০০:১৬ , সেপ্টেম্বর ১২
বাংলাদেশের সহজ জয়
২৩:৪৭ , সেপ্টেম্বর ১১
জুটির ফিফটি লিটন-হৃদয়ের
২৩:৩৭ , সেপ্টেম্বর ১১
মাহমুদউল্লাহকে ছাড়িয়ে গেলেন লিটন
২৩:০৮ , সেপ্টেম্বর ১১
ধীর ইনিংস খেলে তামিমের বিদায়
২২:২২ , সেপ্টেম্বর ১১
১১ ম্যাচ পর উইকেটশূন্য মুস্তাফিজ
২২:১৮ , সেপ্টেম্বর ১১
ম্যাচ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪
২২:১১ , সেপ্টেম্বর ১১
শেষ ওভারে রিশাদের দুই উইকেট
২২:০১ , সেপ্টেম্বর ১১
রান আউটে কাটা হংকং অধিনায়ক
২১:৪৯ , সেপ্টেম্বর ১১
১৫ ওভারে হংকংয়ের একশ
২১:৩৩ , সেপ্টেম্বর ১১
সাকিবের দ্বিতীয় আঘাত
২১:২৪ , সেপ্টেম্বর ১১
মাঝপথে ২ উইকেটে ৬৪
২১:১০ , সেপ্টেম্বর ১১
পাওয়ার প্লেতে বাংলাদেশের দাপট
২১:০২ , সেপ্টেম্বর ১১
ছক্কা খেয়ে সাকিবের প্রতিশোধ
২০:৪৪ , সেপ্টেম্বর ১১
তৃতীয় বলেই তাসকিনের সাফল্য
২০:৩৮ , সেপ্টেম্বর ১১
আম্পায়ার্স কলে বাঁচলেন জিসান
২০:২৮ , সেপ্টেম্বর ১১
ক্ষমতা পেলে ‘ফ্রি হিট’ বাদ দিতেন তাসকিন
২০:১২ , সেপ্টেম্বর ১১
অপরিবর্তিত একাদশ হংকংয়ের
২০:০৮ , সেপ্টেম্বর ১১
তিন পেসারের সঙ্গে দুই স্পিনারের একাদশ
২০:০৩ , সেপ্টেম্বর ১১
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৯:৫৩ , সেপ্টেম্বর ১১
আবু ধাবিতে জয়হীন বাংলাদেশ
১৯:৪৬ , সেপ্টেম্বর ১১
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে হংকং
১৯:৪২ , সেপ্টেম্বর ১১
প্রথম ম্যাচে হংকংয়ের সামনে বাংলাদেশ
০০:১৬ , সেপ্টেম্বর ১২
বাংলাদেশের সহজ জয়
২৩:৪৭ , সেপ্টেম্বর ১১
জুটির ফিফটি লিটন-হৃদয়ের
২৩:৩৭ , সেপ্টেম্বর ১১
মাহমুদউল্লাহকে ছাড়িয়ে গেলেন লিটন
২৩:০৮ , সেপ্টেম্বর ১১
ধীর ইনিংস খেলে তামিমের বিদায়
২২:২২ , সেপ্টেম্বর ১১
১১ ম্যাচ পর উইকেটশূন্য মুস্তাফিজ
২২:১৮ , সেপ্টেম্বর ১১
ম্যাচ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪
২২:১১ , সেপ্টেম্বর ১১
শেষ ওভারে রিশাদের দুই উইকেট
২২:০১ , সেপ্টেম্বর ১১
রান আউটে কাটা হংকং অধিনায়ক
২১:৪৯ , সেপ্টেম্বর ১১
১৫ ওভারে হংকংয়ের একশ
২১:৩৩ , সেপ্টেম্বর ১১
সাকিবের দ্বিতীয় আঘাত
২১:২৪ , সেপ্টেম্বর ১১
মাঝপথে ২ উইকেটে ৬৪
২১:১০ , সেপ্টেম্বর ১১
পাওয়ার প্লেতে বাংলাদেশের দাপট
২১:০২ , সেপ্টেম্বর ১১
ছক্কা খেয়ে সাকিবের প্রতিশোধ
২০:৪৪ , সেপ্টেম্বর ১১
তৃতীয় বলেই তাসকিনের সাফল্য
২০:৩৮ , সেপ্টেম্বর ১১
আম্পায়ার্স কলে বাঁচলেন জিসান
২০:২৮ , সেপ্টেম্বর ১১
ক্ষমতা পেলে ‘ফ্রি হিট’ বাদ দিতেন তাসকিন
২০:১২ , সেপ্টেম্বর ১১
অপরিবর্তিত একাদশ হংকংয়ের
২০:০৮ , সেপ্টেম্বর ১১
তিন পেসারের সঙ্গে দুই স্পিনারের একাদশ
২০:০৩ , সেপ্টেম্বর ১১
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৯:৫৩ , সেপ্টেম্বর ১১
আবু ধাবিতে জয়হীন বাংলাদেশ
১৯:৪৬ , সেপ্টেম্বর ১১
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে হংকং
১৯:৪২ , সেপ্টেম্বর ১১
প্রথম ম্যাচে হংকংয়ের সামনে বাংলাদেশ
০০:১৬ , সেপ্টেম্বর ১২
