০০:৩৩ , সেপ্টেম্বর ২৬
বাংলাদেশের হার, ফাইনালে পাকিস্তান
০০:০৫ , সেপ্টেম্বর ২৬
আফ্রিদির তৃতীয় শিকার শামীম
২৩:৫৫ , সেপ্টেম্বর ২৫
কিছুই করতে পারলেন না জাকের
২৩:৪৫ , সেপ্টেম্বর ২৫
ব্যর্থ সোহান
২৩:৩৯ , সেপ্টেম্বর ২৫
আম্পায়ার্স কলে বাঁচলেন শামীম
২৩:৩২ , সেপ্টেম্বর ২৫
মাঝপথে ৪ উইকেটে ৫৮
২৩:২৭ , সেপ্টেম্বর ২৫
ছক্কার চেষ্টায় মেহেদির অক্কা
২৩:১৬ , সেপ্টেম্বর ২৫
পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৬
২৩:১৪ , সেপ্টেম্বর ২৫
সাইফও টিকতে পারলেন না
২৩:০৮ , সেপ্টেম্বর ২৫
অল্পেই ফিরলেন হৃদয়
২৩:০৩ , সেপ্টেম্বর ২৫
পাকিস্তানের ব্যর্থ রিভিউ
২২:৪৯ , সেপ্টেম্বর ২৫
খালি হাতে ফিরলেন ইমন
২২:২৪ , সেপ্টেম্বর ২৫
১৩৫ রানে থামল পাকিস্তান
২২:০৭ , সেপ্টেম্বর ২৫
মেহেদির ফিরতি ক্যাচে হারিসের বিদায়
২১:৪৯ , সেপ্টেম্বর ২৫
এবার ক্যাচ ছাড়লেন ইমন
২১:৪৭ , সেপ্টেম্বর ২৫
বোলিংয়ে ফিরেই তাসকিনের আঘাত
২১:৩৬ , সেপ্টেম্বর ২৫
চার বলে তিনবার বাঁচলেন আফ্রিদি
২১:৩০ , সেপ্টেম্বর ২৫
সালমানকে ফেরালেন মোস্তাফিজ
২১:২২ , সেপ্টেম্বর ২৫
মাঝপথে ২ উইকেটে ৪৬
২১:১৪ , সেপ্টেম্বর ২৫
রিশাদের দ্বিতীয় শিকার তালাত
২১:০৫ , সেপ্টেম্বর ২৫
ছক্কার খোঁজে ফাখারের অক্কা
২১:০২ , সেপ্টেম্বর ২৫
পাওয়ার প্লেতে ২ উইকেটে ২৭
২০:৫৩ , সেপ্টেম্বর ২৫
সাইমের শূন্যের বিশ্ব রেকর্ড
২০:৪৩ , সেপ্টেম্বর ২৫
সাইমকে ফেরালেন মেহেদি
২০:৩৯ , সেপ্টেম্বর ২৫
তাসকিনের একশ
২০:৩৭ , সেপ্টেম্বর ২৫
শুরুতেই তাসকিনের সাফল্য
২০:১৭ , সেপ্টেম্বর ২৫
পিচ রিপোর্ট
২০:০৯ , সেপ্টেম্বর ২৫
পাকিস্তানের অপরিবর্তিত একাদশ
২০:০৬ , সেপ্টেম্বর ২৫
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
২০:০২ , সেপ্টেম্বর ২৫
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৯:৩৪ , সেপ্টেম্বর ২৫
সেঞ্চুরির অপেক্ষায় তাসকিন
১৯:১৯ , সেপ্টেম্বর ২৫
লিটনকে নিয়ে কাটেনি অনিশ্চয়তা
১৯:১৫ , সেপ্টেম্বর ২৫
মুখোমুখি পরিসংখ্যান
১৯:০৩ , সেপ্টেম্বর ২৫
অঘোষিত সেমি-ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান
০০:৩৩ , সেপ্টেম্বর ২৬
বাংলাদেশের হার, ফাইনালে পাকিস্তান
০০:০৫ , সেপ্টেম্বর ২৬
আফ্রিদির তৃতীয় শিকার শামীম
২৩:৫৫ , সেপ্টেম্বর ২৫
কিছুই করতে পারলেন না জাকের
২৩:৪৫ , সেপ্টেম্বর ২৫
ব্যর্থ সোহান
২৩:৩৯ , সেপ্টেম্বর ২৫
আম্পায়ার্স কলে বাঁচলেন শামীম
২৩:৩২ , সেপ্টেম্বর ২৫
মাঝপথে ৪ উইকেটে ৫৮
২৩:২৭ , সেপ্টেম্বর ২৫
ছক্কার চেষ্টায় মেহেদির অক্কা
২৩:১৬ , সেপ্টেম্বর ২৫
পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৬
২৩:১৪ , সেপ্টেম্বর ২৫
সাইফও টিকতে পারলেন না
২৩:০৮ , সেপ্টেম্বর ২৫
অল্পেই ফিরলেন হৃদয়
২৩:০৩ , সেপ্টেম্বর ২৫
পাকিস্তানের ব্যর্থ রিভিউ
২২:৪৯ , সেপ্টেম্বর ২৫
খালি হাতে ফিরলেন ইমন
