১২ অক্টোবর ২০২৪, ৫:৪০ পিএম

বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড় হারিয়ে দিয়েছেন হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে। হাঙ্গেরির বুদাপেস্টে ফার্স্ট স্যাটারডে চেস টুর্নামেন্টে জয় পান নীড়। গ্র্যান্ডমাস্টার ইভেন্টের ষষ্ঠ রাউন্ডের খেলায় বারকেজ ডেভিডকে হারান তিনি। তবে পরের রাউন্ডে হাঙ্গেরির ফিদে মাস্টার ইগরেসি মেইটের সাথে ড্র করেন নীড়।
ষষ্ঠ রাউন্ডে বারকেজকে হারালেও জিএম নর্ম পাচ্ছেন না মনন রেজা।
সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন।
গত জুলাইয়ে ১৪ বছর বয়সে মনন রেজা জাতীয় দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হন। তবে বাংলাদেশের জাতীয় দাবায় সবচেয়ে কম বয়সে শিরোপা জয়ের রেকর্ডটা নিজের করে নিতে পারেননি। এই রেকর্ডটি আছে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের দখলে।
আন্তর্জাতিক মাস্টার হওয়ার দৌড়ে অবশ্য মনন রেজা ছাড়িয়ে গেছেন নিয়াজকে। ১৪ বছর ৩ মাস বছর বয়সে অর্জন করেছেন আন্তর্জাতিক মাস্টারের খেতাব। বিপরীতে কিংবদন্তি নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ১৫ বছর ৫ মাস, সেই ১৯৮১ সালে।
No posts available.
২৯ মার্চ ২০২৬, ৪:৪৪ পিএম

থাইল্যান্ডের ব্যাংককে বসেছিল এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট। (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ পদক জয়ী বাংলাদেশ আর্চারি দল আজ দেশে ফিরেছে। ব্যাংকক থেকে বিমানযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে চ্যাম্পিয়ন দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ হতে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় তিনি দলের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন,
‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে নতুন নীতি ঘোষণা করেছে। এই নীতির আওতায় ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কেবল জৈবিকভাবে নারী অ্যাথলেটরাই নারী বিভাগে অংশ নিতে পারবেন।
রোববার এক ঘোষণায় আইওসি জানায়, ট্রান্সজেন্ডার নারী এবং যৌন বিকাশজনিত পার্থক্য (ডিএসডি) থাকা অ্যাথলেটদের নারী বিভাগে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। সংস্থাটি এটিকে একটি ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছে।
আইওসির সভাপতি কার্স্টি কোভেন্ট্রি বলেন, নতুন এই নীতি প্রণয়নে চিকিৎসা বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে নেওয়া হয়েছে।’
নারী ক্রীড়ায় ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় আইওসি। গত কয়েক বছর ধরে ট্রান্সজেন্ডার ও ডিএসডি অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক চলছিল। বিভিন্ন ক্রীড়া সংস্থা ও দেশের পক্ষ থেকেও এ বিষয়ে ভিন্নমত দেখা গেছে।
এর আগে, ১৯৮০-এর দশকে অ্যাথলেটদের লিঙ্গ যাচাইয়ে জিন পরীক্ষার ব্যবহার করত আইওসি। তবে সমালোচনার মুখে নব্বইয়ের দশকে সেই পদ্ধতি বাতিল করা হয়। নতুন নীতির মাধ্যমে আবারও বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত দিল সংস্থাটি।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিতে পারে। একদিকে নারী বিভাগের প্রতিযোগিতায় সমতা নিশ্চিত করার দাবি, অন্যদিকে অন্তর্ভুক্তির প্রশ্ন—দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
২০২৮ সালের অলিম্পিককে সামনে রেখে আইওসির এই সিদ্ধান্ত ক্রীড়াজগতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ আর্চারির প্রথম লেগে সোনা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে এই অর্জন হিমু বাছাড়, ঐশর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের। ফাইনালে আজ ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোর ব্যবধানে হারিয়েছেন তাঁরা।
কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম সোনা। এর আগে কয়েকবার ফাইনালে উঠলেও সফল হতে পারেনি৷ এবার কাঙ্ক্ষিত সেই সফলতা এনে দিলেন হিমু-ঐশর্য-রাকিবরা।
ভিয়েতনামের বিপক্ষে প্রথম সেটেই ৫৭-৫৫ ব্যবধানে জেতে বাংলাদেশ। পরের সেটে জয় আসে ৫৮-৫৬ ব্যবধানে। তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়েতনাম। জয় পায় ৫৮-৫৭ ব্যবধানে। তবে শেষ সেটে তাদের গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। ৫৯-৫৬ ব্যবধানে জিতে নিয়ে নিশ্চিত করে সোনা।

ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে দারুণ পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বাংলাদেশের কম্পাউন্ড পুরুষ দল। বুধবার টুর্নামেন্টের সেমি-ফাইনালে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে হারিয়ে অন্তত রৌপ্য পদক নিশ্চিত করেছে তারা।
হিমু বাছার, আইশ্বরজো রহমান ও নাওয়াজ আহমেদ রাকিবের ত্রয়ী টানটান উত্তেজনার ম্যাচে স্নায়ুচাপ সামলে জয় ছিনিয়ে নেয়। স্বর্ণপদকের লড়াইয়ে এখন তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম। যারা ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে।
এর আগে সেমিফাইনালে ওঠার পথে মালয়েশিয়াকেও হারিয়েছে বাংলাদেশ, যা তাদের ধারাবাহিক দারুণ পারফরম্যান্সেরই প্রমাণ।
আরও পড়ুন
| টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ড পেসারদের জয়জয়কার |
|
এর মধ্য দিয়ে আবারও সাফল্যের ধারায় ফিরল কম্পাউন্ড পুরুষ দল। এর আগে ২০২১ সালের এশিয়া কাপ লেগ-ওয়ানে গুয়াংজুতে রৌপ্য জিতেছিল তারা, যেখানে ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ।
অন্য দিকে কম্পাউন্ড নারী দল খুব কাছে গিয়ে হার মেনে নেয় থাইল্যান্ডের কাছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৩০-২২৯ পয়েন্টে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।
এছাড়া রিকার্ভ পুরুষ দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে উঠলেও কাজাখস্তানের বিপক্ষে ৬-০ সেটে হেরে থেমে যায় তাদের যাত্রা।

ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটির উদ্যোগে ক্লাব সদস্য ও পরিবারবর্গ, বিশেষ করে শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে ৩ দিনব্যাপী ঘুড়ি উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।
উৎসাহ উদ্দীপনার সঙ্গে ২১ মার্চ, ঈদের দিন হতে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত এই উৎসব হয়। ক্লাব সংলগ্ন খোলা মাঠে প্রতি দিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ঘুড়ি উৎসব চলে।
ঘুড়ি উৎসব সফল ভাবে সম্পন্ন করার জন্য ক্লাবের প্রেসিডেন্ট জনাব রুবেল আজিজ নির্বাহী কমিটি ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, 'বর্তমানে ঢাকা শহরের জায়গা ও মাঠ সল্পতার কারণে শিশু-কিশোরেরা আউটডোর খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহ হারাচ্ছে। ফলে তারা সুস্থ বিনোদন হতে বঞ্চিত হচ্ছে। ঢাকা বোট ক্লাব এর সদস্যদের জন্য নিয়মিত এ ধরনের উৎসব আয়োজন করে শিশু-কিশোরদের বিনোদনে সহায়ক ভূমিকা পালন করবে।' পাশাপাশি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঘুড়ি উৎসবে ক্লাবের প্রেসিডেন্ট ইনচার্জ জনাব নকিব সরকার অপু উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে সৈয়দ আবু সোলাইমান (রানা), আব্দুস সবুর খান, জেসমুল হুদা মেহেদী অপু, খালেদা আক্তার জাহান, আতিকুর রহমান, মির্জা অনিক ইসলাম, আসমা আজিজ, আলীম আল কাজী তুহিন ও মনির হোসেন ইমন প্রমুখ ঘুড়ি উৎসবে উপস্থিত থেকে সদস্য ও শিশু-কিশোরদের উৎসাহ প্রদান করেন।