
চোট যেন রিয়াল মাদ্রিদকে ভূতের মতো তাড়া করছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি একাদশ মাঠে নামাতেই হিমশিম খাচ্ছে। ভাঙাচোরা দল নিয়ে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দেওয়া ম্যাচেও চোটে পড়েছে রিয়ালের আরও এক ফুটবলার। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ফার্লান্ড মেন্ডি।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল শেষ ষোলোর ম্যাচে ফেদেরিকো ভালভের্দের হ্যাটট্রিকে বিধ্বস্ত হয় সিটি। তবে ঘরের মাঠে দারুণ এই জয়ের পর মেন্ডি চোট হোঁচট খায় রিয়াল। সিটির বিপক্ষে ম্যাচে ৪৭ মিনিটে মাঠ ছাড়েন মেন্ডি। ফরাসি এই লেফট-ব্যাককে অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ৩০ বছর বয়সী মেন্ডি দীর্ঘ দিনই চোটে ভুগছিলেন। ফিটনেস সমস্যার কারণে মৌসুমর বড় একটা অংশ দর্শক হয়ে ছিলেন তিনি।
ম্যাচের পর মেন্ডির চোট নিয়ে আলভারো আলবেরোয়া বলেন,
‘হ্যাঁ, সে চোটাক্রান্ত। পরিস্থিতি ভালো দেখাচ্ছে না। আমি তাঁর চেষ্টা মূল্যায়ন করি। এতদিনের বিরতির পর দুই ম্যাচের জন্য তাঁকে খেলানোই ছিল একটি ঝুঁকি। আমি ঝুঁকি নিলাম এবং এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তাঁকে কোচিং করানোর সুযোগ সত্যিই অসাধারণ। এখনই কিছু বলা কঠিন, তবে মঙ্গলবারে (ফিরতি লেগ) পুরো ফিট থাকার সম্ভাবনা কম।’
চোটের প্রকৃতি ও গুরুত্ব আরও স্পষ্টভাবে দেখার জন্য আগামীকাল আরও স্ক্যান করা হবে মেন্ডির। আপাতত এক সপ্তাহ মাঠের বাইরে থাকায় লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে খেলতে পারবেন না ৩০ বছর বয়সী লেফট-ব্যাক।
সিটির বিপক্ষে ম্যাচে দারুণ খেলছিলে মেন্ডি। সিটিজেনদের উইঙ্গার সাবিনহো এবং সেমেনিও-কে আটকে রেখেছিলেন রিয়াল ডিফেন্ডার। বিরতির পর মেন্ডির চোটের ইঙ্গিত মেলে। রিয়ালের জন্য সুখবর ক্লাবটির আরেক লেফট ব্যাক আলভারো কারেয়াস চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন।
No posts available.
১২ মার্চ ২০২৬, ৪:৩৯ পিএম

অবশেষে ফিনালিসিমার ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কেটে গেল। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচটি আগামী ২৭ মার্চে দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা এখন স্পেনে আয়োজন করা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ফিনালিসিমার ভেন্যু নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। তাতে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের ফিনালিসিমা ম্যাচটি আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা ছিল এই প্রতিযোগিতার আয়োজক কতৃপক্ষের। শেষ পর্যন্ত যুদ্ধাবস্থার কারণে সরিয়ে নিতে হলো বহুল আলোচিত ম্যাচটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর প্রতিবেদন, বার্নাব্যুতেই হবে ফিনালিসিমা। স্পেনের রাজধানী মাদ্রিদের অবস্থিত স্টেডিয়ামটি ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ। এই ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপের ফাইনালও আয়োজন করা হতে পারে।