২২:২৪ , সেপ্টেম্বর ২৫
১৩৫ রানে থামল পাকিস্তান
২২:০৭ , সেপ্টেম্বর ২৫
মেহেদির ফিরতি ক্যাচে হারিসের বিদায়
২১:৪৯ , সেপ্টেম্বর ২৫
এবার ক্যাচ ছাড়লেন ইমন
২১:৪৭ , সেপ্টেম্বর ২৫
বোলিংয়ে ফিরেই তাসকিনের আঘাত
২১:৩৬ , সেপ্টেম্বর ২৫
চার বলে তিনবার বাঁচলেন আফ্রিদি
২১:৩০ , সেপ্টেম্বর ২৫
সালমানকে ফেরালেন মোস্তাফিজ
২১:২২ , সেপ্টেম্বর ২৫
মাঝপথে ২ উইকেটে ৪৬
২১:১৪ , সেপ্টেম্বর ২৫
রিশাদের দ্বিতীয় শিকার তালাত
২১:০৫ , সেপ্টেম্বর ২৫
ছক্কার খোঁজে ফাখারের অক্কা
২১:০২ , সেপ্টেম্বর ২৫
পাওয়ার প্লেতে ২ উইকেটে ২৭
২০:৫৩ , সেপ্টেম্বর ২৫
সাইমের শূন্যের বিশ্ব রেকর্ড
২০:৪৩ , সেপ্টেম্বর ২৫
সাইমকে ফেরালেন মেহেদি
২০:৩৯ , সেপ্টেম্বর ২৫
তাসকিনের একশ
২০:৩৭ , সেপ্টেম্বর ২৫
শুরুতেই তাসকিনের সাফল্য
২০:১৭ , সেপ্টেম্বর ২৫
পিচ রিপোর্ট
২০:০৯ , সেপ্টেম্বর ২৫
পাকিস্তানের অপরিবর্তিত একাদশ
২০:০৬ , সেপ্টেম্বর ২৫
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
২০:০২ , সেপ্টেম্বর ২৫
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৯:৩৪ , সেপ্টেম্বর ২৫
সেঞ্চুরির অপেক্ষায় তাসকিন
১৯:১৯ , সেপ্টেম্বর ২৫
লিটনকে নিয়ে কাটেনি অনিশ্চয়তা
১৯:১৫ , সেপ্টেম্বর ২৫
মুখোমুখি পরিসংখ্যান
১৯:০৩ , সেপ্টেম্বর ২৫
অঘোষিত সেমি-ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান
০০:৩৩ , সেপ্টেম্বর ২৬
পাকিস্তানকে হাতের নাগালে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ। ফিল্ডারদের পর ব্যাটারদের ব্যর্থতায় অঘোষিত সেমি-ফাইনাল হেরে এশিয়া কাপ শেষ হয়ে গেল বাংলাদেশের।
মাত্র ১৩৫ রানের পুঁজি নিয়েও ১১ রানে জিতে ফাইনালে উঠে গেল পাকিস্তান। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারল মাত্র ১২৪ রান।
আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে শামীম হোসেন পাটোয়ারী ছাড়া কেউই কিছু করতে পারেননি। ২৫ বলে ৩০ রান করেন তিনি। আর কেউই ২০ রানও করতে পারেননি।
সাইফ হাসান ১৫ বলে ১৮ ও শেষ দিকে রিশাদ হোসেন ১১ বলে ১৬ রান করে পরাজয়ের ব্যবধান কমান।
পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন দুই পেসার হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (ফারহান ৪, ফাখার ১৩, সাইম ০, সালমান ১৯, তালাত ৩, হারিস ৩১, আফ্রিদি ১৯, নাওয়াজ ২৫, ফাহিম ১৪*, রউফ ৩*; তাসকিন ৪-০-২৮-৩, মেহেদি ৪-০-২৮-২, সাকিব ৪-০-২৮-০, মোস্তাফিজ ৪-০-৩৩-১, রিশাদ ৪-০-১৮-২)
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ (সাইফ ১৮, ইমন ০, হৃদয় ৫, মেহেদি ১১, সোহান ১৬, শামীম ৩০, জাকের ৫, সাকিব ১০, রিশাদ ১৬*, তাসকিন ৪, মুস্তাফিজ ৬*; আফ্রিদি ৪-০-১৭-৩, ফাহিম ২-০-১৮-০, রউফ ৪-০-৩৩-৩, আবরার ৩-০-২৩-০, নাওয়াজ ৩-০-১৪-১, সাইম ৪-০-১৬-২)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী
০০:০৫ , সেপ্টেম্বর ২৬
নিজের শেষ ওভার করতে এসে বাংলাদেশের আশার প্রদীপ হয়ে টিকে থাকা শামীম হোসেন পাটোয়ারীকে আউট করে দিলেন শাহিন শাহ আফ্রিদি। স্লোয়ার ডেলিভারি রিভার্স করে খেলতে গিয়ে গালিতে ক্যাচ দেন ২৫ বলে ৩০ রান করা শামীম।
১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৯৭ রান। জয়ের জন্য ১৮ বলে দরকার ৩৯ রান। ক্রিজে দুই ব্যাটার রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।
২৩:৫৫ , সেপ্টেম্বর ২৫
অধিনায়ক জাকের আলি অনিকও কিছুই করতে পারলেন না। সাইম আইয়ুবের বলে আগেই অন সাইডে সরে গিয়ে দূর থেকে মারার চেষ্টায় ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ৯ বলে করলেন মাত্র ৫ রান।
১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৮৫ রান। ক্রিজে নতুন ব্যাটার তানজিম হাসান সাকিব। ২১ বলে ২৮ রানে অপরাজিত শামীম হোসেন পাটোয়ারী।
শেষ ৩০ বলে প্রয়োজন ৫১ রান।
২৩:৪৫ , সেপ্টেম্বর ২৫
একাদশে ফেরার ম্যাচে কিছুই করতে পারলেন না নুরুল হাসান সোহান। সাইম আইয়ুবের বলে ছক্কা মারতে গিয়ে সীমানায় ক্যাচ দিলেন অভিজ্ঞ ব্যাটার। ২১ বলে করলেন মাত্র ১৬ রান।
১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৪ রান। জয়ের জন্য ৪৮ বলে দরকার ৭২ রান। ক্রিজে নতুন ব্যাটার জাকের আলি অনিক। শামীম হোসেন পাটোয়ারী ১২ বলে ১২ রানে অপরাজিত।
২৩:৩৯ , সেপ্টেম্বর ২৫
অল্পের জন্য আউট হওয়া থেকে বেঁচে গেলেন শামীম হোসেন পাটোয়ারী। মোহাম্মদ নাওয়াজের বলে জোরাল এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বেশ কিছুক্ষণ ভেবে রিভিউ নেয় পাকিস্তান।
রিপ্লেতে দেখা যায়, ইম্প্যাক্ট আম্পায়ার্স কল এবং উইকেটস হিটিং। অর্থাৎ আম্পায়ার আউট দিলে বিপদ ঘটে যেত শামীমের।
১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬২ রান। জয়ের জন্য ৫৪ বলে প্রয়োজন ৭৪ রান। শামীম ১১ বলে ১১ ও নুরুল হাসান সোহান ১৮ বলে ১৬ রানে অপরাজিত।
২৩:৩২ , সেপ্টেম্বর ২৫
রান তাড়ায় ইনিংসের মাঝামাঝি অবস্থায় খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। ১০ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫৮ রান। জয়ের জন্য বাকি ৬০ বলে প্রয়োজন আরও ৭৮ রান।
এখন পর্যন্ত ৫টি চারের সঙ্গে ১টি ছক্কা মেরেছে বাংলাদেশ। অর্থাৎ বাউন্ডারি থেকেই এসেছে ৩৪ রান।
নুরুল হাসান সোহান ১৬ বলে ১৪ ও শামীম হোসেন পাটোয়ারী ৭ বলে ৯ রানে অপরাজিত।
২৩:২৭ , সেপ্টেম্বর ২৫
মোহাম্মদ নাওয়াজের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ দিলেন শেখ মেহেদি হাসান। ১ ছক্কায় ১০ বলে ১১ রান করে ফিরলেন তিনি।
পরের ওভারে সাইম আইয়ুবের প্রথম বলে হাওয়ায় ভাসিয়ে অল্পের জন্য বেঁচে যান নুরুল হাসান সোহান।
৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৯ রান। জয়ের জন্য ৬৬ বলে প্রয়োজন আর ৮৭ রান।
২৩:১৬ , সেপ্টেম্বর ২৫
রান তাড়ায় শুরুটা তেমন ভালো হলো না বাংলাদেশের। পাওয়ার প্লেতে ৩৬ রান করতে ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
তবে লক্ষ্য খুব বেশি নয়। তাই বাকি ৮৪ বলে প্রয়োজন ১০০ রান। নুরুল হাসান সোহান ৪ বলে ৭ ও শেখ মেহেদি হাসান ৫ বলে ৬ রানে অপরাজিত।
২৩:১৪ , সেপ্টেম্বর ২৫
হারিস রউফের আগের ওভারের শেষ বলে অল্পের জন্য কট বিহাইন্ড হননি সাইফ হাসান। তবে নতুন ওভারের প্রথম বলেই পয়েন্টে ক্যাচ দিলেন বাংলাদেশের ওপেনার।
২ ছক্কা ও ১ চারে ১৫ বলে ১৮ রান করে ফিরলেন সাইফ। ক্রিজে নতুন ব্যাটার নুরুল হাসান সোহান। ৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯ রান।
২৩:০৮ , সেপ্টেম্বর ২৫
আরও একবার ব্যাট হাতে ব্যর্থ তাওহিদ হৃদয়। পঞ্চম ওভারের প্রথম বলে অল্পের জন্য রান আউটের হাত থেকে বেঁচে যান তিনি। তবে শাহিন শাহ আফ্রিদির পরের বলেই ছক্কা মারতে গিয়ে পয়েন্ট ক্যাচ দেন তিন নম্বরে নামা ব্যাটার।
১০ বলে মাত্র ৫ রান করতে পারেন হৃদয়। ক্রিজে নতুন ব্যাটার শেখ মেহেদি হাসান।
৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২৯ রান। সাইফ হাসান ১৪ বলে ১৮ রানে অপরাজিত।
২৩:০৩ , সেপ্টেম্বর ২৫
চতুর্থ ওভারে হারিস রউফ আক্রমণে আসতেই হাত খুললেন সাইফ হাসান। দ্বিতীয় বলে ছক্কার পর পঞ্চম বলে কানায় লেগে পেয়ে গেলেন বাউন্ডারি।
তবে শেষ বলে কট বিহাইন্ডের জোরাল আবেদন করলেন রউফ। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় পাকিস্তান। রিপ্লেতে দেখা যায়, ব্যাটে লাগেনি বল। তাই বিপদ ঘটেনি বাংলাদেশের।
৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। সাইফ ১৪ বলে ১৮ ও তাওহিদ হৃদয় ৮ বলে ৫ রানে অপরাজিত।
২২:৪৯ , সেপ্টেম্বর ২৫
মোহাম্মদ নাওয়াজের ক্যাচ ছেড়ে বাড়তি কিছু রান দেওয়ার পর এবার নিজে শূন্য রানে ফিরে গেলেন পারভেজ হোসেন ইমন। প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন বাংলাদেশের তরুণ বাঁহাতি ওপেনার।
২৩ ইনিংসের ক্যারিয়ারে ইমনের এটি সপ্তম শূন্য রান।
ক্রিজে এখন সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়। ১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১ রান।
২২:২৪ , সেপ্টেম্বর ২৫
বাংলাদেশের ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পেল পাকিস্তান। বাংলাদেশের ফাইনালে ওঠার জন্য দরকার ১৩৬ রান।
