২০ এপ্রিল ২০২৫, ১:৩১ পিএম

কার্লো আনচেলত্তি নিজে বারবার বলছেন, চুক্তির মেয়াদের শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থেকে যেত চান তিনি। তবে বাস্তবতা আভাস দিচ্ছে ভিন্ন কিছুরই। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে দলটির আকস্মিক বিদায়ের পর। দা আথলেতিক এর প্রতিবেদনেও এবার দাবি করা হয়েছে, খুব দ্রুতই রিয়ালের ডাগআউটে শেষ হচ্ছে আনচেলত্তির অধ্যায়।
শুধু তাই নয়, সেখানে আরও বলা হয়েছে আনচেলত্তির পরবর্তী গন্তব্য নিয়েও। আর সেখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে ব্রাজিল জাতীয় দলই, যারা আগেও কয়েকবার চেষ্টা করেছে ইতালিয়ান কোচকে নিয়োগ দেওয়ার।
গত মার্চে আথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছিল যে, ২০২৬ বিশ্বকাপের জন্য আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে আগ্রহী ব্রাজিল। সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন আল হিলাল প্রধান কোচ জর্জ জেসুসও। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়াকে সভাপতির একটা স্বপ্ন বলে উল্লেখ করেছে।
আরও পড়ুন
| রিয়ালেই থেকে যেতে চান আনচেলত্তি |
|
রিয়ালের সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে আনচেলত্তির। দুই মেয়াদে ক্লাবটিতে কাজ করার সুবাদে দলটির প্রতি তার আলাদা এক ভালবাসা তৈরি হয়েছে। আর তাই সাবেক এসি মিলান কোচের সামনে সুযোগ থাকবে ভিন্ন ভূমিকায় রিয়ালে থাকার ও কাজ করার। তবে আপাতত ঠিকানা বদল করতে হলে তার প্রথম পছন্দ ব্রাজিলের কোচ হওয়া, এমনটাই দাবি আথলেতিকের।
গত মার্চে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল। এরপর থেকেই আলোচনায় আসছে আনচেলত্তির তার স্থলাভিষিক্ত হওয়ার খবর। ৬৫ বছর বয়সী এই কোচ অবশ্য স্পষ্ট করে বলেছেন, ক্লাবের বোর্ড যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়, কেবল তখনই তিনি রিয়াল ছেড়ে যাবেন। তবে সাম্প্রতিক সময়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে তার অগ্রিম আলোচনা চলছে বলেই খবর।
এর মূল কারণ, ব্রাজিল পরবর্তী আন্তর্জাতিক বিরতির আগেই নতুন কোচ নিয়োগ দিতে আগ্রহী। ফলে রিয়ালকে খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে যে, তারা আনচেলত্তিকে ধরে রাখতে চায় কিনা। গুঞ্জন রয়েছে, আগামী ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালের পর এই বিষয়ে আলোচনায় বসবে ক্লাব ও আনচেলত্তি।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে হেরে বিদায় নেওয়া রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে সাত ম্যাচ হাতে রেখে পিছিয়ে আছে সাত পয়েন্টে।
আরও পড়ুন
| নতুন খেলোয়াড় কেনায় সিটির ভোগান্তি দেখছেন গার্দিওলা |
|
গত মৌসুম থেকেই রিয়ালের ভবিষ্যৎ কোচ হিসেবে সম্ভাবনাময় হিসেবে বারবার এসেছে জাবি আলোনসোর নাম। লেভারকুসেনের এই কোচ অতীতে খেলেছেন রিয়ালের জার্সিতে। সাবেক স্পেন মিডফিল্ডারকেই এখন ধরা হচ্ছে আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়ার শীর্ষ পছন্দ নিয়ে।
No posts available.
