
চোটের মিছিলে দুই লাতিন আমেরিকান জায়ান্টেরই ভঙ্গুর অবস্থা। যেখানে আর্জেন্টিনার চেয়ে পরিস্থিতি বেশি জটিল ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পাঁচ ফুটবলার এরই মধ্যে ছিটকে গেছেন। যে তালিকায় আছেন দলের অন্যতম সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রও। অন্যদিকে আর্জেন্টিনা থেকে ছিটকে গেছেন চার জন। যেখানে আছেন পাওলো দিবালা, মার্কোস আকুনিয়ারা।
চোটে দলের অবস্থা যেমনটাই দাঁড়াক না কেন, দুই দলকে মাঠে নেমে পড়তে হবে পরের সপ্তাহে। যেখানে দুই দলই খেলবে দুটি করে ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ চিলি আর পেরু। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও বলিভিয়া।
ভেনেজুয়েলার সাথে আর্জেন্টিনার খেলবে অ্যাওয়ে ম্যাচ আর বলিভিয়ার সাথে লিওনেল স্কালোনির দল লড়বে ঘরের মাঠে। অন্যদিকে প্রথম ম্যাচে ব্রাজিল খেলতে যাবে চিলির মাঠে, দ্বিতীয় ম্যাচ দরিভাল জুনিয়রের দল খেলবে নিজেদের দুর্গে।
No posts available.
১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এম

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ ইতালি। প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হারের পর যারপরনাই হতাশ ইতালির কোচ জেনারো গাত্তুসো। তিনি বলেন, পারফরম্যান্স অনুযায়ী আরও ভালো ফলের দাবিদার ছিল ইতালি।
বসনিয়ার ঘরের মাঠ জেনিৎসার বিলোনো পোলজেতে মঙ্গলবার রাতে হওয়া ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। সেখানে গাত্তুসোর দলকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট কাটে বসনিয়া।
হারের পর হতাশা প্রকাশ করেন গাত্তুসো।
“এটা খুব কষ্ট দিচ্ছে, সত্যিই খুব কষ্ট দিচ্ছে। আমার চেয়েও বেশি কষ্ট হচ্ছে এই দলটির জন্য যারা গত কয়েক মাস ধরে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। আমি মনে করি, আমরা যা পরিশ্রম করেছি সেই অনুযায়ী ফলাফল আমাদের প্রাপ্য ছিল।”
আরও পড়ুন
| ইতালির ঔদ্ধত্যের জবাব মাঠেই দিয়েছে বসনিয়া |
|
গাত্তুসোর সঙ্গে ইতালির চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে ইতালি যদি বিশ্বকাপের টিকিট পেত, সেটি ২০২৮ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যেতো। গত অক্টোবরে তিনি বলেছিলেন, দল যদি ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়, তবে দেশ ছেড়ে অনেক দূরে চলে যাবেন।
এখন দেখার বিষয় ২০০৬ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য আসলেই এমন কিছু করেন কি না। তবে ইতালীয় ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা গাত্তুসোর প্রশংসা করে তাকে থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
আর গাত্তুসো নিজে এখনই ইতালিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে রাজি নন।
“আজ এই বিষয়টি নিয়ে কথা বলতে মোটেও আগ্রহী নই। আজ আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলাটা হবে খুব ক্ষুদ্র চিন্তা ও অপরিপক্বতা। এখানে আমাদের ইতালি এবং জাতীয় দলের জার্সি নিয়ে কথা বলা উচিত।”
আরও পড়ুন
| ৪ মিনিটে দুই গোল করে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল |
|
“এটা আমাদের জন্য আরও একটি বড় ধাক্কা, যদিও এবার আমরা এই ধাক্কা খাওয়ার মতো ছিলাম না। আমরা আরও ভালো কিছুর দাবিদার ছিলাম এবং সে কারণেই আমার ভবিষ্যৎ এখন গুরুত্বহীন।”