১ ও ৩ রানে জীবন পেয়ে ১৯ রান করেন শাহিন শাহ আফ্রিদি। একইভাবে মাত্র ১ রানে জীবন পেয়ে ২৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাওয়াজ। দুজন মিলে 'বোনাস' পান চল্লিশের বেশি রান।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন মোহাম্মদ হারিস। ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় ইনিংস সাজান তিনি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা তাসকিন আহমেদ। এছাড়া শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেনের শিকার ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (ফারহান ৪, ফাখার ১৩, সাইম ০, সালমান ১৯, তালাত ৩, হারিস ৩১, আফ্রিদি ১৯, নাওয়াজ ২৫, ফাহিম ১৪*, রউফ ৩*; তাসকিন ৪-০-২৮-৩, মেহেদি ৪-০-২৮-২, সাকিব ৪-০-২৮-০, মোস্তাফিজ ৪-০-৩৩-১, রিশাদ ৪-০-১৮-২)
২২:০৭ , সেপ্টেম্বর ২৫
নিজের শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ নাওয়াজের কাছে ছক্কা হজম করলেন শেখ মেহেদি হাসান। তবে এক বল পর ফিরতি ক্যাচ নিয়ে তিনি বিদায় করে দিলেন মোহাম্মদ হারিসকে।
২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩১ রান করে আউট হন হারিস। তার বিদায়ে ভাঙে ২৪ বলে গড়া ইনিংসের সর্বোচ্চ ৩৮ রানের জুটি।
১৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১১৪ রান। নাওয়াজ ১৩ বলে ১৯ রানে অপরাজিত। নতুন ব্যাটার ফাহিম আশরাফ।
২১:৪৯ , সেপ্টেম্বর ২৫
এক ওভারে দুই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। কিন্তু ডিপ এক্সট্রা কাভার সীমানায় মোহাম্মদ নাওয়াজের ক্যাচ ছেড়ে দিলেন পারভেজ হোসেন ইমন। ফলে শূন্য রানে বেঁচে গেলেন নাওয়াজ।
১৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৭৫ রান।
২১:৪৭ , সেপ্টেম্বর ২৫
নতুন স্পেলে ফিরে তৃতীয় বলেই শাহিন শাহ আফ্রিদিকে আউট করে দিলেন তাসকিন আহমেদ। ওভারের প্রথম বলে ছক্কা মেরেছিলেন আফ্রিদি। এক বল পর ফুল টসে আবার ছক্কা মারতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন তিনি।
অনেকটা দৌড়ে শর্ট স্কয়ার লেগের দিকে গিয়ে দারুণ ক্যাচ নেন জাকের আহমেদ। ১৩ বলে ১৯ রান করে ফেরেন আফ্রিদি।
ক্রিজে নতুন ব্যাটার মোহাম্মদ নাওয়াজ। ১১ বলে ১২ রানে অপরাজিত মোহাম্মদ হারিস। ১৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৭৫ রান।
২১:৩৬ , সেপ্টেম্বর ২৫
১২তম ওভারে রিশাদ হোসেনের চার বলের মধ্যে তিনবার বেঁচে গেলেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম বলে কাভারে বেশ কঠিন ক্যাচ ঝাঁপ দিয়ে নাগাল পেলেও ধরতে পারেননি নুরুল হাসান সোহান।
পরের বলে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায় আম্পায়ার্স কল। তাই বেঁচে যান আফ্রিদি।
পরে চতুর্থ বলে লং অন থেকে অনেকটা দৌড়ে এসে নাগাল পেলেও ক্যাচ নিতে পারেননি শেখ মেহেদি হাসান।
১২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৫৫ রান। আফ্রিদি ৫ বলে ৪ ও মোহাম্মদ হারিস ১০ বলে ১১ রানে অপরাজিত।
২১:৩০ , সেপ্টেম্বর ২৫