২৯ মার্চ ২০২৬, ১২:৪৩ পিএম
২৯ মার্চ ২০২৬, ৯:৪৫ এম
২৮ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

ফিফা বিশ্বকাপ সামনে রেখে থমাস টুখেল ইংল্যান্ড দলে ডিফেন্স নির্বাচন নিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে আপাতত পিছিয়ে রেখেছেন তিনি।
গত শুক্রবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড ও উরুগুয়ের প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচেই প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরেন ম্যাগুয়ার এবং শুরু থেকেই খেলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম জাতীয় দলে সুযোগ পান ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার। ক্লাব ফুটবলে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছেন। জানুয়ারিতে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাইকেল ক্যারিকের অধীনে ইউনাইটেডের রক্ষণে ভালোই ছন্দে আছেন তিনি।
তবে জাতীয় দলে জায়গা নিশ্চিত করতে এখনও লড়াই করতে হবে ম্যাগুয়ারকে—এমনটাই জানালেন কোচ টুখেল। তাঁর মতে, বর্তমানে চারজন ডিফেন্ডার ম্যাগুয়ারের চেয়ে এগিয়ে আছেন।
টুখেল বলেন ম্যাগুয়ারের কাছ থেকে তিনি প্রত্যাশিত পারফরম্যান্সই পেয়েছেন, ‘সে শক্ত, নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক। বল কন্ট্রোলে ভালো, শান্ত, আকাশে শক্তিশালী এবং সেট-পিসে কার্যকর।’
তারপরও স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে অন্যদের এগিয়ে রাখছেন টুখেল। ম্যানচেস্টার সিটির জন স্টোনস ও মার্ক গেহি, অ্যাস্টন ভিলার এজরি কনসা ও চেলসির ট্রেভোহ চালোবাহ—এই চার ডিফেন্ডারকে এগিয়ে দেখছেন ইংল্যান্ড কোচ।
টুখেল বলেন, ‘আমি এখনো মত বদলাইনি। দলে শুরুর একাদশে রাখার মতো অন্য খেলোয়াড়দের দেখছি, যাদের প্রোফাইল আলাদা। কনসা এগিয়ে, গেহি এগিয়ে। চালোবাহ গতিশীলতায় সামান্য এগিয়ে। স্টোনসও আছে, যদিও সে চোটে ভুগছিল।’
টুখেল জানিয়েছেন, স্কোয়াড ঘোষণার এখনো সময় আছে। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে তাড়াহুড়া করতে চান না। তবে চোট-সমস্যা বিবেচনায় নিলে ম্যাগুয়ারের সুযোগ পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না টুখেল। টুখেলের ভাষায়, ‘যদি কালই দল ঘোষণা করতে হতো, চোটের কারণে সে দলে থাকতে পারত। সে ভালো খেলেছে, ক্লাবের মতোই পারফরম্যান্স দিয়েছে।’
তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাগুয়ারের অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলেও মনে করেন টুখেল। বিশেষ করে নকআউট ম্যাচে লিড ধরে রাখা, লং বল বা সেট-পিস থেকে আক্রমণে ম্যাগুয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করেন ইংল্যান্ড কোচ।

দীর্ঘ সংস্কার শেষে নতুন সাজে সেজেছিল মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম। ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে যে এ মাঠেই। অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ম্যাচও। তার আগে এক অর্থে আজ ছিল টেস্ট ইভেন্ট। যেখানে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো এবং পর্তুগাল। কিন্তু টেস্ট ইভেন্ট কতটা সফল হলো সেই প্রশ্নই উঠছে। বিশ্বকাপের মেগা আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে যে মাঠে, সেখানেই বিষাদে রূপ নিল এক সমর্থকের মর্মান্তিক মৃত্যুতে।
রোববার সকালে মেক্সিকো ও পর্তুগালের প্রীতি ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে গ্যালারি থেকে পড়ে মারা গেছেন এক ফুটবল ভক্ত। মেক্সিকো সিটির সিটিজেন সিকিউরিটি অফিসের দেওয়া তথ্যমতে, স্টেডিয়ামের দ্বিতীয় তলার বক্স সিট এলাকা থেকে নিচে পড়ে যান ওই ব্যক্তি।
প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি স্টেডিয়ামের কাঠামোর বাইরের অংশ দিয়ে ঝুলে দ্বিতীয় তলা থেকে প্রথম তলায় লাফ দেওয়ার চেষ্টা করার সময় নিচে পড়ে যান।
