২৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৬ পিএম

আগে শোকজ করা হয়েছিল। এবার মহিউদ্দিন বুলবুলকে ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের সার্চ কমিটি থেকে অব্যাহতিও দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত এই কমিটির সদস্য মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জগদীশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানিয়েছে।
মহিউদ্দিন আহমেদ বুলবুল সার্চ কমিটির একজন সদস্য হওয়া সত্ত্বেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসছে নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ঘোষণাস্থলে উপস্থিত হয়েছিলেন। এই বিষয়টি নজরে আসার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাকে শোকজ করেছিল। সেখানে বলা হয়েছিল, তার এই কাণ্ডে সার্চ কমিটি তথা সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এমন আচরণে সরকার বিব্রত। এছাড়া জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সংগঠন ফোরাম। সেই সংগঠনের কর্মকান্ডেও সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল বুলবুলের উপর।
মহিউদ্দিন আহমেদ বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কয়েকজন সাবেক পরিচালকের সঙ্গে নিয়ে।
No posts available.
২৪ মার্চ ২০২৬, ৯:০১ এম

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ আর্চারির প্রথম লেগে সোনা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে এই অর্জন হিমু বাছাড়, ঐশর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের। ফাইনালে আজ ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোর ব্যবধানে হারিয়েছেন তাঁরা।
কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম সোনা। এর আগে কয়েকবার ফাইনালে উঠলেও সফল হতে পারেনি৷ এবার কাঙ্ক্ষিত সেই সফলতা এনে দিলেন হিমু-ঐশর্য-রাকিবরা।
ভিয়েতনামের বিপক্ষে প্রথম সেটেই ৫৭-৫৫ ব্যবধানে জেতে বাংলাদেশ। পরের সেটে জয় আসে ৫৮-৫৬ ব্যবধানে। তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়েতনাম। জয় পায় ৫৮-৫৭ ব্যবধানে। তবে শেষ সেটে তাদের গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। ৫৯-৫৬ ব্যবধানে জিতে নিয়ে নিশ্চিত করে সোনা।

ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে দারুণ পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বাংলাদেশের কম্পাউন্ড পুরুষ দল। বুধবার টুর্নামেন্টের সেমি-ফাইনালে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে হারিয়ে অন্তত রৌপ্য পদক নিশ্চিত করেছে তারা।
হিমু বাছার, আইশ্বরজো রহমান ও নাওয়াজ আহমেদ রাকিবের ত্রয়ী টানটান উত্তেজনার ম্যাচে স্নায়ুচাপ সামলে জয় ছিনিয়ে নেয়। স্বর্ণপদকের লড়াইয়ে এখন তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম। যারা ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে।
এর আগে সেমিফাইনালে ওঠার পথে মালয়েশিয়াকেও হারিয়েছে বাংলাদেশ, যা তাদের ধারাবাহিক দারুণ পারফরম্যান্সেরই প্রমাণ।
আরও পড়ুন
| টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ড পেসারদের জয়জয়কার |
|
এর মধ্য দিয়ে আবারও সাফল্যের ধারায় ফিরল কম্পাউন্ড পুরুষ দল। এর আগে ২০২১ সালের এশিয়া কাপ লেগ-ওয়ানে গুয়াংজুতে রৌপ্য জিতেছিল তারা, যেখানে ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ।
অন্য দিকে কম্পাউন্ড নারী দল খুব কাছে গিয়ে হার মেনে নেয় থাইল্যান্ডের কাছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৩০-২২৯ পয়েন্টে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।
এছাড়া রিকার্ভ পুরুষ দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে উঠলেও কাজাখস্তানের বিপক্ষে ৬-০ সেটে হেরে থেমে যায় তাদের যাত্রা।

ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটির উদ্যোগে ক্লাব সদস্য ও পরিবারবর্গ, বিশেষ করে শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে ৩ দিনব্যাপী ঘুড়ি উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।
উৎসাহ উদ্দীপনার সঙ্গে ২১ মার্চ, ঈদের দিন হতে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত এই উৎসব হয়। ক্লাব সংলগ্ন খোলা মাঠে প্রতি দিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ঘুড়ি উৎসব চলে।
ঘুড়ি উৎসব সফল ভাবে সম্পন্ন করার জন্য ক্লাবের প্রেসিডেন্ট জনাব রুবেল আজিজ নির্বাহী কমিটি ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, 'বর্তমানে ঢাকা শহরের জায়গা ও মাঠ সল্পতার কারণে শিশু-কিশোরেরা আউটডোর খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহ হারাচ্ছে। ফলে তারা সুস্থ বিনোদন হতে বঞ্চিত হচ্ছে। ঢাকা বোট ক্লাব এর সদস্যদের জন্য নিয়মিত এ ধরনের উৎসব আয়োজন করে শিশু-কিশোরদের বিনোদনে সহায়ক ভূমিকা পালন করবে।' পাশাপাশি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঘুড়ি উৎসবে ক্লাবের প্রেসিডেন্ট ইনচার্জ জনাব নকিব সরকার অপু উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে সৈয়দ আবু সোলাইমান (রানা), আব্দুস সবুর খান, জেসমুল হুদা মেহেদী অপু, খালেদা আক্তার জাহান, আতিকুর রহমান, মির্জা অনিক ইসলাম, আসমা আজিজ, আলীম আল কাজী তুহিন ও মনির হোসেন ইমন প্রমুখ ঘুড়ি উৎসবে উপস্থিত থেকে সদস্য ও শিশু-কিশোরদের উৎসাহ প্রদান করেন।

