২২ জানুয়ারি ২০২৬, ৯:০৭ পিএম

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় পর্ব শুরুর অপেক্ষা। তবে চলমান রয়েছে দলবদল প্রক্রিয়া। ক্লাবগুলো চেষ্টা করছে বিদেশী খেলোয়াড়দের দলে টেনে শক্তি বাড়াতে। ফর্টিস এফসির চমক দেখানোর পর এবার বাংলাদেশ পুলিশ এফসি সবচেয়ে বড় চমক দেখিয়েছে।
সেনেগালের জাতীয় দলে খেলা ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বাহকে দলে নিয়েছে পুলিশ। ভুটানের পারো এফসিতে খেলা লেফট-উইঙ্গারকে দলে নিয়েছে বাংলাদেশের ক্লাবটি। সর্বশেষ মৌসুমে ১৪ গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন রাসুল। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কোচ এস.এম. আসিফুজ্জামান।
আসন্ন জাতীয় নির্বাচনের কারণে বিএফএল এবং ফেডারেশন কাপ স্থগিত করা হয়েছে। তবে গত ১৭ জানুয়ারি থেকে পুলিশ তাদের খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প শুরু করেছেন। আগামী দুই-তিন দিনের মধ্যে দলের সঙ্গে রাসুল যোগ দেবেন বলে জানা গেছে।
২৪ বছর বয়সি স্ট্রাইকার রাসুলের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। ২০২১ সালে নামিবিয়ার বিপক্ষে ২০ বছর বয়সে সেনেগাল জাতীয় দলে অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত দেশের হয়ে ৬ ম্যাচ খেলে একটি গোল করেছেন তিনি।
বিএফএলের প্রথম পর্বের পর বাংলাদেশ পুলিশ ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। ৯ ম্যাচের মধ্যে তিনটি জয়, পাঁচটি ড্র এবং একটিতে হেরেছে তারা। বসুন্ধরা কিংসের সমান ১৮ পয়েন্ট পেয়েছে ফর্টিস। দুই দলই শীর্ষস্থান ভাগাভাগি করছে।
No posts available.
২৩ এপ্রিল ২০২৬, ৬:৫০ পিএম
২৩ এপ্রিল ২০২৬, ৬:২৪ পিএম

স্পেনের জনপ্রিয় এবং প্রভাবশালী রেডিও নেটওয়ার্ক ‘কাদেনা এসইআর’ ও পর্তুগালের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘রেকর্ড’ দাবি করে হোসে মরিনিয়োর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। সাংবাদমাধ্যম দুটোর দাবি— পর্তুগিজ কোচ নিজেই আগ্রহী সাবেক ক্লাবে প্রত্যাবর্তনে।
বেনফিকা কোচ মরিনিয়ো এখন পর্যন্ত রিয়ালে প্রত্যাবর্তনের ব্যাপারে কোনোরকম মন্তব্য করেননি। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও তাদের সাবেক এবং সফল কোচের ব্যাপারে নিশ্চুপ। তবে সংবাদমাধ্যমগুলো সকল যুক্তি-তর্কের সামনে এনে দাঁড় করাচ্ছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মরিনিয়োর সুসম্পর্কের বিষয়টি।
কাদেনা এবং রিপোর্টের প্রতিবেদনের পর এবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের জনপ্রিয় পেজ ‘স্কোরার ৯০’ এর একটি পোস্টে কিলিয়ান এমবাপের দেওয়া একটি ‘লাইক’ ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। সেই পোস্টটিতে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য কোচ পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছিল।
পোস্টটিতে মরিনিয়োকে বার্নাব্যুর কোচ হওয়ার দৌড়ে প্রধান প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয় যে, ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ কীভাবে তার পূর্বের সাফল্য বর্তমান সময়ের মহাতারকাদের নিয়ে আবারও পুনরাবৃত্তি করতে পারেন। এমবাপের এই সমর্থন ফুটবল বিশ্লেষকদের মনে করিয়ে দিচ্ছে যে, ফরাসি এই ফরোয়ার্ড হয়তো পর্তুগিজ কোচের অধীনে খেলতেই বেশি আগ্রহী।
জাবি আলোনসো অধ্যায় শেষ হওয়ার পর রিয়াল মাদ্রদের বয়সভিত্তিক দলের কোচ আলভারো আরবেলোয়াকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় রিয়াল মাদ্রিদ। চলতি বছরের জানুয়ারিতে মূল দলের দায়িত্ব নেওয়ার পর ২২ ম্যাচে ১৪ ম্যাচ জিতেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাব। আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ হেরেছে সাত ম্যাচ। ড্র করেছে একটি।
হারের চেয়ে জয়ের পাল্লা ভারি হলেও চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে থেকে ছিটকে পড়েছে রিয়াল। তাদের হাতে কেবল লা লিগা। স্প্যানিশ শ্রেষ্ঠত্বের আসরেও শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ৯ পয়েন্ট পিছিয়ে লস ব্লাঙ্কোসরা। আরবেলোয়ার দলের হাতে অবশিষ্ঠ ৬ ম্যাচ। ফলে বড় কোনো অঘটন না ঘটে আবারও বার্সেলোনা জিততে চলেছে লা লিগা।