২০২৪ সালের মে মাস থেকে সংস্কার কাজের জন্য বন্ধ ছিল। আজই স্টেডিয়ামটি প্রথম দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতেই ঘটল এমন দুর্ঘটনা।
মাঠের বাইরের এই বিষাদময় ঘটনার প্রভাব যেন পড়েছিল মাঠের ফুটবলেও। কানায় কানায় পূর্ণ গ্যালারিতে আতশবাজি আর আধুনিক আলোকসজ্জার মাঝে শুরু হলেও, মেক্সিকো ও পর্তুগাল ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।
১৯৭০ এবং ১৯৮৬ সালের পর ২০২৬ সালে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের মাধ্যমে বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ আয়োজনের রেকর্ড গড়বে আজতেকা। বিশ্বকাপের আড়াই মাস আগে এমন দুর্ঘটনা স্টেডিয়ামের নতুন কাঠামোর নিরাপত্তা নিশ্চিতকরণে বড় প্রশ্ন তুলেছে।

২০২৬ বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্য ছিল দুই দলের। মেগা আসরে মাঠে নামার আগে আর কেবল একটি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল! মেক্সিকো অবশ্য আরও বেশ কিছু প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে। তারপরও দুই দলের জন্যই ছিল স্কোয়াড ঝালিয়ে নেওয়ার ম্যাচ। পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।
রোববার ভোরে মেক্সিকোর স্তাদিও বেনোর্তে স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। এটি দুই দলের জন্য যেমন প্রস্তুতির ম্যাচ, তেমনি স্টেডিয়ামের জন্যও একটি টেস্ট ইভেন্ট। কেননা বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো। আর ৮৩ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামেও হবে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ।
পর্তুগাল তাদের বিশ্বকাপ বাছাই মিশনে শীর্ষস্থানে থেকে শেষ করে। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন তাদের। শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জয় ছিল ৯-১ ব্যবধানের। তবে রোববার ভোরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলেছে পর্তুগাল; যা দলের জন্য বড় শূন্যতা। তারপরও সেরা একাদশ নিয়েই খেলেছে পর্তুগিজরা। যদিও রোনালদোবিহীন গোলের দেখা পায়নি তারা।
অন্যদিকে মেক্সিকো আইসল্যান্ডের সঙ্গে সর্বশেষ ম্যাচে ৪-০ ব্যবধানে জিতেছে। তবে পর্তুগাল তাদের সামনে নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আদর্শ ম্যাচও। এমন ম্যাচে পর্তুগালের মতো তারাও স্কোয়াড সম্ভাব্য সর্বোচ্চসংখ্যক খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করেছে।
এদিন ম্যাচে সর্বোচ্চ ৯জন খেলোয়াড় বদলি হিসেবে নামিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। কম যায়নি মেক্সিকোও। তারা বদলি খেলোয়াড় নামিয়েছে ৭জন। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করেছে। ৬৭ শতাংশ বল দখলে রেখেছে পর্তুগাল। সর্বোচ্চ ১০ শট নিয়েছে তারা। যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। আর মেক্সিকো ৭টি শট নিয়ে গোলে রাখতে পেরেছে স্রেফ একটি।
১ এপ্রিল ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ফ্রেন্ডলি ম্যাচে সেদিন মেক্সিকোর প্রতিপক্ষ বেলজিয়াম।

২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে প্রস্তুতিটা মোটেও সুখকর হলো না যুক্তরাষ্ট্রের জন্য। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন ডডি লুকেবাকিও।
শনিবার রাতে প্রথমে অবশ্য এগিয়ে ছিল যুক্তরাষ্ট্রই। ৩৯ মিনিটে দুর্দান্ত এক ভলিতে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ওয়েস্টন ম্যাককেনি। বিরতির ঠিক আগ মুহূর্তে ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন বেলজিয়ামের ডিফেন্ডার জেনো ডিবাস্ট। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বেলজিয়াম। ৫৩ মিনিটে আমাদু ওনানা গোল করে দলকে এগিয়ে নেন। এর ৬ মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন চার্লস ডি কেটেলারে। এরপর বদলি হিসেবে নামা ডডি লুকেবাকিও ৬৮ ও ৮২ মিনিটে পরপর দুটি গোল করে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
