে।
আইএফএবি আরও পরীক্ষা চালাবে গোলকিপারের মাঠে চিকিৎসার সময় উদ্ভূত ‘কৌশলগত টাইমআউট’ প্রতিরোধের উপায় খুঁজে বের করার জন্য।
নতুন অনুমোদিত নিয়মগুলো হলো:
রেফারিরা থ্রো-ইন এবং ডেড-বল গোলকিকের জন্য পাঁচ-সেকেন্ড কাউন্টডাউন শুরু করতে পারবেন যদি মনে হয় খেলোয়াড়রা সময় নষ্ট করছে।
খেলোয়াড় বদলি সম্পন্ন করতে সর্বোচ্চ ১০ সেকেন্ড পাবে দলগুলো। না হলে সেই খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।
যেকোনো খেলোয়াড়ের চোটের কারণে যদি খেলায় বিরতি হয়, তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।
এই নিয়মগুলোর লক্ষ্য হলো ম্যাচের গতি বজায় রাখা এবং বিরতির জন্য অতিরিক্ত সময় কমানো, যা খেলোয়াড়দের কল্যাণ, দর্শক এবং সম্প্রচার সংস্থার সময়সূচির জন্য গুরুত্বপূর্ণ।
আইএফএবি আরও সিদ্ধান্ত নিয়েছে যে গোলকিপারের কৌশলগত চোটের বিলম্ব নিয়ে পরীক্ষা চালানো হবে এবং এই আচরণ কমানোর জন্য সম্ভাব্য উপায় প্রস্তাব করা হবে।
নিয়ম অনুযায়ী:
ফুটবলে ভিএআর-এর ক্ষমতা বাড়ানো হয়েছে, তবে কিছু ক্ষেত্রে এটি ঐচ্ছিক থাকবে। কর্নারের সময় ভিএআর ব্যবহার করা যাবে, কিন্তু কিক নেওয়ার সময় কোনও বিলম্ব হবে না। এটি মূলত স্পষ্ট ভুল শনাক্তের জন্য সীমাবদ্ধ থাকবে এবং কোনো লিগ বা টুর্নামেন্ট কতৃপক্ষ চাইলে ব্যবহার করতে পারবে, না চাইলে ব্যবহার করা হবে না।
আর ভিএআর শুধু ভুলভাবে দেওয়া দ্বিতীয় হলুদ কার্ড পরীক্ষা করবে। যদি রেফারি মাঠে দ্বিতীয় হলুদ কার্ড না দেখান, ভিএআর কখনও নতুন কার্ড দেওয়ার পরামর্শ দেবে না। অর্থাৎ ভিএআর কেবল ভুল ঠিক করার জন্য ব্যবহৃত হবে, নতুন করে কার্ড দেওয়ার জন্য নয়।
এছাড়া আইএফএবি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে খেলোয়াড়দের মাঠ ছাড়ে, বা যেখানে টিম কর্মকর্তা এমন আচরণ উস্কে দেয়, এবং যেখানে খেলোয়াড়রা প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি হওয়ার সময় মুখ ঢেকে রাখার মতো বিষয় নিয়ে নতুন আইন আনার প্রক্রিয়া আছে।

এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটে ইরান। এরপর থেকেই দেশটির যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বসেরাদের মঞ্চে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। গত ডিসেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে ড্র বর্জন করার ঘোষণা দিলেও ওই সিদ্ধান্ত থেকে সরে আসে ইরানের কর্মকর্তারা।
তবে গ্রুপ প্রতিপক্ষ আর সূচি চূড়ান্ত হলেও নতুন করে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনার কারণে ৪৮ দলের বিশ্বকাপ শুরু হতে পারে ইরানকে ছাড়াই। সেক্ষেত্রে ইরানের জায়গায় সুযোগ পাবে কোন দেশ সেটা নিয়েই যত আলোচনা।
ইরান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। যেখানে কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে ছাড় দেওয়া হয়। সেই ছাড়ের একটি হলো খেলোয়াড় ও কোচদের জন্য, অর্থাৎ ওই নিষেধাজ্ঞার বাহিরে থাকে ফুটবল দল এবং তাদের সহায়ক স্টাফরা।
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি। এমন পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপ না খেলার শঙ্কাও আরও প্রকট হয়েছে।
যদি ইরান বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে বা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অক্ষম হয়, তাহলে ফিফার নিয়মাবলী অনুযায়ী একটি দলের পরিবর্তে