ফিনালিসিমা এবং কাতার ফুটবল ফেস্টিভালের অন্তর্ভুক্ত অন্যান্য পাঁচটি ম্যাচ কাতারে হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সব প্রীতি ম্যাচই এখন ভেন্যু পরিবর্তনের দ্বারপ্রান্তে আছে। অন্যদিকে ফিনালিসিমার জন্য বিকল্প যেমন ইতালির রোম ও পর্তুগালের লিসবনকে বিবেচনা করা হয়েছিল।
তবে ইউরোপিয় ফুটবলের নিয়ন্তক সংস্থা ইউয়েফা এবং ল্যাটিন আমেরিকার ফুটবলের সংস্থা কনমেবল স্পেনের বার্নাব্যুকেই ফিনালিসিমার মতো বড় ইভেন্টের জন্য সেরা ভেন্যু মনে করছে। এএস-এর প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্ত কার্যত নেওয়া হয়েছে, শুধু নিরাপত্তা সংক্রান্ত কিছু ছোটখাটো বিষয় এবং অন্যান্য লজিস্টিক্যাল বিষয় বাকি রয়েছে। অন্যান্য ম্যাচের জন্যও পর্যাপ্ত স্থান পাওয়া গেছে।
প্রাথমিকভাবে আর্জেন্টিনা এই ম্যাচ স্পেনে খেলতে অনিচ্ছুক ছিল, কারণ এতে স্পেনীয় দলকে হোম এডভান্টেজ পাওয়া যেত। তবুও লজিস্টিক্যাল জটিলতার কারণে বিকল্প খুব কম ছিল।
ফিনালিসিমার সবশেষ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আলবিসেলেস্তারা।

পানামার শিল্পী ওয়লদো অরলান্দো। চাকরি হারিয়ে হতাশ এই শিল্পী নিজের শিল্প দিয়েই জনপ্রিয়তা পেতে শুরু করেন। তাঁর শিল্পের ছোঁয়া লাগে স্নিকার বা ফুটবল বুটে। অনন্য এই প্রতিভার নৈপুণ্যে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো বড় তারকা ফুটবলারদের বুটে কারুকার্য করার সুযোগ পান তিনি। এবার পানামার এই শিল্পী একজোড়া বিশেষ বুট উপহার দিলেন ক্রিস্তিয়ানো রোনালদোকেও।
আল নাসরের হয়ে রোনালদোর সবশেষ ম্যাচটি ছিল আল ফাইহার বিপক্ষে। ৩-১ গোলে জয় পাওয়া ওই ম্যাচে ‘সিআর সেভেন’ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। তবে ম্যাচ শেষে পর্তুগিজ তারকা ভিন্ন এক স্মৃতিও সঙ্গে করে নিয়ে যান। ম্যাচের পর রোনালদোর হাতে একটি বিশেষ উপহার তুলে দেন পানামার গোলকিপার অরলান্দো মোসকুয়েরা।
মস্কেরার দেওয়া সেই উপহারটি ছিল বিশেষ এক জোড়া বুট, যেখানে রোনালদোর পুরো ক্যারিয়ারের পথচলার প্রতিফলন ফুটে উঠেছে। এই শিল্পকর্মটি তৈরি করেছেন পানামার শিল্পী ওয়লদো অরলান্দো। আল ফেইহার গোলকিপার মোসকুয়েরার মাধ্যমেই বিশেষ উপহারটি পৌঁছে দেওয়া হয় পর্তুগিজ মহাতারকার কাছে। রোনালদোও বেশ আন্তরিকতার সঙ্গে উপহারটি গ্রহণ করেন এবং সেই বিশেষ বুট জোড়া হাতে নিয়ে ছবি তোলেন।
জবাবে রোনালদো শিল্পীকে পাঠান রোনালদোর পর্তুগাল জাতীয় দলের একটি অটোগ্রাফ করা জার্সি। উপহার পাঠানোর সময় ওয়ালদো সেই জার্সিটিও রোনালদোর কাছে পাঠিয়েছিলেন, আশা করেছিলেন সেটি ‘বিচো’—রোনালদোর ডাকনাম—এর স্বাক্ষরসহ আবার তার কাছে ফিরে আসবে। শেষ পর্যন্ত ঠিক সেটাই হয়েছে।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ালদো রোনালদো এবং ‘কুটি’ মস্কেরাকে ধন্যবাদ জানিয়েছেন এই বিনিময় সম্ভব করে দেওয়ার জন্য।
এর আগে বুটের মধ্যে নিজের এই শিল্পকর্ম নিয়ে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ালাদো বলেছিলেন, ‘শিল্পের মাধ্যমে আমি ফুটবল বুট তৈরি করি। আমার সৌভাগ্য হয়েছে, যখন লিওনেল মেসি পানামায় এসেছিলেন, আমি তার বুট পেইন্ট করার সুযোগ পেয়েছি। এছাড়া লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস এবং জর্দি আলবার বুটও আমি পেইন্ট করেছি।’
