
প্রথম লেগে বার্সেলোনা তিন গোল হজম করায় রক্ষণভাগ নিয়ে একটা চিন্তা ছিলই। ঘরের মাঠে উজ্জীবিত ইন্তার মিলান কাউন্টার এটাকে শুরুটা করল দুর্দান্ত। বিরতির আগেই দুই গোল খেয়ে কোনঠাসা হয়ে গেল হান্সি ফ্লিকের দল। দারুণ এক কামব্যাকে একে একে তিন গোল দিয়ে এক পর্যায়ে বার্সেলোনাই পাচ্ছিল জয়ের সুবাস। তবে এই ইন্তার যে হার মানার নয়। ইনজুরি ও অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ হাসি হাসল সিমোনে ইনজাগির দল।
সান সিরোতে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়েছে ইন্তার। দুই লেগ মিলিয়ে ইতালিয়ান ক্লাবটি জিতেছে ৭-৬ ব্যবধানে। ২০২৩ সালের পর আবারও দলটি খেলবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে আর্সেনাল বা পিএসজি।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের ভালো একটি সুযোগ তৈরি করেছিল বার্সেলোনা। ডান দিক থেকে গতিতে ইন্তার ডিফেন্ডারদের পেছনে ফেলে বক্সে প্রবেশ করেন ইয়ামাল, অপেক্ষায় ছিলেন ট্যাপ-ইনের। তবে পাস না বাড়িয়ে গোলের জন্য শট নিয়ে ব্যর্থ হন ফেররান তরেস।
আরও পড়ুন
| পর্তুগাল দলে ডাক পেলেন ছেলে, ‘গর্বিত’ বাবা রোনালদো |
|
ম্যাচের প্রথম দিকে বার্সেলোনার অফসাইড ট্র্যাপ এড়িয়ে আক্রমণে যেতে বেশ সংগ্রাম করতে হচ্ছিল ইন্তারকে। এই ম্যাচের আগে চলতি মৌসুমে এই ম্যাচের আগে ৭৪ বার প্রতিপক্ষকে অফসাইডে ফেলেছে দলটি।
১৭তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি ইন্তারের বক্স থেকে বলের দখল নিয়ে লম্ব ক্রস বাড়ান, বার্সেলোনার হাই লাইন ডিফেন্সকে বিপদে ফেলে বল নিয়ে ফেদেরিকো দিমার্কো পাস দেন লাউতারোকে। তবে তার শট লক্ষ্যে থাকেনি আর, এর আগে ক্লিয়ার হয়ে যায়।
মিনিট তিনেক বাদে ডান দিক থেকে কাট করে বক্সে প্রবেশ করে নিকোলা বারেল্লার নেওয়া জোরাল শট কোনোমতে সেভ করে ওয়েচেজ সেজনি। তবে বার্সেলোনার অফসাইড ট্র্যাপ পার করে শেষ পর্যন্ত ইন্তারের লিড নেওয়ায় ভূমিকা রাখেন প্রথম লেগে জোড়া গোল করা ডেনজেল ডামফ্রিস।
পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে তড়িৎ গতিতে বল পেয়ে ডান দিক থেকে বল নিয়ে বক্সে প্রবেশ করেন তিনি। বার্সেলোনার রক্ষণভাগের চেয়ে বক্সে ইন্তারের খেলোয়াড়ই বেশি। সেজনি এগিয়ে এসে ক্লিয়ার করতে গেলে তাকে ফাঁকি দিয়ে ফাঁকায় থাকা লাউতারোকে পাস দেন ডামফ্রিস, যেখান থেকে জাল খুঁজে নিতে ভুল করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১৩ ম্যাচে এটি লাউতারোর ৯ নম্বর গোল। এই গোলটি ইন্তারের জন্য গুরুত্বছিলপূর্ণ ছিল, কারণ এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আগে গোল দিয়ে এই লড়াইয়ের আগে ১০ ম্যাচের একটিতেও হারেনি সেরি আর ক্লাবটি। আর সব মিলিয়ে এই প্রতিযোগিতায় নিজেদের শেষ ৪৯টি হোম ম্যাচে মাত্র একটিতে আগে গোল করে হারের রেকর্ড ছিল ইন্তারের।
আরও পড়ুন
| মিলান কাব্যে ধরাশায়ী বার্সা, ফাইনালে ইন্তার |
|