‘নির্ধারিত বিকল্প দলকে রাখা হবে, যা সাধারণত সংশ্লিষ্ট যোগ্যতার প্লে-অফের সরাসরি রানার-আপ বা সেই মহাদেশের উচ্চতম র্যাংকিংয়ে থাকা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে না পারা দল।'
সেক্ষেত্রে ফিফার সামনে দুটি সম্ভাব্য সমাধান থাকতে পারে। সংযুক্ত আরব আমিরাত ইরানের পেছনে থেকে নিজেদের এশিয়ান গ্রুপে সর্বোচ্চ অবস্থানে থাকা অযোগ্য দল ছিল, পাশাপাশি তারা কনফেডারেশন প্লে-অফে ইরাকের কাছে হেরে যায়। আরেকটি বিকল্প হতে পারে—বিশ্বকাপে ইরানের জায়গায় ইরাককে অন্তর্ভুক্ত করা এবং মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফে ইরাকের পরিবর্তে আমিরাতকে সুযোগ দেওয়া।
এ বিষয়ে ফিফার বিধিমালার দ্বিতীয় অংশে বলা হয়েছে,
'যদি দল বদল বাস্তবায়ন করা সম্ভব না হয় (সময়সূচি, ভিসা বা ভ্রমণ জটিলতার কারণে), তাহলে সূচি অপরিবর্তিত রেখে গ্রুপের স্থানটি একটি বিকল্প দলকে দেওয়া যেতে পারে; অথবা ব্যতিক্রমী ক্ষেত্রে গ্রুপ বিন্যাসে পরিবর্তন আনা হতে পারে।'
ইরাক ট্রাম্পের পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নেই। তবে বুধবার যুক্তরাষ্ট্র যে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের তালিকা প্রকাশ করেছে, সেখানে ইরাকের নাম রয়েছে। তবে এই স্থগিতাদেশ ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বিশ্বকাপ থেকে দলগুলো প্রত্যাহারের সর্বশেষ ঘটনা ঘটেছিল অনেক আগে, ১৯৫০ সালে। ভারত ও ফ্রান্স দুই দেশই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু ড্রয়ের পরে তারা প্রত্যাহার করে। ভারতের ব্যাখ্যা ছিল—ভ্রমণের খরচ, পর্যাপ্ত অনুশীলনের অভাব এবং দল নির্বাচনের সমস্যা, আর ফ্রান্সের অভিযোগ ছিল তাদের গ্রুপের ম্যাচগুলোর মধ্যে যাতায়াতের পরিমাণ অনেক বেশি।
ফিফা তখন দুটি বিকল্প দলকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানায়। কিন্তু সময় যথেষ্ট ছিল না, তাই বিশ্বকাপ পরিকল্পিত ১৫ দলের পরিবর্তে শুধু ১৩ দলের সঙ্গে অনুষ্ঠিত হয়।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ 'জি' তে আছে ইরান। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর ও নিউ জিল্যান্ড।

নতুন কোনো দেশে যাওয়ার পর সাধারণত প্রথম চ্যালেঞ্জ থাকে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার। প্রথম প্রচেষ্টায় সফল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনির গরমকে জয় করে এবার মাঠের প্রস্তুতিতেও ‘ভালো’ খুঁজে পেয়েছেন আফঈদা খন্দকাররা। এশিয়ান কাপের লড়াইয়ে নামার আগে তাই মেয়েদের কণ্ঠে ভালোর জয়গানই বেশি।
আগামীকাল পর্দা উঠবে নারী এশিয়ান কাপের ২১তম আসরের। বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য মঙ্গলবার, ৩ মার্চ। প্রতিযোগিতার ৯বারের চ্যাম্পিয়ন চীনকে মোকাবিলার আগে সিডনির জুবিলি স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাংলাদেশের মেয়েরা। আজ অনুশীলন শেষে কথা বলেছেন দলটির ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে বাংলাদেশ, যা রোমাঞ্চিত করছে তাঁকে।
প্রীতি বয়সভিত্তিক টুর্নামেন্টে আলো কেড়ে জায়গা করে নেন সিনিয়র জাতীয় দলে। সিনিয়র দলে ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে তাঁর। এশিয়ান কাপে সুযোগ পেলে দারুণ কিছু করতে চান তিনি,
