২৭ মার্চ ২০২৪, ১:২২ পিএম

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাব। আজ বুধবার, (২৭ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করে বীমা। শাকিল হোসেনের জোড়ায় এ জয় তুলে নেয় দলটি। এছাড়া বীমার জার্সিতে রাব্বি সালেহীন রকি, জামিল বিন তালিব শিহাব, হৃদয়ে হোসেন এবং ভারতের আশু একটি করে গোল করেন। অপরদিকে আজাদের মোহাব্বত ও শাহির একটি করে গোল করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।

আজ খেলার সপ্তম মিনিটেই শাকিলের ফিল্ড গোলে শুরুতে এগিয়ে যায় সাধারণ বীমা (১-০)। ১০ মিনিটে শাকিলের জোড়ায় ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)। প্রথম কোয়ার্টারে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে আজাদ। দ্বিতীয় কোয়ার্টারে গোল দেয়ার প্রাণপন চেষ্টা করেও গোল তুলে নিতে পারেননি আজাদের ফরোয়ার্ডরা। একই চিত্র দেখা গেছে সাধারণ বীমার ক্ষেত্রেও।

তৃতীয় কোয়ার্টারে প্রথম গোলের মুখ দেখে আজাদ। ৩৬ মিনিটে মোহাব্বতের ফিল্ড গোলে ব্যবধান কমায় দলটি (২-১)। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন বীমার ভারতীয় রিক্রট আশু (৩-১)। পরের মিনিটে শিহাবের গোলে ব্যবধান আরো এগিয়ে নেয় বীমা (৪-১)। চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫২ মিনিটে রাব্বি সালেহীন রকি গোল করলে ব্যবধান ৫-১ করে সাধারণ বীমা। পরের মিনিটেই আবারো পেনাল্টি কর্নার থেকে গোল করে বীমার সঙ্গে গোল পার্থক্য কমিয়ে আনেন শাহির (৫-২)। ৫৫ মিনিটে ম্যাচের শেষ গোলটি সাধারণ বীমার হৃদয়। ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বীমা। এই জয়ে সাধারণ বীমার সাথে পয়েন্ট টেবিলের লড়াই জমে উঠেছে অ্যাজাক্স ও বাংলাদেশ স্পোটিংয়ের মধ্যে।এই তিন দল থেকে পয়েন্টে এগিয়ে থাকা একটি দল উঠবে সুপার সিক্সে।
No posts available.
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৫ পিএম

দেশের ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি এবং আবাহনী হকি দলের ম্যানেজার জাকী আহমেদ রিপন আর নেই।
বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাকী আহমেদ রিপনের মৃত্যুতে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। ফেডারেশনের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আবাহনীর হয়ে খেলোয়াড়ি জীবন শেষে দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন রিপন। ক্লাবটির হকি কমিটির সেক্রেটারিও ছিলেন তিনি। রিপনের মৃত্যুতে ক্লাবের সাবেক খেলোয়াড়, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংগঠন শোক প্রকাশ করেছেন।

ভারত-পাকিস্তান লড়াই আবারও ফিরছে—তবে এবার ক্রিকেট নয়, হকির মঞ্চে। ২০২৬ ছেলেদের হকি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আগামী ১৫ থেকে ৩০ আগস্ট নেদারল্যান্ডস ও বেলজিয়াম যৌথভাবে আয়োজন করবে হকি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। ‘পুল ডি’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও ওয়েলস।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে পরের ধাপে। এরপর নতুন করে দুটি গ্রুপে ভাগ হয়ে শিরোপার লড়াইয়ে নামবে দলগুলো।
বিশ্বকাপের আগেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবার মুখোমুখি হবে। জুনে ইংল্যান্ডে দ্বৈত ম্যাচ খেলবে তারা। সর্বশেষ ২০২৪ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হয়ে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।
সাম্প্রতিক পরিসংখ্যানও ভারতের পক্ষেই কথা বলছে। ২০১৬ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত রয়েছে ভারত। ২০১৩ সালের পর দুই দলের ২৬টি ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে ভারত।
তবে দীর্ঘ আট বছর পর বিশ্বকাপে ফিরছে পাকিস্তান। কঠিন সময় পার করলেও মিশরের বাছাইপর্বে ভালো পারফরম্যান্স করে জায়গা নিশ্চিত করেছে দলটি।
ভারতের অধিনায়ক হারমানপ্রীত সিং বলেন,
'পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সব সময়ই আলাদা উত্তেজনা তৈরি করে। তবে আমরা এটিকে অন্য যেকোনো গুরুত্বপূর্ণ ম্যাচের মতোই দেখছি—নিজেদের পরিকল্পনায় অটল থেকে সেরা খেলাটাই খেলতে চাই।'