ইতালি এর আগের দুটি বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফে সুইডেন এবং উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বাদ পড়েছিল। গত জুনে লুসিয়ানো স্প্যালেত্তিকে বরখাস্ত করার পর যখন ইতালির বিশ্বকাপের আশা প্রায় ক্ষীণ হয়ে আসছিল, তখন গাত্তুসোকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মৌরিতানিয়ার বিপক্ষে জিতলেও, মাঠের পারফরম্যান্সে হতাশই ছিল আর্জেন্টিনা। সেটি ভুলে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচ শেষে দলের মধ্যে বিভাজন তৈরি করা মানুষদের ধুয়ে দিয়েছেন রদ্রিগো ডি পল।
এবারের ফিফা আন্তর্জাতিক বিরতির দুই ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। তবে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচে ঠিক চেনা ছন্দে ছিল না তারা। তাই ওই ম্যাচের পর খেলোয়াড়দের নিবেদন নিয়ে সমালোচনা হয় অনেক। নিন্দুকদের রোষানলে পড়েন লিওনেল মেসি, ডি পলরা।
সেসব ছাপিয়ে বুধবার ভোরের ম্যাচে জাম্বিয়ার জালে একে একে পাঁচ গোল করে লা আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে দাপট দেখিয়েই খেলে তারা। ম্যাচে একটি করে গোল দেন মেসি ও নিকোলাস ওতামেন্ডি। অস্বাভাবিক কিছু না ঘটলে, দেশের মাঠে এটিই ছিল তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আরও পড়ুন
| মেসি-আলভারেজের গোলে জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা |
|
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাই তাদের প্রতি সম্মান দেখান ডি পল।
“তারা বিষয়টা উপভোগ করার চেষ্টা করে। দু’জনই এই দলের জন্য রোল মডেল। আমরা তাদের পথ অনুসরণের চেষ্টা করি। সবসময় একই মানসিকতা নিয়ে এখানে আসি- ফুটবল খেলতে, আর্জেন্টিনা কী প্রতিনিধিত্ব করে, আমাদের দেশের কাছে ফুটবলের অর্থ কী, তা রক্ষা করতে।”
“আমরা চাই মানুষ এটা বুঝুক, কারণ আমরা এমন একটি দেশের বাসিন্দা যেখানে একত্রিত হওয়ার বদলে অনেক সময় বিভাজন আর বিতর্ক তৈরি করা হয়।”
এসময় হুট করে রাজনীতির প্রসঙ্গ আনেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
“স্পষ্ট করে বলতে চাই- আমরা ফুটবলার, আমরা এখানে ফুটবল খেলতেই আসি। রাজনীতিতে আমরা জড়াই না, এসব বিষয় আমরা বুঝিও না। রাজনীতি যারা বোঝেন, তাদেরই সে কাজ করা উচিত। আমরা চাই, আমাদের বিচার হোক মাঠের পারফরম্যান্স দিয়ে, এর বাইরে কিছু নয়।”
“আমরা সবসময় চেষ্টা করব আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিকে সম্মান জানাতে। যে জায়গায় পৌঁছাতে আমরা এত লড়াই করেছি, সেটা মাঠেই প্রমাণ করতে। নেতৃত্বেও এই বার্তাটাই থাকা উচিত- আমরা মাঠে খেলেই দেশকে প্রতিনিধিত্ব করি।”
কোন প্রসঙ্গে এই কথা বলেছেন, তা জিজ্ঞেস করা হলে স্পষ্ট কিছু জানাননি ডি পল।
“আমি নির্দিষ্ট করে কিছু বলছি না। তবে এটুকু বলতে চাই, ভুল তথ্য ছড়ানোর চেয়ে সঠিক তথ্য জানানো ভালো। বিশ্বকাপের আর মাত্র দুই মাস বাকি, এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐক্যবদ্ধ থাকা।”
“আমরা জিতলে সবাই জিতি, হারলে দায়টা খেলোয়াড়দেরই নিতে হয়। মাঠে যা ঘটে, তার পুরো দায়িত্ব আমাদের- ভালো বা খারাপ যাই হোক। আমরা বিশ্বকাপ জিতেছিলাম, কারণ সমর্থকরা আমাদের সেই প্রয়োজনীয় প্রেরণা দিয়েছিলেন।”
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুনে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। এর আগে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন ইন্টার মায়ামি তারকা।
আরও পড়ুন