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। একইসঙ্গে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে হারের বদলাও নিলো তারা। এছাড়া আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এটিই তাদের প্রথম টি-টোয়েন্টি জয়।
হংকংয়ের করা ১৪৩ রানের জবাবে ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন লিটন কুমার দাস। তাওহিদ হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক।
ওয়ানডে ব্যাটিংয়ে ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন হৃদয়।
আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
২৩:৪৭ , সেপ্টেম্বর ১১
পঞ্চাশের আগে দুই উইকেট হারানোর পর জুটি বেধেছেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। এরই মধ্যে ৪৪ বলে ৫০ রানের জুটি গড়ে ফেলেছেন তারা দুজন। যার সৌজন্যে ১৩ ওভারে একশ রান করে ফেলেছে বাংলাদেশ।
১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৪২ বলে ৪৪ রান। হৃদয় ২৪ বলে ২৫ ও লিটন ২৪ বলে ২৬ রানে অপরাজিত।
২৩:৩৭ , সেপ্টেম্বর ১১
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে গেলেন লিটন কুমার দাস। হংকংয়ের বিপক্ষে অষ্টম রান নিয়ে সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যান বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক।
১১১ ম্যাচে লিটনের নামের পাশে এখন ২ হাজার ৪৫৫ রান। অবসরের আগে ১৪১ ম্যাচে ২ হাজার ৪৪৪ রান করেছিলেন রিয়াদ।
এই তালিকায় সবার ওপরে সাকিব আল হাসান। ১২৯ ম্যাচে তার সংগ্রহ ২ হাজার ৫৫১ রান।
২৩:০৮ , সেপ্টেম্বর ১১
পাওয়ার প্লের শেষ ওভারে ড্রেসিং রুমের পথ ধরলেন তানজিদ হাসান তামিম। আতিক ইকবালের বলে বড় শট মারার চেষ্টায় মিড অফে ধরা পড়লেন বাঁহাতি ওপেনার। পেছন দিকে দৌড়ে চমৎকার ক্যাচ নিলেন নিজাকাত খান।
১৪ রান করতে ১৮ বল খেলে ফিরলেন তামিম। ক্রিজে নতুন ব্যাটার তাওহিদ ব্যাটার। ৩ বলে ৩ রানে খেলছেন লিটন কুমার দাস।
৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। জয়ের জন্য ৮৪ বলে প্রয়োজন আর ৯৩ রান।
২২:২২ , সেপ্টেম্বর ১১

বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত উইকেট পেলেন না মুস্তাফিজুর রহমান। ফলে থেমে গেল তার ১১ ম্যাচের যাত্রা। টানা ১১ ম্যাচ পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটশূন্য থাকলেন অভিজ্ঞ পেসার।
মাঝের সময়ে ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার।
২২:১৮ , সেপ্টেম্বর ১১
শুরুতে তাসকিন আহমেদ, পরে তানজিম হাসান সাকিব আর শেষ রিশাদ হোসেন- বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে হংকংকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে হংকংয়ের সংগ্রহ ১৪৩ রান।
এশিয়া কাপে জয় দিতে যাত্রা শুরু করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান।
টস জিতে ফিল্ডিং করতে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর আর সে অর্থে ঘুরে দাঁড়াতে পারেনি হংকং।
চার নম্বরে নামা নিজাকাত খান দলের সর্বোচ্চ ৪২ রান করে। তবে খেলে ফেলেন ৪০ রান। প্রথম ৩১ বলে কোনো বাউন্ডারি মারতে পারেননি তিনি।