পানি বিরতির পর প্রথম ওভারেই আঘাত করলেন মোস্তাফিজুর রহমান। কট বিহাইন্ড হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন সালমান আলি আগা।
আম্পায়ার প্রথমে আউট দেননি। পরে রিভিউ নিয়ে ২৩ বলে ১৯ রান করা পাকিস্তান অধিনায়কের বিদায় নিশ্চিত করে বাংলাদেশ।
মাত্র ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পাকিস্তান। ক্রিজে নতুন ব্যাটার শাহিন শাহ আফ্রিদি। মোহাম্মদ হারিস ৮ বলে ১০ রানে অপরাজিত।
১১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৫১ রান।
২১:২২ , সেপ্টেম্বর ২৫
টস হেরে ব্যাট করতে নেমে চাপে পাকিস্তান। ইনিংসের মাঝপথে অর্থাৎ ১০ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ৪৬ রান।
সালমান আলি আগা ২১ বলে ১৮ ও মোহাম্মদ হারিস ৮ বলে ৮ রানে অপরাজিত।
এরই মধ্যে ২ ওভারে ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। বাকি ২ উইকেটের ক্যাচও নিয়েছেন তিনিই।
২১:১৪ , সেপ্টেম্বর ২৫
আগের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক হুসাইন তালাতকে টিকতে দিলেন না রিশাদ হোসেন। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে তিনি পয়েন্টে ক্যাচ আউটে পরিণত করলেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডারকে।
৭ বলে মাত্র ৩ রান করেন তালাত। ক্রিজে নতুন ব্যাটার মোহাম্মদ হারিস। ৮.২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩৫ রান।
২১:০৫ , সেপ্টেম্বর ২৫
শুরু থেকেই রানের জন্য হাঁসফাঁশ করছিলেন ফাখার জামান। সপ্তম ওভারে রিশাদ হোসেন বোলিংয়ে আসতেই বড় শটের খোঁজ করলেন বাঁহাতি ওপেনার। কিন্তু সফল হলেন না।
লং অফে সহজ ক্যাচ নিয়ে ২০ বলে ১৩ রান নেওয়া ফাখারকে বিদায় করে দিলেন তানজিম হাসান সাকিব।
ক্রিজে নতুন ব্যাটার হুসাইন তালাত। ১২ বলে ১২ রানে অপরাজিত সালমান আলি আগা। ৭ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২৯ রান।
২১:০২ , সেপ্টেম্বর ২৫
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে এখন পর্যন্ত দারুণ বোলিং করছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করতে পেরেছে পাকিস্তান।
ফাখার জামান ১৯ বলে ১২ ও সালমান আলি আগা ১০ বলে ১১ রানে অপরাজিত।
২০:৫৩ , সেপ্টেম্বর ২৫
ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো এশিয়া কাপে ছয় ম্যাচে চারবার শূন্য রানে আউট হলেন সাইম আইয়ুব। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বহুজাতিক কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এটি।
এর আগে ৩টি করে 'ডাক' মারার রেকর্ড ছিল আন্দ্রে ফ্লেচার, মাশরাফি বিন মুর্তজা, তানজিদ হাসান ও রেগিস চাকাভার।
২০:৪৩ , সেপ্টেম্বর ২৫
তাসকিন আহমেদের মতো শেখ মেহেদি হাসানও একাদশে ফেরার ম্যাচে প্রথম ওভারেই পেলেন সাফল্য। দ্বিতীয় ওভারে বল করতে এসে চতুর্থ বলে তিনি আউট করলেন সাইম আইয়ুবকে।