দলের এমন ভাঙা-গড়া থেকে রিয়াল মাদ্রিদের চাওয়া একজন অভিজ্ঞ এবং চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারবেন এমন কাউকে। সে জায়গাতে ফ্লোরেন্তিনো প্রশাসনের জন্য আদর্শ হতে পারেন মরিনিয়ো। পর্তুগিজ এই কোচ এর আগে প্রায় ১৮০টি ম্যাচে রিয়ালকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তিনি লা লিগা এবং স্প্যানিশ কাপ জিতেছিলেন। তবে সে সময় তিনি মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট এনে দিতে ব্যর্থ হয়েছিলেন।
২০২১ সালে কার্লো আনচেলত্তিকে পুনরায় নিয়োগ দিয়ে চমক উপহার দিয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাব। তিনি তখন ক্যারিয়ারের এক সন্ধিক্ষণে ছিলেন এবং এভারটনের মতো ক্লাবের দায়িত্বে ছিলেন। সময় প্রমাণ করেছে সেই সিদ্ধান্তটি সঠিক ছিল।

দেশের ক্লাবভিত্তিক খেলাধুলাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। যেখানে বিভিন্ন পর্যায়ের ক্লাব প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ক্লাব অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশের ঘোষণা দেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং সংগঠনটির সভাপতি আবদুস সালাম। এ সময় সংগঠনের সাধারন সম্পাদক মোস্তাকুর রহমান, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, ক্রীড়া সংগঠক রিয়াজ উদ্দিন, আমের খান, ফজলুর রহমান বাবুল, সাজেদ এ আদেল, মাহবুবুর রহমান শাহিন, সারোয়ার হোসেন ও নুরুজ্জামান।
নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বলেন,
‘বাংলাদেশের খেলাধুলার সার্বিক মান উন্নয়নের জন্য শক্তিশালী ক্লাব কাঠামো অপরিহার্য। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলো আর্থিক সংকট, অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ না ঘটলে জাতীয় পর্যায়ে খেলাধুলার কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের এই উদ্যোগ।’
ক্রিকেট, ফুটবল ও হকির প্রায় ৬১টি ক্লাব এই সংগঠনে যোগ দিয়েছে বলেও জানান মোস্তাকুর রহমান। সামনে আরও ক্লাব বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের ছাতায় আশ্রয় নেবে বলেও জানানো হয়।
সভাপতি আবদুস সালামের কথা,
‘এক সময় মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের মতো ক্লাবগুলোর হাত ধরেই দেশের ফুটবল প্রাণ ফিরে পেয়েছিল। সেই ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে ক্লাবগুলোকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর ওপর গুরুত্বারোপ করা হয়।’
‘ক্লাবগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করা, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্লাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য।’ যোগ করেন আবদুস সালাম।
এই কার্যক্রমের পাশাপাশি তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্লাবগুলোর সমস্যার বাস্তবসম্মত সমাধান চান।
অনুষ্ঠানে বক্তারা আরও অভিযোগ করেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্টেডিয়ামগুলো যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়াম ক্লাব ফুটবলের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। তাদের মতে, ঢাকার ফুটবলকে আবার দর্শকের কাছে ফিরিয়ে আনতে হলে এসব ভেন্যুতে নিয়মিত লিগ আয়োজন জরুরি। বর্তমানে ক্লাবগুলোকে ঢাকার বাইরে গিয়ে বিভিন্ন জেলায় খেলা আয়োজন করতে হচ্ছে, এটি ক্লাবের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। এই বাস্তবতায় ক্লাবগুলো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে বলেও উল্লেখ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা খুব শিগগিরই তাদের দাবিসমূহ ক্রীড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ফেডারেশনের কাছে উপস্থাপন করবে। তবে তারা এটিকে কোনো বিরোধিতা নয়, বরং উন্নয়নের অংশীদারিত্ব হিসেবে দেখতে চান।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার, ক্রীড়া সংস্থা এবং গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতায় দেশের ক্লাবভিত্তিক খেলাধুলা আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।