অধিনায়ক ইয়াসিম মুর্তজার ব্যাট থেকে আসে ১৯ বলে ২৮ রান। এছাড়া ওপেনার জিসান আলি ৩৪ বলে করেন মাত্র ৩০ রান।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন তাসকিন, সাকিব ও রিশাদ। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২২ রান দেন মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (জিসান ৩০, আনশুমান ৪, বাবর ১৪, নিজাকাত ৪২, ইয়াসিম ২৮, আইজাজ ৫, কিঞ্চিত ০, কালহান ৪*, এহসান ২*; মেহেদি ৪-০-২৮-০, তাসকিন ৪-০-৩৮-২, সাকিব ৪-১-২১-২, মুস্তাফিজ ৪-০-২২-০, রিশাদ ৪-০-৩১-২)
২২:১১ , সেপ্টেম্বর ১১
১৯তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে এসে ম্যাচে প্রথম সাফল্য পেলেন রিশাদ হোসেন। বড় শটের খোঁজে ক্যাচ আউট হলেন নিজাকাত খান। লং অনে অনেকটা দারুণ দারুণ ক্যাচ নিলেন তানজিদ হাসান তামিম।
দুই চার ও এক ছক্কায় ৪০ বলে ৪২ রান করে আউট হন নিজাকাত।
এরপর ক্রিজে যান কিঞ্চিত শাহ। প্রথম বলে সুইপ করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি বাঁহাতি ব্যাটার। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি কিঞ্চিতের।
১৯ ওভারে হংকংয়ের সংগ্রহ ৬ উইকেটে ১৩৪ রান।
২২:০১ , সেপ্টেম্বর ১১
সৌভাগ্যজনক উইকেট পেল বাংলাদেশ। নিজাকাত খানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন ইয়াসিম মুর্তজা। ২টি করে চার-ছক্কায় ১৯ বলে ২৮ রান করেন হংকং অধিনায়ক।
১৭.১ ওভারে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১১৭ রান। ক্রিজে নতুন ব্যাটার আইজাজ খান। নিজাকাত ৩৪ বলে ২৯ রানে অপরাজিত। নিজের ৩২তম বলে প্রথম বাউন্ডারি মারতে পেরেছেন নিজাকাত।
২১:৪৯ , সেপ্টেম্বর ১১
শেখ মেহেদি হাসানের বলে ক্রিজ ছেড়ে উড়িয়ে মারলেন ইয়াসিম মুর্তজা। বল চলে গেল লং অন দিয়ে সীমানার ওপারে। ১৫তম ওভারে একশ ছুঁয়ে ফেলল হংকং।
ইয়াসিম নামার পরেই মূলত বেড়েছে হংকংয়ের রানের গতি। ১৫ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। ১ চার ও ২ ছক্কায় ১৩ বলে ২১ রানে অপরাজিত ইয়াসিম। নিজাকাত খান ২৭ বলে ২১ রানে খেলছেন।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির সংগ্রহ এখন পর্যন্ত ২১ বলে ৩০ রান।
২১:৩৩ , সেপ্টেম্বর ১১

দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙলেন তানজিম হাসান সাকিব। ১২তম ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন জিসান আলি।
শর্ট মিড উইকেট থেকে মিড অনের দিকে অনেকটা দৌড়ে চমৎকার ক্যাচ নেন মুস্তাফিজুর রহমান। ৩৪ বলে ৩০ রান করে আউট হন জিসান। তার বিদায়ে ভাঙে ৪১ বলে ৪১ রানের তৃতীয় উইকেট জুটি।
ক্রিজে নতুন ব্যাটার অধিনায়ক ইয়াসিম মুর্তজা। ১৩ বলে ১৩ রানে অপরাজিত নিজাকাত খান।
১২ ওভারে হংকংয়ের সংগ্রহ ৩ উইকেটে ৭১ রান।
২১:২৪ , সেপ্টেম্বর ১১

ইনিংসের মাঝপথে অর্থাৎ ১০ ওভার শেষে হংকংয়ের সংগ্রহ ২ উইকেটে ৬৪ রান। জিসান আলি ২৮ বলে ২৪ ও নিজাকাত খান ১৬ বলে ১২ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৩২ বলে ৩৪ রান।