শেষ দিকে ৮৭ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে সান্ত্বনার একটি গোল শোধ করেন প্যাট্রিক আগেমাং। বড় ব্যবধানের এই হার বিশ্বকাপের আগে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের সামর্থ্য নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
প্রীতি ম্যাচে আরও জিতল যারা
জাপান ১-০ স্কটল্যান্ড
গ্লাসগোর হাম্পডেন পার্কে প্রীতি ম্যাচে জাপানের কাছে ১-০ গোলে হেরেছে স্কটল্যান্ড। পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখা এশিয়ান জায়ান্টরা শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নেয়। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা ফরোয়ার্ড জুনিয়া ইতো।
সেনেগাল ২-০ পেরু
রাতের অন্য প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে সেনেগাল। ম্যাচের ৪১ মিনিটে সেনেগালকে লিড এনে দেন নিকোলাস জ্যাকসন। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার।
কানাডা ২-২ আইসল্যান্ড
টরন্টোতে ২-২ গোলের সমতায় শেষ হয়েছে কানাডা ও আইসল্যান্ডের লড়াই। শুরুতে আইসল্যান্ড দুই গোলের লিড নিয়ে কানাডাকে স্তব্ধ করে দিয়েছিল। দ্বিতীয়ার্ধে শেষ ১০ মিনিটে জোনাথন ডেভিডের পেনাল্টি থেকে জোড়া গোলে নিশ্চিত হার থেকে বেঁচে যায় স্বাগতিকরা।

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা নিয়ে বিতর্ক চলছেই। সেই মহানাটকীয় ফাইনাল থেকে শুরু এরপর সেনেগালকে শিরোপা থেকে বঞ্চিত করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো মরক্কোকে। এরমধ্যে সেনেগালের ফুটবল ফেডারেশন গেল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। এত সব বিতর্কের মধ্যেই আজ আফ্রিকা কাপ অফ নেশনস ট্রফি প্রদর্শন করেছে সেনেগাল।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পেরুর বিপক্ষে আজ প্রীতি ম্যাচের আগে ট্রফি প্যারেড করে সেনেগাল। ফ্রান্সের স্টেডিয়াম স্তেদ দি ফ্রান্সে এই ম্যাচের আগে দলটির অধিনায়ক কালিদু কোলিবালি ও তার দল আফকন ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন। এরপর কোলিবালি এবং সেনেগালের গোলকিপার এদুয়ার্দ মেন্ডি স্টেডিয়ামের প্রেসিডেন্টাল বক্সে ট্রফি রাখেন। যেখানে উপস্থিত ছিলেন সেনেগাল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আব্দুলা ফল সহ অন্যান্য কর্মকর্তা।
সেনেগালের ফুটবলাররা ট্রফি প্রদর্শন করার সময় দেশটির হাজার হাজার সমর্থক স্তেদ দি ফ্রান্সে উপস্থিত ছিলেন। নতুন নির্বাচিত সেন্ট-ডেনিসের মেয়র ব্যালি বাগায়েকো সংক্ষিপ্ত সময়ের জন্য এই শোভাযাত্রায় যোগ দেন।
সেনেগালের সমর্থকদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘সেন্ট-ডেনিসে আপনাদের স্বাগত। আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে, যারা এই দারুণ উদ্যোগের আয়োজন করেছেন। আপনারা শ্রমজীবী অঞ্চলের বাসিন্দাদের গর্ব। আমাদের প্রায়ই বৈষম্যের শিকার হতে হয়েছে, প্রায়ই উপেক্ষিত হতে হয়েছে। আপনারা দেখাচ্ছেন, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে একসঙ্গে এগোনো সম্ভব। আজ আফ্রিকা একত্রিত। সবাই সেনেগালের পাশে।’
সেনেগাল এখনও তাদের শিরোপি বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও নতুন চ্যাম্পিয়ন মরক্কো এই বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে মনে করছে।
জানুয়ারির আফকনের ফাইনালে আটলাস লাইন্সরা ১-০ সেনেগালের কাছে হেরে যায়। কিন্তু সিএএফ-এর আপিল বোর্ড ১৭ মার্চ তাদের ৩-০ গোলের জয়ী ঘোষণা করে। কারণ জানুয়ারির ফাইনালে সেনেগালের খেলোয়াড়রা সফকারীদের দেওয়া পেনাল্টির প্রতিবাদে ১৪ মিনিটের জন্য মাঠ ছাড়ে, এবং সেই সময় সেনেগালের একটি গোল বাতিল করা হয়।
সেনেগালের হেড কোচ পাপে থিয়াও বলেছেন, শিরোপি তাদের হাত থেকে নেওয়া হলেও কোন সন্দেহ নেই যে তার দল আফ্রিকার চ্যাম্পিয়ন এবং প্রতিযোগিতা মাঠে জিততে হয়। সিএএফ-এর আপিল বোর্ড মরক্কোকে আফকন শিরোপি দেওয়ার পর প্রথমবারের মতো তিনি বলেন, ‘আমরা জানি আমরা আফ্রিকার চ্যাম্পিয়ন।’