মিড অনে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরলেন সাইম। এ নিয়ে চলতি টুর্নামেন্টে ৬ ইনিংসের চারটিতেই শূন্য রানে আউট হলেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটার।
২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৫ রান। ক্রিজে দুই ব্যাটার ফাখার জামান ও সালমান আলি আগা।
২০:৩৯ , সেপ্টেম্বর ২৫
ম্যাচের প্রথম ওভারেই কাঙ্খিত মাইলফলক ছুঁয়ে ফেললেন তাসকিন আহমেদ। সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের একশ উইকেট পূর্ণ করলেন অভিজ্ঞ পেসার।
এই সংস্করণে উইকেটের সেঞ্চুরি করা তৃতীয় বোলার তাসকিন। ৮২ ম্যাচে ৮০ ইনিংসে মাইলফলক স্পর্শ করলেন তিনি।
তাসকিনের আগে বাংলাদেশের পক্ষে একশ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান (১৪৯) ও মোস্তাফিজুর রহমান (১৫০)।
বিস্তারিত পড়ুনঃ ছন্দময় তাসকিনের দারুণ সেঞ্চুরি
২০:৩৭ , সেপ্টেম্বর ২৫
একাদশে ফেরার ম্যাচে প্রথম ওভারেই উইকেট পেলেন তাসকিন আহমেদ। ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মেরেছিলেন সাহিবজাদা ফারহান। তবে পরের বলেই পয়েন্টে ধরা পড়া গেছেন পাকিস্তানি ওপেনার।
ক্রিজে এখন ফাখার জামানের সঙ্গী সাইম আইয়ুব।
২০:১৭ , সেপ্টেম্বর ২৫
পিচ রিপোর্টে সাইমন ডুল ও ওয়াকার ইউনিস বলেছেন, উইকেটে ঘাসের আবরণ আছে কিছুটা। শুরুতে পেসারদের হালকা সুবিধা থাকতে পারে। আজকে আবহাওয়া বদলে গেছে। অতটা গরম নেই। বাতাসে কিছুটা ময়েশ্চারও আছে। শুরুতে বল সিম ও সুইং করতে পারে। খুব বেশি উইকেট না হারিয়ে পাওয়ার প্লে কাটিয়ে দিতে পারলে ভালো রান করা সম্ভব।
২০:০৯ , সেপ্টেম্বর ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার হুসাইন তালাত ও ফাহিম আশরাফ।
আর স্পিন বিভাগে আবরার আহমেদের সঙ্গে আছেন সাইম আইয়ুব ও মোহাম্মদ নাওয়াজ।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফাখার জামান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
২০:০৬ , সেপ্টেম্বর ২৫
ভারতের কাছে হারা ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাসুম আহমেদ।
তাদের জায়গায় একাদশে ফিরেছেন শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। তাই আগের মতোই তিন পেসারের সঙ্গে দুই স্পিনারের একাদশ নিয়ে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
২০:০২ , সেপ্টেম্বর ২৫
এই ম্যাচেও নেই লিটন কুমার দাস। তার জায়গায় অধিনায়কত্ব করতে নেমে পরপর দুই ম্যাচে টস জিতলেন জাকের আলি অনিক। ভারত ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেছেন, টস জিতলে তিনি আগে ব্যাটিংই করতেন। তাই টস হারায় সমস্যা নেই তার।
১৯:৩৪ , সেপ্টেম্বর ২৫