দশম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে অল্পের জন্য আউট হওয়া থেকে বেঁচে গেছেন নিজাকাত। তার ব্যাটের কানায় লাগা বল অল্পের জন্য থার্ড ম্যান ফিল্ডারের হাতে যায়নি।
প্রথম দশ ওভারে ১০টি অতিরিক্ত রান দিয়ে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যে তাসকিনের দুই ওভার থেকে এসেছে অতিরিক্ত ৬ রান।
২১:১০ , সেপ্টেম্বর ১১

টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুটা দারুণ করল বাংলাদেশ। পাওয়ার প্লের ছয় ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান করতে পারল হংকং।
দ্বিতীয় ওভারে আনশু রাঠকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ। পরে পঞ্চম ওভারে বাবর হায়াতকে বোল্ড করে দেন তানজিম হাসান সাকিব।
এখন নিজাকাত খান ৪ বলে ৪ ও জিসান আলি ১৬ বলে ৫ রানে অপরাজিত।
২১:০২ , সেপ্টেম্বর ১১
পঞ্চম ওভারে বাবর হায়াতের কাছে ছক্কা হজমের পর প্রতিশোধ নিতে একদমই সময় নিলেন না তানজিম হাসান সাকিব। ঠিক পরের বলে দারুণ এক ডেলিভারিতে অভিজ্ঞ ব্যাটারকে বোল্ড করে দিলেন বাংলাদেশের তরুণ পেসার।
১২ বলে ১৪ রান করে আউট হন বাবর। ক্রিজে নতুন ব্যাটার নিজাখাত খান। ১২ বলে ৫ রানে অপরাজিত ওপেনার জিসান আলি।
৫ ওভারে হংকংয়ের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান।
২০:৪৪ , সেপ্টেম্বর ১১

দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই আঘাত করলেন তাসকিন আহমেদ। ওভারের তৃতীয় বলে তিনি ফিরিয়ে দিলেন আনশুমান রাঠকে।
ওভারের শুরুটা অবশ্য 'নো বল' দিয়ে করেন তাসকিন। তবে দারুণভাবে গুছিয়ে নিয়ে তৃতীয় বৈধ ডেলিভারিতে তিনি কট বিহাইন্ড করেন রাঠকে।
আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি। তবে পরপর দুই ওভারে দ্বিতীয় রিভিউ নিয়ে সাফল্য পান লিটন কুমার দাস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের এটি ৯৫তম উইকেট।
ওভারের শেষ বলেও অতিরিক্ত ৫ রান দিয়ে বসেন তাসকিন। সব মিলিয়ে ওভারে তার খরচ ১১ রান।
দুই ওভারে হংকংয়ের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান। ক্রিজে দুই ব্যাটার বাবর হায়াত ও জিসান আলি।
২০:৩৮ , সেপ্টেম্বর ১১
প্রথম ওভারেই উইকেটের জোরাল সম্ভাবনা জাগালেন শেখ মেহেদি হাসান। কিন্তু আম্পায়ার্স কলের কারণে বেঁচে গেলেন জিসান আলি।
মেহেদির অফ স্টাম্পের বাইরের বল রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি জিসান। বল তার প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
পরে রিভিউ নিলে দেখা যায় 'ইম্প্যাক্ট' আম্পায়ার্স কল। তাই বল উইকেটে আঘাত করলেও বদলায়নি মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। তবে রিভিউও হারায়নি।
প্রথম ওভার শেষে হংকংয়ের সংগ্রহ বিনা উইকেটে ২ রান।
২০:২৮ , সেপ্টেম্বর ১১
ম্যাচ শুরুর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিশেষ এক ভিডিওতে তাসকিন আহমেদের কাছে জিজ্ঞেস করা হয়, কখনও ক্রিকেট কমিশনার হলে ক্রিকেটের কোন নিয়ম বদলে দিতেন বা নতুন কী নিয়ম বানাতেন?