আনুষ্ঠানিকভাবে পুরুষ হকি দলের এশিয়ান গেমস বাছাইপর্বের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। পল্টনের জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে আজ প্রথম দিন হয় খেলোয়াড়দের ‘কুপার টেস্ট’। এদিন ফিটনেস টেস্টে ৩৭ খেলোয়াড়ের মধ্যে ৩৬ জন অংশ নেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়া এই ফিটনেস টেস্টে খেলোয়াড়দের চারটি গ্রুপে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। ক্যাম্পের কোচ এম আশিকুজ্জামানের তত্ত্বাবধানে চলে ফিটনেস টেস্ট।
কুপার টেস্ট শেষ করার পর খেলোয়াড়েরা মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গিয়ে প্রায় এক ঘণ্টার একটি অনুশীলন সেশনের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ করেন।
এশিয়ান গেমস বাছাইপর্ব আগামী ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল ওমানের মাস্কটে হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং মাঠের অনুশীলনের সুযোগ পেতে বাংলাদেশ দল ২২ মার্চ ওমানের উদ্দেশ্যে রওনা হবে বলে জানা গেছে।
ফিটনেস টেস্ট শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে বিএইচএফ সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, 'এটি এশিয়ান গেমস বাছাইপর্বের ক্যাম্প এবং আমাদের এই টুর্নামেন্টে খেলতেই হবে। আমরা এখনও অংশগ্রহণকারী দেশ সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানতে পারিনি। আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে তা জানতে পারব।'
আরও পড়ুন
| ‘নেইমার ছাড়া ব্রাজিল বাকি দশটা দলের মতোই সাধারণ’ |
|
আন্তর্জাতিক টুর্নামেন্ট ঘিরে বর্তমান কমিটির যে ব্যস্ততা কিংবা সক্রিয়তা দেখা যায় সেটি ঘরোয়া লিগ আয়জনের বেলায় অনুপস্থিত। দীর্ঘদিন ধরেই হকির লিগ নেই। সে ব্যাপারে জানতে চাইলে রিয়াজুল দোষ চাপান ক্লাবের ওপর। কিন্তু ক্লাবকে রাজি করানোর দায়িত্ব তো ফেডারেশনের। সেই জায়গায় এই কমিটিকে ব্যর্থ মনে করেন অনেকে।
অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় এবারের ক্যাম্পে সাবেক জাতীয় অধিনায়ক পুষ্কর খিসা মিমোসহ নাঈম উদ্দিন, মাইনুল ইসলাম কৌশিক এবং মাহবুব হোসেনের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা ফিরেছেন। একইসঙ্গে অভিজ্ঞ ও তরুণের ভারসাম্য বজায় রাখতে বেশ কয়েকজন অনূর্ধ্ব-২১ খেলোয়াড়কেও দলে রাখা হয়েছে।
সিনিয়র খেলোয়াড়দের ফেরানো প্রসঙ্গে রিয়াজুল হাসান বলেন, 'তাদের ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়নি, বরং গতবার শেষ মুহূর্তে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছিলেন। আমরা মনে করি সিনিয়র খেলোয়াড়দের সম্পূর্ণ বাদ দেওয়ার সঠিক সময় এটি নয়। তবে তাদের নিজেদের সীমাবদ্ধতা, বিশেষ করে শারীরিক ফিটনেসের বিষয়টিও বুঝতে হবে।'
ক্যাম্পের কোচ এম আশিকুজ্জামান স্বীকার করেছেন যে, সাম্প্রতিক আন্তর্জাতিক সূচির পর ঘরোয়া লিগ বা ম্যাচ না থাকায় খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, 'আন্তর্জাতিক হকিতে অনেক উচ্চমানের ফিটনেস প্রয়োজন। আমাদের খেলোয়াড়রা এই মুহূর্তে সেই স্তরে নেই, তবে আমি আশাবাদী যে আগামী এক থেকে দেড় সপ্তাহের অনুশীলনে উন্নতি হবে।'
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রস্তুতি ক্যাম্পটি প্রায় ৪০ দিন ধরে চলার কথা রয়েছে। বাংলাদেশের লক্ষ্য এশিয়ান গেমসের মূল পর্বে কোয়ালিফাই করা।