আগের ম্যাচে সাকিব আল হাসানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন মোস্তাফিজুর রহমান। এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে উইকেটের সেঞ্চুরি করে তাদের দুজনের পাশে বসার সুযোগ তাসকিন আহমেদের সামনে।
এখন পর্যন্ত ৮১ ম্যাচে তাসকিনের শিকার ৯৯ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ১ উইকেট পেলেই সাকিব ও মুস্তাফিজের পর একশ উইকেটশিকারি বোলার হয়ে যাবেন তিনি।
১৯:১৯ , সেপ্টেম্বর ২৫
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে লিটন কুমার দাসকে পায়নি বাংলাদেশ। এবার পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচেও হয়তো পাওয়া যাবে না নিয়মিত অধিনায়ককে।
বরাবরের মতো, টসের আগপর্যন্ত তাই অপেক্ষা করতে হচ্ছে। লিটন খেলতে না পারলে আগের ম্যাচের মত এবারও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক।
১৯:১৫ , সেপ্টেম্বর ২৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে ২০টিই জিতেছে পাকিস্তান। বাকি ৫ ম্যাচে জয় বাংলাদেশের।
তবে গত জুলাইয়ে ঘরের মাঠে সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া টি-টোয়েন্টি এশিয়া কাপে ২০১৬ সালের আসরে পাকিস্তানকে হারিয়েই ফাইনালের টিকেট পেয়েছিল তারা।
তাই আরও একবার বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানকে হারাতে প্রেরণার কমতি নেই বাংলাদেশের জন্য।
১৯:০৩ , সেপ্টেম্বর ২৫

দুই দল জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। দুই দলই হেরেছে ভারতের কাছে। এশিয়া কাপের সুপার ফোরে এখন পর্যন্ত সমানে-সমান বাংলাদেশ ও পাকিস্তান। এবার মুখোমুখি লড়াইয়েই নির্ধারিত হবে তাদের ফাইনালের ভাগ্য।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়া কাপের অঘোষিত সেমি-ফাইনালে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা শুধু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টুর্নামেন্টে এখন পর্যন্ত সব দিক মিলিয়েই সাম্যাবস্থায় বাংলাদেশ ও পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের মধ্যে আফগানিস্তান ও হংকংকে হারিয়েছে বাংলাদেশ। আর মাঝে তারা হেরে গিয়েছে শ্রীলঙ্কার কাছে।
একইভাবে 'এ' গ্রুপে থাকা পাকিস্তান গ্রুপ পর্বে তাদের তিন ম্যাচের মধ্যে হারিয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে। আর মাঝের ম্যাচে তাদেরকে হারিয়ে দেয় চির প্রতিদ্বন্দ্বী ভারত।
পরে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশের। কিন্তু পরের ম্যাচে ভারতের কাছে হেরে গেছে তারা। পাকিস্তান অবশ্য আগে হেরেছে ভারতের কাছে। পরে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা।
এবার অঘোষিত সেমি-ফাইনালে যারা জিতবে তারাই পাবে ফাইনালের টিকেট। আর সুপার ফোরে প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে এরই মধ্যে ফাইনালে উঠে গেছে ভারত।