| আর্জেন্টিনায় ‘শেষবার’ মাঠে নামছেন মেসি, তবে... |
|
“এখন পর্যন্ত যা গড়ে উঠেছে, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা ন্যায্য নয়। একটি সূচনা হয়েছে, সেখান থেকে সামনে এগোতে হবে, পেছনে নয়। আবারও বলছি- আমরা ক্লাবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি, যেন জাতীয় দলে সুযোগ পেয়ে আর্জেন্টিনার জার্সির সম্মান রাখতে পারি মাঠে।”
“আমি কোনো নির্দিষ্ট বিষয় টানছি না, আমরা বন্ধুর মতোই এসব নিয়ে কথা বলি। বিশ্বকাপ শুরুর আগে এই কথাগুলো বলতে ইচ্ছে হয়েছে। জেতা কঠিন, আর শিরোপা ধরে রাখা আরও কঠিন। আমরা যদি আমাদের অর্জন রক্ষা করতে চাই, তাহলে পুরো দেশকে একসঙ্গে থাকতে হবে।”

ফ্রান্সের কাছে হারের হতাশা ভুলতে বেশি সময় নিল না ব্রাজিল। পরের ম্যাচেই ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। শেষ দিকে ৪ মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করেছে সেলেসাওরা।
ব্রাজিলের হয়ে গোল ৩টি করেন দানিলো, থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ক্রোয়েশিয়ার একমাত্র গোল ফেরত দেন লুভর মায়ের।
আরও পড়ুন
| ৫২ বছর পর বিশ্বকাপে কঙ্গো |
|
ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। তবে গোলের জন্য ১১টি শট করে দাপট দেখায় ব্রাজিল। এর মধ্যে ৭টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ১০ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে ক্রোয়াটরা।
ফাউলের ছড়াছড়ি দিয়ে শুরু হওয়া ম্যাচে ধীরে ধীরে গুছিয়ে নেয় দুই দল। একের পর সুযোগ তৈরি করতে থাকেন ভিনিসিয়ুস জুনিয়র, দানিলোরা।
কম যায়নি ক্রোয়েশিয়াও, প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিল গোলরক্ষকের ক্ষিপ্রতায় গোলবঞ্চিত হয় সফরকারীরা।
পরের মিনিটে ভিনিসিয়ুসের জাদু। তিনজনকে কাটিয়ে তিনি বল এগিয়ে দেন সামনে। অনায়াসে জালের ঠিকানা খুঁজে নেন দানিলো।
দ্বিতীয়ার্ধে ফিরে মরিয়া চেষ্টা করে ক্রোয়েশিয়া। কিন্তু ভাঙছিল না গোলের তালা। মনে হচ্ছিল, এক গোলেই জিতে যাবে ব্রাজিল। তখনই ৮৪ মিনিটে সমতা ফেরান মায়ের
আরও পড়ুন
| মেসি-আলভারেজের গোলে জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা |
|
ক্রোয়াটদের সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ম্যাচের ৮৮ মিনিটে ডি বক্সে ফাউলের শিকার হন এন্দ্রিক। পেনাল্টি থেকে স্কোরলাইন ২-১ করেন থিয়াগো।
এর মিনিট চারেক পর এন্দ্রিকের পাস থেকে দলের তৃতীয় গোল করেন মার্টিনেল্লি। তৃপ্তির জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে খেলার। দেশটির হয়ে অনূর্ধ্ব-২১ পর্যায়েও খেলেছেন এক্সেল টুয়ানজেব। কিন্তু জাতীয় দলে তিনি বেছে নিয়েছেন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। তার প্রথম গোলেই এবার দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট পেল কঙ্গো।
২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য আন্ত:মহাদেশীয় প্লে-অফের ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে কঙ্গো। মেক্সিকোর মাঠে বুধবার ভোরের ম্যাচে ১০০তম মিনিটে জয়সূচক গোলটি করেছেন টুয়ানজেব।
মূল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে দাপট দেখিয়ে খেললেও গোল করতে পারছিল না কঙ্গো। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ১০০ মিনিটে গিয়ে বার্নলির এই ডিফেন্ডারের গোলে ডেডলক ভাঙে দেশটি।
আরও পড়ুন
| ইতালিকে অভিশাপের গেরোয় বেঁধে বিশ্বকাপে বসনিয়া |