থাইল্যান্ডে চলছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছেন ২০টি দেশের ১৯৪ জন আর্চার। প্রতিযোগিতার কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের আর্চাররা।
এই আসরে অস্ট্রেলিয়ার তিন আর্চারকে হারিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও মোসা. কুলসুম আক্তার মনি।
কম্পাউন্ড মহিলা এককে এলিমিনেশন রাউন্ডের ১/২৪ ধাপে মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সরাসরি ১/১৬-এ উঠেন। অন্যদিকে জোমা আক্তার ১৩৫-১৩৭ ব্যবধানে হংকংয়ের প্রতিপক্ষের কাছে হেরে যান। ১/১৬ ধাপে মনি ১৪৬-১৪১ ব্যবধানে অস্ট্রেলিয়ার রেন্ডেল এলিজাবেথকে হারিয়ে শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে (১/৮) উঠেন। তবে বন্যা ১৪৫-১৪৬ ব্যবধানে ভারতের সালভে তেজাল রাজেন্দ্রর কাছে হেরে বিদায় নেন।
রিকার্ভ পুরুষ এককে ১/২৪ ধাপে রাকিব বাই পেয়ে ১/১৬-এ উঠেন। রামকৃষ্ণ ৬-২ সেটে থাইল্যান্ডের প্রতিপক্ষকে এবং আলিফ ৬-০ সেটে হংকংয়ের প্রতিপক্ষকে হারিয়ে একই ধাপে জায়গা করে নেন।
১/১৬ ধাপে বাংলাদেশের তিন আর্চারই দারুণ পারফরম্যান্স দেখান। রাকিব ৬-০ সেটে স্লোভেনিয়ার দেজান ফ্যাবচিককে হারান। রামকৃষ্ণ ৬-২ সেটে অস্ট্রেলিয়ার জ্যাকশন ক্রিস্টোফারকে পরাজিত করেন। আর আলিফ ৭-১ সেটে অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ানকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।
দলগত ইভেন্টেও ছিল বাংলাদেশের লড়াই। কম্পাউন্ড মহিলা দল (বন্যা, কুলসুম ও জোমা) ২১৬০-এর মধ্যে ২০৪৬ স্কোর করে পঞ্চম হয়। আর রিকার্ভ পুরুষ দল (রাকিব, আলিফ ও রামকৃষ্ণ) ১৯৫৯ স্কোর করে ষষ্ঠ স্থান অর্জন করে।

অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের শেষ দিনে আরও দুটি স্বর্ণ জিতলো বাংলাদেশ। মোট ৪ টি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ নিয়ে জুনিয়র ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করলো লাল সবুজের প্রতিনিধিরা।
নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে +৭০ কেজি ওজনে দাপটের সঙ্গে স্বর্ণ জিতেছে ফাবিহা বুশরা।
এছাড়া দিনের শেষ ইভেন্ট পুরুষদের -৭৩ কেজি ওজনে বাজিমাৎ করে শাহিন আহমেদ। এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট +৫৩ ওজন ইভেন্টে স্বর্ণপদক জেতেন আজিজা আলেয়া লিয়ন। বালক ক্যাডেট +৬২ ইভেন্টে স্বর্ণ জেতেন উসাচিং মারমা বিজয় এবং বালিকা -৪৫ ইভেন্টে ব্রোঞ্জ জয় করেন রেমি হাসি।
শেষপর্যন্ত বাংলাদেশের ঝুলিতে জমা হয় ৪ টি স্বর্ণ এবং ১ টি ব্রোঞ্জ। জুনিয়র ক্যাটাগরিতে সেমিফাইনালে ৪ সেকেন্ড এবং ফাইনালে ৩০ সেকেন্ডে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ফাবিহা বুশরা।
নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালের ১৫ টি ক্লাব, বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ হয়ে ৩ জন বালক ও ৩ জন বালিকা অংশ নেন। যারা সবাই বিকেএসপির খেলোয়াড়। দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন ড. লুৎফর রহমান, কোচের দায়িত্বে ছিলেন মো. আবু বকর সিদ্দিক এবং দলের অফিশিয়াল হিসেবে দায়িত্বে ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।