অরলান্দো আরও জানিয়েছেন, মেসির জন্য পেইন্ট করা বিশেষ সেই বুটে ফুটবল বিশ্বকাপ ফাইনালে গোল করার পরের উদযাপন, তার পুরো ক্যারিয়ারে পাওয়া সব ব্যালন ডি’অর এবং আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিও ফুটিয়ে তোলা হয়েছে।
মেসিকে নিজের পেইন্ট করা বুট দিয়ে অরলান্দো জানিয়েছিলেন পরবর্তী লক্ষ্য রোনালদো। রোনালদোর সঙ্গে যোগাযোগ করেন পানামের জাতীয় দলের গোলকিপার মসকুয়েরার মাধ্যমে।

চলতি মাসের ৩১ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। তার আগে ২৬ মার্চ একটি ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামে আতিথেয়তা নেবে হাভিয়ের কাবরেরার দল। দুটি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১৬ মার্চ, সোমবার থেকে।
এই দুটি ম্যাচের জন্য প্রায় সব খেলোয়াড়কে পাচ্ছে বাংলাদেশ। দেশের বাইরে লিগ খেলা হামজা চৌধুরী ক্যাম্পে যোগ দেবেন না। সরাসরি ভিয়েতনামে আগামী ২২ মার্চ দলের সঙ্গে যোগ দেবেন লেস্টার সিটির মিডফিল্ডার। সবশেষ লেস্টার সিটির ম্যাচে শুরুর একাদশে খেলেছেন হামজা। ম্যাচে দারুণ পারফর্ম করে দলের জয়ে অবদান রেখেছেন। অর্থাৎ পুরোপুরি ফিট হামজাকেই পাচ্ছেন কাবরেরা।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবশেষ এএফসি ম্যাচে কার্ড জটিলতায় খেলতে পারেননি ফাহামিদুল ইসলাম। তবে ইতালির ক্লাবে খেলা এই উইঙ্গার ক্যাম্পে যোগ দিতে সোমবারই ঢাকায় আসছেন। একই দিন ঢাকায় আসবেন আরেক প্রবাসী বাংলাদেশী ফুটবলার তারিক কাজী।
এশিয়ান কাপে ৫ ম্যাচ খেলে ভারতের বিপক্ষে কেবল একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া দুই ম্যাচে ড্র এবং দুটিতে পরাজয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে লাল সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে চাইছে বাংলাদেশ। যে কারণে সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
পূর্ণ শক্তির দল গড়তে ডাক পড়েছে কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সোমিত সোমের। ১৫ মার্চ ঢাকায় আসছেন তিনি। তারও একদিন আগে আসবেন জায়ান আহমেদ। আজ জাতীয় দল কমিটির সভা শেষে খেলোয়াড়েরা কে কবে আসবেন সেটি জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে চেলসি। বুধবার প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় চেলসি উইঙ্গার পেদ্রো নেতো। ম্যাচের ইনজুরি টাইমে মেজাজ হারিয়ে এক বল বয়কে ধাক্কা দিয়ে বসেন পর্তুগিজ তারকা।
ঘটনা ম্যাচের ৯০+১ মিনিটে, তখন ৪-২ ব্যবধানে পিছিয়ে চেলসি। একে তো অন্তিম মুহুর্তে। তার মধ্যে বল দিতে দেরি করছিল বল বয়। মেজাজ হারিয়ে ওই বল বয়কে ধাক্কা দিয়ে বসেন নেতো।
যদিও ভিএআর চেক করার পর কোনো কার্ড দেখানো হয়নি, তবে ম্যাচ শেষে নিজের ভুল বুঝতে পেরে ওই বল বয়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে চেলতি তারকা বলেন, ‘ওই বল বয়ের কাছে ক্ষমা চেয়েছি। ম্যাচ হারের হতাশায় দ্রুত বল পাওয়ার তাড়না থেকে আবেগের বশে তাকে একটা ধাক্কা দিয়ে ফেলেছিলাম। আমি আসলে এমন মানুষ নই। ম্যাচের উত্তেজনার এমনটা হয়ে গেছে।’