|
১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলবে কঙ্গো। ৫২ বছর আগের ওই বিশ্বকাপেই প্রথমবার খেলেছিল তখনকার জাইরে নামের দেশটি। সেবার গ্রুপ পর্বের তিন ম্যাচই হেরে গিয়েছিল তারা। করতে পারেনি কোনো গোল।
এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে ‘কে’ গ্রুপে খেলবে কঙ্গো। যেখানে তাদের তিন প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান।
কঙ্গো বিশ্বকাপের টিকিট পাওয়ায় আফ্রিকা অঞ্চল থেকে মোট ১০টি খেলবে বৈশ্বিক আসরে। তাদের আগে বিশ্বকাপ নিশ্চিত করা বাকি ৯ দল- মরক্কো, সেনেগাল, আলজেরিয়া, তিউনিসিয়া, মিশর, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা।

আগের ম্যাচে জিতলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না লিওনেল স্কালোনি। কোচের সেই অতৃপ্তি মেটাতে বেশি সময় নিলেন না লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। জাম্বিয়াকে উড়িয়ে মাঠ ছাড়ল বর্তমান চ্যাম্পিয়নরা।
বুয়েন্স আয়ার্সে বাংলাদেশ সময় বুধবার ভোরে হওয়া ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একটি করে গোল পেয়েছেন আলভারেজ, মেসি, নিকোলাস ওতামেন্ডি ও ভ্যালেন্টিন বার্কো। অন্যটি আত্মঘাতী।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের আগে এটিই ছিল আর্জেন্টিনার সম্ভাব্য শেষ ম্যাচ। বৈশ্বিক ওই টুর্নামেন্টের আগে অবশ্য আরও ২টি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে আর্জেন্টিনা।
এবারের আন্তর্জাতিক বিরতিতে ২টি ম্যাচই জিতল আর্জেন্টিনা। এর আগের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারায় তারা। তবে ওই ম্যাচে দলের খেলায় সন্তুষ্ট হতে পারেননি স্কালোনি।
আরও পড়ুন
| ইতালিকে অভিশাপের গেরোয় বেঁধে বিশ্বকাপে বসনিয়া |
|
সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জাম্বিয়াকে কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা। পুরো ম্যাচে প্রায় ৭৬ শতাংশ বলের দখল রাখে তারা নিজেদের কাছে। গোলের জন্য ৯টি শট করে ৫টি রাখে লক্ষ্য বরাবর।
প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় মাত্র ৪ মিনিট। শুরুতে দলকে এগিয়ে দেন আলভারেজ। বিরতিতে যাওয়ার আগে চমৎকার কারিকুরিতে দ্বিতীয় গোল করেন মেসি। অ্যাসিস্ট করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।
আর্জেন্টিনার হয়ে এটি মেসির ১১৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যায় তার সামনে শুধু ক্রিস্তিয়ানো রোনালদো, ১৪৩ গোল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরেই তৃতীয় গোলের দেখা পেয়ে যায় আলবিসেলেস্তেরা। ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন থিয়াগো আলমাদা। পেনাল্টির বাঁশি বাজানো হলে নিখুঁত শটে স্কোরলাইন ৩-০ করেন ওতামেন্ডি।
আরও পড়ুন
| ইতালির ঔদ্ধত্যের জবাব মাঠেই দিয়েছে বসনিয়া |
|
৬৫ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেন এনজো ফার্নান্দেস। তবে তার বাঁকানো শট ঝাপিয়ে ঠেকিয়ে দেন জাম্বিয়া গোলরক্ষক। ৩ মিনিট পর আলমাদার শট থামানোর চেষ্টায় নিজেদের জালে প্রবেশ করান ডমিনিক চান্ডা।
হালি পূরণের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকেও তুলে নেন স্কালোনি। একাদশে করেন কয়েকটি পরিবর্তন। পরে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করেন ২১ বছর বয়সী বার্কো। একইসঙ্গে নিশ্চিত হয় দলের বড় জয়।