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। পল্টনের মওলানা হকি স্টেডিয়ামে আজকের ফাইনালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গড়া জোন-২ কে ৮-০ গোলে হারিয়েছে বিকেএসপির মেয়রা।
এই টুর্নামেন্টের বাছাই পর্বের খেলা দেশের চারটি ভেন্যুতে হয়। চার ভেন্যুর চ্যাম্পিয়ন দল ও বিকেএসপিসহ মোট ৫ দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হয় ঢাকায়। চূড়ান্ত পর্ব প্রতি জোনের দুইটি বিভাগ নিয়ে গঠিত হয় একটি করে দল।
এদিন ফাইনালে বিকেএসপির সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা-ময়মনসিংহের মেয়েরা। প্রথম কোয়ার্টারে তিন গোল হজমের পর দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল এবং শেষ দুই কোয়ার্টারে আরও তিন গোল হজম করে বড় ব্যবধানে বিকেএসপির কাছে হার মানে জোন-২।
প্রতিযোগিতার সর্বোচ্চ গোলের পুরস্কার জিতেছেন বিকেএসপির অর্পিতা; তিনি মোট ২২টি গোল করেছেন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হয়েছেন বিকেএসপির আরেক খেলোয়াড় রিয়া। প্রতিযোগিতার সেরা গোলকিপারের খেতাব জুটেছে রাজশাহীর মোয়া’র ভাগ্যে। এছাড়া রাইজিং স্টারের পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জ জেলার খেলোয়াড় অপূর্ব।

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে আজ মঙ্গলবার দুটি খেলা হয়। প্রথম খেলায় চার নম্বর জোনকে (চট্টগ্রাম ও সিলেট) ১-০ গোলে হারায় রাজশাহী ও রংপুরকে নিয়ে গড়া এক নম্বর জোন। জয়ী দলের হয়ে খেলার ৭ মিনিটে রানী আক্তার রিয়া মনি পিসি গোল করে দলকে এগিয়ে দেয়। জয়সূচক গোলে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ও ময়মনসিংহকে নিয়ে গড়া দুই নম্বর জোনকে ১২-০ ব্যবধানে হারায় বিকেএসপি। দলটি খেলছে ৫ নম্বর জোন হিসেবে। ম্যান অব দ্যা ম্যাচ হন বিকেএসপির খেলোয়াড় রিয়াসা আক্তার রিশি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এদিন খেলায় এক মিনিট করে নীরবতা পালন করা হয়। একই সঙ্গে কোরআন খতমের ব্যবস্থা করা হয়।
সরকার আগামীকাল বুধবার জাতীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করায় অপরাজেয় আলো নারী হকির ফাইনাল খেলাটি আগামী পহেলা জানুয়ারি টার্ফে গড়াবে।
ফাইনালে অংশগ্রহণ করবে বিকেএসপি বনাম ঢাকা ও ময়মনসিংহকে নিয়ে গড়া জোন দুই।