আগামী মাসের শুরুতে বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ। এল ক্লাসিকোর আগেই বড় ধাক্কা লাগল রিয়াল মাদ্রিদ পালে। বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার— এদার মিলিতাও এবং আর্দা গুলেরের চোটের খবর নিশ্চিত করা হয়েছে।
ক্লাবের মেডিকেল স্টাফরা জানিয়েছেন, এই দুই ফুটবলারই পেশির চোটে ভুগছেন। আগামী কয়েক সপ্তাহ তাদের মাঠের বাইরে থাকতে হবে। ইতোমধ্যে চোটের সঙ্গে লড়াই করছেন থিবো কোর্তোয়া, রাউল এসেন্সিও ও রদ্রিগো।
মেডিকেল টেস্টের রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক মিলিতাওয়ের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। আরবেলোয়ার রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা মিলিতাও এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তবে তার মাঠে ফেরা নির্ভর করবে প্রতিদিনের উন্নতির ওপর।
তুর্কি মেসি খ্যাত গুলেরের অবস্থা অনেকটা একই। তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তিনিও বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
মিলিতাও ও গুলের কতদিন মাঠের বাইরে থাকবেন, তা রিয়াল জানায়নি। সাধারণত এই ধরনের চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লেগে যায়।
বেতিসের বিপক্ষে পরবর্তী ম্যাচে গুলের ও মিলিতাওয়ের অনুপস্থিতি নিশ্চিত হলেও, বড় প্রশ্ন দেখা দিয়েছে এল ক্লাসিকোর আগে তারা ফিট হয়ে উঠতে পারবেন কি না।

চার ম্যাচ হাতে রেখেই টানা
সপ্তম ‘লিগা এফ’ (স্প্যানিশ নারী লিগ) শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা।
বুধবার রাতে সিউতাত এস্পোর্তিভা দানি জার্ক স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে
৪-১ গোলে হারিয়েছে বার্সার মেয়েরা। কাতালান ক্লাবের হয়ে কার্লা জুলিয়া মার্তিনেজ ও
ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলের পাশাপাশি জোড়া গোল করেন মার্টিন ফেঙ্গার।
এই জয়ে ২৬ ম্যাচে বার্সার
পয়েন্ট দাঁড়াল ৭৫। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে তারা ১৬ পয়েন্ট এগিয়ে। রিয়াল
তাদের বাকি পাঁচ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৭৪ পয়েন্টে পৌঁছাতে পারবে।
এটি বার্সেলোনার দশম স্প্যানিশ
লিগ শিরোপা, যা স্পেনের যেকোনো ক্লাবের চেয়ে দ্বিগুণ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা
আতলেতিকো ক্লাবের শিরোপা সংখ্যা পাঁচটি।
শিরোপা জয়ের পথে বার্সা
মাত্র একবার পয়েন্ট হারিয়েছে। গত অক্টোবরে রিয়াল সোসিয়েদাদের কাছে অপ্রত্যাশিতভাবে
হেরেছিল তারা। তবে হোম ও অ্যাওয়ে ম্যাচে রিয়ালকে হারিয়ে তারা লিগে নিজেদের আধিপত্য
ধরে রেখেছে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ বার্সার সাথে ব্যবধান কিছুটা কমাতে পারলেও (৮
পয়েন্টের ব্যবধান ছিল), এবার তারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
জানুয়ারিতে স্প্যানিশ সুপারকোপা
জেতা বার্সা এখন ইতিহাসের দ্বিতীয়বারের মতো ‘কোয়াড্রাপল’ (এক মৌসুমে
চারটি বড় শিরোপা) জয়ের লক্ষ্য স্থির করেছে। এর আগে ২০২৩-২৪ মৌসুমে তারা এই কীর্তি গড়েছিল।
আগামী ১৬ মে আতলেতিকো মাদ্রিদের
বিপক্ষে কোপা দে লা রেইনার ফাইনাল খেলবে বার্সা। এছাড়া আগামী সপ্তাহে ওসলোতে চ্যাম্পিয়নস
লিগের ফাইনালে ওঠার লক্ষ্য তাদের। তবে তার আগে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বাধা টপকাতে
হবে তাদের। এই সপ্তাহান্তেই জার্মানিতে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। অন্য সেমিফাইনালে
মুখোমুখি হবে আর্সেনাল এবং অলিম্পিক লিওঁ।

দ্য হানড্রেড’-এর ফ্র্যাঞ্চাইজি দল বার্মিংহাম ফিনিক্সে বিনিয়োগ করেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। দলটির ছোট অংশের অংশীদারত্ব কিনেছেন তিনি, যার আর্থিক মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড। তা অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, ফুটবল জগতের জনপ্রিয় এই তারকার চোখ হঠাৎ ক্রিকেটে পড়ল কেন?