ওই গোলের খানিক বাদে ইন্তারের বক্সের ভেতর পেদ্রির শট প্রতিপক্ষের একজনের হাতে লাগলে ওঠে পেনাল্টির দাবি। তবে রেফারি তা নাকোচ করে দেন।
৩৬তম মিনিটে বিরতির আগে নিজেদের সেরা সুযোগটা পায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে ইন্তারের কয়েকজন খেলোয়াড়কে ড্রিবল করে পেছনে ফেলে ডান দিক থেকে একটা শট নেন, যা শেষ চলে যায় অল্পের জন্য পোষ্টের বাইরে দিয়ে। অল্পের জন্য ট্যাপ-ইন করতে ব্যর্থ হন তরেস।
তবে একের পর এক আক্রমণে ইন্তারকে ব্যতিব্যস্ত রাখেন ইয়ামাল, যাকে নিয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিশেষ সতর্ক বার্তা দিয়েছিলেন দলটির কোচ সিমোনে ইনজাগি। ডাবল মার্কিং করে তার পরিকল্পনা ছিল ইয়ামালকে আটকানোর।
তবে কাজটা ক্রমেই কঠিন থেকে কঠিন হয়ে ওঠে। ৩৯তম মিনিটে ফের গতি দিয়ে ডি-বক্সে প্রবেশ করেন ইয়ামাল। তবে ছয় গজের ভেতর শেষ সময়ে দুর্দান্ত এক স্লাইড ট্যাকেল করে সেযাত্রায় দলকে রক্ষা করেন বাস্তোনি।
এরই মাঝে ম্যাচের ধারার বিপরীতে পেনাল্টি হজম করে বসে বার্সেলোনা। লাউতারোকে আটকাতে বক্সের ভেতর ফাউল করেন পাউ কুবার্সি। ঠাণ্ডা মাথায় বাঁদিকে বল জালে পাঠান হাকান কালহানোগলু।
দুই গোল খেয়ে বেশ চাপে পড়ে যাওয়া বার্সেলোনা বিরতির আগে মাত্র ছয়টি শট থেকে একটি রাখতে পারে লক্ষ্যে। ৫১তম মিনিটে ফের ইন্তার বল জালে পাঠালেও এবার আর গোল মেলেনি অফসাইডের কারণে।
এর ঠিক দুই মিনিট পর বার্সেলোনার ক্যামব্যাকের সূচনা করেন এরিক গার্সিয়া। জটলার মধ্যে বল পেয়ে দুর্দান্ত এক ভলিতে সান সিরোতে স্তব্ধতা নিয়ে আসেন তিনি। সেই গোলের রেশ না কাটতেই আরও একটি গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন। তবে ছয় গজ থেকে নেওয়া তার শট পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে ফিরিয়ে দেন ইয়ান সোমের।
তবে আরেকটি রেমোনটাডার স্বপ্নের বিভর বার্সেলোনা আক্রমণের ঢেউয়ে বেসামাল ইন্তার বেশিক্ষণ পারেনি সামাল দিতে। বাঁদিক থেকে জেরার্ড মার্তিনের দারুণ এক ক্রস থেকে ডাইভিং হেডে গোল করেন দানি ওলমো।
ছন্দহীন ইন্তার ৬৮তম মিনিটে বড় বিপদেই পড়তে যাচ্ছিল। আগুয়ান ইয়ামালকে ফাউল করে শুরুতে পেনাল্টি উপহার দিয়ে ফেলেছিলেন হেনরিখ মিখিতারিয়ান। তবে রেফারি পরে নিজের সিদ্ধান্ত বদলান ভিএআরে দেখে, যেখানে দেখা যায় ফাউলটি করা হয়েছিল ঠিক বক্সের বাইরে।
৭৯তম মিনিটে কাট করে বক্সের ভেতর থেকে গতিময় এক শট নেন ইয়ামাল, তবে পোষ্টের নিয়ে আস্থার পরিচয় দেন সোমের। দুই লেগ মিলিয়ে ৫-৫ স্কোরলাইনে লড়াই যখন অতিরিক্ত সময়ে গড়ানোর দিকে, তখনই চিত্রে হাজির পুরো ম্যাচে প্রায় অচেনা ছন্দে থাকা রাফিনিয়া।
৮৭তম মিনিটে মিলান শিবিরকে হতাশায় ভাসিয়ে বার্সেলোনাকে ফের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বাঁদিক থেকে বল নিয়ে বক্সে প্রবেশ করে তার নেওয়া প্রথম শট ফিরিয়ে দেন সোমের, তবে ফিরতি বল পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠাতে আর ভুল হয়নি তার।
আরও পড়ুন