উত্তরে চওড়া হাসি দিয়ে তাসকিন বলেন, ‘আমি বোলারদের দিক থেকে ফ্রি হিট বাদ দিয়ে দিতাম।’
এসময় তার কাছে আরও জানতে চাওয়া হয়, অতীতের কোন ম্যাচের ফল বদলে দেওয়ার ইচ্ছা রয়েছে তার? উত্তরে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের কথা বলেন তাসকিন।
২০:১২ , সেপ্টেম্বর ১১
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি হংকং। আগের মতোই একই পরিকল্পনা নিয়ে প্রথম জয়ের খোঁজে নামবে তারা।
হংকং একাদশ: জিসান আলি (উইকেটরক্ষক), আনশু রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, আইজাজ খান, কালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আয়ুশ শুকলা, আতিক ইকবাল, এহসান খান।
২০:০৮ , সেপ্টেম্বর ১১
ঘাসের আবরণ থাকা উইকেটে তিন পেসার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। পেস বিভাগে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
তাদের সঙ্গে থাকছেন দুই স্পিনার শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন শামীম হোসেন পাটোয়ারিও।
ব্যাটিং বিভাগে জায়গা হয়নি সাইফ হাসানের। তাই মিডল-অর্ডারে কিছুটা হলেও শূন্যতা থাকছে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
২০:০৩ , সেপ্টেম্বর ১১

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে কয়েনভাগ্য নিজেদের পাশে পেলেন লিটন কুমার দাস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
লিটন বলেছেন, প্রথম ম্যাচ হওয়ায় উইকেট-কন্ডিশন সম্পর্কে বেশি ধারণা নেই তাদের। তাই আগে বোলিং করে হংকংকে অল্পে আটকে রাখার ইচ্ছা তাদের।
অন্য দিকে হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেছেন, টস জিতলে তিনি আগে ব্যাটিংই নিতেন। তাই টস হেরেও আপত্তি নেই তার।
১৯:৫৩ , সেপ্টেম্বর ১১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে এখন পর্যন্ত জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ২০২১ সালে ওই মাঠে দুই টি-টোয়েন্টি খেলে ন্যুনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ।
জায়েদ স্টেডিয়ামে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে তারা। পরে তাদের উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের একটিতেও ব্যাটে-বলে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ।
ইংলিশদের বিপক্ষে ৯ উইকেটে মাত্র ১২৪ রান করে বাংলাদেশ। দলের সর্বোচ্চ ২৯ রান করেন মুশফিকুর রহিম। সেটিও কিনা ৩০ বল খেলে। আর কেউ ২০ রানও করতে পারেননি। পরে ১৪.১ ওভারেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।
প্রোটিয়াদের বিপক্ষে চূড়ান্ত ভরাডুবির সামনে পড়ে বাংলাদেশ। কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়ার গতির ঝড়ে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় তারা। আট নম্বরে নামা শেখ মেহেদি হাসান ২৭ রান করে দলকে পঞ্চাশের আগে অলআউট হওয়া থেকে বাঁচান।
১৯:৪৬ , সেপ্টেম্বর ১১
কাগজে-কলমে অনেক পিছিয়ে থাকলেও, বাংলাদেশের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়েই আছে হংকং। দুই দলের একমাত্র মুখোমুখি ম্যাচে জয় পেয়েছিল হংকং।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা।
অল্প পুঁজি নিয়েও অবশ্য বোলাররা লড়াই করেন। তবে মুনির দারের ২৭ বলে ৩৬ রানের সৌজন্যে ২ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পায় হংকং।
১৯:৪২ , সেপ্টেম্বর ১১
টুর্নামেন্টের তৃতীয় দিনে এসে যাত্রা শুরু করছে বাংলাদেশ দল। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করছে তারা।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে খেলা। এর আগে রাত ৮টায় হবে টস।
ম্যাচের আগে প্রতিপক্ষকে যথাযথ সম্মান দিয়ে লিটন কুমার দাস বলেছেন, জিততে হলে স্মার্ট ক্রিকেট খেলতে হবে তাদের।
আর হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা আগেই বলেছিলেন, যে কোনো দলকে হারানোর বিশ্বাস আছে তার দলের।