আরও পড়ুন
| একজনের অনুরোধে ভারতের কোচের দায়িত্বে গম্ভীর |
|
নেতোর ফরাসি ফরাসি ভাষায় দক্ষতা কম হওয়ায় তার জাতীয় দলের সতীর্থ ও পিএসজি তারকা ভিতিনহা মধ্যস্থতা করতে এগিয়ে আসেন। তিনি ওই বল বয়কে বুঝিয়ে বলেন, নেতো আসলে শান্ত স্বভাবের মানুষ।
সেই বল বয়ের কাছে ৩৫ বার ক্ষমা চাওয়ার কথা জানিয়ে নেতো বলেন, ‘শেষ পর্যন্ত সে (বল বয়) হেসেছে। আমি তাকে আমার জার্সি দিয়েছি এবং অন্তত ৩৫ বার 'সরি' বলেছি। সে বিষয়টি বুঝতে পেরেছে এবং এখন খুশি।’
চেলসির প্রধান কোচ লিয়াম রোরেনিয়রও এই ঘটনার জন্য ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন। বল বয়কে ধাক্কা দেওয়ার ঘটনায় ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ইউয়েফা) নেতোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।
চেলসি ও পিএসজির কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের ভাগ্য নির্ধারিত হবে আগামী মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে। তার আগে শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ব্লুজদের।

লিওনেল মেসির ক্যারিয়ারের ৯০০তম গোলের ঐতিহাসিক মুহূর্তটি দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। তবে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে সেই অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে ন্যাশভিল এসসি।
আজ ভোরে ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র করেছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। আগামী বুধবার ইন্টার মায়ামির ঘরের মাঠে হবে কোয়ার্টার ফাইনালে ওঠার ফয়সালা।
আরও পড়ুন
| চেলসির বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চে এগিয়ে গেল পিএসজি |
|
গত শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএসের লিগ ম্যাচে মায়ামির জার্সিতে ৮০ এবং ক্যারিয়ারের মোট ৮৯৯তম গোল করেছিলেন মেসি। যার মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২, পিএসজির হয়ে ৩২ এবং আর্জেন্টিনার জার্সিতে ১১৫ আন্তর্জাতিক গোল রয়েছে।
এদিন ম্যাচের ৫৭ মিনিটে ডি-বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া মেসির ডান পায়ের শটটি দারুণভাবে রুখে দেন ন্যাশভিল গোলকিপার ব্রায়ান শোয়াক। ৯ মিনিট পর ন্যাশভিলকেও হতাশ হতে হয়। ক্রিশ্চিয়ান এস্পিনোজার কর্নার থেকে রিড বেকার-হুইটিংয়ের জোরালো হেড ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন মায়ামির গোলকিপার ডেন সেন্ট ক্লেয়ার। রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।
প্রথম লেগে গোল না পেলেও মায়ামি তাদের ঘরের মাঠে ফিরতি লেগের আগে সুবিধাজনক অবস্থানে রয়েছে। আগামী বুধবার নিজেদের মাঠে জয় পেলেই চ্যাম্পিয়নস কাপের পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে মেসির দল।
তার আগে এমএলএসে শার্লট এফসির বিপক্ষে রোববার ভোরে মাঠে নামবে মায়ামি। সমর্থকদের প্রত্যাশা, সেই ম্যাচেই কাঙ্ক্ষিত ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।