| অ্যানফিল্ড-রোম ‘ট্র্যাজেডি’ পেছনে ফেলতে পারবে বার্সেলোনা? |
|
এই গোলের মধ্য দিয়ে দুর্দান্ত এক রেকর্ডে ভাগ বসিয়েছেন রাফিনিয়া। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১৩টি গোলের সাথে তার নামের পাশে রয়েছে ৮টি অ্যাসিস্ট। এক মৌসুমে গোলে অবদান রাখার ক্ষেত্রে তার সমান (২১টি) রয়েছে কেবল সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর, ২০১৩-১৪ মৌসুমে।
এই গোলের পর বার্সেলোনার জয় যখন ছিল কেবল সময়ের ব্যাপার মাত্র, তখন মিলান শিবিরে আশার আলো নিয়ে আসেন ফ্রান্সেস্কো এসেরবি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজের ২০তম মৌসুমে একটি গোলও না করা অভিজ্ঞ এই ডিফেন্ডার প্রথম গোলের জন্য বেছে নেন সেরা উপলক্ষ্য।
ডান দিক থেকে স্কিলের প্রদর্শনী দেখিয়ে বক্সের ভেতর ক্রস বাড়ান ডামফ্রিস। রক্ষণ ছেড়ে স্ট্রাইকার বনে যাওয়া এসেরবি বল রিসিভ করে কিছুটা সময় নিয়ে জায়গা বানিয়ে কোনাকুনি এক শটে বল পাঠান জালে, যা চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না সেজনির।
ম্যাচের এমন সময়ে গোল, স্বাভাবিকভাবে বাঁধভাঙ্গা উল্লাসে দলের সাথে মেতে ওঠেন এসেরবিও। উদযাপন করার সময় তিনি জার্সি খুলে ফেলেন এবং এজন্য তাকে হলুদ কার্ড দেখানো হয়। তবে তাতে আর কীইবা আসে যায়!
এই গোলের মধ্য দিয়ে ২০১১ সালের এপ্রিলে শালকের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রায়ান গিগসের পর এসেরবি (৩৭ বছর ৮৫ দিন) চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় (৩৭ বছর ১৪৮ দিন) হিসেবে জালের দেখে পেয়েছেন।
জয়ের সুবাস পেতে পেতে এমন একটা গোল খেয়ে বসলে একটা দলের মানসিকতায় তাতে আসতে পারে বড়সড় আঘাত। বার্সেলোনার ক্ষেত্রেও হয় ঠিক তাই। তার ফলশ্রুতিতে অতিরিক্ত সময়ের নবম মিনিটে ফের গোল পেয়ে যায় ইন্তার।
ডান দিক থেকে উঠে মার্কাস থুরাম দাভিদ ফ্রাত্তেসিকে পাস বাড়ান। ২৫ বছর বয়সী এই ফুটবলার বক্সের ভেতরে মেহেদি তারেমির সাথে ওয়ান-টু খেলে এরপর প্লেসিং শটে খুঁজে নেন ঠিকানা।
এটি ছিল এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনার হজম করা ২৪তম গোল, যা এক আসরে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের জন্য মরিয়া বার্সেলোনা খেলে অল আউট ফুটবল। ইয়ামালের ক্রস থেকে বদলি নামা রবার্ট লেভানদভস্কির হেড অল্পের জন্য থাকেনি লক্ষ্যে।
পাল্টা আক্রমণ থেকে ক্লোজ রেঞ্জ থেকে ফ্রাত্তেসির শট ঠেকান সেজনি। ১১৪তম মিনিটে গোলের সেরা সুযোগটা নষ্ট করেন ইয়ামাল। অনেকটা নিচে নেমে বলের দখল নিয়ে লেভানদভস্কি পাস দেন ইয়ামালকে। গতিতে সবাইকে পেছনে ফেলে তরুণ এই উইঙ্গার নেন শট, যা এক হাতে কোনোমতে আটকে ইন্তার শিবিরে প্রাণ ফিরিয়ে আনেন সমের।
বাকি সময়ে বার্সেলোনার একের পর আক্রমণ সামাল দেওয়ার মাঝে সুযোগ তৈরি করে ইন্তারও। তবে লক্ষ্যে রাখতে পারেনি শট কোনো দলই। তাতে দুই বছরে মধ্যে নিজেদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নেয় ইন্তার।
No posts available.