‘যদি আমি খেলার সুযোগ পাই তবে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আর এই প্রথম বাংলাদেশ এত একটা বড় মঞ্চে আসছে তো এটা ভালো লাগছে।’
টুর্নামেন্টে যাওয়ার পর আলোচনায় ছিল বাংলাদেশ দলে ফিজিও না থাকা। অস্ট্রেলিয়াতে একজন ফিজিওকে দায়িত্ব দিয়েছে বাফুফে। আগে অবশ্য ছিল নারী ফিজিও, এবার পুরুষ ফিজিও নিয়োগ দিয়েছে ফেডারেশন। হঠাৎ নতুন ফিজিওর সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে প্রীতি জানান তাদের কোনো অসুবিধা হচ্ছে না,
‘না না, মানিয়ে নেওয়ার মতো কষ্টের কিছু নেই। এখানে হচ্ছে আমাদের ফিজিও তো রেডি ছিল, ওনার সার্জারি হয়েছে, সেজন্যই আসতে পারেনি। এখানকার ফিজিও ভালো। সবাই মানিয়ে নিতে পারছি।’
সিডনিতে চারদিন অনুশীলনের পর গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি ভালো হচ্ছে জানান প্রীতি,
‘আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি হচ্ছে। এখানে আসার পর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচও খেলছি। তো ওখানে যা ভুল-ত্রুটি হয়েছে কোচ আমাদের সেটা দুইটা ট্রেনিং সেশন করিয়েছে, ওখানে সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।’
এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-মনিকারা।

গত বছরের ডিসেম্বরে ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতে ইন্টার মায়ামি। ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। আগামী ৫ মার্চ ওয়াশিংটনে হবে সংবর্ধনা অনুষ্ঠান।
বিভিন্ন ক্রীড়া লিগের চ্যাম্পিয়ন দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রীতি। এর আগে ২০২৩ সালের এমএলএস কাপ জেতায় পরের বছর ১২ জুন কলম্বাস ক্রুও একই সম্মান পেয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার হোয়াইট হাউসে যাচ্ছে লিওনেল মেসিদের ক্লাব।
তবে সংবর্ধনা অনুষ্ঠানে মায়ামির অধিনায়ক মেসি থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তাঁর প্রতিনিধি বা ক্লাব আনুষ্ঠানিকভাবে তাঁর উপস্থিতির বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেনি, তবে মায়ামি হেরাল্ডের একটি সূত্র জানিয়েছে পুরো দলই এই সফরে অংশ নেবে।
সংবর্ধনার দুই দিন পর ওয়াশিংটন ডিসিতেই ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। তাই দলের সঙ্গে মেসির সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা জোরালো। উপস্থিত থাকলে এটিই হবে মেসির প্রথম হোয়াইট হাউস সফর।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেসিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। সময় মেলাতে না পারায় উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন মহা তারকা।
২০২৫ সালের ডিসেম্বরে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে মায়ামি। ২০২০ সালে মেজর লিগ সকারে অভিষেকের পর এটি তাদের প্রথম লিগ শিরোপা। ২০২৩ সালে মেসির আগমনের পর থেকেই ক্লাবটির উত্থান শুরু হয়েছে।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটেও এই সফর গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের পুরুষ হকি দল হোয়াইট হাউস সফরে গেলে ট্রাম্পের করা মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইন্টার মায়ামির এই সফরটি হতে যাচ্ছে।