শৈশবের শহর বার্মিংহামের প্রতি ঋণের কথা স্মরণ করেই নাকি ‘দ্য হান্ড্রেড’ ফ্র্যাঞ্চাইজি বার্মিংহাম ফিনিক্সে বিনিয়োগ করেছেন বেলিংহাম। তবে ২২ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার কেবল নামমাত্র বিনিয়োগকারী নন, দলটির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এবং কমিউনিটি এনগেজমেন্ট প্রজেক্টগুলোতেও সক্রিয় ভূমিকা পালন করবেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজিতে তার মালিকানার অংশ ১.২ শতাংশ। যেখানে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এখনো ৫০.৪ শতাংশ শেয়ার নিয়ে দলটির মূল নিয়ন্ত্রক হিসেবে থাকছে।
মজার ব্যাপার হলো, দলটির বাকি অংশের মালিকানায় রয়েছেন বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের বর্তমান মালিকপক্ষ, যার মধ্যে এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি-ও রয়েছেন। এই বিনিয়োগের ঘোষণার পর বেলিংহাম ওয়ারউইকশায়ার কর্তৃপক্ষের মুখোমুখি হয়েছিলেন এবং বিস্তারিত জানিয়েছেন কেন তিনি ক্রিকেটের প্রতি এই বিশেষ আগ্রহ দেখাচ্ছেন।
বেলিংহাম বলেন, ‘যখনই এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেলাম, আমি দ্বিতীয়বার ভাবিনি। এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই খুব খুশি।’
আরও পড়ুন
| চোটে পড়ে শঙ্কায় ইয়ামালের বিশ্বকাপ |
|
বার্মিংহামের প্রতি নিজের আবেগ ঢেলে দিয়ে বেলিংহাম আরও বলেন, ‘আমি বার্মিংহামকে ভালোবাসি। এই শহর আমার জন্য যা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ—অন্তত বার্মিংহামের একটা অংশ তো বটেই! পুরো ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলেই আমি ছোটবেলায় প্রচুর ফুটবল আর ক্রিকেট খেলেছি। তবে বার্মিংহামের প্রতি টানটা আলাদা, কারণ ওটাই আমার ক্লাব ছিল।’
বেলিংহাম আরও যোগ করেন, ‘আমার কাছে বার্মিংহাম সিটিই সেরা দল ছিল যেখান থেকে আমি উঠে এসেছি এবং যাদের আমি সমর্থন করি। ফুটবল আর ব্যক্তিজীবনের সেরা শিক্ষাটা আমি ওখানেই পেয়েছি। আমার মনে হয়, এই শহরের কাছে আমি ঋণী। তাই খেলার মাঠের ভিন্ন কোনো আঙ্গিনায় (ক্রিকেট) কিছু ফিরিয়ে দিতে পারাটা দারুণ একটা সুযোগ।’
আশ্চর্যের বিষয় হলো, ক্রিকেট বেলিংহামের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। ছোটবেলায় তিনি আর তার ভাই নিয়মিত ক্রিকেট খেলতেন। এমনকি রিয়াল মাদ্রিদ তারকার কাছে ফুটবলের পর ক্রিকেটই হলো সবচেয়ে প্রিয় খেলা। এই মিডফিল্ডার মনে করেন, ফুটবল চাইলে ক্রিকেট থেকে বেশ কিছু ইতিবাচক বিষয়ও শিখতে পারে।
ক্রিকেট নিয়ে মজার ছলে হাসতে হাসতে বেলিংহাম বলেন, ‘আমার মনে হয় ক্রিকেটাররা অনেক বেশি আমুদে। ক্রিকেটে রসবোধটা বেশি থাকে। আমি প্রচুর স্টাম্প মাইকের কথাবার্তা শুনি এবং গত কয়েক বছরের ক্রিকেটারদের নিয়ে অনেক ডকুমেন্টারিও দেখেছি।’
ক্রিকেট ও ফুটবলের মধ্যে পার্থক্য নিয়ে বেলিংহাম আরও বলেন, ‘ক্রিকেটে এক ধরনের হালকা মেজাজ কাজ করে, যার ফলে সাধারণ মানুষ ক্রিকেটারদের সঙ্গে খুব সহজে মিশতে পারে। ফুটবলের তুলনায় ক্রিকেটারদের হয়তো অতটা কাটাছেঁড়া করা হয় না, বরং তারা মানুষ হিসেবে কেমন বা খেলোয়াড় হিসেবে কতটা ভালো—সেটার জন্য তারা অনেক বেশি কদর পায়।’