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে স্তব্ধ করে দিয়ে ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের শিরোপা জিতে নিল জাপান। সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো এশীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল নাদেশিকোরা।
এই জয়ের মাধ্যমে ২০১৪ ও ২০১৮ সালের পর তৃতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরল দলটি।
রেকর্ড ৭৪ হাজার ৩৯৭ জন দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। তবে ম্যাচের ১৭ মিনিটে জাদুকরী এক মুহূর্ত উপহার দেন জাপানি ফরোয়ার্ড মাইকা হ্যামানো। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া নিখুঁত বাঁকানো শট অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ডকে পরাস্ত করে জালে জড়ায়। হ্যামানোর এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। সাম কার ও ক্যাটলিন ফোর্ড বেশ কয়েকবার জাপানের রক্ষণভাগে ভীতি ছড়ালেও গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেন। দ্বিতীয়ার্ধের শেষদিকে অ্যালানা কেনেডির হেড রুখে দিয়ে জাপানের জয় নিশ্চিত করেন গোলকিপার আয়াকা ইয়ামাশিতা।
২০১৪ ও ২০১৮ সালেও অস্ট্রেলিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। ঘরের মাঠে এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে স্বাগতিকদের।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কেনেডি। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন জাপানের রিকো উয়েকি (৬ গোল)।
এই টুর্নামেন্টের শীর্ষ ৬ দল জাপান, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং ফিলিপাইন আগামী ২০২৭ নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করেছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচের আগে বড় ধরনের হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে ছিটকে গেছেন দলের প্রধান গোলকিপার আলিসন বেকার।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে চোট ও দল থেকে ছিটকে যাওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন আলিসন। ইনস্টাগ্রাম স্টোরিতে লিভারপুলের এই গোলকিপার লিখেছেন,
‘দুর্ভাগ্যবশত আমি কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকব। দ্রুত ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি।’
আলিসন কবে ফিরবেন সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন করিন্থিয়ানসের ২৭ বছর বয়সী গোলকিপার হুগো সুজা।
আলিসনের এই চোট কেবল ব্রাজিলের জন্যই নয়, তাঁর ক্লাব লিভারপুলের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে আরনে স্লটের দল।
এর আগে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে পেশির সমস্যার কারণে খেলেননি তিনি। যদিও দ্বিতীয় লেগে ফিরেছিলেন, তবে নতুন করে এই চোটের ফলে চ্যাম্পিয়নস লিগে পিএসসির বিপক্ষে শেষ আটের লড়াইয়ে আলিসনের থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বস্টনে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরলান্ডোতে কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে মার্চ উইন্ডোতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে সেখানে নেই ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। হ্যামস্ট্রিং চোটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন আল নাসর তারকা।
গত নভেম্বরে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচেও ছিলেন না সিআরসেভেন। ধারণা করা হচ্ছিল আর্মেনিয়ার বিপক্ষে খেলতে না পারলেও মার্চ উইন্ডোতে দলে ফিরবেন তিনি। সব কিছু ঠিক ছিল, হঠাৎ ইনজুরিতে পরায় দলে ফেরা আরও দীর্ঘায়িত হলো সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
রোনালদো ইনজুরি নিয়ে আল-নাসর কোচ জর্জে জেসুস বলেন, ‘আগের ম্যাচে ক্রিস্তিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পেরেছি, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিস্তিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে সামলায়।’
বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজানোর আগে আগামী ২৮ মার্চ মেক্সিকোর বিপক্ষে তাদের মাঠে এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে কোচ রবার্তো মার্টিনেজের দল।
প্রীতি ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড
গোলকিপার : দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা।
ডিফেন্ডার : ম্যাথিউস নুনেস, দিয়োগো দালোত, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গঞ্জালো ইনাসিও, রেনাতো ভেইগা, অ্যান্তনিও সিলভা, টমাস আরাউহো।
মিডফিল্ডার : রুবেন নেভেস, সামু কস্তা, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা।
ফরোয়ার্ড : রিকার্ডো হোর্তা, পেদ্রো গঞ্জালেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গঞ্জালো গুয়েদেস, গঞ্জালো রামোস।

ঈদের ছুটিতে ব্যস্ত সময় বাংলাদেশের ফুটবলে। ঈদের ভিয়েতনামে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। আগের দেশ চাঁদ রাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। মালদ্বীপের পথে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সিনিয়র দল। ২২ সদস্যের স্কোয়াড নিয়ে সেখানে আজ সকালে পৌঁছেছে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে সরাসরি আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।
ভিয়েতনামে ম্যাচ খেলে ২৭ মার্চ সিঙ্গাপুর যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে লাল সবুজের দল। প্রতিযোগিতায় ৫ ম্যাচ খেলে ৫ পয়েণ্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। ‘সি’ গ্রুপ থেকে নিজেদের শেষ খেলায় জয় চায় হাভিয়ের কাবরেরার দল।
আর এশিয়ান কাপের মূলপর্বে খেলতে এখন থাইল্যান্ডের পথে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ১২ দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আফঈদা-সাগরিকারা মাঠে নামবেন ১ এপ্রিল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। দেশটির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এক সপ্তাহ আগেই দেশ ছেড়েছে পিটার বাটলারের দল।
এদিকে অনূর্ধ্ব-২০ সাফ খেলতে মালদ্বীপে গেছে আরেকটি দল। ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল হবে টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। লাল সবুজের যুবাদের প্রথম ম্যাচ ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে।

শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বোর্নমাউথের লড়াইটা হলো সমানে সমান। ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে অতিথিদের বোর্নমাউথ আটকে রাখলো ম্যাচের প্রথম এক ঘন্টা। ৬১ মিনিটে ডেডলফ ভাঙ্গার পর ম্যানচেস্টার এগিয়ে গেল দুইবার। কিন্তু তারপরও জয় নিয়ে ফেরা হলো না রেড ডেভিলদের।
শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিয়েছে এএফসি বোর্নমাউথ। ৬১ মিনিটে ব্রুনো ফের্নান্দোজের পেনাল্টি গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। ৬ মিনিট পর রায়ান ক্রিস্তির গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
১-১ গোলে সমতায় থাকার পর ৭১ মিনিটে ম্যান ইউনাইটেড এগিয়ে যায় জেমস হিলের আত্মঘাতী গোলে। নির্ধারিত সময়ের শেষ ১৯ মিনিট লিড ধরে রাখার পন ছিল ম্যান ইউনাইটেডের। তবে পিছিয়ে পড়ার ১০ মিনিটের মাথায় বোর্নমাউথ ফের খেলায় ফেরে হ্যারি মাগুয়েরের এক ভুলে। নিজেদের বক্সে বোর্নমাউথ স্ট্রাইকার ইভানিলসনকে ফেলে দেন ইউনাইটেডের সেন্টার-ব্যাক। এতে রেড কার্ড দেখার সঙ্গে পেনাল্টিও হজম করতে হয় তাঁকে। সফল স্পটকিকে দলকে ২-২ সমতায় ফেরান জুনিয়র রুপি। বাকি সময়ে চেস্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল।
এই ড্রয়ে ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মাইকেল ক্যারিকের দল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে দশে বোর্নমাউথ। সবার ওপরে থাকা আর্সেনালে ঝুলিতে ৭০ পয়েন্ট। গানারদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি। যদিও পেপ গার্দিওলার দল আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।